Kamrul Hasan ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ৩ সেপ্টেম্বর ২০১৯।
বিষয়ঃ ই-কমার্সে একজন ক্ষুদ্র উদ্যোক্তা যেসব চ্যালেঞ্জ বা বাধার মুখে পড়েন এবং এগুলি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করুন।
আড্ডা পোস্টে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।
— with Razib Ahmed.
Feri Wala
অনলাইন বিজনেস করতে হলে বেসিক জ্ঞান অর্জন খুব ই জরুরি। আমার কাছে মনে হয় নতুন উদ্যোক্তাদের প্রথমে এ দিকটাতেই বেশি নজর দেয়া উচিৎ। তা না হলে লাভের চেয়ে লস ই বেশি হবে।
Farjana Mitu
পর্যন্ত মূলধন এর অভাব। যথাযথ প্রশিক্ষণ এর অভাব। অদক্ষতা। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা।
Tasmia Tazan
আরেকটা বিষয় মাথায় এল....ইকবাল বাহার স্যার, অপটিম্যাক্স কমিউনিকেশন এর উদ্যোক্তা এবং নিজের বলার মতো গল্প গ্রুপের স্রষ্টা, উনাদের কোম্পানিটা দাঁড় করাতে প্রচুর কষ্ট করতে হয়েছিল। তখন উনি ভাবলেন....আমাকে আগে মার্কেট রিসার্চ করতে হবে। রিসার্চে দেখলেন, অনলাইন হোম ডেলিভারি ২/৩ দিনের আগে দেওয়া হয় না। যেটা ক্রেতাদের জন্যও বিরক্তিকর বিষয়। তখন উনারা চালু করলেন.... ১ ঘণ্টায় ডেলিভারি স্লোগান। এটা আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগল। এবং ১ ঘণ্টার মধ্যেই ডেলিভারি করার জন্য প্রাণপণ চেষ্টা করতেন। যাতে ক্রেতার আস্থা তৈরি হয় এবং আস্থা অর্জন করেছেনও। এখন উনি একজন সফল উদ্যোক্তা।
আমার ম্যাসেজ এটাই....ইউনিক কিছু খুঁজে বের করতে হবে। যা আপনার কাজকে মানুষের কাছে ভিন্নভাবে পরিচয় করিয়ে দিবে।
Shahida Airin
একজন নতুন উদ্যোক্তার জন্য, মূলধন, সার্ভিস, পন্যর সোরস, কমিউনিকেশন হোক সেটা ট্রান্সপোর্ট,ওর ডেলিভারি রিলেটেড এসব ক্ষেত্রে সম্যসায় পরতে হয়, এবং যথেষ্ট পাবলিসিটি না থাকার কারনে ও সমস্যা ফেস করতে হয়
Biplob Kishore Deb
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় ইন্ডাস্ট্রির একটি হলো ই-কমার্স। দেশের অভ্যন্তরে ই-কমার্সের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এর মাধ্যমে অনেক শিক্ষিত তরুণের কর্মসংস্থান তৈরি হয়েছে, হচ্ছে, সামনে আরো হবে। যারা উদ্যোক্তা হিসেবে সক্রিয় আছেন তাদের বেশিরভাগই স্বল্প মূলধন নিয়ে সীমিত পরিসরে ব্যবসা শুরু করেছেন এবং তাদের একটি বড় অংশই শুধুমাত্র ফেইসবুক পেইজের মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন। একটি তুলনামুলকভাবে নতুন ইন্ডাস্ট্রিতে সীমিত আকারে ব্যবসা শুরু করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে সেগুলোকে ধৈর্য, জ্ঞান, বিচার-বুদ্ধি-বিচক্ষণতার মাধ্যমে মোকাবেলা করে সফলতার মুখ দেখেছেন এমন উদ্যোক্তার সংখ্যাও কিন্তু কম নয়।
প্রথম যে চ্যালেঞ্জটির মুখোমুখি হন অনেকেই সেটা হলো পর্যাপ্ত জ্ঞানের অভাব। অনেকেই হুজুগে চলে আসেন, ভালোভাবে না জেনে, না বুঝে একটি ফেইসবুক পেইজ খুলে ব্যবসা শুরু করে দেন। কিন্তু পণ্য বা সেবার সোর্স কি, সেটা সম্পর্কে কিভাবে ক্রেতাকে জানাবেন, উক্ত পণ্য বা সেবার বাজার বিশ্লেষণ- এগুলো সম্পর্কে গভীরভাবে না জেনেই যদি ব্যবসা শুরু করেন তবে সফল হওয়াতো দূরের কথা টিকে থাকাও কঠিন হবে।
ই-কমার্স ব্যবসার সাথে জড়িত আছেন গ্রুপে এমন উদ্যোক্তাদের কয়েকজনের পোস্ট পড়ে জানতে পেরেছি যে তারা প্রথম দিকে সঠিকভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে না পারার কারনে ভালো পরিমাণে পণ্য বিক্রি করেও সেভাবে লাভের মুখ দেখতে পারেননি। তাই প্রাইসিং সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে- আর সেজন্য বাজার বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ।
ক্ষুদ্র ব্যবসায়ীদের আরেকটি সমস্যা হলো ফেস্টিভ বা উৎসবের সিজনে মূলধনের স্বল্পতা। যেহেতু এখনও প্রায় ৯০% ক্রেতা পেমেন্ট মেথড হিসেবে ‘ক্যাশ অন ডেলিভারি’ বেছে নেন, তাই পেমেন্ট হয়ে যাবার পরেও সেই অর্থ কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান হয়ে উদ্যোক্তার হাতে পৌছতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। অর্থাৎ বেশ কয়েকদিনের জন্য সেই টাকাটা আটকে থাকে। এভাবে ঈদ বা অন্যান্য কেনাকাটার সিজনে একটি বড় পরিমাণ অর্থ বেশ কয়েকদিনের জন্য আটকে যায়, ফলে ব্যবসায়ীকে সাময়িক একটি অর্থ সঙ্কটে পড়েন এবং নতুন পণ্য কিনতে তখন বেশ বেগ পেতে হয়।
পরিশেষে এটাই বলতে চাই যে, ই-কমার্স বাংলাদেশে এখনও matured ইন্ডাস্ট্রি হয়ে উঠেনি। ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলোর বাইরে জেলা শহরগুলোতেও ই-কমার্স সেভাবে জনপ্রিয় হয়ে উঠেনি। কিন্তু এর সম্ভাবনা বিশাল এবং কয়েক বছরের মধ্যে জেলা শহরগুলোতেও ই-কমার্স দারুনভাবে জনপ্রিয় হয়ে উঠার শতভাগ সম্ভাবনা রয়েছে এবং তখন এর বাজার যেমন বিস্তৃত হবে, তেমনি পণ্য ডেলিভারির মতো আনুষঙ্গিক বিষয়গুলোতেও দারুন ইতিবাচক পরিবর্তন আসবে এমনটা বলাই যায়। ফলে এই মুহূর্তে যারা ই-কমার্স ব্যবসায়ের সাথে জড়িত তাদের অবশ্যই উচিত ধৈর্য ধরে লেগে থাকা এবং শুধুমাত্র লাভের চিন্তা না করে ক্রেতার আস্থা ও বিশ্বাস অর্জনে মনোনিবেশ করা। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের উচিত একতাবদ্ধ হওয়া এবং নিজেদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হওয়া। তাতে করে একে-অন্যকে সহযোগিতার মাধ্যম সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।
