ই-কমার্সে ফটোগ্রাফির গুরুত্ব - Adda Post


Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ২৩ অক্টোবর ২০১৯।

বিষয়: ই-কমার্সে ফটোগ্রাফির গুরুত্ব।

সবাইকে আড্ডা আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

S M Mehdi Hassan

সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। প্রডাক্ট ফটোগ্রাফি নিয়ে এটাই বলতে পারি যে যাদের ছবি তোলার দিকে আগ্রহ আছে তারা চাইলে পেশাদার প্রোডাক্ট ফটোগ্রাফার হতে পারে। ভবিষ্যতে এই খাতে অনেক দক্ষ লোকের চাহিদা তৈরি হবে। এমনকি আপনি যদি ভাল ছবি এবং ভিডিও এডিটিং করার দক্ষতা অর্জন করেন তাহলে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর অনেক কাজ পাবেন যেগুলোর অনেক গুলোই এই ই-কমার্স প্রোডাক্ট ফটোগ্রাফির সাথে সম্পর্কিত। 

অনলাইন স্টোরের জন্যে প্রোডাক্ট ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটো আর্টিকেলের লিঙ্ক দিলাম প্রোডাক্ট ফটোগ্রাফির উপরে। ইচ্ছা থাকলে পড়ে আসতে পারেন।
http://youthcarnival.org/bn/6-ways-product-photography-is-important-in-e-commerce/

http://blog.e-cab.net/ই-কমার্স-অনলাইন-শপের-জন্য/

Arobe Mariam

ছবিতে ডিটেইলস বোঝা খুব জরুরি। ব্যাকগ্রাউন্ড খুব বেশি ঝলমলে বা হিজিবিজি নয় বরং হতে হবে সাধারণ কিন্তু দারুণ কিছু। 
ছবিতে যতটা ভাল ভাবে পণ্য কে ফুটিয়ে তোলা যাবে তত বেশি তা আকর্ষণীয় হবে। ফলে রিচ বেশি ও গ্রাহকদের আগ্রহ ও বেশি।
আর প্রয়োজন ও বিষয়ের উপরে নির্ভরশীল প্রপস এর ব্যবহার।

Md Tuhin Islam Asif

ফটোগ্রাফিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায় রা কাস্টমার কে ঠকাচ্ছে।এ জন্য ফটোগ্রাফির কাজ বাস্তব পণ্যের সাথে সাদৃশ্যপূর্ণতা থাকতে হবে।

Najia Ahmed

আমি যখন প্রোডাক্ট ফোটোগ্রাফি করি,খুবই খারাপ হয়,আমার কাস্টোমার রা কিন্তু কিছু বলে না, মজার বিষয় হলো, আমার কাস্টমার রা আমি যেই উল্টাপাল্টা ছবি দেয় তাই দেয়, যেমন দেখা যায়,আমি বিছানার চাদর এর উপর, হাতের উপর রেখে ছবি দেয়, কাস্টোমার ওই প্রোডাক্ট নেয়, কিন্তু আমি যখন ভালো ছবি দেয়, কাস্টোমার খুজে বের করে বিছানার চাদরের টা দিবে,

Eshita Akter Tania

প্রথমে দর্শনধারী,পরে গুন বিচারী।
কাস্টমার আকৃষ্ট হলেই প্রোডাক্ট এর চাহিদা বাড়ে।
তাই ফটোগ্রাফির গুরুত্ব অনেক।

শাহ্জীদা নাজনীন সুরভী

ছবি তোলা যাবে। বিভিন্ন এঙ্গেল থেকে। তবে অনেক মডিফাই করে ফেললে পরে কাস্টোমার দৌঁড়ানি দেবে😂
পণ্যের আসল চেহারা আর ছবি মিলবে না 😬

Rafa Binte Faroque

ফটোগ্রাফি অবশ্যই গুরুত্বপূর্ণ। দিনের আলোয় ছবি সবচেয়ে ভালো আসে। প্রোডাক্টের পাশে প্রপস ইউজ করা যায় তাইলে ছবিটা গর্জিয়াস লাগে। কিন্তু খেয়াল রাখতে হবে সবকিছু যেন মার্জিত হয়।

M S Khan

ফটোগ্রাফি তে এক রকম, বাস্তবে যেন আরেক রকম না হয়।
তাই এডিট ছাড়া অরজিনিয়াল ফটোগ্রাফি টা আমাদের ব্যবহার করা উচিত।

