চাকুরীর ভাইভায় আসা সম্ভাব্য প্রশ্ন ও উত্তর- Adda Post


Kamrul Hasan > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২৯ জুন ২০১৯

বিষয়ঃ চাকুরীর ভাইভায় আসা সম্ভাব্য প্রশ্ন ও উত্তর

চাকুরী বা পদের ধরন অনুযায়ী একেকজন প্রার্থী একেক রকম প্রশ্নের সম্মুখীন হতে পারেন তা সত্ত্বেও সবার জন্য কিছু কমন প্রশ্ন থাকে যেমন, নিজের সম্পর্কে বলুন, উক্ত পদের জন্য কেন নিজেকে যোগ্য মনে করেন, নিজের শক্তির জায়গা ও দুর্বলতা সম্পর্কে বলুন, কেন আপনি এই চাকুরীটা করতে চান, অন্য ১০ জন প্রার্থী থেকে আপনার বিশেষত্ব কী ইত্যাদি ধরনের প্রশ্ন থাকে

যেকোন ধরনের চাকুরীর ভাইভাতে আসা সম্ভাব্য যত ধরনের প্রশ্ন আপনার মনে আসে তা শেয়ার করেন এবং পাশপাশি এগুলির যথাযথ উত্তর দিতে চেষ্টা করুন

ডিএসবির আজকের আড্ডায় সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা

  with Razib Ahmed and 2 others.
June 29 at 9:39 PM · Public
Nusrat Jahan Nipa
আপনার জেলা কিসের জন্য বিখ্যাত,, এমন প্রশ্ন ও করা হয়
Nawshin Tasnim
#_১. নিজের পরিচয়, এলাকা সম্বন্ধে, নিজ জেলা, বিভাগের বিখ্যাত কোন ব্যক্তি সম্বন্ধে কিংবা বিখ্যাত কোন কিছু সম্পর্কে , আপনি কেন এই পেশায় আসতে চান? আপনাকে তারা কেন সিলেক্ট করবে - এই বিষয়গুলো সম্পর্কে সাধারণত প্রশ্ন করা হয় আপনার পঠিত সাবজেক্ট সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে ভাইভায় মূলত প্রশ্নের উত্তর জানার থেকেও আপনার আত্মবিশ্বাস, পোশাক পরিচ্ছদ, বডিল্যাঙ্গুয়েজ, ইতিবাচক মানসিকতা, কথা বলার স্টাইল - এসব বিষয়ই বেশি বিবেচনা করা হয় এছাড়াও আপনার নাম, নামের অর্থ কিংবা এই নামে কোন বিখ্যাত কেউ আছেন কি না এসম্বন্ধেও কিছু কথা জিজ্ঞেস করতে পারেন
MD. Golam Mostafa
Every examiner wanna know about you. But lot of guys when face a viva than he/she discribe himself/herself with her parents details. I find out lot of viva's video. They said only you should discribe yourself. no need share about your parents qualifications.
P S PriTom
ভাইবা বোর্ডে একটি কমন প্রশ্ন থাকেই, সেটি হল "Introduce Yourself ",
ভাইবা বোর্ডের নির্দিষ্ট ১টি কমন প্রশ্ন
সব নিয়োগ পরীক্ষার ভাইবা বোর্ডে একটি কমন প্রশ্ন থাকেই, সেটি হল "Introduce Yourself ", প্রশ্নটি ইংরেজিতেই করা হয় এবং ইংরেজিতেই উত্তর দিতে হয় অনেকে জানতে চায় ভাইভাতে introduce yourself এই প্রশ্নের উত্তর কি হবে এই প্রশ্নের কোনো model উত্তর আছে কিনা introduce yourself এর জন্য এইটা অনুসরণ করতে পারেন
______________________________
Introduce Yourself :
______________________________
:
|| Major points:||
:
1. Name
2. Educational Background
3. Family background
4. Work experience (if have any)
5. Streangths & weakness
6. Hobbies & career objective
Tasmin Bhuiyan
ভাইভা বোর্ডে আপনি যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারেন:

নিজের সম্পর্কে কিছু বলুন

আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন

আপনার নিজের স্ট্রেন্থ/ উইকনেসগুলো কি কি বলে মনে করেন?

আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?

আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?

হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?

চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?

ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?

আপনার জীবনের লক্ষ্য কি?

১০ কি আপনাকে রাগিয়ে তোলে?
Tasmin Bhuiyan
১১ কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?

১২ আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন

১৩ আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করাকে বেশি গুরুত্ব দেন?

১৪ আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন

১৫ লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?

