কিভাবে ফেসবুক পেইজে লাইক পারফরম্যান্স বাড়াবেন

গতকালের বিষয় ছিল ফেসবুক পেইজ তৈরি করা।

আজকের বিষয় হচ্ছে Facebook likes & fans

এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ একটি বিজনেস পেইজের জন্য। কারণ অবশ্যই আপনি চাইবেন যেন আপনার বিজনেস পেইজটি সফলতা পায়। এখানে একটা কথা বলে নেয়া ভালো আপনার সোস্যাল,মিডিয়ার পারফম্যান্সে যত ভালো হবে তত আপনার বিজনেস পেইজের উদ্দেশ্য আরও পরিষ্কার হতে থাকবে নিজের কাছে।

যেমনঃ আপনার টপ ফোকাস কি অর্থাৎ আপনি কি নতুন পণ্য সম্পর্কে জানাতে বেশি ইচ্ছুক, নাকি গণ সচেতনতা বৃদ্ধি করতে, নাকি বিক্রি বাড়াতে বা পেইজের দৃষ্টি আর্কষণ বাড়াতে। প্রথমে একটা ফোকাস নিয়ে কাজ শুরু করতে হবে।

এখন আসি লাইকের প্রসঙ্গে আপনার প্রোফাইলে ফেন্ড্র লিস্টে ১০০ বন্ধু থাকতে পারে কিন্তু সবাই কি আপনার পোস্টে লাইক দেয়, নিশ্চয়ই না। ঠিক তেমনি পেইজের লাইকের ক্ষেএে ও। এখানে প্রতিটি লাইকে আপনার বিজনেস পেইজের পোস্টের সাথে সম্মতি হিসেবে গন্য করতে পারেন। কারণ আমাদের ভালো না লাগলে কখনই লাইক বান্টন প্রেস করব না। সুতরাং যারা আপনার পেইজের নিউজ ফিডের আপডেট রাখতে চায়বে, তারা অবশ্যই লাইক দিবে আপনার পেইজের পোস্ট গুলোতে। এক কথায় বলা যায়, লাইক বেশ গুরুত্বপূর্ণ আপনার পেইজটির জন্য।

মজার বিষয় হচ্ছে অনেকেই আছে master Facebook marketing এর,জন্য লাইক কিনে থাকেন। এই রকম সার্ভিস দেয়ার জন্য এজেন্সি ও রয়েছে। তাছাড়া তারা ক্লিক ফার্মস বা ফেক এক্যাউন্ট ব্যবহার করে লাইক বৃদ্ধি করে দ্রুত পেইজ টাকে রান করানোর জন্য।

যদি আপনি এটা করার কথা ভেবে থাকেন, এখানে কিছু বলার রয়েছে। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সব পেইজ কিন্তু আপনার নিউজ ফিডে শো করে না। কারণ ফেসবুক এলগরিদম বলে একটি বিষয় রয়েছে। মূলত এই এলগরিদম engagement rate দেখে আপনার পেইজের পোস্টের। এটা কখনোই ফেসবুক লক্ষ্য করে না আপনার পেইজের ফ্যান কত। এই লো টা হচ্ছে যা ফেইক আইডির দাপট কমানো যায়। তার জন্য আপনাকে ভালো কন্টেন্ট এর দিকে বেশ মনোযোগ দিতে হবে এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য।

যদি কোন কারণে দীর্ঘ সময়ের জন্য আপনার পেইজের engagement poor হয়ে যায়। ফেইসবুক বিনা নোটিশে আপনার পেইজটি বন্ধ করে দিতে পারে।
source
ফেইসবুক লাইক মার্কেটিং 

No comments:

Post a Comment