part 2
Sayka Jabin
প্রডাক্ট ডেলিভারিতে কতটুকু সময় আপনার লাগবে তা হাতে রেখে ক্রতাকে ডেট দিন। যাতে করে ক্রেতা বিরক্ত না হয়।
Sayka Jabin
খুব তাড়তাড়ি টাকা আয় করার চিন্তা না করে ধৈর্য শীল হতে হতে। এবং ব্যবসা দাড় করাবো এই ভাবনা থাকতে হবে৷ একবার যদি মার্কেট পরিচিতি চলে আসে তাহলে লাভ আসবেই। তাই ধৈর্য রাখা মাস্ট। এই বিষয় গুলো মাথায় রেখে এগিয়ে গেলেই ব্যবসায় সফলতা আসবে ইনশাআল্লাহ ।
Sharmin Afrose Meem
উওরনের উপায় হলো পন্যটি সম্পর্কে জ্ঞান ধারন,মূলধন অনুযায়ী ব্যবসা স্থানান্তর করা,পন্য সম্পর্কে নির্ভেজাল তথ্য প্রদান,পন্য সরবরাহ,পন্যের ডিজাইন,রং,মান ও গুন ওয়েবসাইট বা পেইজ মাধ্যমে তুলে ধরা।
MD AL Aminur
একজন ভালো ব্যাবসায়ী হতে চাইলে তাকে জ্ঞানের ভান্ডার হতে হবে
Kaniz Ilma
অনেক ব্যবসায়ীর অনেক সময় অনেক পেমেন্ট আটকে যায়। সেই সময় তারা সমস্যার সম্মুখীন হয়। এই জন্যে তাদের উচিত অতিরিক্ত বাকিতে পন্য না বিক্রি করা।
Mominul Haque
ই কমার্সে একজন ক্ষুদ্র উদ্দ্যোক্তা মুলত যেসকল সমস্যায় পড়েন সেগুলো হল-
১. মুলধন সমস্যা।
২. ডেলিভারী সমস্যা।
৩. কাঁচামাল সংগ্রহের সমস্যা।
Razia Akter
মূলধনকে ব্যবসায়ের প্রাণশক্তি বলা হয়। আর মূলধন খাটানোর ঝুঁকি গ্রহণ করতে হবে। কিন্তু মূলধনের আগে চাই ব্যবসায় সম্পর্কে সঠিক ধারণা বা তথ্য জ্ঞান অর্জন।
Mominul Haque
মুলধনের সমস্যা দূর করার জন্য ব্যবসায় শুরু করা আগে থেকে পরিকল্পনা করে রাখা ভাল। এ সমস্যায় পড়লে ব্যাংক ঋণ নেওয়া হবে নাকি পরিচিত কারো কাছ থেকে ধার নেওয়া হবে তা আগেই ঠিক করে রাখা ভাল।
এ সমস্যা থেকে উত্তরণের জন্য পার্টনারশিপও নেওয়া যেতে পারে।
Mominul Haque
ডেলিভারী সমস্যা দুর করার জন্য ডেলিভারী ম্যান রাখা যেতে পারে। তবে দুর-দুরান্তের জন্য ভাল মানের কুরিয়ার সার্ভিস নির্বাচন করতে হবে। যাতে পণ্য নির্ধারিত সময়ে ক্রেতার কাছে পৌছে যায়।
আহাম্মেদ সালাহ
ক্ষুদ্র উদ্যোক্তা যে সকল সমস্যার সমুক্ষিন হয়।
১। মুল ধনের সল্পতা। কারন একা এই অর্থের যোগান দেন।
২। সঠিক বিনিয়োগের ক্ষেত্র নির্বাচনে অনেক সময় ব্যর্থ হয়।
৩। পন্যের গুনগত মান বজায় রাখা অনেক সময় সম্ভব হয় না। কারন তিনি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়।
৪। বৃহৎ উদ্যোক্তার সাথে প্রতিযোগিতায় দাড়াতে না পেরে হতাশ হয়।
৫। যেহেতু পরামর্শক থাকে না সেহেতু সঠিক মার্কেটিং এ বাধা প্রাপ্ত হবে।
উত্তরণের উপায়।
১। নির্দিষ্ট বিষয় সিলেক্ট করে ব্যবসাতে নামার আগে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে।
২। যথা সাধ্য মুলধনের ব্যবস্থা করে নিতে হবে।
৩। অল্প পরিসরে ব্যবসা শুরু করতে হবে।
৪। কোন সমস্যা ফেস করলে ঠান্ডা মাথায় সমাধান করতে হবে।
৫। গ্রাহকের সাথে ভালো ব্যবহার এবং বিশ্বাসী হতে হবে।
Mominul Haque
কাঁচামাল সংগ্রহের সমস্যার বহুবিধ কারণ রয়েছে। পর্যাপ্ত জনবলের অভাব, কাচামালের সহজ প্রাপ্যতা রয়েছে এমন জায়গায় প্রতিষ্ঠান স্থাপন না করা, পরিবহন সমস্যা, দূর্বল অবকাঠামো।
আইরিন আক্তার
ই কমার্সের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ব্যবসায় নানা ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে যেনম মূলধনের অভাব,পন্য নির্বাচনের জটিলতা,ব্যবসা সম্পর্কে ভালো ধারনা না থাকা,পন্যনের বাজার সম্পর্ক অবোগত না হওয়া,আইটি সম্পর্কে সঠিক ধারনা না থাকা ইত্যাদি এগুলো বাদেও আরো সমস্যা সামনে আসতে পারে।
আইরিন আক্তার
যখন একজন ব্যবসায়ী ব্যবসায় হাত দিতে যাবে তাকে আগে থেকেই ধৈর্য ধারন করার মানসিকতা স্থিক করতে হবে কারন ব্যবসায় লাভ লস তো থাকবেই আর এতে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে তাই বিপদের সময় মাথা ঠান্ডা রাখার ক্ষমতা রাখতে হবে।
আইরিন আক্তার
অনেক ব্যবসায়ী চিন্তা করে যে এতো খাটে কি লাভ তাই সে জন্য শর্টকাটের পন্থা অবলম্বন করে থাকে।প্রথম পর্যায়ে হয়তো বা ভালো ফল আসলেও শেষ পর্যায়ে এর ফল খারাপ হয় যার ফলে বড় অংকের মাসুল পোহাতে হয়। তাই ব্যবসায় সফল আর জনপ্রিয় হতে চাইলে শর্কাটের পন্থা বাদ দিতে হবে
আইরিন আক্তার
ব্যবসা মানে এই নয় যে আমার কাছে টাকা আছে আর আমি সেটা নিয়ে ব্যবসা শুরু করলাম।এই মানসিকতা নিয়ে যারা ব্যবসায় নামে তাদের প্রথমেই বড় আকারের ধাক্কা সামলাতে হয় কারন পর্যাপ্ত পরিমানের জ্ঞান না থাকলে ব্যবসায় আগানো সম্ভব নয়।তাই প্রথমেই আমি কোন ব্যবসা করতে যাব তার সঠিল জ্ঞান অর্জন করতে হবে তার ওর আইটির ধারা থাকতে হবে
Kakoly Russell Talokder
নতুন উদ্যগক্তা হিসেবে ফাইন্যান্সিয়াল প্রব্লেম এবং প্রাইসিং প্রব্লেম টা ফেইস করছি।পন্যের মান ঠিক রাখার জন্য কসটিং বেসি পরছে, কিন্তু অনলাইনে অনেক কম্পিটিশন থাকে এবং তাদের অনেকে গুনগত মান ঠিক না রেখে কম রেট এ বাজার এ দিয়ে দেয়।সেজন্য ভাল পন্যের সেলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Feri Wala
অনলাইন বিজনেস করতে হলে বেসিক জ্ঞান অর্জন খুব ই জরুরি। আমার কাছে মনে হয় নতুন উদ্যোক্তাদের প্রথমে এ দিকটাতেই বেশি নজর দেয়া উচিৎ। তা না হলে লাভের চেয়ে লস ই বেশি হবে।
part 3
Urme Saha
ক্রেতাদের সাথে ভাল ব্যবহার করতে হবে।সৎ থাকতে হবে কারন সততা একজনকে সাফল্যের শিখরে দ্রুত নিয়ে যেতে পারে।
Sayka Jabin