১৬ রিস্ক নিতে কি পছন্দ করেন?

১৭ আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন

১৮ আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন

১৯ আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?

২০ আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
Md Sahadat Hossain
আপনার সিভি অথবা হ্যান্ড কেস সরাসরি টেবিলের উপরে আপনার সামনে না রেখে, টেবিলের এক পাশে রাখুন
Nawshin Tasnim
#_২.আপনি যে পোস্টের জন্য এপ্লাই করেছেন তা সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার কয়েকটি সবলতা ও দুর্বলতা সম্বন্ধেও জিজ্ঞাসা করতে পারে আপনি কিভাবে এসে রুমে ঢুকলেন আর বের হলেন সেটাও ওনারা ফলো করেন
Md. Rabiul Islam
নিজের সম্পর্কে বলতে গিয়ে যখন আমরা বলি আমি অমুকের ছেলে তোমুক আমার এতো ভাইবোন, বাবা কৃষক মা গৃহীনি ইত্যাদি বললে প্রশ্নকর্তা বিরক্ত হয় কারন এসব দিয়ে তার কোনো কাজ নেই নিজের সম্পর্কে এমন কিছু বলতে হবে যা তার প্রতিষ্ঠানের কাজে আসবে
Tasmin Bhuiyan
২১ কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?
২২ অনেক গুলো কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?

২৩ আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?

২৪ সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?

২৫ আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?

২৬ আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?

২৭ আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি?

২৮ আপনি কি আপনাকে সফল মনে করেন?

২৯ আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?

৩০ আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
Rover Ratan
👉 অন্য ১০ জন প্রার্থী থেকে আমার বিশেষত্ব
পদের নাম ঃ ফিল্ড অফিসার (কাল্পনিক নাম)
আমার বিশেষত্ব হলো আমি একজন রোভার

আপনার কোম্পানির ইম্পপ্লয় দের বেশির ভাগ সময় মাঠে কাজ করতে হয় আমি আমার ছাত্র জীবনে পড়াশুনার পাশা পাশি স্কাঊটিং করতামসেই সুবাধে আমার মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে আমি আমার স্কাঊট ইউনিটের পেট্রল লিডার (দল নেতা) ছিলাম কিভাবে একটি দল কে কাজে লাগাতে হয়, একটি বড় কাজকে কয়েকটি ভাগে ভাগ করে কাজটি দ্রুত গতিতে সম্পূর্ণ করতে হয় সেই বিষয়ে ট্রেন করা হয় তাছাড়া আমাদেরকে বিভিন্ন প্রতিকুল আবহাওয়াই ক্যাম্প করানো হয় যা আমার চাকুরি জীবনে যে কোন যাইগার পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নিজের দায়িত্ব পালন করতে সাহায্য করবে আমার তাঁবুতে থাকার অভিজ্ঞতা আছে একজন রোভার সবসময় সদা প্রফুল্ল রয় যা তার সহকারিদের উপর ভালো প্রভাব ফেলে আমি বিভিন্ন যাইগাই সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি, যা আমার কর্মক্ষেত্রে অনেক সহায়ক হিসেবে কাজ করবে আপনারা যে পোষ্টে নিয়োগ দিবেন, সেই পোষ্টটি র জন্যে আমি নিজেকে উপযুক্ত মনে করি

জানি না কেমিন বলতে পেরেছি এখানে তো আর আমি চাকুরির ভাইবা দিচ্ছি না
Tasmin Bhuiyan
৩১ আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?

৩২ আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?

৩৩ আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?

৩৪ ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?

৩৫ আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?

৩৬ আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?

৩৭ নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?

৩৮ আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?

৩৯ আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন?

