চাকরীর ক্ষেত্রে প্রেজেন্টেশনের গুরুত্ব- Priyanka Das

Priyanka Das
প্রেজেন্টেশন -১৩

বিষয়- চাকরীর ক্ষেত্রে প্রেজেন্টেশনের গুরুত্ব

শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন।আমার আজকের প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম।

বর্তমান যুগে পড়াশোনা শেষ করে সবাই কোন না কোন চাকরী করতে চায় নিজের খরচ নিজে চালানোর জন্য। আর এই চাকরীতে প্রেজেন্টেশন অনেক প্রয়োজন হয়। যদিও আমি এখন পর্যন্ত এটা এক্সপিরিয়েন্স করি নাই কিন্তু বড় ভাই,আপুদের কাছে শুনে, বিভিন্ন পোস্ট, নাটকের মাধ্যমে দেখে,শুনে যা বুঝেছি তাই নিয়েই লিখবো আজকে।

চাকরীর ক্ষেত্রে প্রথম যে ধাপ সেইটা হলো ভাইভা। ভাইভা তে নিজেকে প্রেজেন্ট করতে হয়। নিজে সেই পোস্ট টার জন্য কতটুকু যোগ্য সেটা তাকে এই প্রেজেন্টেশনের মাধ্যমেই বোঝাতে হয়। তাই প্রেজেন্টেশনের এই গুণ টা থাকলে ভাইভা টা ভালো ভাবে ক্লিয়ার করা যায়। এরপরে আসে চাকরী শুরু করা। আজকাল যেকোন চাকরীতে নিজেদের কাজ, কেমন উন্নতি হচ্ছে, আরও কিভাবে ভালো করা যায় এই সব নিয়ে বস কে প্রেজেন্টেশন দিতে হয়। মানে এই সব কিছু গুছিয়ে নিজের ভাষায় বস এর সামনে প্রেজেন্ট করতে হয়। তাই এখানে আপনার প্রেজেন্টেশন স্কিল দরকার। আপনি যদি ভালোভাবে এই ইম্পোর্টেন্ট জিনিস গুলো বস কে ভালোভাবে বুঝাতে না পারেন তাহলে সে আপনাকে ভালো চোখে দেখবে না। ফলে আপনার প্রমোশন আটকে যাবে। তাই প্রেজেন্টেশন স্কিল চাকরীতে একটা ভালো পজিশন পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আবার কোম্পানীর প্রডাক্ট সম্পর্কে আপনার ক্লায়েন্ট দের ভালো ভাবে ধারণা দিতেও আপনার প্রেজেন্টেশন স্কিল দরকার। নিজের প্রডাক্ট ক্লায়েন্ট দের কাছে সুন্দর ভাবে প্রেজেন্ট করতে না পারলে তারা আপনার প্রডাক্ট কিনতে আগ্রহী হবেন না। ফলে আপনার কোম্পানীর লস হবে এবং আপনি চাকরী থেকে বরখাস্তও হতে পারেন।

অনেক সময় বিদেশ থেকে অনেক কোম্পানী আপনার প্রতিষ্ঠানে কোন ডিল করতে আসতে পারে। তখন কোম্পানীর মার্কেটিং করার জন্য আপনাকে তাদের সামনে ভালো,মন্দ সব দিক সুন্দর করে প্রেজেন্ট করতে হবে।কোনটায় লস হবে, কোন করলে লাভ হবে এই সব বুঝাতে আপনার প্রেজেন্টেশন স্কিল অনেক ভূমিকা রাখবে। মোট কথা চাকরী শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রেজেন্টেশন স্কিল এর প্রয়োজন পরবে। তাহলে বুঝতেই পারছেন চাকরীর ক্ষেত্রে প্রেজেন্টেশন স্কিল এর গুরুত্ব ঠিক কতখানি!!!

আশা করি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চাকরীর ক্ষেত্রে প্রেজেন্টেশনের গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ করছি।
source-
চাকরীর ক্ষেত্রে প্রেজেন্টেশনের গুরুত্ব

No comments:

Post a Comment