কিভাবে আপনার ফেইসবুক বিজনেস পেইজটিকে গুরুত্বপূর্ণ করে তুলবেন

 Lipi Sd is with Razib Ahmed 

গতকালের পোস্টে উল্লেখ্য করেছিলাম সাধারণত কিভাবে বা কি উপায়ে একটি কোম্পানি ফেসবুক মার্কেটিং ব্যবহার করে। যথা

★ ফেসবুক পেইজ বা বিজনেস পেইজ

আজকের আলোচনার বিষয় কিভাবে আপনার বিজনেস পেইজটিকে গুরুত্বপূর্ণ করে তুলবেন।।

১) একটি পেইজ তৈরি করুন

বিজনেস পেইজ বর্তমান পরিসংখ্যান ৭০ মিলিয়ন +।

প্রায় প্রতিটি মানুষের ভ্যারচুয়াল পরিচিতির মাধ্যম পার্সোনাল আইডি। আর একটি অনলাইন কোম্পানির ভারচুয়াল পরিচিতি হচ্ছে ফেসবুক পেইজ। কারণ এখানে সর্বক্ষণ আপনার কাস্টমার দের নিকট থাকা বা তাদের রুচি ও চাহিদা সম্পর্কে জানার সহজ হয়। তাই সবার প্রথমে একটি ফেসবুক পেইজ ওপেন করুন।

তবে এখানে একটু কথা রয়েছে পেইজটিকে আপনি কি ভাবে তৈরি করতে চাচ্ছন। সহজ করে বলছি

*বিজনেস বা ব্যান্ড্র
*কমিউনিটি না পাবলিক ফিগার

কারণ শুরুতে উদ্দেশ্য ঠিক করে নিলে পরবর্তীতে কাজটি করতে সহজ হয়।তাই শুরুতে ঠিক করে নিন।

২) যথা উপযুক্ত নাম নির্বাচন

এখানে অবশ্যই আপনাকে বুদ্ধির সাথে কাজটি করতে হবে। কারণ আপনার ফেসবুক পেইজটি কিন্তু নাম দ্বারা পরিচিতি পাবে তা অনলাইনে বা অফলাইনে। অবশ্যই আপনার পন্য বা সেবার সাথে মিল রেখে নাম নির্বাচন করতে হবে।

৩) ছবি যুক্ত করুন

পেইজে পার্সোনাল প্রোফাইলের মতো করে প্রোফাইল এবং কভার ফটো দিতে হয়।

এখানে প্রোফাইল ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গুগুলে এবং ফেসবুক সার্চে এটা প্রথমে দেখাবে। চায়লে প্রথম দিকে আপনার কোম্পানির লগোটাকে প্রোফাইল ছবি করতে পারেন। সহজে ব্যান্ড্র প্রমোশন হয়ে যাবে।

কভার ফটোতে আপনার প্রোডাক্টের ছবি। হতে পারে মডেল সহ বা মডেল ছাড়া। তবে ছবি অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে।
বলে রাখা ভালো প্রোফাইল ছবি 180×180 pixels হওয়া ভালো এবং কভার ফটো 851×315 pixels.
আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

৪) ছোট বর্ননা যুক্ত করুন

edit your details অপশনটিতে গেলে আপনি description লেখা একটা ছোট বক্স দেখতে পাবেন। এখানে আপনার পেইজটি,সম্পর্কে ছোট একটি বর্ননা দিতে হবে। ২৫৫ শব্দ হলে ভালো।

অলটারনেটিভ ভাবে আপনি About opinionটি ব্যবহার করতে পারেন। এখানে ফোন নাম্বার এবং ইমেইল ঠিকানা যুক্ত করতে পারবেন।

৫) আপনার পেইজে ইউজার নেইম যুক্ত করুন

welcome menu শেষধাপে আপনি এই অপশনটি পেয়ে যাবেন। আপনার ইউজার নেইম আপনার পেইজটর custom Facebook URL প্রর্দশিত করবে। এটা সহজে আপনার পেইজটি খুজে পেতে সাহায্য করবে। আপনি ইউজার নামটি তৈরি করতে সর্বোচ্চ ৫০ শব্দ ব্যবহার করতে পারেন।