Kohinoor Ahmed

যেকোন জিনিসই দেখতে ভাল হলে সেটার কদর বেশি হয়।যেমন একটা খাবার সুন্দর করে পরিবেশন করলে ওটা খেতে ভাল না হলেও কিন্তু আমরা মুখে নেই।তবে বিজনেসের ক্ষেত্রে ফটেগ্রাফটা যেন অতিরঞ্জিত কিছু না হয় যে পেটও ভরল না মনও ভরল না।তাই ইডেটিং টা বাস্তব সম্মত হতে হবে যেন বিশ্বাস ভঙ না হয়।
Taslima Siddika Siddika

ই- কমার্সে যেহেতু শুধু ছবি দেখেই অর্ডার করা হয় তাই ফটোগ্রাফি এই ক্ষেত্রে অনেক গুরুত্বপুর্ন।ছবি মানসম্মতো ও রুচিশীল হতেহবে।

Taslima Siddika Siddika

অতিরিক্ত এডিট করে ছবি দেওয়া যাবে না। এতে কাস্টমার পন্যের সাথে মিল না পেলে ভাল ফীডব্যাক দিবে না। উল্টো খারাপ রিভিউ দিবে যা একজন ব্যবসায়ীর কাছে কখনোই কাম্য নয়।

Iftikar Sakil Hossain

যেহেতু ছবি দেখেই ক্রেতা পন্য ক্রয় করবে সেহেতু পন্যের ছবিগুলা বাস্তবের সাতে মিল থাকাটা অবশ্যক।

ইডিটিং এর কারনে- যেন ক্রেতা পন্য হাতে নিয়ে কনফিউজ না থাকে।
Taslima Siddika Siddika

ফটোগ্রাফিতে একটু বাড়তি কিছু এড করলে ভাল হয, যা ওই পন্য রিলেটেড। এই সম্পর্কে অমি আপুর পোষ্টই উদাহারন হিসেবে বেষ্ট।
Urme Saha

ই-কমার্স ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ।কারন ছবি দেখেই মানুষ পন্যটি কিনবে তাই ছবিটি যথাসম্ভব উপযোগী করে আপলোড দেওয়া দরকার।
Md Daloare Hossain

একটা ভালো ছবি শত শব্দের কন্টেনটের চেয়েও কার্যকর।

Rafa Binte Faroque

অনেকে ঝলমলে লতাপাতা ফুল আকা বিছানার চাদরের উপর রেখে ছবি তুলেন। এতে প্রোডাক্টের আসল চেহারা ঠিক ভাবে ছবি তে আসে না।

Naima Jannat

ই - কমার্সে ফটোগ্রাফির গুরুত্ব অপরিসীম।ই- কমার্সে ফটোগ্রাফি বলতে পণ্যের ছবি কে বুঝায় যা দেখে ক্রেতা পণ্য কিনতে আগ্রহী হয় এবং পণ্য কিনার জন্য অর্ডার করে থাকে।একটি ভালো ফটোগ্রাফি পণ্যকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলে।পণ্য সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা ছবির মাধ্যমেই পেয়ে থাকি।ভালো ফটোগ্রাফির অভাবে একটি সুন্দর পণ্য দেখতে খারাপ লাগে যেটি কিনা বাস্তবে অনেক সুন্দর।
তাই ই- কমার্স এর ক্ষেত্রে ভালো ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ

ফাতেমা-তুজ-জহুরা রজনী

ছবি দেখেই মানুষ প্রডাক্ট কিনবে তাই ছবিটা একদম ঠিক ঠাক তুলতে হবে তবে বাস্তবের সাথে যেন প্রডাক্ট ফটোগ্রাফিতে যথেষ্ট মিল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে

Tanin Saroare

আমার মনে হয় রাতের বেলা ফটোগ্রাফি না করে দিনের উজ্জল আলোতে করাটাই বেটার

Urmi Rumana

ফটোগ্রাফীর মাধ্যমেই পন্য সম্পর্কে একটা ধারণা নেয়া যায়, আগে দর্শন ধারী পরে গুন বিচারী। পন্য যেহেতু সামনাসামনি দেখার উপায় নেই, প্রথমে পিক দেখে তারপর পন্যের ডিটেলস দেখি আমি। পিক ক্লিয়ার এবং ব্যাকগ্রাউন্ড গুরুত্বপূর্ণ।

Mohammed Abdullah Al Mamun

ই-কমার্সে ফটোগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ,ফটোগ্রাফি পণ্য সম্পর্কে বলে দেয়।ফটোগ্রাফি ভালো ও আকর্ষণীয় না হলে ক্রেতা পণ্য সম্পর্কে খারাপ ধারণা করতে পারে

