গুগল ক্লাসরুম সম্পর্কে আলোচনা

Iqbal Smartlink 
#গুগল ক্লাসরুম সম্পর্কে আলোচনা

আমি আইটির কেউ না মাঝে মাঝে ঘাটাঘাটি করি ।এই গ্রুপে গুগল ক্লাসরুম সম্পর্কে পোস্ট লিখবো কিনা জিজ্ঞাসা করে একটা পোষ্ট করেছিলাম। সেখানে আপনাদের আগ্রহ দেখে আমার নিজেরই আগ্রহ বেড়ে গেল
আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করবো । আসলে বর্তমান প্রযুক্তির যুগে নিজেকে সবসময় আপডেট রাখা এখন গুরত্বপুর্ণ । প্রযুক্তি ব্যবহার করে আমরা চাইলে অনেক ভালোই কিছুই করতে পারি । অনেক কিছুই পরিবর্তন করতে পারি ।

আমি যতটুকু জানি এই সার্ভিসটি গুগল সবার জন্য কোন ফি ছাড়াই উন্মুক্ত করেছে ২০১৭ সালের মার্চ মাসে ।

1.গুগল ক্লাসরুম কি??
এইটি গুগলের একটি সার্ভিস যেখানে একজন বা একাধিক শিক্ষক, এক বা একাধিক শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে পাঠদানের যাবতীয় কাজ ইন্টানেটের মাধ্যেমে করতে পারে ।

কার কার জন্য এই গুগল ক্লাসরুম?
১।শিক্ষক হিসেবে জয়েন দিতে পারবে
২।শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে পারবে

2.কি কি লাগবে জয়েন করতে?? 
প্রথমেই একটি জি-মেইল একাঊন্ট লাগবে যদি আগের থাকে সেইটা দিয়েই পারবেন ।

3.শিক্ষক হিসেবে জয়েন দিতে হলে কি করতে হবে??
যিনি আগে ক্লাস তৈরি করেছেন চাইলে তিনি ইনভাইট করতে পারেন বা আপনি নিজেও একটা ক্লাস তৈরি করতে পারেন । শুধু আপনার মেইল দিয়ে লগিন করেই https://classroom.google.com/h এই লিঙ্কে গিয়েই খুজে বের করুন Create Class . তাহলেই আপনি শিক্ষক হিসেবে ক্লাস পরিচালনা করতে পারবেন ।

4.শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে হলে কি করতে হবে? 
শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে হলে আপনাকে https://classroom.google.com/h এই লিঙ্কে প্রবেশ করতে হবে । শিক্ষক একটি কোড দিবে (bhceq5j আমার ডেমো ক্লাসে জয়েন করার কোড) এর পর পরই আপনি শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে পারবেন অথবা শিক্ষক চাইলে আপনার ই-মেইল আইডি দিয়ে আপনাকে ইনভাইট পাঠাতে পারে । যেইটাই করুক না কেন আপনাকে জয়েন কোড দিয়েই জয়েন করা লাগবে ।কেউ চাইলে আমার কোডটি ব্যবহার করে আমার ডেমো ক্লাসে শিক্ষার্থী হিসেবে জয়েন দিতে পারবেন ।

5.কি কি করা যাবে ??
আমাদের স্কুল কলেজে যা যা করা যায় সবই করতে পারবেন ।
যেমন
Assignment, Question, Material etc. আলাদা আলাদা Assignment, শিক্ষার্থী এবং শিক্ষক সিক্রেট ম্যাসেজ পাঠাতে পারেন ।শিক্ষক কোন Assignment দিলে সেইটা নির্দিস্ট কাউকে দিতেও পারেন চাইলে সবাইকে ও দিতে পারেন সাথে জমাদানের শেষ তারিখ উল্লেখ করতে পারেন । Assignment এর উপর গ্রেড দিতে পারবেন এবং সেই ফলাফলটা একাসাথে প্রকাশ করতে পারবেন । চাইলে প্রিন্ট ও করতে পারবেন যাহা এক্সেল সীটেই থাকবে । সবচেয়ে মজার বিষয় হল প্রতিটা ডোকুমেন্ট গুগল ড্রাইবে একটা অটো ফোল্টারে সংরক্ষিত থাকবে ।
Assignment শেষ তারিখের আগে সবাইকে নোটিফিকেশান ও দিবে । শিক্ষক যে লেকচার গুলো দিবেন সেইটা চাইলে ইউটিউব লিংক,আপলোড ভিভিও, কোন ফাইল ইত্যাদি দিয়ে লেকচার দিতে পারেন এবং কোন কোন শিক্ষার্থী শিক্ষককের দেওয়া লেকচারটি দেখেছেন শিক্ষক তা জানতে পারেন । শিক্ষার্থীরা শিক্ষকের দেওয়া লেকচার না বুজে থাকলে শিক্ষককে ম্যসেজ করতে পারেন । একই ভাবে শিক্ষকের দেওয়া Assignment গুলো শিক্ষক যেই ফরম্যাটে দিতে বলেন সেই ফরম্যাটেই দিতে পারবেন ।
এছাড়াও সেটিং অপশানতো আছেই ইচ্ছামত শিক্ষক এর পরিবর্তন করতে পারবেন ।
ইত্যাদি

6.প্রধান বাটন কি কি??

STREAM: শিক্ষকের টাইমলাইন

CLASSWORKঃ যেখানে Assignment, Question, Material এর কাজ করা হয়

PEOPLEঃ STUDENTS এবং TEACHERS ADD,REMOVE এর কাজে ব্যবহার করা হয় ।

চাইলে Play Store থেকে Google classroom এপ্সটি ডাউনলোড করতে পারেন ।


এই ভিডিওটি দেখলে আমাকে আর কোন প্রশ্নই করা লাগবে না ।https://youtu.be/Yiu3dBeSI_A

যারা ভিডিওটি দেখে বা উপরোক্ত পোষ্ট থেকেও বুজতে কষ্ট হচ্ছে তারা আমার ডেমো ক্লাসে জয়েন দিতে পারেন আমি যতটুকু জানি সময় করে আস্তে আস্তে সব বুজিয়ে দিবো ।

সবচেয়ে বড় কথা হল সাইকেল চালানো শিখতে হলে তা চালিয়ে শিখতে হবে পড়ে শিখা যাবে না । একই ভাবে প্র্যাকটিস করলেই এর আসল মজা বুজতে পারবেন ।
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

 — with Abu Annas Ripon.
source-
গুগল ক্লাসরুম সম্পর্কে আলোচনা

No comments:

Post a Comment