Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ২০ নভেম্বর ২০১৯
বিষয়ঃ ই-কমার্স ব্যবসায় কাস্টমার ধরে রাখাতে এবং নতুন কাস্টমার তৈরি করতে করণীয়, পদ্ধতি ও গুরুত্বসহ বিস্তারিত আলোচনা করুন।
আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।
— with Razib Ahmed and 2 others.
16 hrs ·
Public
Fatima Tuj Johora Rafi
কোন সমস্যা হলে সাথে সাথে সমাধান করে দেওয়ার ট্রাই করতে হবে,প্রোডাক্টে কোন ডিফেক্ট থাকলে চেন্জ করে দেওয়ার মনোভাব থাকতে হবে,এতে সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতে সফলতা আসবে
ঝুমা হোসেন
ই কমার্সে পুরনো ক্রেতার সাথে নতুন ক্রেতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
কেননা বছরে ১২ মাস যদি ব্যবসা চালিয়ে যেতে তবে নতুন ক্রেতার ভূমিকা অপরিসীম
Alamin Muttaque
কাস্টমার ধরে রাখার জন্যে আফটার সেল সার্ভিসে যেতে হবে।
আর নতুন কাস্টমার ধরতে হকার হতে হবে। শুধু অনলাইন না অফলাইনেও নামতে হবে।
প্রয়োজনে বিক্রি না শুধু স্যাম্পেল নিয়ে মানুষকে দেখানোও যেতে পারে।আর তাদের মতামত নেয়া যেতে পারে। ছোট খাট গিফ্ট দেয়া যেতে পারে। হতে পারে ২ টাকার চকলেট আর ২ ইঞ্চি সাইজের একটা হাসি 💕
Sanzida Sathi
ই কর্মাস পণ্য বিক্রি ক্ষেএে অনেক কাস্টমার বলে পণ্য নিয়ে প্রতারিত হয়েছি, এসব ভুয়া পেজদের যদি সবাই মিলে বন্ধ করে দেয় তা হলে , ই -কর্মাস কাস্ট মার satisfaction বাড়বে ও নতুন কাস্টমার বাড়বে।
Niger Fatema
৩ বছর পর কি হবে তা এখন বলা মুশকিল। কিন্তু নিজের ব্যাবসা নিয়ে অবশ্যই স্বপ্ন আছে। আমরা বাঙালি শুধু জানি টাঙ্গাইল সুতি শাড়ির কথা এবং পছন্দ করি,কিন্ত টাঙ্গাইল তাঁতিদের হাতে বিভিন্ন ধরনের নকশা ও বিভিন্ন সুতা নিয়ে কাজ করে থাকে। আমরা শুধু হ্যান্ডলুম শুধু হ্যান্ডলুম শাড়ি গুলাই চিনি, প্রযুক্তির উন্নতিতে টাঙ্গাইল শাড়ি র বানানোর প্রক্রিয়া অনেক টাই উন্নতি হয়েছে।আমি চাই এসব সব বই বা ইবুকে বা আর্টিকেল আকারে আসুক।মানুষ আরোও জানুক।নিজের একটি ব্র্যান্ড হুক।নিজেরা ডিজাইনের শাড়ি বানানো হবে।
Taslima Siddika Siddika
কাস্টমার ধরে রাখতে অনেক বিষয়ের উপর নজর রাখতে হবে। কোয়ালিটি ধরে রাখতে হবে।ফ্যাশন ও চাহিদার সাথে পন্য আপডেট করতে হবে। কাস্টমারের সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে হবে
Shompa Islam
১.কোয়ালিটি নিয়ে যদি কাস্টমার সেটিসফাই থাকে।
২.আপনার কাস্টমারের সাথে কমিনেকশন টা ভালো থাকতে হবে প্রোডাক্ট ডেলিভারি প্রর্যন্ত টাইম টু টাইম তার প্রোডাক্ট সম্পক্য ইনফরমেশন দিয়ে।
৩.কোন ভুল হলে সরি বলা।
এটা আমি করে থাকি।
