স্টার্টঅাপের প্রধান বৈশিষ্ট্য কি?

স্টার্টঅাপের প্রধান বৈশিষ্ট্য কি?

স্টার্টআপ সম্পর্কে অামরা সবাই জানি।কোন সমস্যা নিরসনের জন্য একটি পুরাতন অাইডিয়াকে নতুনত্ব প্রদান করা বা সম্পূর্ণ একটি নতুন অাইডিয়ার উদ্ভাবন করাই হলো স্টার্টআপ।স্টার্টআপ বর্তমান সময়ের বহুল পরিচিত এবং ব্যবহৃত এটি টপিক।

একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি ইউনিক অাইডিয়া।কারণ,স্টার্টঅাপে অাইডিয়াকে কাজে লাগানো হয়।এই অাইডিয়া সম্পূর্ণ নতুন হতে পারে।অাবার পুরাতন অাইডিয়াকে অাধুনিকভাবে নতুনত্ব প্রদান করেও স্টার্টঅাপ করা যায়।

অাইডিয়াকে অামরা সহজ কথায় স্বপ্ন বলতে পারি।অামাদের সবার মনে একেক ধরণের স্বপ্ন থাকে।অার আমরা স্বপ্ন বাস্তবায়নে সদা তৎপর থাকি।তবে এ স্বপ্ন হতে হবে একটা সমস্যা সমাধানের জন্য।সমস্যা সমাধান করতে পারে এমন স্বপ্ন কি অাবার?বুঝেন নাই তাইতো!!

মনে করুন,গ্রুপে তো এখন দেশী পণ্য নিয়ে সর্বদা অালোচনা চলছে।তবে সবচেয়ে বহুল অালোচিত পণ্য হলো জামদানি।জামদানীর শাড়ী,টু পিস,পাঞ্জাবী ইত্যাদি হয়ে থাকে।জামদানী কাপড়গুলো দেখতে যেমন সুন্দর পরতেও অনেক অারাম।একসময় এটির প্রচলন ছিল।কিন্তু কালের পর্যায়ক্রমে এটি প্রায় হারিয়ে যেতে চলছিল।তবে কয়েকদিন অাগে রাজিব স্যার জামদানী ওয়েভ তৈরী করার ফলে এটির চাহিদা অনেকাংশে বেড়ে গেছে।ঢাকায় যারা থাকেন তারা জামদানী কিনে পরতে পারলেও ঢাকার বাইরের মানুষেরা তেমন পারেনা।কারণ,জামদানী ঢাকার বাইরে উৎপন্ন হয় না।এই সমস্যা নিরসণের জন্য kakoli আপু এবং Jesmin Sultana Mukti ভাবি দেশের সমগ্র জায়গায় কিভাবে জামদানি পৌঁছে দেওয়া যায় তা নিয়ে চিন্তা করেন এবং একটা অাইডিয়া বের করেন।ই-কমার্সকে কাজে লাগিয়ে তারা জামদানী সমগ্র বাংলাদেশে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।ফলে দেশের মানুষের একটি সমস্যার সমাধান হয়ে গেছে।দেশের মানুষ তাদের পণ্য নিয়ে সন্তুষ্ট। ব্যাস হয়ে গেল তাদের স্টার্টঅাপ।

তবে স্টার্টঅাপে অাইডিয়া খুবই প্রয়োজনীয় কেন?

অাচ্ছা কাকলী অাপু এবং মুক্তি ভাবি যদি জামদানি দেশের মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে চিন্তা না করতো তাহলে তারা কি এই সমস্যার সমাধান করতে পারতেন?কখনো না।তারা অাগে চিন্তা করে দেখলেন কিভাবে জামদানী অতি সহজেই মানুষের নিকট পৌঁছে দেওয়া যায় তা নিয়ে।

অাইডিয়া নির্বাচন করতে না পারলে সমস্যার সমাধান করা যাবে না।ফলে স্টার্টঅাপ ও প্রতিষ্ঠা করা যাবে না।তাই স্টার্টঅাপ প্রতিষ্ঠার প্রথম ও প্রধান শর্ত হলো অাইডিয়া নির্বাচন করা।

source- We

No comments:

Post a Comment