৪০ আপনি কেমন বেতন আশা করছেন বা আপনার সেলারি এক্সপেকটেশন কি?
Jiman Samim
১:
চাকুরিতে আমাদের বেশি প্রয়োজন যে নিজেকে দক্ষ করে তুলা,কেন আমাদেরকে প্রশ্ন করতে পারেন,১:আপনার কাছে এই চাকুরি টা কেন এত প্রয়োজন,২:আমাদের দেশে তো চাকুরী অনেক অনেক আছে বাট আপনি কেন আমাদের এইখানে চাকুরী করতে চাইন,৩:আপনার কাছে কোন গুন টা আছে যায় কারণ আপনাকে আমাদের এইখানে জব দিয়েব,৪:আপনার পরিচয় টা ইংলিশে বলেন,৫:কোন ক্লাস পয়ন্ত পড়েছেন বা এখন অধ্যয়ন চালিয়ে যাইছেন,৬:কি জন্য আপনি অধ্যয়ন করতেছেন এবং সামনে কোন দিক টা তে আপনি নিজেকে দক্ষ করতে চাইছেন
Md Kamrojjaman
নিজের দুর্বলতার কথা অনেক সময় বলতে বলে, উত্তর কোন নেগেটিভ ভাবে দেওয়া যাবেনা যেমন ঃ বলতে পারেন যে আমি কারও সাথে খারাপ ব্যাবহার করতে পারিনা এটাই আমার উইকনেস
Jiman Samim
৩:আপনি এইখানে জব খুঁজার জন্য আসেছেন আপনার কাছে কি মনে হয় আপনার জব এইখানে হবে,এবং নিজের মত করে আপনার সমর্পকে বলেন,এবং আমাদের দেশের অথবা আপনার এলাকার সব চেয়ে মেধাবী এবং ধনী লোকের সম্পকে বলেন?কি ভাবে আপনার এলাকার ধনী মানুষটি তাই জিবনে কে সাজিয়ে নিয়েছে?
Shahera Banu
যে কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার আগে প্রোফাইল আনলক করুন আজকাল প্রায় দেখা যায় প্রোফাইল লক করে রাখেন অনেকে, তাতে সন্দেহ আরো বাড়ে, না জানি কি গোপনীয় বিষয় আছে লক করা প্রোফাইলে কারন যারা চাকরি দেবেন তারা আপনার প্রোফাইল দেখে আপনার সম্বন্ধে জানবে
Md Sahadat Hossain
সত্যি অনেক ভালো লাগে আড্ডা দিতে, জানার ইচ্ছে জাগে আমার / আমি যখন একদিন সময় টাকে অলস কাটিয়েছি আজ সেই সময়টা আমাকে ব্যাস্তাতা দেখাচ্ছে এক সময় আমি তাকে মুল্যয়ন করি নাই, আজ সে আমাকে মুল্যয়ন করছে নাতার হাতে একদম সময় নেই সে অনেক দ্রুত চলে যাচ্ছে এখন মধ্যরাত ২ টা বেজে গেল সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন
আল্লাহ হাফেজ
Nusrat Jahan Mitu
আই কন্টাক্ট মেইন্টেইন করতে হবে আপনি যখন কথা বলবেন তখন আপনি যার সামনে থেকে কথা বলবেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন এতে আপনার কনফিডেন্স সম্পর্কে তারা একটি ভাল ধারণা নিতে পারবে
কথা বলার সময় অন্যদিকে বার বার তাকাবেন না আই কন্টাক্ট লেভেল ঠিক রেখে কথা বলতে হবে
Röwshön Ârâ
সার্টিফিকেট এর মেইন কপি নিতে ভুলবেন না সবচেয়ে ভালো হয় যদি ভাইভার আগের দিন রাতেই কি কি প্রয়োজন গুছিয়ে রাখা হয়
Suborna Ray
আজকের ডিএসবি এর আড্ডা পোস্টে সকলকে স্বাগতম আজকের বিষয় ভাইবায় আসা প্রশ্ন ও উত্তর যা একজন চাকরির প্রত্যাশী প্রার্থীকে মুখোমুখি হতে হয়
আমি মনে করি একজন প্রার্থীকে তার চাকুরীর ডিপার্টমেন্ট ভিত্তিক ভাইবা প্রস্তুুতি নেওয়া দরকার
১.প্রথমে নিজের সম্পর্কে ৪/৫ লাইন বাংলায় ও ইরেজি জেনে রাখতে হবে
২.নিজ জেলা ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও স্থান ও প্রসিদ্ধ জিনিস সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে
