বড় প্রতিষ্ঠানের থেকে কাজ নিতে গেলে কি কি সমস্যা সম্মুখীন হতে হয়?

বড় প্রতিষ্ঠানের থেকে কাজ নিতে গেলে কি কি সমস্যা ফেস করতে হয়?

১। কমিউনিকেশন সমস্যাঃ আপনি বড় কোন প্রতিষ্ঠানে কাজ করতে হলে ঐ প্রতিষ্ঠানের উপরের লেভেল এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি তাদের সাথে যোগাযোগ না করে এইচ আর বা আইটি তে যোগাযোগ করলে তারা আপনাকে নানা ভাবে গুরাবে, কমিশন চাইবে। এতে আপনার অনেক সময় নষ্ট হবে। কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আর আপনি যদি সি ই ও, ম্যানেজিং ডিরেক্টর, জি এম উনাদের কারো রেপারেন্স এ গেলে আপনার গুরুত্ব অনেকে বেশি থাকবে নিচের লেভেল এর কারো কমিশন চাওয়ার সুযোগ থাকবে না। তাই কাজ আপনি পান বা না পান আপনি সরাসরি মালিক পক্ষ বা উপরের লেভেল এর সাথে যোগাযোগ করুণ। তাদের সাথে কমিউনিকেশন ভালো রাখার চেষ্ঠা করুণ।

২। টাইম মেইনটেইন সমস্যাঃ উনারা মিটিং টাইম বা ডেট মেইনটেইন করতে পারে না যেহেতু উনারা অনেক বড় বড় কোম্পানি পরিচালনা করে উনাদের পক্ষে টাইম মেইনটেইন করা সম্ভব হয় না । আপনাকে লেগে থাকতে হবে উনারা যখন ডাকবে তখন আপনাকে যেতে হবে। এমন ও হয়েছে ২০ মিনিট এর একটা মিটিং এর জন্য আমাকে ৭ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ১ ঘন্টা অপেক্ষা করার পর রাঘ করে চলে আসলে কাজ টা আর হত না। তাই আমাদের কে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। ধৈর্য না থাকলে কাজ করা যাবে না।

৩। প্রথম এক্সপ্রেশন / প্রেজেন্টেশনঃ প্রথম এক্সপ্রেশন / প্রেজেন্টেশন যদি খারাপ হয় আপনি আর সামনে আগাতে পারবেন না। প্রথম এক্সপ্রেশন / প্রেজেন্টেশনে আপনি যদি তাদের কাছে আপনাকে এবং আপনার প্রোডাক্ট বা সেবাকে ভালো ভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে পরবর্তীতে তেমন কোন সমস্যায় পড়তে হবে না।

৪। প্রাইস কোটেশন রেড়ি করাঃ আপনি যখন একটা ছোট কোম্পানি আর একটা বড় কোম্পানির জন্য প্রাইস কোটেশন করবেন তখন দুইটার জন্য সমান করা যাবে না। কারন বড় কোম্পানি এবং ছোট কোম্পানির পলিসি ভিন্ন সেম প্রোডাক্ট এর জন্য। বড় কোম্পানির সার্ভিস , টার্মস এন্ড কন্ডিশন যে লেভেল এর ছোট কোম্পানির সেই লেভেল এর প্রয়োজন হয় না।

আমি যদি আমার পস সফটওয়্যার এর কথা বলি , এই পস সফটওয়্যার আমি এক ক্লাইন্ট এর কাছে বিক্রি করছি ১০ হাজার টাকা। আবার সেম সফটওয়্যার আরেক ক্লাইন্ট এর কাছে সেল করছি ৫ লাখ টাকা। এইচ আর এম এস সফটওয়্যার সর্বনিম্ন সেল করছি ৩০ হাজার টাকা সর্বোচ্চ সেল করছি ৭ লাখ টাকা। আবার আমি একটি গ্রুপ অফ কোম্পানির একটি সফটওয়্যার এর কাজ নিয়েছি ৭ লাখ টাকায় যে সফটওয়্যার এর মুল্য মিনিমাম ৩০ লক্ষ টাকা , এই সফটওয়্যার করতে আমার নিজের খরচ হয়েছে ১৫-১৬ লক্ষ টাকা। না বুঝে নেওয়ার কারনে ঐ প্রজেক্টে আমার ৮ লক্ষ টাকার বেশি লস হয়েছে। তাই প্রাইস কোটেশন দেওয়ার আগে প্রজেক্ট রিকোয়ারমেন্ট ভালো করে এনালাইসিস করতে হবে।

--------আগামী পোস্টে বাকি গুলো লিখবো এবং এর সাথে SRS, Agreement, NDA, Project Completion Certificate এগুলো নিয়ে লিখবো।

No comments:

Post a Comment