Jainul Abedin
প্রেজেন্টেশন পোস্ট -
৭/৭/১৯ইং
টপিক : ইংলিশ রিডিং স্কিল এর প্রয়োজনীয়তা এবং আমি এ দিকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছি।
ধন্যবাদ প্রিয় স্যার অনেক গুরুত্বপূর্ণ টপিকের উপর প্রেজেন্টেশন করার জন্য সুযোগ করে দিয়েছেন এ জন্য আপনার প্রতি রইল আন্তরিক ভালবাসা ও শুভকামনা।
আজকে আমি যে টপিকের উপর প্রেজেন্টেশন করছি তা একজন সচেতন ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। প্রেজেন্টেশন থেকে শুরু করে সাধারণ কথা বলা,শিক্ষকতা,চাকুরির, লেকচার, নিজে নিজে উপস্থাপন করার ক্ষেত্রে ভাষা দক্ষতা থাকা আবশ্যক। মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার রিডিং স্কিলটা অবশ্যই দক্ষ হতে হবে। আমি একটা বিষয় পড়তে গেলাম, তা পড়তে সাধারণত সময় লাগে ৫ মিনিট, যদি সেখানে আমার ১০ মিনিট লেগে যায় তাহলে পরে আমার কাছে এটা বিরক্তের ব্যাপার হয়ে দাড়ায়, আমি অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করছি সামনে অনেক মানুষ তখন কিন্তু আমার রিডিং স্কিল দক্ষ না থাকলে সবাই বিরক্তবোধ করবে।
আবার নিজের মনের ভাব মানুষের সামনে ফুটে তুলার জন্য রিডিং স্কিল দক্ষ হতে হবে।
মানুষের ভাষার রিডিং স্কিল যত দক্ষ হবে তত সে সেই ভাষায় যেকোনো বিষয়ে বেষ কিছু আলোচনা করতে পারবে।
স্কুল -মাদ্রাসায় পড়ার সময় আমরা বুঝতাম না যে আসলে কেন আমরা বাংলা বা ইংরেজি সাহিত্য এত কমে বুঝি বা পড়তে ইচ্ছা করেনা,,কিন্তু এখন তার হারে হারে টের পাচ্ছি। সার্চ ইংলিশ এবং ডিএসবির সাথে যুক্ত হয়ে স্যারে পরামর্শ যখন কাজে লাগাচ্ছি সব বুঝতে পারছি।
আসলে ইংরেজি বলুন বা অন্য যেকোনো ভাষায় দক্ষতা অর্জন করতে গেলে অবশ্যই আমাকে সর্বপ্রথম বেশ কিছু সময় রিডিং স্কিলের সময় দিতে হবে,এতে করে আমার ভাষা শেখা সহজ হয়। আমি যখন রিডিং স্কিলটা ক্লিয়ার করব তখন আমার কাছে ভাষার ৩০% আয়ত্ত হয়ে গেছে, এর পর মিনিং এর দিকে নজর দিলে যথেষ্ট।
যদি কারো কাছে রিডিং স্কিল ক্লিয়ার না থাকে তাহলে তার কাছে ভাষা শেখা,কথা বলা,সাহিত্য পড়া এবং বুঝা বিরক্তিকর লাগে এবং এসব পড়তে ইচ্ছা করেনা।
পড়ার স্পীড না থাকলে কিন্তু পড়তে ইচ্ছা করেনা, এজন্য রিডিং পড়াতে বেশি নজর দিতে হবে।
অতএব ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে গেলে প্রথমে রিডিং স্কিলে পারদর্শী হতে হবে,এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।
আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় অনেক এগিয়ে যদিও আরো বেশ এগিয়ে আসতে হবে।আমি রিডিং স্কিলের প্রয়োজনীয়তা যখন থেকে বুঝতে পারছি তখন থেকে পড়তে থাকি। একটা সময় পূরা মাসে মিলে ৫০ পৃষ্ঠা পড়তাম না,এখন একদিনেও তা পড়ি,এখন আমার পড়তে ভাল লাগে,পড়ার অভ্যাস থাকলে রিডিং স্কিল চমৎকার হয় এতে করে ভাষায় শেখা, কথা বলা এবং বুঝা অনেকটাই সহজ হয়ে যায়। আমি তা মনে প্রানে বিশ্বাস করি। অনু আপু একদিন বলেছিলেন যে তিনি যদি রিডিং ফোকাস না করে শুধু লাইক,কমেন্টে ব্যস্ত থাকতেন, তাহলে সে এতদূর এগিয়ে আসতেন না।অতএব বুঝা যায় রিডিং স্কিল অতীত প্রয়োজনী এবং অত্যবশ্যক।
source-
ইংলিশ রিডিং স্কিল
No comments:
Post a Comment