ডেটা চুরি কি বা কাকে ডেটা চুরি বলা হয়

Mojidul Islam
প্রশ্ন: ডাটা চুরি কি বা কাকে ডাটা চুরি বলা হয়?
আসসালামু আলাইকুম… কেমন আছেন? আশা করি এই রমযান মাসে আপনি বা আপনারা আমার মত সকলেই রোযা রেখে ভালো আছেন। আমি প্রতি দিন আপনার মাঝে নতুন নতুন সচেতন মুলক পোস্ট করে থাকি কেন করে থাকি তার একমাত্র কারন হলো আপনার এসব বিষয়ে যাতে করে পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে পারেন এজন্য পোস্ট করা হয়। যাই হোক অনেক কথা বাড়িয়ে ফেললাম। আর কথা বাড়াতে চাই না এখন চলে যেতে চাই মুল পর্বে। আমার গত পোস্টে আলোচনা করেছি হার্ডওয়্যার চুরি এর সম্পর্কে। আর এই পোস্টে আলোচনা করা হবে ডেটা চুরির বিষয়ে।
মুলত ডেটা চুরি বলতে বুঝায় প্রত্যেক ব্যক্তির বা প্রতিষ্টানের এমন কিছু তথ্য আছে যেগুলো অত্যন্ত গোপনীয় এবং গুরুত্ব পূর্ণ। যেমন, পাসওয়্যার্ড, ব্যাংক একাউন্ট নং, ক্রেডিট কার্ড নং, সোস্যাল সিকিউরিটি নং,প্রভতি যখন ব্যবহার কারীর অগোচরে অন্য কোন ব্যক্তির দ্বারা হস্তগত হয় তখন তাকে বলা হয় ডেটা চুরি। তবে এই ধরনের তথ্যাবলি চুরি আইনের চোখে দন্ডনীয় অপরাধ।
বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে কম্পিউটার অপরাধের ক্রমশ বেড়েই চলেছে দ্রুতগতিতে। তার মধ্যে এক অপরাধ হলো এই ডেটা চুরি। কিন্তু আপনি বা আপনার জানেন কারা এই ডেটা চুরি করে থাকে? আমার মত বা আপনার মত কেহই এই ডেটা চুরি করে থাকে না মুলত যারা আইটিতে পারদর্শি তারাই এই ডেটা চুরির কাজ গুলো করে থাকে। অর্থাৎ বলা হয় প্রযুক্তি গত ব্যক্তিরাই ডেটা চুরির কাজ টি বেশি করে থাকে।
বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে ও বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে ওয়েব সাইটরে গোপনীয় ডেটা চুরি করে থাকে দক্ষ প্রযুক্তি ব্যক্তিরা। আর এমনটি দিন দিন ঘটনার কথা আমরা অহরহ অহরহ শুনতে পাই।
যাই হোক উপরের কথা গুলো থেকে একটা জিনিস এ বুঝা গেল তা হলো দক্ষ ব্যক্তিরাই এসব কাজ করে থাকে। আবার এসব দক্ষ ব্যক্তিরাই এসব ডেটা চুরির হাত থেকে রক্ষা করে থাকে।আজকে এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোন ভালো সচেতন মুলক পোস্টে ভালো থাকবে শুভ কামনা রইল আপনার জন্য সব সময়। আল্লাহ হাফেজ…………
source -
ডেটা চুরি

No comments:

Post a Comment