মোশন গ্রাফিক্স এর কাজ করতে কি কি সফটওয়্যার প্রয়োজন ?

Al Ferdous Rana 
মোশন গ্রাফিক্স এর কাজ করতে কি কি সফটওয়্যার প্রয়োজন এবং কোনটার কি কাজ?
অনেক সফটওয়্যার ই ব্যবহার করা যায়। তার মধ্যে যে গুলো না হলেই নয় তা নিয়া আলোচনা করবো।
প্রথমে Autodesk Maya: এই সফটওয়্যার দিয়ে 3D যে কোনো কিছু ডিজাইন করা যায়। আমরা যে ধরনের কার্টুন দেখি তা ডিজাইন করা যাবে এই সফটওয়্যার দিয়ে। তাছাড়া বাড়ি, ঘর, আসবাব পত্র, এক কথায় সকল কিছুই 3D  তৈরি করা যাবে এই সফটওয়্যার দিয়ে। এবং এই ডিজাইন গুলো মুভমেন্ট করারনোর জন্য অন্য সফটওয়্যার এর সাহায্য লাগবে।
২য় Adobe After Effect: মুলত এই সফটওয়্যার দিয়েই মোশন গ্রাফিক্স করা হয়। এটা দিয়ে যে কোনো কিছুর মুভমেন্ট তৈরি করা সম্ভব। এবং এটি দিয়ে কাজ করা খুব ই সহজ ও কম্ফোটাবল বিগেনার দের জন্য। এটায় দক্ষ হলে তার পর আরো এডভান্স সফটওয়্যার দিয়ে কাজ করা সহজ হয়।

৩য় Adobe Premiere Pro : এটি মুলত ভিডিও এডিটিং সফটওয়্যার। মোশন ভিডিও অথবা যে কোনো ভিডিও ইডেটিং এর জন্য এটি বেস্ট।
৪র্থ Adobe Illustrator / Photoshop: এই সফটওয়্যার দুটিও অনেক কাজে দরকার হয় মোশন গ্রাফিক্স এ। যেকোনো 2D ডিজাইন ই ইলেস্টটর দিয়ে করা যায় এবং তাতে মোশন এড করা যায় আফটার ইফেক্ট দিয়ে। ফটোশপ দিয়ে কি কাজ হয় তা সবার ই জানা। ফটো ইডেটিং এর ও বেশ ব্যবহার রয়েছে।
মোটা মুটি কাজ চালিয়ে নেয়ার জন্য এই সফটওয়্যার গুলোর কাজ জানলেই হয়। তাবে মায়া এর কাজ ব্যপক তাই সময় নিয়ে কাজ করতে হবে।

source 

No comments:

Post a Comment