প্রডাক্ট পিক কিভাবে দিবে এবং এর বর্নণা লিখার সৌন্দর্য বা ক্রিয়েটিভিটি তেমন ভালো না। তার কারন অন্যের রিভিউ গুলো কপি করে পেস্ট করেন। এতে করে ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলে।
Sayka Jabin
তারা ভাবে বুস্ট করলেই রেটিং বাড়বে যারফলে কন্টেন্ট এর দিকে নজর না দিয়ে হূদাই টাকা খরচ করেন। ফলে টাকা জলে যায়।
Utpal Sikdar Abhi
কিভাবে ব্যবসা করতে হয় সে ব্যাপারে সঠিক জ্ঞান না থাকা
Sayka Jabin
তারপর প্রোডাক্ট বিক্রির পর ক্রেতার সাথে যাগযোগ না রাখা সব থেকে বেশি ক্ষতি কর। কারন আপনার প্রোডাক্ট বিক্রি করার পর ই হলো আসল কাজ। ক্রেতা কতটুকু সন্তুষ্ট তা জানা অত্যান্ত জরুরি । এতে করে একটা গুড রিলেশন তৈরি হয় য পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
Sayka Jabin
ক্রেতার তালিকা তৈরী না করা। আপনার প্রডাক্ট এর ক্রতা কারা তার একটা তালিকা তৈরী করুন। এতে তাদের পছন্দের তালিকাটা লিখে রাখুন। এবং যখনি কোন নতুন পণ্য আসবে তাদের ইনভাইট করুন। এতে করে আপনার ব্যবসায়ের গতি বাড়বে।
Sayka Jabin
আপনার সমমানের সাইট বা পেজ গুলোতে ঘুরে আসুন। ট্রেন্ড এবং সিজন মাতায় রেখে প্রডাক্ট এর ভেরিয়েশন আনুন। এবং প্রতিটা প্রডাক্ট এ একটা সুন্দর টাইটেল দিয়ে কিছু লিখুন। যাতে করে আপনার লেখা পড়েই ক্রেতার আগ্রহ আরো বেড়ে যায়
Ahm Rashed
একজন ক্ষদ্র উদ্যোক্তা কে প্রাথমিক অবস্থা সব ধরনের কাজ করতে হবে
প্রোডাক্ট সোর্স
ব্যবসার হিসেব করা
প্রোডাক্ট ডেলিভারি
প্রোডাক্ট ক্রয় করা
পেকেজিং করা
অর্ডার নেয়া
অর্ডার অনুযায়ী প্রোডাক্ট পেকেজিং করে পেকেটের গায়ে কাস্টমারের ঠিকানা লিখা
পেমেন্ট রিসিব করা
মার্কেটিং সম্পর্কে ধারনা রাখা।
ই-কর্মাস সম্পর্কে ভাও ধারনা রাখা
পরিশ্রম করার মানসিকতা থাকা
ধৈর্য থাকা
এসব গুনাবলী থাকতে হবে মোটামুটি।
Sharmin Afrose Meem
ই-কর্মাসে একজন ক্ষুদ্র উদ্যাগক্তা যেসব চ্যালেঞ্জ বা বাধার মুখে পড়েন তা হলো:
১.অসীম দায়
২.বিনিয়োগ ক্ষেএ নিবার্চন করা
৩.মূলধন সংগ্রহ
৪.মূল্য নি্র্ধারন
৫.পন্যের মান নি্র্ধারন
৬.প্রতিযোগীতা সৃষ্টি
৭.ক্রেতা নিকটা গ্রহণযোগ্যতা
৮.মার্কেটিং সম্পর্কে অজ্ঞ
৯.ক্রেতা বিক্রেতা মধ্য বিশাস নষ্ট
১০.গোপনীয়তা রক্ষায় ব্যাঘাত ঘটা
Sayka Jabin
কোন রকম সমালোচনায় নিজের ব্যক্তিত্ব কে নষ্ট করবেন না৷ মনে রাখবেন সমালোচনাই কোন কিছু এগিয়ে যাওয়ার পিছনে বিরাট ভুমিকা রাখে ।
Tasmia Tazan
ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়তে হয়। ফলে সেবা যথাযথ প্রদান করতে হিমশিম খেতে হয়৷ তবে এক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ করতে পারে। সেক্ষেত্রে সচেতনতার সাথে কাজ করতে হবে।
part 4
Sayka Jabin
আমাদের দেশের অধিকাংশ লোক ই এখন উদ্যোক্তা হতে চায়। কারন তারা নতুন কিছু করতে চায় এটা একটা পজেটিভ ভাবনা। যা আমরা সবাই সাধুবাদ জানাই ।
Tanjin Taz Tanjin
উদ্যোক্তা হতে হলে তাকে প্রথমেই অবশ্যই মানুষিক প্রস্তুতি নিতে হবে যে কো বাধার সম্মুখীন হয়ার জন্যে এবং তা মোকাবেলা করার জন্যে
Tanjin Taz Tanjin
প্রথমেই লাভের চিন্তা না করে বাজারজাত কিভাবে বাড়ানো যায় তা ফোলো করা উচিত।
Sayka Jabin
এদের মধ্যে অনেকের ই বেসিক ধারনা পরিষ্কার না ই-কমার্স বা এফ -কমার্স নিয়ে।
Röwshön Ârâ
পার্টনারের সাথে লেনদেনের জন সবসময় ব্যাংকিং ছাড়া ক্যাশে করা উচিত নয় ।
অরণ্যে বহ্নি
ব্যবসার প্রথম অবস্থায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের সাপোর্ট থাকে না ।সুতরাং পরিবারের সাপোর্ট থাকাটা অনেক জরুরি ।
Ahm Rashed
ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত পরিমান জ্ঞান না থাকা। যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবে সেই প্রোডাক্ট এর ক্রেতা কারা সেই বিষয়ে মার্কেট রির্সাস না করা
Sayka Jabin
তার কারন হলো তারা অন্যের দেখে অথবা দ্রুত টাকা ইনকাম করবেন বলে এই পেশা কে বেছে নিয়েছেন । কিন্তু কাজ করতে এসে দেখেছেন হিতে বিপরীত ।
Tanjin Taz Tanjin
ঝুঁকি গ্রহণ তো আসবেই,,, ততখন ভেংগে না পড়ে ধৈর্যের সাথে মোলাবেলা করতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ কারো কাছ থেকে কন্সাল্ট নিতে পারে
Sayka Jabin
তার কারন প্রথমত তাদের টার্গেট ঠিক নেই।
২.ই-কমার্স বিজনেস সম্পর্কে ধারনা বা বেসিক জ্ঞান ঠিক মতো নেই৷
Urme Saha
প্রথম অবস্থায় একজন উদ্যোগক্তা মুলধনের অভাব,পন্য নির্বাচন,ডেলিভারি,পন্যের উৎস নির্বাচনে ঝামেলা,আইটি সম্পর্কে জ্ঞান না থাকা প্রভৃতি সমস্যাই পরে থাকে।তাই তাকে সকল বিষয়ের উপর যথেষ্ঠ জ্ঞান নিয়ে নামতে হবে ব্যবসায়ে।ফলে বাঁধা আসলেও সে মোকাবিলা করতে পারবে।
Sayka Jabin
৩.তারা কোব প্রডাক্ট নিয়ে কাজ করবেন তাতে নিজের লক্ষ্য স্থির করতে পারেন না।
৪. যে প্রাডাক্ট নিয়ে বিজনেস করছেন সেই প্রোডাক্ট সম্পর্কে যথাযথ জ্ঞান নেই।
Kazi Sajjad Sipon
যেকোনো উদ্যোক্তার শুরু সময়টা অনেক কষ্ট করতে হয়, থাকতে হয় কঠিন ধর্য্যের সাথে পথ চলার সাহসিকতা। জ্ঞান আহরন করতে হয় নানান বিষয়ে। আর তার বাজার মূল্য থেকে শুরু করে টার্গেট কাস্টমার সবই ঠিকঠাক ভাবে জেনে তবেই ব্যবসায় নামা প্রয়োজন।
Ahm Rashed
কি ভাবে কখন কোথায় প্রচার করতে হবে সেই ধারনা না থাকা। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারনা কম থাকা/না রাখা।
প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে না জ্ঞান না থাকা।
