ডিজিটাল মার্কেটিং কেন করবো? কিভাবে করবো?

Ahmad Mahi
আজ আমরা মার্কেটিং এর পদ্ধতি নিয়ে বেসিক আলোচনা করব শুধু ধারণা নেয়ার জন্য।
সাধারণত মার্কেটিং হল বিক্রয় বৃদ্ধির জন্য কোন পণ্য বা সেবা সমূহের বিজ্ঞাপন সহ বাজার গবেষণার মাধ্যমে পণ্য বা সেবার প্রচার করা।
আর ডিজিটাল মার্কেটিং হল সেই পণ্য বা সেবাকে ডিজিটাল মিডিয়া /প্রযুক্তির সহায়তায় প্রচার করা।
এখন আসেন,
ডিজিটাল মার্কেটিং কেন করব আমরা?
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির ছোঁয়ায় আবৃত, তথ্য প্রযুক্তির ছোঁয়ায় আমরা এগিয়ে যাচ্ছি প্রযুক্তির সাথে সাথে, কালের আবর্তন বিবর্তনে সবকিছুই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। আর এই তথ্য
প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা যে কোন কাজ খুব সহজেই করতে পারছি,আর আমরাও প্রযুক্তির আবরণে অাবৃত হচ্ছি প্রতিনিয়ত।
যেমন আগে আমরা কোন পণ্য ক্রয় করতে হলে বাজারে/মার্কেটে যেতাম। এখন আমরা ঘরে বসেই নিজের ইচ্ছেমত পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় বিক্রয় করতে পারি খুব সহজেই। আর এই পদ্ধতি ব্যবহার করে মার্কেটিং করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
এখন আসেন, কিভাবে ডিজিটাল মার্কেটিং করব আমরা?
ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেকগুলো ধাপ রয়েছে,আর এ ধাপ গুলোই
আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে লাগবে অবশ্যই। প্রতিটি ধাপ/পদ্ধতির খুঁটিনাটি আস্তে আস্তে আলোচনায় আসবে তবে এ ধাপগুলো শেখার শেষ নেই, প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নতুন নতুন মার্কেটিং পদ্ধতির উদয় হয়।
ভাল অভিজ্ঞ হতে চাইলে এ বিষয়ে লেগে থাকতে হবে।
তো চলুন ডিজিটাল মার্কেটিং এ যে বিষয় গুলো
সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো
সম্পর্কে একটু জেনে নেই.........
১: SEO(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
২: এডভার্টাইজিং
৩: SMM (সোস্যাল মিডিয়া মার্কেটিং )
৪: ইমেইল মার্কেটিং
৫: অ্যাফিলিয়েট মার্কেটিং
৬: কন্টেন্ট মার্কেটিং
৭: ইউটিউব মার্কেটিং
মূলত এ কয়েকটি বিষয় ঘিরেই ডিজিটাল মার্কেটিং।
এ সবগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব যদিও অ্যাফিলিয়েট নিয়ে কিছু আলোচনা করেছিলাম।
যাই হোক আজ আর নয়।
অন্য কোনদিন দেখা হবে।
souce-
 ডিজিটাল মার্কেটিং কেন করবো? কিভাবে করবো? 

No comments:

Post a Comment