ই-কমার্স বিজনেসে নেটওয়ার্কিং এর গুরুত্ব এবং প্রয়োজনীতা - Adda Post


Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ৩০ অক্টোবর ২০১৯।

বিষয়ঃ ই-কমার্স বিজনেসে নেটওয়ার্কিং এর গুরুত্ব এবং প্রয়োজনীতা।

আজকের আড্ডা পোস্টে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।

 — with Razib Ahmed and 2
Mojidul Islam

Mojidul Islam

কোনো ব্যবসা নেটওয়ার্কিং ইভেন্টে উপস্থিত হলে অনুষ্ঠানের আয়োজকদের সাথে অবশ্যই সাক্ষাৎ করা উচিত।
Mojidul Islam

অনুষ্ঠান আয়োজকের সাথে পরিচিত হলে এবং তার সাথে কথোপকথন হলে আপনি অনুষ্ঠান সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পাবেন। এমনকি এই অনুষ্ঠানের সাথে আর কারা কারা যুক্ত আছে তাদের সম্বন্ধেও জানতে পারবেন। হতে পারে আয়োজকের সাথে কথোপকথনের মধ্য দিয়ে আপনার জন্য কোনো সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে

আলী বাবা

যার নেটওয়ার্ক যত বেশি সে ততোই সেই সোসাইটিতে স্টং। 
তাই যদি তুমি তোমার সোসাইটিতে টিকে থাকতে চাও তাহলে দ্রুত নেটওয়ার্ক বাড়াও।

Mojidul Islam

বড় অনুষ্ঠানের আয়োজকদের সাথে আরো বড় ব্যবসায়ী রাঘববোয়ালদের সম্পর্ক থাকে। সুতরাং এমন মানুষের সাথে পরিচয় আরো বড় ব্যবসায়ীদের কাছাকাছি যেতে আপনাকে সহযোগিতা করে। সুতরাং কোনো নেটওয়ার্কিং ইভেন্টে উপস্থিত হলে আয়োজকদের সাথে পরিচিত হয়ে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন।

রাবা রাবেয়া

নেটওয়ার্কিং খুব বেশি গুরুত্বপূর্ণ অনলাইন বিজনেস এ.. অফলাইন বিজনেস এ দোকানে একজন হলেও লোক আসবে সারাদিন, আর অনলাইনের ক্ষেত্রে কাস্টমারদের আকৃষ্ট করে তাকে আপনার দিকে টেনে আনতে হবে.. এক্ষেত্রে‌ ভালো নেটওয়ার্কিং এর সাথে স্মার্ট‌ প্রেজেন্টেশন+ব্যক্তি হিসেবে আপনার ইমেজটাও অনেক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়...

Taslima Siddika Siddika

বিজনেসকে টিকিয়ে রাখার জন্য ও এগিয়ে নেওয়ার জন্যই নেটওয়ার্ক অনেক গুরুত্বপুর্ন।নেটওয়ার্কি্ং বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় উই তে বেশী এক্টিভ থাকতে পারা,উই সহ ব্যসায়িকসব ইভেন্টে অংশগ্রহন করা,গ্রুপ করে কাজ করা।
Md Ali Akbar

ই কমার্সে আর যাই হোক নেটওয়ার্কিং খুবই দরকারি একটা বিষয়।
কারন যার নেটওয়ার্কিং যত বেশী প্রসার এবং ভালো তার অনলাইন ব্যবসাও বেস ভালো হবে তবে শর্ত সততা থাকতে হবে।

Dip Banik

ই-কমার্স বিজনেসে নেটওয়ার্কিং এর প্রয়োজনীতা খুবই দরকার কারন আজ আপনি আমার কাস্টমার হিসাবে আমার থেকে কিছু নিয়ে সেটিসফাই হলে কাল আপনি আরও ১০ জনকে আমার পেইজ থেকে অডার রিপ্লেস করার কথা সাজেশন করতে পারবেন আর নেটওয়ার্কিং কিন্তু শুধু একদিন একটা কাস্টমার আপনার থেকে নিল তারপর আর তার খবর নিলেন না তা কিন্তু করলে একদমই তৈরি করা সম্ভব না,একটা কাস্টমার আমার থেকে কোন জিনিস অডার করুক বা না করুক তাকে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে আপডেটও দিতে হবে এর ফলে কাস্টমারেরও একটু আগ্রহ বাড়বে, তবে হ্যা এইখানে অনেকে বলতে পারেন যে আপনার পেইজে তো পোস্ট দিলে কাস্টমার দেখছে তাইলে আবার বলার প্রয়োজন কেন,এইক্ষেত্রে আমার একান্ত মতামত হচ্ছে কাস্টমারকে এতো ডিটেইলস না বলে শুধু একটু বুঝানো যে আমাদের কিছু আপডেট এসেছে যা আপনি দেখতে পারেন আর ই-কমার্স বিজনেসে নেটওয়ার্কিং করাটা ডিপেন্ড আমাদের ভাল উপস্থাপনার উপর,কারন ১ টা কাস্টমার থেকেই আমরা নতুন করে হয়তো আরও ১০ টা কাস্টমার পেয়ে যাব☺
Mojidul Islam