Saikat Hasan Kabbo
ব্যবসায়কে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি।যেমনঃএকমালিকানা ব্যবসায় আর অংশীদারি ব্যবসায়।একজন ব্যক্তির মালিকানায় বা অধীনে পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।একমালিকানা ব্যবসায়ের সংখ্যা প্রায় ৮০%।ই -কমার্সের ব্যবসায়টা একমালিকানায় আওয়ায় পড়ে।আবার,অংশীদারি ব্যবসায় ও হতে পারে।তবে একমালিকানাই বেশী।ই-কমার্স যেহেতু বর্তমানে জনপ্রিয় ব্যবসা তাই এর বাধা ও রয়েছে। ই-কমার্স ব্যবসায় করতে গেলে সৃষ্ট বাধা নিম্মরূপঃ
১/ঝুঁকি গ্রহণে অক্ষমঃব্যবসায় করতে হলে আপনাকে ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকতে হবে।আপনি ঝুঁকি গ্রহণে অক্ষম হলে ই-কমার্স ব্যবসায়ে বাধা আসতে পারে।
২/মূলধনের স্বল্পতাঃআমি ব্যবসায় করব বলে ঠিক করেছি।কিন্তু আমার পর্যাপ্ত মূলধন নেই ব্যবসায় শুরু করার।তাহলে আমি ব্যবসায় শুরু করতে পারব না।ছোট,বড় যেকোনো ব্যবসায় করতে গেলে মূলধনের প্রয়োজন।মূলধনের স্বল্পতা ব্যবসায়ের সবচেয়ে বড় বাধা।
৩/নৈতিক অবক্ষয়ঃব্যবসায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নৈতিক অবক্ষয়।ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা।আমি ব্যবসায় করব কিন্তু অধিক মুনাফা অর্জনের আশায় আমি খারাপ পণ্য উৎপাদন করি,ওজনে কম দেই,ইত্যাদি।এইসব হলো নৈতিক অবক্ষয়।আপনার নৈতিকতার অবক্ষয় হলে আপনি কখনো ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন না।তাই নৈতিকতার অবক্ষয় ব্যবসায়ের অন্যতম বাধা।
৪/আত্নবিশ্বাসঃআমি ব্যবসায় করতে চাই।কিন্তু ব্যবসায়ে লস হলে আমি তা মেনে নিতে পারব না।আমার এতো আত্নবিশ্বাস নাই।তাহলে আপনি আর ব্যবসায় করতে পারবেন না।ব্যবসায়ে সফলতা আর ব্যর্থতা একে অপরের পরিপূরক।
ই-কমার্স ব্যবসায়ের বাধা প্রতিকারের উপায়ঃ
১/ঝুঁকি গ্রহণের ক্ষমতা অর্জনঃএকজন উদ্যোগক্তার অন্যতম বৈশিষ্ট্য হলো ঝুঁকি গ্রহণের ক্ষমতা অর্জন করা।ঝুঁকি গ্রহণের ক্ষমতা অর্জনের উপর ব্যবসায়ের অধিকাংশ সফলতা নির্ভরশীল।
২/মূলধনের যোগাড়ঃমূলধনের অভাব যেন ব্যবসায়ের ক্ষেএে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে।তাই আত্নীয় স্বজন,বন্ধু-বাদ্ধবওদের কাছ থেকে মূলধনের যোগাড় করতে হবে।প্রয়োজন হলে ব্যাংকের সাহায্য নিতে হবে।
৩/নৈতিকতা বজায় রাখাঃব্যবসায়ে নৈতিকতা যেমন গুরুত্বপূর্ণ তা বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ।আপনার নৈতিকতাই প্রমাণ করবে আপনি কতটা সৎ এবং ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন কি না।
সুতরাং,ব্যবসায় করতে গেলে ব্যবসায়ে বাধা আসবেই।সেই সব বাধা আমাদের সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে।
part 5
Md. Rabiul Islam
প্রতিটি উদ্যোক্তাকে আগে ব্যবসা জানতে এবং বুঝতে হবে। একটা ব্যবসা পরিচালনা করা এতো সহজ বিষয় না। যে যত জ্ঞান অর্জন করবে সে তত কম ঝামেলায় পরবে
আলী বাবা
ই-কমার্সের জন্য একজন উদ্দোক্তার প্রথম সমস্যাই হচ্ছে প্রযুক্তি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকা, তাই যারা ই-কমার্সে আসতে চায় তাদের উচিৎ প্রথমেই প্রযুক্তি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা
অরণ্যে বহ্নি
১.বিনিয়োগ যথাযথ ক্ষেত্র নির্বাচন করতে না পারা
২.ক্রেতা-বিক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে না পারা।
৩.আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার চেষ্টা করা।যাকে বলে অতি লোভ।
৪.অল্পতেই ক্লায়েন্টদের বিশ্বাস করা।
Masud Rana
ব্যাবস্থাপনা ও আর্থিক বিষয়ক পরিকল্পনা।
উদ্যোক্তাদের ক্ষেত্রে কর্ম পরিকল্পনা এবং তার বাস্তবায়ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ অর্থ ব্যবস্থাপনা ও উৎস নিশ্চয়তা। ইদানীং একটা ভ্রান্ত ধারনা অনেকের মধ্যেই কাজ করে যে, শুধু ভাল একটি পরিকল্পনা হলেই বড় ব্যবসায়ী হওয়া যায়। কিন্তু পরিকল্পনার সাথে সাথে কঠোর পরিস্রম, প্রতিনিয়ত লেগে থাকার মনোভাব, অর্থ
নিশ্চয়তা আর দূরদর্শিতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
এসব কিছুর সমন্বয়ই একজন উদ্যোক্তাকে সফলতা এনে দিতে পারে।
Tania Islam
প্রতিযোগিতা মুলক বাজারে টিকে থেকে এই ব্যবসায় অগ্রসর হওয়া কঠিন এক্ষেত্রে সঠিক জ্ঞান অর্জন করে সঠিক ও গুনগতমানসম্পন্ন প্রডাক্ট সিলেক্ট করে ব্যবসা শুরু করতে হবে।
Sahin Sarker
একা একটা ব্যবসায় নামলে যখন কোন অসুস্থ হবে তখন কনটিনিউ না করতে পারাতে ব্যবসা ডাউন হয়ে যাওয়া
Jaifa Islam
ক্ষুদ্র হোক কিংবা বৃহৎ একজন উদ্যোগতাকে অবশ্যই তার পন্য সম্পর্কে বিস্তারিত জানতে হবে,সে যেই পন্য উৎপাদন করতে ইচ্ছুক সেই পন্যের কাচামাল কোথায় ভালো পাওয়া যায় সেসব জানতে হবে,উৎপাদিত পন্য সহজ উপায়ে ক্রেতার নিকট পৌঁছে দেওয়া, ই-কমার্স সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে
Sahin Sarker
শেয়ারদার বাছাইয়ে দক্ষতার পরিচয় দিতে হবে
Morium Akther Nishu
আমাদের মাজে প্রায়ই এক ধরনের সমস্যা বিরাজমান, তা হল মালিক, লেবার এতে আপনি এ মালিক আপনি কমচারি আপনি পপরিচালক
ইরা ইনাম