একটা কাস্টমার যদি আপনার প্রডাক্ট এবং বিহাব দুটোতেই খুশী থাকে তবে বার বার আপনাকেই খুঁজবে।
Sarmeen Layla Rahman
১.ক্রেতার বিশ্বস্ততা অর্জন করতে গুণগত মান অক্ষুন্ন রাখতে হবে।
২.সততা বজায় রেখে কাজ করতে হবে।পণ্যের যে কোন রকমের সমস্যা ক্রেতাকে অবগত করতে হবে।
৩.পরিস্হিতি যেমনই হোক সুস্হির,সুন্দর ব্যবহারের মাধ্যমে কাজ সামলাতে হবে।
৪.ক্রেতার রুচি,বয়স,কর্মক্ষেত্র,আথির্ক সমন্ধে ধারণা রাখতে হবে।সে অনুযায়ি পণ্য নিবার্চনে করতে হবে।এতে পুরোনো ক্রেতা ফেরত আসবে।
৫.বিভিন্ন বয়স,পেশা অনুযায়ি ছাড়ের ব্যাবস্হা করলে নতুন ক্রেতা বাড়বে।
৬.পণ্য ডেলিভারি প্রক্রিয়া সুস্ঠ হতে হবে।
৭.পণ্য ডেলিভারি পরবর্তি সেবা সুনিশ্চিত করতে হবে।
Tasnia Zahura
১.ব্যবসা করতে গেলে সবার আগে ধৈর্য্য রাখতে হবে
২. কাস্টমার আপনার পণ্য নিয়া যাই বলুক না কেন, আপনার মাথা চুড়ান্ত পর্যায়ের গরম হলেও মুখে অতি মিস্টি হাসি দিয়া তার সমাধান করতে হবে
৩. আপনার ব্যবসায়িক সার্ভিস ঠিক রাখতে হবে।
৪. আপনার পণ্য সম্পর্কে কাস্টমার কে সঠিক ধারনা দিতে জানতে হবে।
৫. নতুন কাস্টমারের জন্য ১ম বার ক্রয় উপলক্ষে "ডেলিভারি চার্জ ফ্রি" অথবা "ছাড়" অথবা গিফট" এর ব্যবস্থা রাখুন
অপরাজিতা বাসন্তিকা
১.কোয়ালিটি প্রোডাক্ট
২.গুড কমিউনিকেশন
৩.মার্কেট এনালাইসিস
৪.ডেলিভারি ইন টাইমলি
৫.সততা
Urmi Rahman
গুনগত মান বজায় রাখা এবং সার্ভিস ভালো দেওয়া। তাহলে একজন থেকে দুই জন, দুইজন থেকে তিনজন ক্রেতা বৃদ্ধি পাবে
Farida Yasmin
আপনি শুধু আপনার ওয়েবসাইট /পেইজ সার্চ ইঞ্জিনে উপরের দিকে উঠানোর ব্যবস্থা করে দেন, আর confidently production করতে থাকুন। তবে এ সুবিধা পেতে আরও ২/৩ বছর ও সময় লাগতে পারে। আমরা (ক্রেতারা) এখনো অতটা আত্মবিশ্বাসী হতে পারিনি- ঘেটে কিনি, বুঝে কিনি না।
Ree Nahid
গুরুত্ব অপরিসীম,একটা ভাল কাস্টমার নিজেই ১০জন নতুন কাস্টমার নিয়ে আসে।মান সম্পন্ন পন্য,আন্তরিক ব্যবহার,সময় এর সাথে তাল মিলিয়ে পন্য যোগ ব্যাবসাকে করে গতিশীল
রিয়াদ হাসান বাদশা
প্রোডাক্টসের গুনগত মান ঠিক রেখে, নিত্যনতুন পণ্যের সরবরাহ বাড়াতে হবে, কারন মানুষের চাহিদার বইচিত্র আছে, দামের দিকেও খেয়াল রেখে একজন দায়িত্বশীল ব্যবসায়ীর মতো আচরণ করতে হবে, আমাদের দেশে এই দুইটা বিষয় ঠিক রাখলেই কাষ্টমার কে খুশি রাখা যায়, কেননা আমাদের দেশের মানুষের দরশন হচ্ছে তাদের রিজনেবল প্রাইসের মধ্যের সুন্দর ও ভালো পণ্য।
Raju Dev Nath
প্রচার অনেক গুরুত্বপূর্ণ ইকমার্স এ নতুন কাস্টার পেতে। আর কাস্টমার ধরে রাখতে হলে সেবা পন্যের গুনগত মান অবশ্যই ভালো হতে হবে।