৬) আপনার পেইজটিতে to shortcuts অপশনটি রাখতে পারেন

welcome menu কাজ শেষ হওয়ার পর কিছু কাজ থেকে যায়। যেমনঃ "customize your page" . প্রতিটি পেইজের নিউজ ফিডের বামে vertical navigation barরয়েছে। এখানে ক্লিক করলে "Edit" next to "shortcuts" অপশনটি পেয়ে যাবেন। যাতে সহজে আপনার পেইজের সহজেই একসেস পেয়ে যাবেন এবং ভবিভবিষ্যতে পেইজ পরিচালনা করতে সহজ হবে।

৭) সেট আপ করুন পেইজ রোল

পার্সনাল আইডি থেকে পেইজে সেটিং অপশনটি অবশ্যই ভিন্ন। এখানে গিয়ে আপনার পেইজের সাথে যুক্ত বাকি মানুষ গুলোর ভূমিকা ঠিক করতে পারবেন। যথাঃ
*admin
*editor
*moderator
*advertiser
*analyst
*jobs manager

সহজেই কাজ অনুযায়ী ভাগ করে দিতে পারবেন।

৮) আপনার নোটিফিকেশন গুলো কাস্টমাইজড করুন

এই ধাপে সহজেই আপনার নটিফিকেশন বারে ক্লিক করে কাস্টমাইজড করে নিতে পারেন। আপনার প্রয়োজনীয় নোটিফিকেশন গুলো দেখতে পারবেন ২৪ ঘণ্টা।

৯) পেইজের CTA যুক্ত করুন

বর্তমান সময়ে ট্রেডিশনাল ওয়েবসাইট থেকে ফেইসবুক পেইজের সবচেয়ে বড় সুবিধা হলো CTA মানে"call to action button". এখানে সহজেই আপনি কাস্টমারদের আপনার পেইজের মাধ্যমে যোগাযোগ করা একশন নিতে পারবেন বিভিন্ন উপায়ে।
এখানে
contact us
Send message
Call now
Sign up
Send email
এই অপশন গুলো থেকে আপনার সুবিধা অনুযায়ী একশন প্রসেস বেছে নিতে পারবেন।

১০) আপনার পেইজটির Tabs organize করুন

যখন আপনার বিজনেস পেইজটি কে পরবর্তী ধাপে নিয়ে যেতে চায়বেন অবশ্যই পেইজের ফিচার গুলো উন্নত করতে হবে। যেমনঃ page tabs organize করা। যাতে ভিজিটর যখন আপনার পেইজে প্রবেশ করবে সহজে ফটো ব্রাউজ করা, ওপেন জবস্, আপনার pinterest account চেক করা বা store near you চেক করতে পারে।
তার জন্য পেইজ সেটিং এ গিয়ে "Templates & Tabs" অপশনটিতে গিয়ে সেট করতে পারবেন। তাছাড়া আপনি নতুন একটি custom app তৈরি করতে পারেন তার জন্য Facebook developer portal এর সাহায্য লাগবে।

১১) আপনার পেইজটি ভেরিফাই করুন

একটু খেয়াল করলে দেখবেন বিজনেস পেইজের নামের পাশে ছাই রং এর একটি ঠিক মার্ক সার্কেল থাকে। ভেরিফাই হলে সেটা নীল রং হয়ে যায়। এটা কে বলা হয় "blue Check badge".
এটার মাধ্যমে সহজেই আপনি এবং আপনার পেইজ ভিজিটররা বুঝতে পারবেন পেইজটি ফেসবুক ভেরি ফিকশন করেছে। আপনি কাস্টমারদের সহজেই বিশ্বাস অর্জন করতে সক্ষম হবেন।

এই ছিল ফেসবুক পেইজ আয়জনে।

শুভ রাএি।
source-
কিভাবে আপনার ফেইসবুক বিজনেস পেইজটিকে গুরুত্বপূর্ণ করে তুলবেন

No comments:

Post a Comment