হোম মেইড আচারের সম্ভাবনাময় বাজার ও কর্মসংস্থান

Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ২৩ নভেম্বর ২০১৯।

হোম মেইড আচারের সম্ভাবনাময় বাজার ও কর্মসংস্থান। আচারের প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা করুন।

আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।

 — with Razib Ahmed and Arfatun Nabila.

Razia Akter

হোমমেড আচারগুলো আমরা সহজে পেতে পারি আমাদের উই গ্রুপের আপুদের থেকে। কারণ আমাদের গ্রুপের সব পন্য ভেজালহীন। সহজে আমরা মজার মজার আচার পেতে পারি কোনো ফরমালিন ছাড়া।
Razia Akter

হোমমেড আচারের প্রচার গুলো আমাদের করতে হবে। মার্কেটের পাওয়া আচারগুলো আমাদের গ্রুপের আপুদের হোমমেড তৈরি থেকে স্বাদে গন্ধে বহুদূর।

Ommay Roman

আমি আচার বানাতে পারি না তবে খেতে পারি। তাই মা বানিয়ে দেয় আর আমি খাই। পরিবারের সবাই এবং বন্ধু বান্ধুবীরা মার কাছ থেকে আচার বানিয়ে নিয়ে যায়। আমার ইচ্ছে আছে কিছু করার।

Munia Sabrina

ছোট্ট বেলা থেকে দেখেছি আমার মা আম,জলপাই বরই আমলকী রসুনের আচার সহ আরো বিভিন্ন রকমের আচার বানিয়ে রাখতো বিভিন্ন স্বাদের। কিছু ভাতের সাথে খাওয়ার আবার কিছু এমনি খাওয়ার।আমরা সেসব আচার খেতাম মনের আনন্দে।

Tania Islam

আচার কয়েকরকম স্বাদের হয়, যেমন টক আাচার, ঝাল ও টকের মিশ্রনে আাচার, মিষ্টি আচার, টক, মিষ্টি ঝালের মিশ্রনে আাচার।

Marium Islam

আমি একবারেই নতুন আচার ও রেখেছি আমার সেলিং আইটেম এ কারন প্রিয়জনদের কাছে আচারের রিভিউ ভালো পেয়েছি সব সময়।। আচার বিভিন্ন রকম হতে পারে।।রোদে দেয়া/রোদ দেয়া ছাড়া আবার স্বাদের দিক থেকে ও টক/ঝাল/মিষ্টি বা মিক্স।।আবার দেখা যায় তেতুল রসুন মিক্স /জলপাই আমলকি মিক্স/বড়ই তেতুল মিক্স এমন অসংখ্য রকমের আচার আছে

Taslima Siddika Siddika

হোমমেইড আচারের বাজার দিন দিন বৃদ্ধি পাবে। তার সাথে কর্মস্ংস্থানেরও সৃষ্টি হবে।তবে এর জন্য গুনগত মান ঠিক রাখতে হবে।আচার টক, মিষ্টি, ঝাল, ও মিশ্রিত স্বাদের হয়ে থাকে। অনেক ধরনের আচার হয়, যারা প্রফেশনালি আচার বানায় তারাই ভাল বলতে পারে। আমি ঘরে খাওয়ার জন্য বানাই। তবে আমসত্ব দীর্ঘদিন ধরে সংরক্ষন করা যায়, এটি বাচ্চারাও খুব পছন্দ করে

মুহাম্মদ ইয়াছিন আরফাত

আচার সবচেয়ে আপুরা বেশি পছন্দ করেন।
গ্রাম বাংলার মেয়েরা ছোট ছোট বাক্সে করে এগুলা সংগ্রহ করে কাজের ফাকে ফাকে একটু চুমুক
মুহাম্মদ ইয়াছিন আরফাত

হোমমেড আচার বানাতে হলে। আপনাকে গুনগত মান নিশ্চিত করে আচার বানাতে হবে।
আচারে হাত না দিয়ে চামচ দিয়ে পরিবেশন করা,কারন হাত দিয়ে আচার পরিবেশন করলে আচার নষ্ট হয়ে যায়।
Sanzida Sathi

জলপাই, আম,চালতা,আমসও,রসুন,
আমলকি,কামরঙগা,তেতুল,বড়ই,কাচা মরিচ এই সব গুলো আঁচার খাইছি,বিভিন্ন ভাবে বানানো আচার, দোকানের আচার ভালো লাগে না,বাজারজাত করতে পারলে ভালো।
মুহাম্মদ ইয়াছিন আরফাত

আচার বানাতে হলে 
১) তৈল লাগবে
২) সরিষা 
৩) লবন
৪) মরিচ
৫) আম,তেতুল,কামরাঙ্গা
৬) গরম পানি

Tasnim Ferdous Shanto

গুনগত মান বজায় রাখাটাই আসল।নিম্ন মানের উপকরণ দিয়ে করলে কখনওই ভালো কিছু আসা করা যাবেনা ।

নাদিয়া রওশন

ওমা আমার কাজের ক্ষেত্র আর আমিই নাই
ছয়টা ডেলিভারি প্যাকেট করে, মেহমানদারী করে আমি মাত্র বিছানায় এলাম