যখন আপনি অন্য কারও ব্যবসায়িক ক্ষেত্রের সমৃদ্ধির জন্য সহযোগিতা করবেন, তখন তিনি আপনার জন্য অধিক যোগাযোগের রাস্তা উন্মুক্ত করবে। তবে সব সময় কোনো তথ্য শেয়ার করে সাথে সাথে তথ্যের সহযোগিতা চাইবেন না। এতে তার মনে হতে পারে, আপনি শুধু নিজের প্রয়োজনে তাকে ব্যবহার করছেন।
Sharmin Islam Omi

এর গুরুত্ব অপরিসীম, আমাদের অনলাইন ব্যবসায় বিশ্বস্ততা খুব জরুরি কারন এখানে একে অপরকে চিনে না।যতো বেশি নেটওয়ার্কিং ততো বেশি পরিচিত 

Sajuti Das Dewanji

আগে মানুষ পরিচয় তৈরি করে তারপর বাইরে বের হয়।তাই নেটওর্য়াকিং না হলে পরিচয় ও হবেনা আর পরিচয় না হলে ব্যবসা ও হবেনা

Mojidul Islam

যখন আপনি অন্য কারও ব্যবসায়িক ক্ষেত্রের সমৃদ্ধির জন্য সহযোগিতা করবেন, তখন তিনি আপনার জন্য অধিক যোগাযোগের রাস্তা উন্মুক্ত করবে। তবে সব সময় কোনো তথ্য শেয়ার করে সাথে সাথে তথ্যের সহযোগিতা চাইবেন না। এতে তার মনে হতে পারে, আপনি শুধু নিজের প্রয়োজনে তাকে ব্যবহার করছেন।
Imran Hossian

যে কোন বিজনেস শুরু করা বা স্টাটআপ করতে হলে নেটওয়াকিং তৈরি করা টা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Humaira Anzum

নেটওয়ার্কিং পণ্য সংগ্রহ এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়াকে সহজ করে।

ফারিয়া আবেদীন রাফা

নেটওয়ার্কিং অনেক বড় অনলাইন বিজনেস এ।
নেটওয়ার্ক শক্ত না হলে টিকে থাকা কঠিন।
Mojidul Islam

মনে রাখতে হবে আপনি যত বেশি সবার সাথে পরিচিত হবেন ততবো বেশি আপনার ভালো নেটওয়ার্কিং তৈরি হবে। তবে পরিচিত হওয়ার জন্য নিজেকেই এগিয়ে যেতে হবে।

Razib Ahmed

এক্ষেত্রে যা দরকার তাহল আপনি যে ফিল্ডে সেল করবেন সেদিকে অনেকে যাতে আপনাকে চিনে এবং তাদের অন্তত ২-৩ জনের সাথে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। ধরেন আপনি জামদানী সেল করেন তাহলে এদিকে আরো ৩-৪ জন সেলারের সাথে ভাল সম্পর্ক বজায় রাখা দরকার। যে কোন দরকারে সাপোর্ট পাবেন।

Mojidul Islam

ই-কমার্স নিয়ে যেসব ইভেন্ট গুলো হয় সেসব ইভেন্ট গুলোতে জয়েন করা এবং সাবার সাথে পরিচিত হওয়া। এতে করে ভালো নেটওয়ার্কিং তৈরি হয়

Tahmina Akter Khan

ব্যবসা করতে মানুষের মনকে বুঝতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, যে কিনবে তার সাথে কথা বলতে হবে, মানুষের সাথে সম্পর্ক বাড়াতে হবে, ভালো রিলেশন, কোয়ালিটি প্রোডাক্ট একজন ক্রেতাকে আকৃষ্ট করে।

Kakoly Russell Talokder

ই-কমার্স মানেই নেটওয়ার্কিং।অফলাইনে আপনি দোকান দিলে চলতি পথে অনেকের নজরে পড়বে,আসতে যাইতে ঢু মারবে।কিন্তু যখন বিজনেস টা অনলাইনে হয় তখন বিস্তৃতি বিশাল হয় কিন্তু চেনা জানা কম হয়।যতো নেটওয়ার্কিং বেশি হবে আপনাকে মানুষ চিনবে বেশি।আপনি মানুষ কেমন তার উপর বেজ করে আপনার বিজনেস ইমেজ তৈরি হবে।সেক্ষেত্রে চেনাজানা শুরু করতে হবে সমগোত্রীয় প্রডাক্ট নিয়ে কাজ করে এমন মানুষের সাথে।বিভিন্ন সময় পরামর্শ ও সহযোগিতা করতে পারবে তারা।সাথে নিজের জ্ঞানের পরিধিও বাড়ানো যাবে।ধন্যবাদ।

No comments:

Post a Comment