ই-কমার্সে ব্যবসা করতে হলে সব দিকে জ্ঞান থাকতে হবে এবং সচেতন থাকতে হবে,,,, অনেকেই না জেনে,দক্ষ না হয়ে লাভের আশায় ব্যবসা শুরু করে তারপর ধরা খেয়ে বলে অনলাইনে ব্যবসা বেশি সুবিধার না,,,,, যে কোন ব্যবসা সম্পর্কে ভালো ধারনা না থাকলে বাধার মুখে পড়তে হয়,,,,,, প্রথমে,, ব্যবসা সম্পর্কে ভালো ধারনা অর্জন করুন,,পার্টনার নির্বাচনে সচেতন হউন,,,ধোঁকাবাজদের থেকে দূরে থাকুন,,,, কি পরিমান পন্যের মুল্য নির্ধারন করলে আপনি এবং কাস্টমার দুজনেই উপকৃত হবেন তা নিশ্চিত করুন
Rumana Islam
ই কমার্সের বিজ্ঞাপন বা প্রচারের ইফেকটিভ পদ্ধতি সম্পর্কে আমি কম বুঝি এবং অনেক উদ্যোক্তাও দেখেছি আমি যারা এটা ভালোভাবে জানে না
Mehjabin Tanny
যে পণ্য নিয়ে ব্যবসা করবে তার পাইকারি সোর্স জানতে হবে।
Mehjabin Tanny
যে পণ্য নিয়ে ব্যবসা করবে তার পাইকারি সোর্স জানতে হবে।
Jahangir Khandokar
একজন ক্ষুদ্র উদোক্তা হটাৎ করেই কোন সিদ্ধান্ত নিতে পারেন না।বাজারের সাথে তাল মিলিয়ে বিক্রয় বাড়ানোর জন্য অনেক সময় বড় উদোক্তা রা বিশাল ছাড় অফার করে।এমন অবস্থায় ক্ষুদ্র উদোক্তারা সিদ্ধান্তহীনতায় ভোগে।
Tanjin Taz Tanjin
একজন ক্ষুদ্র বিজনেসমেন বাজার ব্যবস্থা এর উপর দেখে শুনে বিজনেস শুরু করা উচিত।
Röwshön Ârâ
পেজে লাইক কমেন্ট আসে না - আমি যত জনের পেজ দেখলাম তারা কেউই পেজের বা অনলাইন মার্কেটিং এর উপর খেয়াল রাখছে না । আরমান সাদিকের মত সেলিব্রিটিরাও তাদের পেজে আসা কমেন্টের রিপ্লাই দেন । জানিনা নিজে দেয় কিনা । যাই হোক একটা সামান্য নাইস কমেন্ট লেখা থেকে তাকে গ্রাহক বানানোর কৌশল জানতে হবে । অনলাইন মার্কেটিং করতে হবে । আপনি নিজের পেজে যদি নিজের পরিবারের ও বন্ধু বান্ধবীদের সামান্য ইনভাইট না করতে পারেন তবে বাইরের লোকের কাছে কি ব্যবসা করবেন ?
Taslima Siddika Siddika
মেয়েদের জন্য ই - কমার্স খুবই উপযোগী। প্রতিটি পরিবার যদি একটু সহায়তা করতো তা হলে তা মেয়েদের জন্য অনেক সাপোর্ট হতো।আমি নিজেও এখন পর্যন্ত আমার ছোটবোন ছাড়া কারো সাপোর্ট পায়নি।তারপরও আমি থেমে নেই। কখনে আড়ালে কখনো প্রকাশ্য আমি আমার লক্ষ্য পূরনের জন্য ছুটে চলছি।আমার বিশ্বাস কারো ভাল প্রচেস্টা কখনো বৃথা যায় না।
Masud Rana
উদ্যোক্তা মানে গতানুগতিক জীবনধারার বাইরে এসে সর্বদা চ্যালেঞ্জ গ্রহনের এক অন্যরকম জীবনযাত্রা। প্রতিনিয়ত বাধা বিপত্তি পাড়ি দিয়ে সংগ্রাম করার মানসিকতা ও সাহস থাকলেই এই পথ পাড়ি দেয়ার স্বপ্ন দেখা উচিত।
Tanjin Taz Tanjin
কি ধরনের বিজনেস করলে সবার কাছে গ্রহণ যোগ্য হবে তা ভেবে চিনতে কাজ শুরু করা উচিত
part 6
Röwshön Ârâ
ডেলিভারি - পন্য ডেলিভারি বিভিন্ন ভাবে হয় । নিজস্ব কর্মী থাকা বেষ্ট কিন্তু এটা বড় প্রক্রিয়া । তাই ভালো মানের কুরিয়ার সার্ভিস নির্বাচন করতে হবে । পন্য এমন ভাবে প্যাকেজিং করতে হবে যেন পন্য ক্রেতার কাছে অক্ষুণ্ন অবস্থায় পৌছায়
Tanjima Akter
ক্রেতার চাহিদা অনুযায়ী পন্যের যোগান দেয়া ব্যাবসায় সফল হওয়ার একটি অন্যতম উপায়।
Rumana Islam
ই কমার্সের ক্ষেত্রে খুব জরুরী দুটি বিষয় হচ্ছে ইংরেজী এবং আইটি নলেজ। নিজের মধ্যে এই দুটিতে দুর্বলতা থাকলে তা আগেই দূর করতে হবে।
Shafayet Rasel
গ্রাম এর ব্যবসায়ী রা সাধারণত বিভিন্ন এন জি ও থেকে ঋন নিয়ে থাকে যা প্রতি সপ্তাহ বা মাসে নির্দিষ্ট করে পরিশোধ করে থাকে এইভাবে তাদের ব্যবসা এর মূলধন সংগ্রহ করে থাকে
Jannat Tabassum
আইটি নলেজ সম্পর্কে জানতে হবে,এর সঠিক ব্যবহার বাস্তবায়ন করতে হবে।
Shafayet Rasel
পণ্যের বাজার সম্পর্কে জানতে হবে। এবং মার্কেট এ কখন কোন ড্রেস গুলো বেশি চলতেছে তা সম্পর্কে ধারণা রাখতে হবে।
Röwshön Ârâ
একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা অনলাইনে । পাসওয়ার্ড , একাউন্ট নিয়ে সতর্ক থাকুন
Taslima Siddika Siddika
ই- কমার্সে একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে প্রথমত: পারিবারিক ও অর্থনৈথিক বাধার সম্মুখীন হতে হয়
Jannat Tabassum
পার্টনার বাছাইয়ে সময় নিতে হবে,সতর্কতা ও সচেতনতা প্রয়োজন।
Shafayet Rasel
অতিরিক্ত লাভের আসায় এমন কিছু না করা যাতে ব্যবসা এর শুনাম ক্ষুন্ন হয়। শুনাম ব্যবসা এর জন্য অনেক গুরুত্ব পূর্ণ।
Alvin Jak
১. না জেনে ব্যবসা শুরু করা
২. লেনদেন এ জটিলতা
৩. ডেলিভারি জনিত সমস্যা
Shafayet Rasel
যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে ব্যবসায়ী কে। নকিয়ার মত কোম্পানি শুধুমাত্র যুগের সাথে তাল মিলাতে পারেনি বলে আজ নিচ্ছিন হয়ে গেছে
আলী বাবা
আমাদের দেশের নতুন উদ্দোক্তাদের কমন একটা(
সমস্যার সম্মুখীন হলেই ব্যবসা ছেড়ে দেওয়া বা মন ভেঙে বসে পড়া) এক্ষেত্রে একজন উদ্দোক্তাকে প্রথমেই মনে রাখতে হবে উদ্দোক্তা হওয়া মানে গাছ লাগিয়ে ফল খাওয়ার জন্য অপেক্ষা করা।
পক্ষান্তরে একজন চাকরি জিবি মানে বাজার থেকে ফল কিনে খাওয়া, তাই উদ্দোক্তাকে মনে রাখতে হবে গাছ লাগিয়ে ফল খেতে হলে অনেক দিন ধৈর্য ধরে লেগে থাকতে হবে।
Jannat Tabassum
মূলধন অনুযায়ী পণ্য বাছাই করতে হবে এবং অবশ্যই তা কোন শ্রেণির ক্রেতার জন্য তা টার্গেট করতে হবে।
Shafayet Rasel
কমিউনিকেশন স্কীল থাকতে হবে। ই-কমার্স টা নির্ভর অনেক টা কমিউনিকেশন স্কীল এর উপর। আপনি কথা দিয়ে ক্রেতা কে আকর্ষিত করতে হব্ব
Kamrol Hasan
১ঃ আইটি সম্পর্কে ভালো করে জানতে হবে
২ঃ প্রডাক্টের মান ঠিক রাখা
৩ঃ মূলধনের কথা চিন্তা করা এবং সঠিক ভাবে পরিচালনা
৪ঃ কাস্টোমার চাহিদা রুচি ও মানসম্পন্ন প্রডাক্ট রাখা
৫ঃ কাস্টোমার সার্ভিস সময় মতন দেওয়া
৬ঃ মোটেও হতাশ হওয়া যাবে না এবং ভূল থেকেই নতুন করে শুরু করা!!!