৩.ঘটে যাওয়া দেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বে ঘটনা গুলোর বিচার বিশ্লেষণ করে ভালভাবে ধারনা রাখতে হবে
৪.কম্পিউটার ও এর ব্যবহার ও আইসিটি সম্পর্কে ধারণা থাকা চাই অবশ্যই
৫.ডিপার্টমেন্ট অনুয়ায়ী বিস্তারিত তথ্য যেমন এর কার্যক্রম ও প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা প্রধান এবং বর্তমান প্রধান প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় ভালভাবে উত্তর দিয়ে নিজেকে উপস্থাপন করতে পারাটাই প্রার্থী র মূল ফোকাস
একটা কথা আছে,,,
"তুমি কিছু করলেই বদলাবে আগামী দিন "
Razia Sultana
যে কোম্পানি তে ভাইভা দিতে যাবে তাদের কি ধরনের কাজ, বাহিরে তাদের সুনাম কেমন, যে পদের জন্য আবেদন করবে সে পদ সম্পর্কে ভালো করে যেনে যেতে হবে
Ahmad Mahi
আমি যখন প্রথম এক ভাইভাতে গিয়েছিলাম তখন আমি সালাম দিয়ে ঢুকলাম, বসার জন্য অনুমতি চাইলে বসতে বলল,এরপর নাম, থানা,জেলা ইত্যাদি জিজ্ঞেস করল
এরপর বলল আপনি কি কি পারেন,কোন অভিজ্ঞতা আছে কিনা আমি বললাম,অথচ সিভিতে সব লেখাই ছিল তারপরেও জিজ্ঞেস করার কারন হল সিভির সাথে মিল আছে কিনা তা যাচাই করা
এরপর ম্যাথ নিয়ে কিছু প্রশ্ন করল কিছু পারলাম আর দু একটা পারলাম না
এরপর আইটি নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করল মোটামুটি কাভার করে ফেললাম
এরপর বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে বলল আমি বললাম
এরপর বলল নিজের সম্পর্কে ইংলিশে বলুন আমি বললাম......
পরে বলল ঠিক আছে আপনার সিভি আমার কাছে থাক পরে জানাব
আমি বের হয়ে আসলাম আর হাফ ছেড়ে বাঁচলাম বাপরে বাপ এত্ত জেড়া??
যাই হোক পরে একটা কল পাই যে ওমুক দিন ওমুক কম্পানিতে যেতে হবে
১ বছর জব করার পর ছেড়ে দিয়েছি অন্য একটা ধান্দায় আছি তাই
Jainul Abedin
জীবনে একবার ভাইভা ইন্টারভিউর মুখোমুখি হয়েছিলাম,চতুর্থর্পাশ্বে বিচারকরা বসা আছেন, প্রথমে আমি সালাম দিলাম,এর ওরা বললো, আসুন, সিট ডাউন, আমাকে পরথমে নিজের পরিচয় দিতে বললো,আমি পরিচয় দিলাম, এর আমাকে স্বীয় কোম্পানি সম্পর্কে যতটুকু জানি বলতে বললো,আমি যা জানি বলছি,এর আমার পোস্ট নিয়ে কি ধারণা আছে তা বলতে বললো,আমি বললাম, এর পরে ওরা আমার জমা দেওয়া সিভিটা বের করল,এবং সিভিতে যা যা দেওয়ার হয়েছে তার উপর প্রশ্ন করল,আমি বললাম, সবশেষে ওরা আমাকে বেশ কিছু প্রশ্ন করে নার্ভাস করতে চেষ্টা করলো, আমি ইন্টারভিউ এর আগ মুহূর্তে সেসব বিষয় ইন্টারনেট থেকে ধারণা পেয়েছি, যা যথাযথ উত্তর দিতে পেরেছি, তার জিজ্ঞেস করলো চাকরিতে আপনার বস হয়ত মাঝেমধ্যে আপনাকে বকাঝকা দিতে পারে,আপনি তখন কি করবেন?
মনে করেন আপনার গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে,এমতাবস্থায় আপনি বসকে অবগত করলেন,বসে আপনাকে কোন কারণে অনুমতি দেয়নি, তখন আপনি কি করবেন?
আপনার সেলারি কত প্রয়োজন? এখানে আপনি অতিরিক্ত সেলারি চাইতে পারবেন না উক্ত পোস্টের মান অনুযায়ী সেতারি বলতে হবে
আরো বেশ কিছু প্রশ্ন করছে কয়েকজনে মিলে

