গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার কেমন

P S Pritom 
ফ্রিল্যান্সিং প্ল্যাটফরমগুলোতে কিংবা বর্তমানে বিশ্বে প্রথম সারির হাই সেলারীর চাকুরীগুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম। গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমেই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের বডির ডিজাইন করতে হবে। আমাদের দেশিয় অনেক কোম্পানীই এখন গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ দিচ্ছে।যারা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের জন্যও আছে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয়ের সুযোগ। 99Design, Odesk, Freelancer.com, Elance সহ অনেক বড় বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আছে প্রচুর UI ডিজাইন, ব্যানার, লোগো, ফেস্টুন, পিএসডি ডিজাইন এর ফিক্সড, হাওয়ারলি রেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করার সুযোগ।মোদ্দাকথা একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। চাকুরীর বাজারে তার জন্য অনেক ধরনের চাকুরীই আছে। গ্রাফিক্স ডিজাইনিং বিপ্লবের এই যুগে নিজের ক্যারিয়ার গড়তে পারেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। যারা আঁকতে ভালবাসেন, ডিজাইন করতে ভালবাসেন তাদের জন্য এই সেক্টর হতে পারে দারুন সম্ভাবনার একটি ক্ষেত্র। ধন্যবাদ সবাইকে।

সোর্স

গ্রাফিক্স 

No comments:

Post a Comment