Mojidul Islam
বিষয়ঃ কম্পিউটারে প্রবেশকৃত ভাইরাস সমুহ
আসসালামু আলাইকুম…আশা করি আপনি বা আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি তথ্যবহুল পোস্ট নিয়ে। কথা অনেক হলো চলেন এবারে মুল অংশে যাওয়া যাক।
আমি ইতি পূর্বে আলোচনা করেছি কম্পিউটার ভাইরাস কি বা কাকে বলে? এন্ট্রি ভাইরাস সম্পর্কেও। কিন্তু কম্পিউটারে প্রবেশ কৃত ভাইরাস নিয়ে আলোচনা করা হয়নি । কম্পিউটারে কি ধরনের ভাইরাস প্রবেশ করে বা এসব ভাইরাসের নাম কি সে সব বিষয়ে আপনার বা আপনারদের কোনো প্রকার ধারনা নাও থাকতে পারে। আবার হয়তো অনেকেই জানে কি কি ভাইরাস আক্রমনে করে থাকে। তো আমার পোস্ট গুলো হলো যারা জানে ও যারা জানে না সকলের জন্য। এখন আর কথা বাড়াতে চাই না আলোচনা শুরু করা যাক।
আমরা ইতি পূর্বে জেনেছি ভাইরাস হলোঃ এক ধরনের প্রোগ্রাম যা সফটওয়্যার বা তথ্য ও উপাত্ত কে আক্রমন করে থাকে। আর এই ভাইরাসের নিজে থেকেই সংখ্যা বৃদ্ধি করতে পারে একটি ভাইরাস ফাইল আপনার কম্পিউটারে আক্রমন করলে তা সময়ের সাথে সাথে দিগুন হয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। আর এই ভাইরাস আপনার কম্পিউটার আক্রমন করলে সংখ্যা ৃবৃদ্ধির সাথে সাথে এবং বিভিন্ন তথ্য সসুহের মধ্যে প্রবেশ করে। এভাবে এক সময় আপনার কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে অচল করে দেয়। যেমন বুট ভাইরাস- কম্পিউটারের হার্ড ডিস্কের বুট সেক্টরে আক্রমন করে থাকে।ফলে হার্ড ডিস্কের সমস্যা হয়ে থাকে।
আসুন এবারে জেনে নিবেন কিছূ অতি পরিচিত কিছু ভাইরাসের নাম।
১,স্টোন (Stone)
২, ভিয়েনা (Vienna)
৩, সি আই এইস (CIH)
৪, ফোল্ডার (Folder)
৫, টরোজান হর্স (Trojan Horse)
এবারে আসুন কিছু কথা জেনে নেই..কোনভাবেই যদি আপনার কম্পিউটারে বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রমন করলে এটি স্থির না থেকে ক্রমে ক্রমে বিস্তার ঘটাতে শুরু করে। যেমন সিডি, পেনড্রাইভ,বা অন্য যেকোনভাবে ভাইরাসযুক্ত একটি ফাইল ভাইরাসমুক্ত কম্পিউটারে বা কোনো আইসিটি যন্ত্রে চালালে উক্ত ফাইলে থাকা ভাইরাস কম্পিউটারে বা আইসিটি যন্ত্রটির মেমরিতে আশ্রয় নেই। আপনি আপনার কাজ শেষ করে উক্ত ফাইল টি বন্ধ করলেও আপনার কম্পিউটার মেমরিতে রয়েই যায়। এর ফলে আপনার ভাইরাস ুমুক্ত কম্পিউটার বা আইসিটি যন্ত্র টি দিন দিন ভাইরাসের আক্রান্ত হয়ে যায়। ঠিক একই ভাবে আপনি যখন আপনার কম্পেউটারে ভাইরাস যুক্ত কোন সফটওয়্যার প্রোগ্রাম চালু করেন।
এক সময় আপনার মেমরিতে স্থান দখলকারি ভাইরাস অন্যান্য প্রোগ্রাম এবং ফাইলেও আক্রমন করা শুরু করে দেয়। এমন কিছু কিছু ভাইরাস আছে হার্টঅ্যাটাক রোগীর মত। আপনার কম্পিউটারে আক্রমন শুরু করা মাত্র সকল ফাইল বা প্রোগ্রাম কে নিমিশেই গ্রাস করে ফেলে। আবার এমন কিছু কিছু ভাইরাস আছে এমন কিছু মেয়েদের মত যারা সব সময় নতুন নতুন পোষাক পরিধান করতে ভালোবাসে। এরকম ভাইরাস গুলো শুধু মাত্র সব আপনার তৈরি কৃত নতুন নতুন ফাইল গুলো কে আক্রমন করে থাকে। আরে এভাবে চলতে থাকে আপনার কম্পিউটারে প্রবেশ কৃত ভাইরাসের কাজ কর্ম এক সময় আপনার কম্পিউটারে ফাইল ও প্রোগ্রাম গুলোকে গ্রাস করতে করতে ভাইরাস টি ইচ্ছা মত আপনার কম্পিউটারে অভ্যন্তরিন সার্বিক ক্ষতি সাধন করতে শুরু করে। এভাবে একটি ভাইরাস মুক্ত কম্পিউটার ধীরে ধীরে ভাইরাসের কবলে চলে যায়। এবং উক্ত আক্রমন কৃত কম্পিউটারে ব্যবহৃত সিডি, হার্ডডিস্ক, পেনড্রাইভ, ইন্টারনেট, ইত্যাদির মাধ্যমে অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে।
দেখা হবে আগামী পোস্টে ততোক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা আল্লাহ হাফেজ…………
source-
No comments:
Post a Comment