বিশেষ করে আপনার কথা বলার স্টাইল,সোজা হয়ে বসা,অস্তিত্ব না হয়ে ধন্যবাদ জানিয়ে প্রশ্নের উত্তর দেওয়া মিথ্যা বা বানাওট কিছু না বললেই ব্যাস্ট
Nisat Tasnim Nishu
আমার এক ফ্রেন্ড কে বলা হইছিলো তোমার নাম কি? ও বললো জুলেখা ওকে পশ্ন করা হলো জুলেখার কাহিনী টা আমাদের বলো ও চুপ করে ছিলো লজ্জার করনে কিছু বলে নি সেই থেকে মনে একটা ভয় চলে আসছে ভাইভার ভয়েই কোথাও এপ্লাই করি না কি না কি প্রশ্ন করে বসে
Tarek Hossain
আজকের আড্ডাতে সবাইকে স্বাগতম৷ পড়াশোনা শেষ করে ভাল চাকরি করাটা আমাদের সবার চাওয়া আমরা যে প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিব আগে আমাদের সে প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা থাকতে হবে৷ সব প্রতিষ্ঠানের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে পরিপাটি পোশাক, শালীন আচরণ, প্রশ্নের সঠিক উওর দেওয়া আমরা আমাদের এ সব তথ্য বেসিক এ গ্রুপ থেকেই পেয়ে থাকি যদি নিয়মিত সময় দিই৷