মানে এককথায় আধুনিকায়ন যুগে নিজেদের আপডেট রাখা।।।
Morium Akther Nishu
লেনদেন এ সচ্ছতা থাকতে হবে
Shafayet Rasel
এখন ব্যবসায় গুলো অনেক টা বিজ্ঞাপন নির্ভর। প্রচার এ প্রসার একটা উক্তি ও আছে তাই এইই বিষয়ে মনোযোগী হতে হবে
Jahangir Khandokar
একজন নতুন উদোক্তার সবার আগে ব্যবসাটা বুঝতে হবে।।।তাহলে মাঝপথে হারাবার ভয় থাকবেনা
অরণ্যে বহ্নি
ব্যবসা পলিসি সম্পর্কে ধারণা থাকে না ।তাই প্রথমে নানা ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হয় ।
Tania Islam
ইকমার্সে মেয়েদেরকে প্রাথমিক ভাবে শুরু করার সময় পারিবারিক বাধাটাই মেজর। আর এই কারনে এই বিসয়গুলো সম্পর্কে পরিবারকে ১০০% আস্থাশীল করে তুলতে হবেে যে এতে লাভ ছাড়া কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। আর এটা আজকের দিনে মেয়েদের জন্য খুবই উপযোগী ব্যবসা ও সম্মানজনজ।
Alvin Jak
এজন্য ভালোভাবে জানতে হবে, চ্যালেঞ্জ গুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে
Rowshan Ika
capital, sourching....
এগুলো প্রথম অবস্হায় খুব পেইনফুল থাকে, রিলেশন বিল্ড আপ করা সাপ্লায়ার দের সাথেও বড় চ্যালেন্জ।
আলী বাবা
একজন ব্যবসায়ীকে কি পরিমান কৌশলী হতে হয় তার কোন সীমা রেখা নাই,কিন্তু আমাদের দেশের বেশিরভাগ নতুন উদ্দোক্তা শুরুতে নতুন কোন কৌশল-ই মাথায় আনে না, তাই প্রচলিত ধারার বাহিরে গিয়ে কিছু করতেও পারেনা।
Jahangir Khandokar
একজন ক্ষুদ্র উদোক্তা সবার আগে যেই প্রবলেম টা ফেস করে তা হল প্রতিষ্ঠিত উদোক্তা দের সাথে তাল মিলিয়ে নিজের পণ্যের গুনগত মান আর দাম নির্ণয়ের ব্যাপারে।।।
Taslima Siddika Siddika
উদ্যোক্তা হতে হলে আগে নিদিষ্ট বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। আত্ববিশ্বাস রাখতে হবে। যে কোন পরিস্থিতিতেই মনোবল হরালে চলবে না। আইটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নিজের সম্পর্কে ও সেই বিষয়ের উপর মার্কেট এনালাইসিস করতে হবে।মনে রাখতে হবে বাধা ছাড়া সহজে কোন কিছুই অর্জন সম্ভব নয়।
part 7
অরণ্যে বহ্নি
একজন ক্ষুদ্র উদ্যোক্তা যেসব বাধার সম্মুখীন হয়,,
১.আইটি সেক্টরে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে ।
২.পণ্যের কাঁচামাল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে না ।যেমন-কাঁচামাল সংগ্রহের স্থান, দাম ইত্যাদি ।
৩.মূলধনের সমস্যা ।
S M Mehdi Hassan
সবাইকে আড্ডায় স্বাগতম। আমি এর আগের আড্ডাতেও বলেছিলাম যে বাংলাদেশে ই-কমার্স একটি উদীয়মান সেক্টর। এর পরিধি এখনো ছোট। দেশের সিংহভাগ মানুষ এখন দোকানে কেনাকাটা করে। অনলাইন ক্রেতার সংখ্যা খুবই কম। যেসব অনলাইন স্টোর আছে সেগুলোর সিংহভাগ তরুণ উদ্যোক্তারা চালায় যাদের বয়স ৪০ এর নীচে। চালডাল ডট কম, দারাজ ডট কম এর মতো হাতে গোণা কয়েকটি প্রতিষ্ঠান বাদে বেশিরভাগ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠান। এসব উদ্যোক্তাদের প্রতিনিয়ত নানা ধরণের চ্যালেঞ্জ ফেস করতে হয়। কারণ ই-কমার্স নতুন একটা সেক্টর।
এসব কারণেই এখন সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। সবার মধ্যে চেনা পরিচয় থাকতে হবে এবং খুবই শক্তিশালী একটা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এই জন্যে সবার উচিত কালকে উই এর বৈকালিক আড্ডায় যোগ দেয়া। একে অন্যকে চিনবেন, জানবেন, জ্ঞান, মতামত, অভিজ্ঞতা শেয়ার করবেন
Fairuz Iqbal Rose
নতুন ক্ষুদ্র উদ্যোক্তারা কোনোরকম ব্যবসায়িক জ্ঞান ছাড়াই ব্যবসায় নেমে অল্প সময়ে অধিক লাভের চেষ্টা করার ফলে উল্টো ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়।
পড়াশোনা করে Business ethics ভালভাবে জেনে ব্যবসায় নামলে এ ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা কমে যায়।
Reza Ur Rahman
অনেকেই ডেলিভারি নিয়ে সমস্যার কথা বলছেন, আমার মনে হয় বর্তমানে এই সমস্যার সমাধানে অনেকেই কাজ করছেন। আমি নিজেও এই ইন্ডাস্ট্রিতে আছি, এবং দায়িত্ব নিয়ে বলতে পারি ডেলিভারি এখন আর আপনার ব্যবসার প্রসারের কোন অন্তরায় নয়। খুব ভালো ভালো ডেলিভারি সার্ভিস এখন বাজারে আছে।
Masud Rana
আত্নবিশ্বাস একটি বড় গুন, কেননা অনেকসময় ফ্যামিলি সাপোর্ট দেয় না এ সকল সাইডে সেক্ষত্রে আত্নবিশ্বাস খুবি দরকা
Tania Tahsin
অনেক সময় পন্য নির্বাচন সঠিক হয়না এতে বেগ পেতে হয় আবার ক্রেতার পছন্দমাফিক পন্য সরবরাহ না করলে।।
স্বল্প পুঁজির কারনে অনেক সময় ক্রেতার চাহিদা পূরনে বেগ পেতে হয়।।
Röwshön Ârâ
মূলধনের সমস্যা সমাধানের জন্য যখন থেকে ঠিক করলেন উদ্যোক্তা হবেন টাকা জমাতে শুরু করুন । অথবা ১ - ২ জনকে পার্টনার বানান যাদের থেকে মূলধন পাবেন
Sharmin Ridita
অনেক ক্রেতা পন্য নেবার জন্য অর্ডার করে, কিন্তু যখন বাসায় ডেলিভারি মান যায় তখন বলে নিবো না। আবার অনেকে বলে ভালো না, আমি ভাবছিলাম একরকম এখন আর একরকম, কেও কেও ত অর্ডার করে মব অফ করে রাখে। অনেকে আবার এক সপ্তাহ পর গুডস ফেরত দেইয়। অনেক প্রতিকূলতা আছে
Shafayet Rasel
উদ্যোক্তা কে অবশ্যয় ধৈর্য শীল হতে হবে। এই খানে রাতারাতি জনপ্রিয় কিংবা রাতারাতি বড়লোক হয়ে যাবে এই ধারণা নিয়ে বসে থাকলে হবেনা।
