ব্যবসা শুরুর প্রস্তুতি কিভাবে নিবেন :
--ঝুমা হোসেন
ব্যবসা শুরুর প্রথমে যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে পন্য নির্ধারন ।পন্য সিলেক্ট করার সময় নিজেকে ক্রেতা হিসেবে ভাবুন।চিন্তা করুন এই পন্য ক্রেতা হিসেবে আপনি কিনবেন কিনা বা আপনার আশপাশের মানুষের চাহিদা আছে কি না।
নিজেকে বায়ার হিসেবে ভাবলে একজন সেলারের জন্য অনেক কিছু সহজ হয়ে যায় সিদ্ধান্ত নেয়া।
এরপর ভাবতে হবে এমন কোন নাম যেটা সহজ হবে ,মানুুষের মনে রাখতে সুবিধা হবে অন্য কোন কারো নামের কপি হবে না বা সিমিলার হবে না এমন একটা নাম। নাম রাখার সময় ডোমেইনটা অবশ্যই চেক করে নিবেন খালি আছে কি না।
এরপর আসেন কোম্পানির প্রডাক্ট ঠিক নাম ও ঠিক কিন্তু প্রডাক্ট স্টক করার জন্য মূলধন লাগবে। মূলধনের ব্যবস্থা করার জন্য যেটা করতে হবে পরিচিত কারো থেকে নিতে পারেন লোন অথবা কোন ব্যাংক থেকে নিতে পারেন অথবা অনেক ফিন্যান্সিয়াল কোম্পানি আছে যাদের কাছ থেকে লোন নিতে পারবেন নিজের ব্যবসার আইডিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র শেয়ার করার মাধ্যমে।(লোন তারাই নেওয়া উচিত বলে মনে করি যাদের আত্মবিশ্বাস দুর্বল নয়়)
এরপর করতে হবে সোর্সিং।পন্য যেটা নিয়ে কাজ করতে চান সেটার প্রপার সোরসিং যদি না করতে পারেন তবে ব্যবসায় লস গুনতে হবে।সোর্সিংয়ের জন্য নরসিংদী থেকে নারায়নগন্জ পর্যন্ত প্রয়োজনে দৌরান।আপনার পন্য অনুযায়ী সোর্সের এলাকা নির্ভর করবে। ঢাকার ইসলামপুর চকবাজার এলাকায় মোটামুটি সবরকমের পন্য সম্পর্কে ধারনা পাওয়া যায়।শুরুতে ঐদিক ঘুরে আসতে পারেন।
এবার যেটা প্রয়োজন সেটা হলো ট্রেড লাইসেন্স ।যা আপনার ব্যবসাকে বৈধতা দিবে। ট্রেড লাইসেন্স শুরুতেই করা ভালো ।এটা আপনার ব্যবসার বয়সের নিবন্ধন ও বলতে পারেন।
এরপর যেটা প্রয়োজন সেটা হলো মারকেটিং ।অনলাইন মার্কেটিং এবং অফলাইন মারকেটিং দুইটাই গুরুত্বপূর্ন।
আপনার ব্যবসাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা লোগোর প্রয়োজন রয়েছে। যা সবার মধ্য থেকে আপনাকে খুজে পেতে সহায়তা করবে।
অফলাইন মারকেটিংয়ের জন্য প্রয়োজন হবে ভিজিটিং কার্ড।যেকোন অপরিচিত জায়গায় পরিচিতি পাওয়ার জন্য ভিজিটিং কার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম।
পন্য ডেলিভারী করার কোম্পানির লোগো সম্বলিত ব্যাগ থাকলে এটা আলাদা বেনিফিট প্রদান করে।
এসব কিছুর সাথে অবশ্যই পন্যের গুনগতমান ঠিক রেখে কাজ করে যেতে হবে।কাস্টমারকে সত্য তথ্য দিয়ে সহায়তা করতে হবে। তাহলে কাস্টমারও নিরাপদ থাকবে আপনার কাছে।
ধন্যবাদ।
source - ব্যবসা
No comments:
Post a Comment