সার্চ ইংলিশে সময় দিয়ে আমরা ইংরেজিতে ভাল করতে পারি আর ডিএসবি গ্রুপে আইটিসহ জীবনে ক্যারিয়ারে ভাল করার দিকনির্দেশনা পাই কেউ কোন সমস্যায় পড়লে পোস্ট কমেন্ট করলেই সমাধান পেয়ে যায়৷ এত সুযোগ সুবিধা কোথাও আছে বলে আমার মনে হয় না একদম বিনামূল্যে
Zaheda Akhter
১.প্রথমে বলে আপনার সম্পর্কে বলুন
২.কেন এই প্রতিষ্ঠানে চাকরী করতে আগ্রহী
৩.আপনাকে কেন আমরা হায়ার করব?
৪.৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান
৫.আপনার ভালো ও খারাপ দিক কি কি?
৬.জব করে থাকলে, আগের জব কেন ছেড়েছেন?
৭.স্যালারি কত আশা করেন?
৮.কি কি বিষয়ে দক্ষতা আছে?
৯.আই কিউ এর প্রশ্ন থাকতে পারে?
১০.যে পোষ্টের জন্য নিয়োগ দেয়া হবে, সে সম্পর্কে প্রশ্ন থাকে
১১.আইটি বিষয়ক প্রশ্ন থাকে
১২.জেনারেল নলেজ জিজ্ঞেস করতে পারে
Asrafi Shah
আপনার কেনো মনে হয় আপনি এই জব এর জন্য যোগ্য??
Razia Sultana
যদি কেউ ইংরেজি ভালো না জানেন তাহলে তাদের ইংরেজি উত্তর না দেয়াই ভালো, ভুলভাল ইংরেজি না বলে, আগে থেকে তাদের কাছে জিজ্ঞেস করে নেয়া ভালো যে আমি কি বাংলা তে বলতে পারব ইন্টারভিউ বোর্ডে কোন রকম নার্ভাস হওয়া যাবে না সব সময় হাসি মুখে উত্তর দিতে হবে
মাহ্দী মর্তুজা রাহাত
কখনও নিজে থেকে বসতে চাইবেন না ওনারা না বললে যত অকওয়ার্ড প্রশ্নই করুক স্মার্টলি এনসার দিবেন আমারে একটা বোর্ডে বলছিলো বেঞ্চে শুয়ে পড়তে বাট খুব স্মার্টলি এনসার করছিলাম তাই পরে সিলেক্টেড হইছি কিছু কমন প্রশ্ন আপনার নামের অর্থ, আপনার নামে কোন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে কিছু ইতিহাস, জেলার বিখ্যাত ব্যক্তিত্ব, এমপি মন্ত্রী, কেন এখানে আসছেন, কেন নিজেকে এই পদের জন্য ফিট মনে করেন, আমরা আপনাকে কেন সিলেক্ট করব, আমরা কি আপনার থেকে কি আশা করতে পারি কিছু কমন মিসটেক : যদি অপশন থাকে কখনও দড়জার গ্লাস ভিতরের দিকে ঠেলবেন না কারন এতে ইন্টার্ভিওয়ার অপমানিত বোধ করে বাইরের দিকে টান দিন, কখনও নিজেকে হার্ডওয়ার্কিং বলবেন না, মুখ স্বাভাবিক রাখতে চেষ্ঠা করুন, হাত পা কাপলেও বুঝতে দিবেন না, কখনই eye contact যেন মিস না হয়, না পারা কোন প্রশ্ন করলে ঘাবড়ে যাবেন না স্মার্টলি এনসার দিন না পরলে স্মার্টলি সরি বলুন কোন ভুল ইনফরমেশন দিতে যাবেন না, যে জিনিস পারেন না সেটা বানায়া বিশ্লেষন করবেন না, গলার স্বর যেন পরিবর্তন না হয়, কড়া পারফিউম পরিহার করুন মিষ্টি সুগন্ধি ব্যবহার করুন অথবা সুগন্ধি সম্পূর্ণ বর্জন করুন যদিও হালকা সেন্ট দিয়ে যাওয়া ভালো এতে আপনার রুচি সম্পর্কে ভাইবা বোর্ড আইডিয়া পাবে সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখুন আর নিজের উপরে কনফিডেন্ট থাকুন আর কনফিডেন্স যদি নাও পান তবুও প্রকাশ যেন না হয় এমন ভাবে থাকুন happy journey.... এই সব গুলো আমার ইউনিভার্সিটি এডমিশন ভাইবার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স
Afrin Jahan Rotna
চাকুরী জন্য এখনো ভাইভা দেই নাই, তবে মৌখিক পরিক্ষায় ভাইভা দিছি অনেক
এম এ কাদের আহমেদ
Obro ta kaj kortece NA ty bangish e likte hocce ...amar Jana mote Islamic bank e vi va Nile Islam somporke vesi question Kore jemon Quran sorife sura koto ta and koto ta aiat ace islamer 3 no kolifa k islamer foroz koi ta ..NA bujle bolben plz amar bangla obro ta kaj korce NA ty banglishe liklam
Razia Sultana
ইন্টারভিউয়াররা যে প্রশ্ন জন্য জিজ্ঞেস করবেন তার কোন একটা দুইটার উত্তার জানা না থাকলে বলা যাবে না আমি জানতাম এখন মনে করতে পারছি না বা আমতা আমতা করা যাবে না এক কথাত বলতে হবে দুখিত আমার উত্তার টা জানা নেই
Kazi Jewel
আজকের আলোচনা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেকারনে সকলের মনোযোগ দিয়ে পড়া উচিত
Razia Sultana
ইন্টারভিউ বোর্ডে বস্তে হবে সোজা হয়ে, মার্জিত ভাবে যাতে তারা বুঝতে পারে ছেলেটা বা মেয়েটার মেনার ভালো জানা আছে
Zaheda Akhter
ধরি আমাকে ভাইবাতে উপরিউক্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হলো,তাহলে আমি যা বলতে পারি,তা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
১.আমি জাহেদাচট্টগ্রাম কলেজ থেকে রসায়ন এ এম.এস.সি তে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিবর্তমানে দেশের অন্যতম নামকরা প্রতিষ্ঠান ইয়ংওয়ান গ্রপ এ রসায়ন বিদ হিসেবে কর্মরত আছি,সেখানে মূলত আমার কাজ কম্পিউটার রিলেটেড আমাকে পরীক্ষাগারে কিছু টেস্ট সম্পূর্ণ করতে, হয়,তারপর তাদের গুনগত মান বিবেচনা করে তাদের পাস বা ফেইল এর রিপোর্ট প্রস্তুত করতে হয়,যে রিপোর্ট গুলো খুবই কনফিডেনসিয়াল, আমাদের রিপোর্ট এর উপর ভিত্তি করে ই কম্পানির অন্যান্য কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়
Asrafi Shah
আপনার কি মনে হয় আপনি এই চাকরির যোগ্য,আর কেনো মনে হয় আপনি যোগ্য?
Razia Sultana
Asrafi Shah আমার যা যোগ্যতা আছে সব দিক দিয়ে তাতে মনে করি আমি যোগ্য
Asrafi Shah
Razia Sultana ধন্যবাদ আপু,আসলে আমার মাথাশ আসেনি,কি বলতে হবে এই সময়
Asrafi Shah
আজ থেকে দশ বছর পরে আপনি নিজের অবস্থান কেথায় দেখতে চান?
Razia Sultana
Asrafi Shah আমি নিজের কাজ দারা নিজে কে এক্টা ভালো জাগায় দেখতে চাই
Zaheda Akhter
মনে করি আমি বেক্সিমকো গ্রুপে কাজ করতে আগ্রহী, তাহলে আমি যা বলব তা হল:
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কম্পানি লিমিটেড বা বেক্সিমকো হলো বাংলাদেশী বহুজাতিক নিয়ন্ত্রক কম্পানিকোম্পানিটি ১৯৭০ এর দশকে প্রতিষ্ঠিত হয়এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমন্বিত কোম্পানিদেশের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনের সবচেয়ে বৃহৎ অংশ এই কোম্পানিরবর্তমানে এর পণ্য সমূহ প্রায় ১০৩ টি দেশে রপ্তানি করা হয়এমন একটি প্রতিষ্ঠানে জব করার স্বপ্ন সবার থাকে,এই কম্পানী তে জব করে আমি আমার মেধাকে শানিত করতে পারব,দক্ষতা বৃদ্ধি করতে পারবো,অনেক জ্ঞানীগুনি মানুষের সান্নিধ্যে আমার জ্ঞানের পরিধি প্রসারিত হবে,এবং এই কম্পানির মাধ্যমে আমি আমার কাংখিত সাফল্য অর্জন করতে পারবো
Moumi Khan
1. about typing speed bengali and English both.