আলী বাবা

ই-কমার্সে ফটোগ্রাফির গুরুত্ব অনেক, কারন ই-কমার্সে একজন গ্রাহকে ছবি দেখাইয়াই প্রথমে আকৃষ্ট করতে হয়।

Bul Bul Ahammed

অনেকেই অভিযোগ করে থাকেন যে, ছবিতে দেখলাম একরকম, পেলাম অন্যরকম। ফটোগ্রাফির দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে যাতে ক্রেতা খুশি থাকে।

Tania Islam

ই-কমার্সে প্রডাক্ট কে সুন্দর ভাবে ক্রেতার নিকট উপস্থাপনের জন্য প্রডাক্ট ফটোগ্রাফি সঠিক ও সুন্দর ভাবে করা দরকার।

Urmi Rumana

প্রোডাক্ট বেইসটাও ফটোগ্রাফিতে গুরুত্বপূর্ণ, আমার প্রোডাক্ট যাতে ভালোভাবে ফুটে উঠে তা খেয়াল রাখতে হবে।

আলী বাবা

ফটোগ্রাফি যত উন্নত হবে ততো বেশি মানুষ আকৃষ্ট হবে আর ততোই বিক্রি বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে।

Nupur Sharker

আবার অনেক সময় বাস্তব প্রোডাক্ট আর ছবির মধ্য অনেক তফাত থাকে
এই ক্ষেত্রে ক্রেতার মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়,এইজন্য ফটোগ্রাফির সময় এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে

Momotaz Fariha

ই কমার্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যের ফটোগ্রাফি, ক্রেতারা ছবি দেখেই পণ্য নিয়ে প্রাথমিক ধারণা বিচার করবে। 
'First impression' টা ছবি দেখেই হয় এবং ছবিই ক্রেতাদের আকর্ষণ করে।
Jesmin Sultana Mukti

অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা। ছবি ভাল না হলে সেল হবে না।মুলত ছবিই সেল করি আমরা।ছবি দেখেই ক্লাইন্ট অর্ডার করে।

Urmi Rumana

অনেকে প্রোডাক্টের আশেপাশে এমন কিছু দেয় বা এমন জায়গায় পিক তুলে যাতে করে পন্যের কালার বা বৈশিষ্ট্য ম্লান হয়ে যায়, যা খুবই খারাপ লাগে।

Taskia Sultana

ই-কমার্সে ফটোগ্রাফির গুরুত্ব অনেক। ফটোগ্রাফি এমন হওয়া উচিত যেটা বাস্তবতার সাথে মিল থাকবে এবং আকর্ষণীয় হবে। আজকাল এমন কিছু পণ্যের ছবি দেখানো হয় যা বাস্তবতার সাথে অনেকটা মিল পাওয়া যায় না যার কারণে কাস্টমাররা অনেক সময় কেনার জন্য পছন্দ করা জিনিসটা ফেরত দিয়ে থাকে।
তাই ফটোগ্রাফি রিয়েলিস্টিক হওয়াটা জরুরি

Urmi Rumana

আমার মনে হয়, সেলারদের ফটোগ্রাফিকে যথেষ্ট গুরুত্ব দেয়া উচিত কারন অনলাইন বিজনেসে ফ্যাশানেবল পন্য বেশি বিক্রি হয়, যা দেখতে কেমন সেটা বায়ারদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সুন্দর পিকের মাধ্যমে কাস্টমার আনতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য পিক বেশি জরুরি না।

Bul Bul Ahammed

পন্যের ছবির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ভালো হওয়া উচিৎ। সাদা হলে ভালো হয়, ছবি টা আকর্ষনীয় দেখায়। আর ছবির পাশে কোনো নেতিবাচক বস্তুর ছবি না থাকায় ভাল, এ নিয়ে প্রোডাক্ট সম্পর্কে ক্রেতার মনে অরুচি বা ভ্রান্ত ধারনা চলে আসতে পারে।

Röwshön Ârâ

এখন আমরা আপডেটেড হচ্ছি , বিশ্বায়নের তালে অনেক কিছুই অন‍্যদের সাথে তুলনা করা শিখে গেছি । এখন পুরোনো পদ্ধতির ছবি দেখতে ভালো লাগে না

Sejuti Noshin

ই-কমার্স এ ফটোগ্রাফি টা অনেক গুরুত্ব বহন করে,কারন বেশীরভাগ সময়েই কাস্টমারস ছবি দেখে অর্ডার করে থাকে।
সুন্দর একটা ছবি প্রোডাক্টের মান ই চেঞ্জ করে দিতে পারে।
সেই সাথে ছবিতেই অওনার এর রুচিশীলতা ও প্রকাশ পায়।

No comments:

Post a Comment