Shahana Islam
আড্ডার মাঝে গতোকাল স্ক্রিন প্রিন্ট নিয়ে এক আপু প্রশ্ন করেছিলো৷ আজ স্ক্রিন প্রিন্ট নিয়ে বলবো, অল্প কিছু ৷
আমরা ব্লক/ বাটিক/স্ক্রিন প্রিন্ট এক করে ফেলি, অনেকেই স্ক্রিন প্রিন্ট এর কিছু প্রোডাক্ট কে ব্লক মনে করে৷ অথচ এই তিনটিতেই আছে ভিন্নতা ৷
#ব্লক সম্পুর্ণ ডাইজ ভিত্তিক কাজ৷ব্লকের রং এর তারতম্য নিয়েঝুমা হোসেন আপুর ডিটেইলস পোস্ট আপনারা আগেই পেয়েছেন৷
#বাটিক এর ক্ষেত্রে আমরা ডাইজ ব্যবহার করি শুধুমাত্র মোম বাটিক করার সময় বাকি বাটিক পদ্ধতিতে আমরা ডাইরেক্ট কালার/পুশীয়ান কালার/ সালফার কালার/ ভ্যাট কালার / ভেজিটেবল ডাইং দ্বারা টাইডাই করি৷
আমি বাটিকের ক্ষেত্রে পুশীয়ান ও ভ্যাট কালার বেশি ব্যবহার করি৷
#স্ক্রিন প্রিন্ট করতে ব্যবহার করা হয় ফ্রেম, এই ফ্রেম এর নিদিষ্ট মেজরমেন্ট থাকে৷ এই ফ্রেমেই ডিজাইন তুলা হয়, সোনাকোট ও ড্রাইকোমেট এর সংমিশ্রনে ইমালসন তৈরী করে৷ ডিজাইন আপনারা মন মতো করতে পারেন, তবে দুই তিন কালারের ডাইজে খরচ বেরে যায় ৷ এই ফ্রেম ডিজাইন গুলো আপনারা uv রে বা রোদের আলোর মাথ্যমে করতে পারেন৷
Source - We
No comments:
Post a Comment