2. Expectation salary
3. Why you think that you are perfect for this job

4. What's Your uniqueness

5. What do you know about this company or abour your post

6.Name, address, education background

7. Experience etc
এম.এ. মেহেরাজ
জীবনের প্রথম ভাইভা দিয়েছিলাম বিএনসিসি আর্মি ক্যাডেট এ ভর্তি হওয়ার সময় আলহামদুলিল্লাহ সিলেক্ট ও হয়েছিলাম
যা যা ছিলো,
নাম কী?
নামের অর্থ কী?
কোন বিষয়ে অভিজ্ঞ?
সে বিষয়ে একটু বলুন( গান গজল যে কোন কিছু)
আমার ব্র‍্যাকগ্রাউন্ড জেনে আমায় কোরআন শরীফ থেকে কিছু প্রশ্ন করেছিলো
যেমন,
কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নেই
কোনটাতে দু'বার আছে
সূরাটির অর্থ কী?
সর্বশেষ বের হওয়ার সময় অনুমতি নিয়ে বের হয়ে এলাম

আপনি ভাইভা দিয়ে আপনার সফলতা নিয়ে তখনই আশাবাদী হতে পারবেন যখন আপনি মনে করবেন আপনি যথাযথ কনফিডেন্সের সাথে ভাইভা দিয়েছেন
দিপালি রাবেয়া
আমার মতে কোন চাকুরির ভাইবা দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত আমি যদি ইন্টারভিউয়ার হই তাহলে আমি একজন চাকুরি প্রত্যাশী থেকে কি চাই আমার কোম্পানির জন্য তাহলে হয়তো অনেক প্রশ্নের উত্তর নিজের ভাষায় তৈরি হয়ে যাবে।। নিজের দুর্বলতা এবং নিজের শক্তিশালী বিষয় গুলো নিজেকে খুঁজে বের করে তার জন্য একটা প্রস্তুতি নেওয়া উচিত