Imtiaz Muhin
ই-কর্মাস শুরু করতে হলে উদ্যোক্তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ক্রেতার সাথে নেটওয়ার্কিং ভাল হতে হবে। সেই সাথে সময় মত পণ্য ক্রেতার কাছে পৌছে দিতে হবে
Nilpori Nilanjona
ই কর্মাস উদ্যোক্তাকে জ্ঞান থাকতে হবে এবং ধৈর্যশীল হতে হবে
Razib Ahmed
১। শর্ট কাটের চিন্তা। না জেনে নামা
২। যে প্রোডাক্ট বিক্রি করবেন তার পাইকারি সোর্সের দিকে যথেষ্ট চেষ্টা না করা।
৩। ফেইসবুক বিজ্ঞাপন নিয়ে কম আইডিয়া
৪। প্রাইসিং নিয়েও জ্ঞান না থাকা
৫। একা একা ব্যবসা করা। তাই অসুস্থ হলে বা ঘুরতে গেলে ব্যবসা শেষ
৬। ধৈর্য না ধরা। অল্প দিনেই হতাশ হয়ে যাওয়া
আলী বাবা
শুধু ই-কমার্স না যেকোনো কিছুই আপনি যখন শুরু করবে তখন অটোমেটিক-ই আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হবে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে নতুন কোন জায়গায় গিয়ে, তখন আপনাকে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে প্রতিটি পা আগ বাড়তে হবে সেই সাথে ধৈর্য ধরে সময়ের উপর ছেড়ে দিতে হবে।
Röwshön Ârâ
কাঁচামাল ✔️ উদ্যোক্তার কাঁচামাল একটা বড় সমস্যা । পন্যের কাঁচামাল সাধারণত কোনো বিশেষ জায়গায় থাকে তাই কাঁচামাল ও পন্য বাছাই করতে যথাসম্ভব নিকটস্থ ও সহজলভ্য জায়গা বাছতে হবে
Rumana Islam
উত্তরনের উপায় বলতে উদ্যোক্তা যদি ডিমান্ড এ্যানালাইসিস ভালোভাবে করে তাহলে ভালো হয়। তবে প্রথমে ব্যবসা করার প্রতিটা ধাপ বুঝতে হবে। প্রোডাক্ট ডিমান্ড তেমন না থাকলে টার্গেটেড কাস্টমারের মধ্যে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। প্রোডাক্ট কোন সোর্স থেকে আনলে সবচাইতে কম খরচ পড়বে আবার কোয়ালিটিও ঠিক থাকবে তা বুঝতে হবে।প্রাইসিং স্ট্র্যাটিজি বুঝতে হবে।
Rumana Islam
আর পারিবারিক বাধাতো থাকবেই, মেয়েদের ক্ষেত্রে তো তা আরও বেশী, সেটাকে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে।
Tanjima Akter
ব্যাবসায় সফলতার জন্য ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে হবে। ক্রেতার সন্তুষ্ট করতে পারলে ব্যাবসার প্রসার হবে এবং সফলতা আসবে।
part 8
Tanin Saroare
আপনার ব্যাবসার পেছনে অনেক শ্রম দিতে হবে আর মনে রাখতে হবে মানুষ ছোটো থেকেই বড় হয়,কোনো অবস্থাতেই নিজেকে ছোটো মনে করা যাবে না
Tanin Saroare
আপনি ভালো ব্যবহার করবেন,সৌজন্যতা বোধ বজায় রাখবেন তাহলে আপনি যতই ছোটো হন আপনাকে কেউ ছোটোর নজরে দিতে হবে
Aloka Yesmin Jyoti
ক্ষুদ্র উদ্যোক্তা বলে যে বিজনেস যে ক্ষুদ্র চ্যালেঞ্জ আসবে। এমন কোন কথা নাই। ক্ষক্ষুদ্র হোক আর বৃহৎ পরিসরে উদ্যোক্তা হোক চ্যালেঞ্জ গুলো কিন্তু একক হয়।
Tanjima Akter
ব্যাবসায় সময় ও শ্রম দিতে হবে বেশি আশা করতে হবে কম
Tanin Saroare
যারা এ রাস্তায় উন্নত করেছে তাদের বই পড়বেন যোগাযোগ রাখবেন,উপদেশ নিবেন,কোন সমস্যায় পড়তে পারেন জেনে নিবেন,পড়লে উওরনের রাস্তা কি তাও জেনে নিবেন
Airin Rahman
উদ্যোক্তাকে হতে হবে সৃজনশীল,কঠোর পরিশ্রমী সেই সাথে তাকে চলতে হবে যুগের সাথে তাল মিলিয়ে।
Syed Mahmud Dulal
ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ ব্যাবসা সমন্ধে আইডিয়া না নিয়ে কাজে নামলে অনেক ভুল করে থাকেন।অবশ্য ধৈর্য ধরে ঠিকে থাকতে পারলে আর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগোতে পারলে ভালো কিছু করা সম্ভব।
Moni Akter
তাই একজন ই কমার্স উদ্যোক্তা কে শুরুতেই পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে,, হতে হবে দক্ষ,,,
পন্য নির্বাচন করার ক্ষেত্রে আগে বাজার বিশ্লেষণ করতে হবে যে কোন পন্যের চাহিদা কি রকম,,,
অবশ্যই অবশ্যই কারিগরি জ্ঞান থাকতে হবে,,প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে,,ইংরেজিতে ও দক্ষ হতে হবে,,
এমন কোন ডেলিভারি সংস্থা খুজে বের করত্র হবে যারা বিশ্বস্ত এবং তাড়াতাড়ি পন্য ডেলিভারি দেয়,,,
ক্রেতা যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে কাজ করতে আগ্রহী তাই কুরিয়ারের সাথে কন্ডিশনএ ক্যাশ অন ডেলিভারি তে কাজ করলে সুবিধা পাওয়া যাবে,,,
পন্যের গুনগত মান যেন ভালো থাকে সেইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে,।
পন্য সঠিক ভাবে উপস্থাপন করতে হবে
Rahima Akter
একজন ব্যবসায়ী ভালো করে ব্যবসা সম্পর্কে জেনে শুনে ব্যবসায় করা উত্তম। ব্যবসা সম্পর্কে না জেনে ব্যবসা করলে অবশ্যই সে অনেক বিপদের সর্রমুক্ষিন হবেন।
Tania Tahsin
সঠিক সময়ে পন্যটি ডেলিভার দেওয়া ক্রেতা ধরে রাখার আরেকটি কৌশল।। এতে করে তার ব্যবসায়ের প্রতি ক্রেতার আস্থা বৃদ্ধি পাবে।।
Oli Ahmed
একটা কথা মাথায় রাখতে হবে যে ক্ষুদ্র হোক আর বৃহৎ পরিসরে উদ্যোক্তা হোক চ্যালেঞ্জ গুলো কিন্তু একক হয় তাই আবহেলা করা যাবে না।
Tanzila Taf
উদ্যোক্তা দের অবশ্যই বাহিরের পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হবে। এছাড়া তাদের যথাযথ জ্ঞান থাকতে হবে ই-কমার্সের উপর। উদ্যোক্তা তো উদ্যোক্তাই সে বড় হোক অথবা ক্ষুদ্র হোক। তাকে চ্যালেঞ্জ মোকাবিলা করার মত মানসিকতা থাকতে হবে। কারণ কোনো কাজ ই কোনো সমস্যা ছাড়া সম্পন্ন হয় না । সফলতা অর্জন করতে হলে কস্ট করতেই হবে সেটা অল্প হোক অথবা বেশি।
