ডিজিটাল ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাস

Mojidul Islam is with Razib Ahmed.

আইটি নলেজ

বিষয়ঃ ডিজিটাল ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে শিক্ষাঙ্গনে শিক্ষাদানের ক্ষেত্রে নতুন নতৃন মাধ্যমের সুচনা করে যা ইতি পূর্বের ন্যায় খুবই সুবিধাজনক। এবং অতীতের চেয়ে শক্তিশালী ও কার্যকরী। প্রতিটি স্কুল, কলেজে এমন কি প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শ্রেণীকক্ষে পাঠদান সহজতর করতে এই মাল্টিমিডিয়া বা ডিজিটাল ক্লাস রুম চালু করা হয়।এই মাল্টিমিডিয়া ক্লাসের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার শিক্ষানীয় ছবি, অডিও-ভিডিও,অ্যানিমেশন ইত্যাদি আর এসব ব্যবহার করে পাঠ্যদানের বিষয়বস্তুকে আকর্ষনীয় করা হয়। ফলে সহজেই জ্ঞান অর্জন করতে পারে শিক্ষার্থীরা সেই সাথে শিক্ষক মহাদয় গন তাদের মত করে উপস্থাপন করতে পারে। তাই বলা যায় শিক্ষার্থীদের মেধার মুল্যয়নে ও ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এই তথ্য ও যোগাযোগা প্রযুক্তি। একদিক থেকে শিক্ষার্থীরা যেমন তাদের সুবিধা মত পাঠদান পাচ্ছে অপর দিকে শিক্ষক মহাদয় গন বিভিন্ন ভাবে তারা তাদের জ্ঞানার্জন আরও বৃদ্ধি করতেছে।ফলে শিক্ষকরা উন্নতমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই তথ্য ও প্রযুক্তির ভুমিকা অনিবার্য। তাই বলা চলে যে এই তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষাক্ষেত্রে শিক্ষার গুনগতমান অধিকহারে বৃদ্ধি পেয়েছে।শুধু শিক্ষার্থী নয় বরং পাশাপাশি শিক্ষকরাও অধিক পরিমানে জ্ঞানার্জন করতে পারছে।

উপরাংশে অনেক কথা হলো চলেন এবারে ডিজিটাল ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাস এর বাকি অংশ নিয়ে আলোচনা করি।আসুন আপনি বা আপনাদের কে প্রথমেই পরিচয় করিয়ে দেই ডিজিটাল ক্লাস কি?মুলত ডিজিটাল ক্লাস হলো শ্রেণীকক্ষে পাঠদান সহজতর করতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে তৈরিকৃত ক্লাসেই হলো ডিজিটাল ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাস।

আসুন জেনে নেই একটি ডিজিটাল ক্লাস রুমে কি কি থাকতে হবে।

১,ভালো মানের ত্রুটিমুক্ত একটি কম্পিউটার।

২,ভালো মানের ত্রুটি মুক্ত মাল্টিমিডিয়া প্রজেক্টর।

৩,সাউন্ড সিস্টেম বা স্পিকার।

৪,ইন্টারনেট সংযোগ বা কানেকশন।

৫,ওয়েব ক্যামেরা।

৬,মাইক্রফোন।

৭,বৈদ্যুতিক সংযোগ

৮,পরিষ্কার মনোরম ক্লাস রুম।

বিঃদঃ আমি যখন জানতে পারি এসব ডিজিটাল ক্লাস রুমের কথা।আজ থেকে ৫ বছর আগে তখন কিন্তু আমার মাদ্রাসায় সরকার থেকে সব যন্ত্রাংশ দিয়ে দিসে কিন্তু আমাদের কে ক্লাস করাতো না।পরে আমি আমার সুপারেনটেন্ডের সাথে কথা বলে এবং আমার পদার্থ বিষয়ের শিক্ষকের সাথে কথা বলে বিজ্ঞান বিভাগের ক্লাস গুলো ডিজিটাল উপায়ে ক্লাস করার সিদান্ত গ্রহন করি এবং নিজে নিজে বিভিন্ন ভাবে ক্লাস তৈরি করি। আমার তৈরিকৃত ক্লাস দিয়ে ক্লাস করাতো আমার শিক্ষক। পরে আমি আরও ক্লাস তৈরি করে দিয়েছি।সর্বমোট ১০০+ ক্লাস তৈরি করে দেই এবং সেই ক্লাজ গুলো দিয়ে এখনো আমার প্রিয় মাদ্রায় ডিজিটাল ক্লাস করানো হয়।কয়েকদিন আগে আমাকে আমার শিক্ষক ফোন করে আমার ভালো মন্দ জিজ্ঞাস করে বলে তোমার তৈরি ক্লাস গুলো দিয়ে এখনো ক্লাস করাই। শুনে আমার ভালো লাগে আমার তৈরি ক্লাস দিয়ে অন্যরা শিখতে পারছে

সোর্স
ডিজিটাল ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাস

No comments:

Post a Comment