ব্লগ শব্দটি নিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছি। আশা করছি গ্রুপের সবাই বেশ পরিচিত হয়ে গেছেন।
আজ লিখবো পার্সনাল ব্লগ নিয়ে। নিজের একটা ব্লগ থাকা কিন্তু এখন শুধুমাত্র সখের বিষয় নয়। বলা যায় প্রয়োজন। কারণ আমরা সবাই কোন না কোন নির্দিষ্ট বিষয়ে বেশ দক্ষ। আপনার এই জ্ঞানের ব্যাপ্তি অনলাইনে প্রকাশ করার মাধ্যম হচ্ছে পার্সনাল ব্লগ।
ইউরোপের দেশ গুলোতে মনে হয় এমন একটি টপিক পাওয়া যাবে না যে ব্লগ নেই। বই পড়ার মতো নেশা হয়ে গেছে নিয়মিত ব্লগের পোস্ট পড়া। তবে পড়ার আগ্রহ নির্ভর করে লেখার কোয়ালিটির উপর।
যা আলোচনা করব যারা পার্সনাল ব্লগ তৈরি বা খুলবেন বলে মনস্থির করেছেন। তাদের জন্য,কিছু বেসিক আইডিয়া নিয়ে।
ব্লগ শুরু করার পূর্বে যে ৫টি বেসিক কাজ আপনাকে করতে হবে। যথাঃ
১) ব্লগের জন্য একটি প্ল্যাটফর্ম পছন্দ করুন।
২) সুবিধা ও পছন্দমত ওয়েব হোস্ট নির্বাচন করুন ব্লগের জন্য।
৩) আপনার ডোমেইন টি কিভাবে সেট করবেন তা ঠিক করা।
৪) নতুন ব্লগটি ডিজাইন করে নিন।
৫) অবশ্যই ভালো রিসোর্স ব্যবহার করুন ব্লগিং এর জন্য।
source
ব্লগ
No comments:
Post a Comment