Jannat Nur
প্রথমত, উদ্যোক্তাকে ই-কমার্স সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে
Sumi Sarkar
মূলধনের সমস্যা , ডেলিভারি সমস্যা , পন্য অর্ডার দিয়ে তাই ক্যান্সেল করা।
Reza Ur Rahman
প্রথম এবং প্রধান দরকারি হলো ধৈর্য্য। উপস্থিত বুদ্ধির সর্বোচ্চ ব্যবহার জানতে হবে। নেটওয়ার্কিং থাকতে হবে স্ট্রং। সমসাময়িক ব্যবসায়ীদের সাথে ভালো বন্ডিং রাখুন। সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। নিজের ব্যবসাকে প্রচার করুন অনবরত। আকার যা-ই হোক, মানের ক্ষেত্রে আপোষ করবেন না। যদিও সহজ নয় তবুও প্রতিটা বাধার বিকল্প রাস্তা নির্ধারন করে রাখতে হবে। আর পুজির স্বল্পতা যাতে আপনাকে লম্বা সময় থামিয়ে রাখতে না পারে সে জন্য ব্যবসার শুরু থেকেই কাগজ পত্র (ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভাড়ার চুক্তিপত্র, ব্যাংক একাউন্ট) গুছিয়ে করা উচিৎ। এই কাগজগুলোর বয়সের সাথে লোনের একটা বিশাল সম্পর্ক রয়েছে।
Shahana Islam
প্রচুর সময় দিতে হয়, লাভ সে তুলনায় অনেক কম,
Mojidul Islam
ইনশাআল্লাহ আমরা যারা এই বিষয়ে জানি তারা কমেন্ট করি আর যারা তেমন জানি না তারা সবাই কমেন্ট গুলো পড়ি আর কমেন্ট গুলোর রিপলে দেই মানে উৎসাহ দেই লেখকদের কে
Masud Rana
মার্কেটিং সম্পর্কে বিস্তারিত না জানা ও মার্কেটিং কৌশল এর যথাযথ ধারনা না থাকা ব্যবসায়ে বাধা হিসেবে কাজ করে।
Aloka Yesmin Jyoti
ক্ষুদ্র উদ্যোক্তার যেসব চ্যালেঞ্জ বা বাধার মুখে পড়েন তা হলোঃ
★ মূলধনের সল্পতা
★ প্রযুক্তিগত জ্ঞান এর অভাব
★ নেতৃত্ব দানের অনঅভিজ্ঞতা
★ দক্ষ কর্মীর অভাব
★ সিদ্ধান্ত গ্রহণের বিলম্বনা
★ আত্ন বিশ্বাস এর অভাব
★ একটি সিদ্ধান্ত স্থির না হওয়া
★ কাজ আদায় করিয়ে নেওয়ার অক্ষতা
★ ধৈর্য্যের অভাব
★ জানার ও শেখার আগ্রহ কম
★ মার্কেটিং জ্ঞান এর অভাব
★ সময়ের সাথে নিজের আপডেট না করা
★ ক্রেতাদের প্রয়োজন অনুসারে প্রডাক্টস পৌঁছে না দিতে পারা ইত্যাদি।
Röwshön Ârâ
মুলধন ✔️সব ব্যবসায় মূলধন প্রয়োজন পরিবারের সাহায্য না পেলে খুব মুশকিল । আর উদ্যোক্তার ব্যবসায়ে কোন সম্ভাবনা না দেখলে ব্যংকও ঋণ দেয় না
part 9
বৃষ্টি বিলাসিনী
পাশাপাশি ভালো খারাপ সব ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার সাহস নিয়ে একজন উদ্যোক্তা কে সামনে এগিয়ে যেতে হয়
Moni Akter
টেকনোলজি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা,,কারন বর্তমানে প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে,,,যোগাযোগদক্ষতা না থাকা,,,
দ্রুত সময়ের মধ্যে পন্য ডেলিভারি না দিতে পারা,,,পন্য ডেলিভারির সময় পন্যে সমস্যা হতে পারে,,,,পেমেন্ট নিয়ে সমস্যা
একজন ই কমার্স উদ্যাক্তা কে এই সব বাধার মুখে পড়তে হয়,,,,
Tanjima Akter
ই-কমার্স এ ব্যাবসা করতে হলে প্রচুর আইটি জ্ঞান থাকতে হবে। নইলে ব্যাবসায় লস যাবে। তাই সবার উচিত আইটি জ্ঞান আহরন করা।
শিশিরে ভেজা দ্বীপান্নিতা
পর্যাপ্ত প্রশিক্ষণ এর অভাব। সরকারি ভাবে এখন অনেক কিছুর উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের উচিত প্রশিক্ষণ নেওয়া তার পর কাজ করা।
Santa Islam
ই-কমার্সের উপর জ্ঞান অর্জন না করেই এই সেক্টরে নেমে পরা।যার ফলে শুরুতেই অনেক বেশি বাধার মুখে পড়েন।সঠিক জ্ঞান র দক্ষতা অর্জন করে এই সেক্টরে নামতে হবে।তাহলে আস্তে আস্তে সফলতা আসবে।এই সমস্যা থেকে উত্তরণের উপায় খুজে পাবেন।
Moni Akter
পন্যের সঠিক সোর্স সম্পর্কে না জানা,,,
বাজারজাতকরণের দিকে খেয়াল না করা,,
সঠিক পন্য বাছাই না করতে পারা
Tanzila Taf
ক্ষুদ্র উদ্যোক্তা যেহেতু অল্প পুজি নিয়ে ব্যবসা করতে শুরু করে সেই হিসেবে তাকে অবশ্যই নজর দিতে হবে যেন কোন টেকনিক্যাল ভুল না হয়। তাকে অত্যন্ত সতর্কবান হতে হবে। কারণ একটু অসতর্কতার জন্যই ব্যবসা শেষ হয়ে যেতে পারে। কিন্তু সে যদি একই কাজ ধৈর্য নিয়ে করে এবং কিভাবে তার পন্যকে ক্ষতির সম্মুখীন হওয়া থেকে আটকানো যায় সেটা নিয়ে ভেবে এর পিছনে সময় দেয় সে অবশ্যই সফল হবে।
Aloka Yesmin Jyoti
একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে বাহিক জগতের হাজারো চ্যালেঞ্জ এর মুখে পড়েন। তবে প্রথম চ্যালেঞ্জ হলো নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। হাজারো ব্যর্থতার মাঝে নিজেকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ
Tanjima Akter
টাকা দিয়ে যারা ব্যাবসায় নামেন তারা লস খায়। যারা জ্ঞান দিয়ে আগায় তাদের ব্যাবসা সফল হয়। অনেক নজির আছে। অনেক প্রিতিষ্ঠত লোকেরা শুন্য থেকে শুরু করে সফল
Tania Tahsin
ক্রেতার বিশ্বাস অর্জন করাটা অনেক বড় চ্যালেঞ্জ।।
যেই পন্য নিয়ে ব্যাবসা করবে তার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে।।।পন্য সম্পর্কে চুল ছেড়া বিশ্লেষণ করে মাঠে নামতে হবে।।ক্রেতাকে পন্যের ডিটেল জানাতে হবে।।
নিজে না জাইনা ইউ টিউব থেকে ভিডিও দেখে এখন বিভিন্য কসমেটিকস পন্য বিক্রেতা বিক্রি করে।।
ক্রেতার হাতে পন্যটি পৌছে দেওয়া আরেকটি বড় চ্যালেঞ্জ।। অর্থাৎ সঠিক বন্টন ব্যবস্থা।।
No comments:
Post a Comment