Tanvir Ahmed ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোষ্ট ঃ ২১ অক্টোবর ২০১৯
বিষয়- বাংলাদেশে ই-কমার্স এর বর্তমান পরিস্থিতি
October 21 at 10:05 PM ·
Saikat Hasan Kabbo
বর্তমানে ই-কমার্স এগিয়ে যাচ্ছে।অদূর ভবিষ্যৎতে আরও এগিয়ে যাবে।অনেক লোকের কর্মসংস্থান হবে।বেকারত্বের জীবন থেকে মানুষ মুক্তি পাবে।এতে কোনো সন্দেহ নেই।
Tanin Saroare
আশা করি, একসময় বাংলাদেশের সব মানুষ প্রত্যান্ত গ্রাম থেকে শহর এর সাথে ধারুন ভাবে যুক্ত হবে ও নিজের দক্ষতা ও কারুকাজ এর মাধ্যমে প্রকাশ করবে
ই -কমার্স অবশ্যই আমাদের জন্য আর্শীবাদ
Saikat Hasan Kabbo
বেকারদের কাছে যদি জীবন মানে হয় যন্ত্রণা,তাহলে ই-কমার্স হবে সেই যন্ত্রণার এন্টিবয়োটিক।এটা শুধু এখন সময়ের অপেক্ষা মাএ।
Flora Ahmed
অনলাইন শপ যেমন বেড়েছে তেমনই বেড়েছে ক্রেতা তবে পারস্পরিক বিশ্বাস এবং স্বচ্ছতার বিষয়ে আমরা এখনো অনেক পিছিয়ে।এই সেক্টরে অনেক বেশি কাজ করা দরকার।
আলী বাবা
বাংলাদেশের বর্তমান ই-কমার্স দিন দিন প্রচার প্রচারণা বেশি পাচ্ছে তাই ই-কমার্স প্রতিষ্ঠান গুলোও দিন দিন সাফল্য লাভ করছে।
Taslima Siddika Siddika
বর্তমানে ই- কমার্স অনেকখানি এগিয়ে গেছে, এই ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো প্রসার লাভকরবে।
Nupur Sharker
অনেক সফলতার মাঝে বিফলতা ও আছে কারন বেশির ভাগ মানুষই মনে করেন অনলাইন মানে প্রতারণা তাদের এই ভুল ভাঙ্গানোর এখনই উপযুক্ত সময়।
Barna Tabreez
বেশ কিছুদিন আগেও ই-কমার্স নিয়ে কাজ করার মানুষ হাতেগোনা কয়েকজনই ছিল। সাধারন মানুষ জানতোও কম, কিন্তু এখন ইন্টারনেটের কল্যাণে এ সম্পর্কে আস্তে আস্তে এর অজানা দিক উন্মোচিত হচ্ছে।
কোন কিছু কেনার জন্য এখন মানুষ আগে অনলাইন শপগুলোতে খোঁজ করছে, কারণ ধীরে ধীরে উপলব্ধি করতে পেরেছে ঘরে বসেই যদি কোয়ালিটিফুল কেক, পিঠা, জামা কাপড়, পাওয়া যায় তাহলে সময় নষ্ট করে কেনই বা জ্যাম ঠেলে দোকানে যাওয়া প্রয়োজন! জীবনযাত্রা অনেকাংশে সহজ করে দিয়েছে ই-কমার্স
Momotaz Fariha
যত সময় যাচ্ছে ই কমার্স ততো বেশি পরিচিতি পাচ্ছে যার কারনে সুযোগ প্রতিনিয়ত বাড়ছে।
অগণিত সুযোগ আছে
প্রয়োজন সঠিক তথ্য ও তার প্রয়োগ
Sarmeen Layla Rahman
ই-কমার্সের সুফল মানুষ তখনই উপভোগ পুরোপুরি করবে,যখন বিশ্বস্ততা অর্জন করা সম্ভব হবে।প্রতারিত হওয়ার ভীতি দূর করা জরুরি। সেই সাথে অসাধু ব্যাবসায়ীদের দৌরাত্মও কম হওয়া জরুরি।সততা,মার্জিত ব্যাবহার, সঠিক প্রচারনা,বিক্রয়পরবর্তি সেবা,সুসম্পর্ক, কম সময়ে পণ্য হাতে পাওয়া,সুন্দর প্যাকেজিং, বিশেষ দিনগুলোতে বিশেষ সেবা ইত্যাদি বিষয়ে উন্নতি করা সম্ভব হলে,অনেক সুদূর প্রসার প্রভাব পড়ার সম্বাবনা রয়েছে ই-কমার্সে
শাহ্জীদা নাজনীন সুরভী
আমাদের কাছে মনে হচ্ছে অনেক এগিয়েছে, আসলে অবস্থান ধরে রাখতে বাংলাদেশের মানুষ গুটিকতক চেষ্টা করে যাচ্ছে। বাকিদেরকেও মানসিকতা পরিবর্তনের হাওয়া লাগাতে হবে, অর্থাৎ এদিকটায় নজর দেয়াতে হবে।
No comments:
Post a Comment