নাদিয়া রওশন

আচার হচ্ছে সেই খাবার যদি আপনি সঠিক ভাবে তৈরি এবং সংরক্ষণ করেন দু বছর রেখে খেতে পারবেন ।
আচার তৈরির প্রথম শর্ত আপনাকে অবশ্যই বেছে বেছে ডাসা ডাসা টসটসে ফল অথবা সবজি বেছে নিতে হবে।
দ্বিতীয়ত এগুলো পরিষ্কার কাপড় দিয়ে মুছে কাটবেন, পানি দিয়ে যদি ধুয়ে নেন নিশ্চিত করতে হবে একফোঁটা পানি ও থাকবে না।
তৃতীয়ত সব মশলা যা বেটে দিবেন চেষ্টা করবেন সিরকা দিয়ে বাটতে ।
চতুর্থত খাঁটি তেল ব্যবহার করতে হবে।

পন্চমত আগুনের তেজ পুরো আচারে একই রকম রাখতে হবে।
ষষ্ঠত আচার গরম অবস্থায় কাঁচের বৌয়ামে সংরক্ষণ করতে হবে
সপ্তমত আচারে হাত এবং ভেজা চামচ ব্যবহার করা যাবে না
অষ্টমত আচার ছোট ছোট বৌয়ামে সংরক্ষণ করতে হবে যাতে একটা বৌয়াম খুললে খুব বেশিদিন না থাকে।
তাহলে আচার ভালো থাকবে,ভালো হবে।
Jannatul Ferdous

আচার তৈরি অনেকটা শিল্প । 
তেঁতুল, আম, কদবেল, আমলকি , হরি ফল,রসুন, পেঁয়াজ কলি,ধনেপাতা, জলপাই, আমড়া, ইত্যাদি আচার হয়
Hossain Sumi

সঠিক উপায়ে আচার বানালে অনেক দিন পযর্ন্ত রাখা যায়।
আমার আম্মু আচার খুব চমৎকার ভাবে বানাতে পারে।আর আচার নিয়ে কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
Riva Khan

একজন আচারের ক্রেতা হিসেবে আমার কাছে মনে হয় হোম মেইড আচারের সম্ভাবনা প্রচুর। কারন বাজারে যেসব আচার পাওয়া যায় সেগুলো সত্যিকার অর্থেই মুখে দেয়া যায় না। কোন স্বাদ নেই, কেমন কেমিক্যাল কেমিক্যাল গন্ধ আসে। তাই মানুষ যদি ভালো স্বাদের এবং বাসায় বানানো আচার হাতের কাছে পায় নিঃসন্দেহে দুইবার না ভেবে কিনবে। আর আচারের আন্তর্জাতিক বাজার ও খুবই সম্ভাবনাময়। কেননা বিদেশীরা আমাদের এই আচারের স্বাদ খুবই পছন্দ করে।

Mala Chowdhury

আমি প্রতি বছর দুই থেকে তিন রকমের বানাই 😊শুধু মাত্র পরিবারের জন্য আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে বলে

Razia Akter

আমার মনে হয় হোম মেড আচারের সম্ভাবনা বাজার ও কর্মীসংস্থান অনেক ভালো হবে। কারণ আচার কে না পছন্দ করে ছোট থেকে বড় সব বয়সের মানুষ পছন্দ করে আর হোমমেড আচার মানে ফ্রেশনেস বেজালমুক্ত সম্পন্ন আচার।

Akther Marzia

আমি একদম ছোট পরিসরে আচার নিয়ে কাজ শুরু করেছি। সত্যি বলতে আমার মায়ের বানানো আচার সবই। উনি শখের বসে আচার বানান এবং যারা উনার আচার খেয়েছেন কম বেশি প্রশংসা সব সময়ই শুনেছি। তাই হুট করেই আম্মুর সাথে অনলাইনে পেইজ খুলার আলাপ তুলতেই উনিও দেখলাম বেশ আগ্রহ দেখলেন । পেইজ এর বয়স এক সপ্তাহও হয়নি । আমাদের ইচ্ছা এটিকে সুন্দর ভাবে এগিয়ে নেয়ার । আম্মুও আচার বানাতে শুরু করেছেন অনেক উৎসাহ নিয়ে । আশা করি এই গ্রুপ থেকে কিভাবে এই বিষয়ে উপকৃত হতে পারি জানাবেন । আমার পিঠা নিয়েও কাজ করার ইচ্ছা আছে সামনে। 🙂
Md Ali Akbar

আচার বানানোর জন্য কি কি উপকরণ লাগে? 
তথ্য শেয়ার করুন তাহলেই মার্কেটিং হয়ে যাবে। 

কিন্তু আমরা তা করব কেন, আমরা লাইভ শেয়ার করব আর সেল পোস্ট দিব। 
আচার ব্যবসায়ীরা কই। যার বিয়ে তার খবর নাই 
Ayesha Bhuiyan

আচার নিয়ে ২ বছর ধরে কাজ করছি অনলাইনে,,
আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি।এবং এর চাহিদা অনেক।তবে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে।হোম মেইড খাবার বলতে মানুষ স্বাস্থ্যসম্মতভাবে তৈরি খাবারকে বুঝে।তাই অবশ্যই আচারের কোয়ালিটি মেইন্টেইন করতে হবে।বাজারজাত করনের জন্য প্যাকেজিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সেটা খেয়াল রাখতে হবে।কোনভাবেই খাবারের জিনিসে রঙ,,ক্যামিকেল,,
প্রিজারভেটিব ব্যবহার করা যাবে না।

1 comment:

  1. jossss, সুন্দর পোষ্ট । ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে । বগুড়ার বিখ্যাত দই এবং ৫০+ রকমের সু-স্বাদু মিষ্টি নিয়ে এই সাইটটি দেখতে পারেন ।
    "অনলাইন দই & মিষ্টি সার্ভিস" let's goooo

    ReplyDelete