ব্যবসায়ের ক্ষেত্রে প্রেজেন্টেশন এর গুরুত্ব- Mehjabin Srabon

Mehjabin Srabon
১৮জুলাই ২০১৯
প্রেজেন্টেশন পর্ব-১৪
প্রেজেন্টেশন টপিকঃ ব্যবসায়ের ক্ষেত্রে প্রেজেন্টেশন এর গুরুত্ব
আসসালামুআলাইকুম।সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রতিদিনের মত আজও চলে আসলাম ভিন্ন একটা টপিক নিয়ে প্রেজেন্টেশন দিতে। আজকের প্রেজেন্টেশন টপিক হলো ব্যবসায়ের ক্ষেত্রে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা। যদিও এটার মতো গতকাল ছিলো চাকরির ক্ষেত্রে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা। চাকুরি আর ব্যবসায় এক নয়।চাকুরি হলো অন্যের অধীনে কাজ করা আর ব্যবসা হলো নিজের অধীনে কাজ করা। ব্যবসায় একটি স্বাধীন পেশা।এ পেশায় লাভ হলে ও উদ্যোক্তা নিজেই ভোগ করবে আবার ক্ষতি হলে ও নিজেকেই ক্ষতিপূরণ দিতে হবে।ব্যবসায় যেহেতু স্বাধীন, মুক্ত পেশা সেটা পরিচালনা করতে হয় উদ্যোক্তা নিজেকেই। এই ব্যবসায় উন্নতির জন্য,পন্য প্রসারতার কিভাবে করবে,ভোক্তাদের নজর কিভাবে ফেলবে সব কাজ পরিচালকে নিজ একাই সামলাতে হয়।সুতারাং প্রেজেন্টেশন এ উনি যদি দক্ষ্য হয় তাহলে সাবলীল ভাবে পরিচালক তার ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে।ভোক্তাদের চাহিদামত পন্য ডেলিভারি দিতে পারবে।তাছাড়া বর্তমানে বাজারে সাথে নিজের ব্যবসাকে তাল মিলিয়ে চলতে হলে, ব্যবসায়ের প্রসারতা বাড়ানোর জন্য অনেক ক্লায়েন্টদদের সাথে মিশতে হয়, যোগাযোগ করতে হয়।সেক্ষেত্রে যদি আপনার আমার কথা বলার যোগ্যতাই নাই থাকে তাহলে আমাদের সেই ক্লায়েন্টদের হারাতে হবে। প্রেজেন্টেশন হলো সুন্দরভাবে সবার মাঝে উপস্থাপনা করা, সবাই যেন আপনার ভাষা বুঝতে পারে সেইভাবে বলতে পারা। ব্যবসায়ের ক্ষেত্রে সেইরকম আপনার আচরন দ্বারা যদি ভোক্তারা অসুন্তষ্টু হয় তাহলে তারা আপনার থেকে আর পন্য গ্রহন করবে না, তারা অন্য পন্যর ভোক্তা হয়ে যাবে।এতে আপনার ব্যবসায়ের লস হওয়ার সম্ভবনা থেকে যায়।বর্তমানে অনলাইনে ব্যবসায়ের বেশি জনপ্রিয়তা দেখা যাচ্ছে,সেটা ভবিষ্যৎ এ আরো প্রসারিত হবে।সেক্ষেত্রে প্রেজেন্টেশন না জানলে তো আমাদের হা হুতাশা করা ছাড়া কিছুই করার থাকবে না।তার জন্য আমাদের জানতে হবে কিভাবে প্রেজেন্টশন স্লাইডশো তৈরি করতে হবে,কি কি আমাদের শিখতে হবে। অনলাইনে ব্যবসায়ের প্রসারতা জন্য প্রেজেন্টেশন এর ভূমিকা অপরিসীম। যে যত সু্ন্দর পন্যর পডকাস্ট তৈরি করতে পারবে তার পন্যর চাহিদা তত বৃদ্ধি পাবে, কেননা বর্তমানে মানুষের চাহিদা, রুচির পরিবতর্ন ঘটছে।তাই আমাদের ভোক্তার চাহিদা মত পন্য সরবরাহ থেকে শুরু করে পন্য ভোক্তার নিকট পাঠানো পর্যন্ত সকল ক্ষেত্রে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি।

সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
source-
ব্যবসা

No comments:

Post a Comment