আমার শক্তিশালি পয়েন্ট হলো কোন কিছু শিক্ষার আগ্রহ কাজ করলে আমি তা সর্বোচ্চ চেষ্টা করি তা শি ক্ষার এবং নিজের উপর অর্পিত দায়িত্ব যথা সময়ে শেষ করার চেষ্টা করি আর দুর্ব লতা হইলো কাজ করার সময় অতি মাত্রায় কাজ পাগল হয়ে যাই যে অনেক সামাজিকতা থেকে দূরে থাকি।।
Razia Sultana
যদি তারা বলে যে আপনি যে কাজ টা করতে চাচ্ছেন আপনি কি বলতে পারেন আপনি এ পদের যোগ্য
Nurul Huq
অসাধারণ টপিক ছিলো আজকের আড্ডা পোস্টে বিজি থাকার কারনে সঠিক সময়ে জয়েন করতে পারিনি
Nurul Huq
তবে পরে আমি ফ্রি হয়ে আমার আইডিয়া শেয়ার করবো
Siraj Mondol
আমি সালাম দিয়ে রুমে ঢুকে চেয়ারে বসার অনুমতি পাওয়ার আগে এমডি স্যারের সাথে হ্যান্ডশেক করেছিলাম আমি মনে করি এটা একটা ভাল দিক হতে পারে চাকরিপ্রার্থী দের জন্য
Razia Sultana
প্রথমে নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে ইন্টারভিউয়ারা তখন নিজের নাম,বাবার নাম, কয় ভাই বোন, কে কি করেন, বাড়ির ঠিকানা, কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে, এখন কি করে, সব কিছু বলতে হবে
Razia Sultana
ভাইভা বোর্ডে যদি জিজ্ঞেস করে আপনি কেন এই পজিশন এর জন্য যোগ্য তখন নিজে নাম বলে শুরু করতে হবে, কি পাশ, তার কাজের সাথে বা পড়াশোনার সাথে কত টা মিল আছে, সে যদি অন্য কোথায় ও কাজ করে থাকে তাহলে সে কাজ সম্পর্কে তাদের ভালো করে বুঝিয়ে বলতে হবে আর কাজ করে না থাকলে পড়াশোনার সাথে মিল আছে, সে খুব খুশি ভাবে কাজ টা করতে পারবে তা বলতে হবে
Razia Sultana
তারপর তারা যদি বলে এই কাজ টা দিলে আপনি কি করবেন আর না দিলে আপনি কি করবেন
Khondokar Najnin Nahar
The questions were about yourself, speaking quality,class management with proper education system, i was selected. I was active as well as honest with my job. I can do my duty with proper respect in which i am capable.
Razia Sultana
কাজ টা পেলে নিজের সাধ্যমতো কাজ টা করবে ইনশাআল্লাহ, কোম্পানি উন্নতির জন্য আপ্রান চেষ্টা করবে
Razia Sultana
কাজটা না পেলে বলতে হবে আমি মনে করব আপনারা আকে যে প্রশ্ন করেছেন আমি আশানুরূপ উত্তার দিতে পারিনি আপনারা মনে করেছেন আমাকে দিয়ে কাজটা হবে না
Razia Sultana
ইন্টারভিউ শেষ হলে অনুমতি নিয়ে চেয়ার থেকে উঠতে হবে
Razia Sultana
তবে ইন্টারভিউ বোর্ডে যে জিনিসটা বেশি খেয়াল রাখতে হবে, সবার সাথে আই কন্টাক্ট, হাসি মুখ, নার্ভাস হওয়া যাবে না, ট্যাক্নিক্যাল্লি সবার জবাব দিতে হবে
Ibrahim Rupom
প্রচুর কনফিডেন্স দরকার, ভয় পাওয়া যাবে না অনেক জানতে হবে
সুমন সরকার
প্রায় সবাইকে এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয়
স্বপ্ন এইচএসটিইউ
আমি এখন চাকুরী ভাইভায় অংশগ্রহণ করিনিতবে SSC পরিক্ষার সময় একটু ধারণা পেয়েছিতবে এখান থেকে কমেন্ট পড়ে জানলামভাল লাগল
Ruma Ruma
then I felt nervous and couldn't my know answer. I become more afraid. So i tend that mental preparation can be helpful for good result.
Gem Mone
বাইবা মানে হল ব্যাক্তির বডিলেংগুয়েচ দেখা হয় মুলত, আমার বডি লেংগুয়েছ দেখেই বলে দিতে পারবেন যে আনি কোন প্রকৃতির লোক আমার দ্বারা সম্বব কি না, কথা বলার ধনর বা খাপখায়ানোর মানসিকতা, , মেন মেন করলে ত শেষ ই, সব প্রশ্নের যে উত্তর পারতে হবে তা নয়, তবে যেটুকুই পারি সেটা যেন স্পষ্টতা থাকে, এ আর কি, ভয় পাওয়া ও কোন মতেই পাকনামি করা যাবেনা
Mehjabin Tanny
বিষয় ভিত্তিক প্রশ্ন করে যে যে বিষয়ে পড়াশোনা করে থাকে সাধারনত সে বিষয়ে
Mehjabin Tanny
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন থাকবে ১০০%.
Faria Faria
ভাইভা ব্যাপারটিকে অামার খুব কঠিন বলে মনে হচ্ছে তবে,খুব ভালো লাগল সবার মতামত বিষয়টি নিয়ে আরও পোস্ট দিলে খুব ভালো হবে

Mohammed Abdullah Al Mamun
ভাইবা বোর্ডে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে
চেয়ার খালি থাকলে হুট করে বসা যাবেনাস্যার বসতে বললে তারপর বসবেন
প্রথমে স্যার গ্রেটিংস জানালে আপনিও ভদ্রতার সাথে গ্রেটিংস জানাবেন
বিচারক যতজন থাকে সবার দিকে তাকিয়ে কথা বলতে হবে
প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে শোনে তারপর উত্তর দিতে হবে
প্রশ্নকর্তা প্রশ্ন করার সময় কোনভাবেই কথা বলা যাবেনাপ্রশ্ন শেষ হওয়ার পর উত্তর দিবেন
একটি কমন প্রশ্ন হল নিজের সম্পর্কে কিছু বলতে বলাখুব মাথা খাটিয়ে সুন্দরভাবে তুলে ধরবেনতবে বেশি কিছু বলতে যাবেন না,যা অতিরিক্ত হয়ে যায়
প্রশ্নকর্তা বাংলায় প্রশ্ন করলে উত্তরও বাংলায় দিবেন আর ইংরেজিতে করলে উত্তরও ইংরেজিতে দিতে হবে
বের হওয়ার সময় সালাম দিয়ে বিদায় নিতে হবে
১০দরজা অতি নম্রতার সহিত খুলতে ও বন্ধ করতে হবে
১১হাঁটার সময়ও ভদ্রতা বজায় রাখতে হবে

source - 


1 comment:

  1. অনেক হেল্পফুল একটি পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
    আপনার এই ইনফর্মেটিভ পোস্টি যারা চাকরি প্রার্থী তাদের অনেক উপকারে আসবে। আশা করি ভবিষ্যতে আপনি আরো এমন ইনফর্মেশন মূলক পোস্ট করবেন❤❤

    ReplyDelete