P S Pritom
ফ্রিল্যান্সিং এর একটি অংশ গ্রাফিক্স ডিজাইন।
অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন।
গ্রাফিক ডিজাইন কোথায় এবং কিভাবে শিখবেন
আপনি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী হলে আপনকে প্রথমে জানতে হবে ডিজাইনের জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন হয়। ওই সফটওয়্যার গুলোর বেসিক ব্যাবহার আপনাকে প্রথমে ঘরে বসেই জানাটা উত্তম। কারণ আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ৪০ – ৫০ টা ক্লাসের মাধ্যমে বেসিক থেকে শিখাটা প্রায় অসম্ভব, বরং আপনি হয়ত ২-৩ টা ক্লাস করার পর আগ্রহ হারিয়ে ফেলবেন।
দেশে গ্রাফিক ডিজাইন শিখানোর জন্য হাজারো আটি প্রতিষ্ঠান রয়েছে, আপনি কোথাও ভর্তি হওয়ার আগে তাদের সম্পর্কে এবং ট্রেইনার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তার পর এ্যাডমিশন নিবেন। শুধু মাত্র তাদের বিজ্ঞাপন বা ছাত্রদের শিখিয়ে দেওয়া ভিডিও টেস্টিমোনিয়াল দেখে বিভ্রান্ত হবেন না।
আমার সাজেশন হল আপনি কোন প্রতিষ্ঠানে শিখার আগে ইউটিউব থেকে ডিজাইনার বেসিক জেনে নিন, কিংবা কোন ডিভিডি কোর্স নিতে পারেন। প্রিমিয়াম ডিভিডি ইউটিউব থেকে ভালো হবে যেহেতু ডিভিডিতে ভিডিও সিরিজ আকারে থাকে এবং মূল্যও হাতের নাগালে।
ডিভিডি থেকে আপনি বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত গাইডলাইন পাবেন, পাশাপাশি আপনি তাদের থেকে যে কোন সময় প্রয়োজনীয় সাপোর্ট অনলাইনে পাবেন। তবে ইউটিউবে কিছুদিন টাইম দিলেই আপনি বুঝতে পারবেন গ্রাফিক ডিজাইন শিখার জন্যে আপনাকে কতটা পথ পাড়ি দিতে হবে।
এইটা মাথায় রাখবেন, যেই ডিজাইন আপনাকে সম্মান দিবে এবং ভালো আয়ের ক্ষেত্র তৈরি করবে সেটাতে আপনি সময় এবং অর্থ বিনিয়োগ করাটা বিফলে যাবে না।
গ্রাফিক ডিজাইনারদের শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হয়?
এই বিষয় নিয়ে থাকছে আমার পরবর্তী পোস্ট।
পাশে থাকবেন।
source
গ্রাফিক্স
No comments:
Post a Comment