Syeda Sharmin Adhora
ই কমার্স ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো পন্যের কোয়ালিটি এবং কাস্টমারের সাথে সুসম্পর্ক। একজন কাস্টমারের মাধ্যমে ১০ জন কাস্টমার তৈরী করা সম্ভব।
Syeda Sharmin Adhora
ব্যবসায় কোন কারনে কাস্টমার সন্তুষ্ট না হলে তার সমস্যা সমাধানে আন্তরিক হওয়া জরুরী । এতে কাস্টমার আস্থার একটা জায়গা পায়।
Syeda Sharmin Adhora
প্রোডাক্ট এ কোন কারনে সমস্যা হতেই পারে । সেক্ষেত্রে নিজের দোষ স্বীকার করে নিলে কাস্টমার খুশি হয়। যদিও আপনি জানেন দোষ আপনার নয়। হয়ত বা কাস্টমার এর ও নয়
নবনীতা চক্রবর্তী
আমি যদ্দুর বুঝছি যেকোন রুচিশীল কাস্টমার ই ভিন্ন এবং আলাদা এককথায় ইউনিক জিনিস খুঁজছেন। ট্রেডিশনাল বা ট্রেন্ডি পণ্য এডিং ইউনিক জিনিসের বিকল্প নেই। পণ্যের মান অবশ্যই ভালো দিতে হবে ই-কমার্সে এতে আপনি যা এই তুলুন বেঁচার জন্য বাজার ধরতে পারবেন আর কাস্টমার আসবে সুআচার- সুব্যবহারে। এগুলা যারা পারে আমার মনে হয় তারা অন্য বিষয়গুলো দেখে বা শুনে বুঝে যাবে।
Suraya Sharmin
ই-কমার্সে গ্রাহকে পন্যের ডেলিভারি সেবা ভালো দিতে হবে।
পন্যের গুণগত মান কোন অবস্থাতেই খারাপ দেওয়া যাবে না।
ফাতেমা-তুজ-জহুরা রজনী
১. পণ্যের গুণগত মান ঠিক রাখা
২.পণ্যের ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া ভাল করা
৩. ক্রেতার সাথে সুস্পম্পর্ক বজায় রাখা.
আমার মনে হয় উপরের তিনটি বিষয় খেয়াল রাখলেই ক্রেতা ধরে রাখা সম্ভব
Sanzida Sathi
কাস্টমারের মন বুজে পণ্য/মানে unique,,, পন্যের মান ঠিক রেখে আপনি ১/২ বার তাকে পণ্য বিক্রি করেন, সে আপনার কাছ থেকে সব সময় নিবে এবং অন্য দের ও বলবে আপনার কাছ থেকে নিতে।
Sanzida Sathi
কাস্টমার কে আপনি ১/২ বার ভালো পণ্য দিলে ঐ কাস্টমার কখনো যায় না,আর যদি চলে যায়,অন্যের পণ্য ব্যবহার করে সে আবার আপনার কাছে আসবে
Mehnaz Lima
নতুন সম্ভাব্য কাস্টমারদের আগে পণ্যের প্রতি আকৃষ্ট করতে হবে। নতুন ক্রেতার কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে তথ্য, উপহার দেয়া যেতে পারে। ক্রেতার ফিডব্যাক ও অন্যান্য পছন্দ জানতে চাওয়া যেতে পারে।
Suraya Sharmin
কিছু কাস্টমার থাকে এমন যে তাদেরকে কোন একটা পন্য নিয়ে এত বেশি বুঝতে হয় বা কাস্টমারের প্রশ্নের উত্তর দিতে হয়। তার পরেও কাস্টমারের সাথে বিরক্ত প্রকাশ করা যাবে না। সেলারের ব্যবহার অনেক গ্রাহক কে ধরে রাখে।
Rokeya Haider Nila
প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট হওয়া আর কাস্টমারদের সাথে সুন্দর ব্যাবহার ও সুসম্পর্ক বজায় রাখাটা সবচেয়ে জরুরি
অনিরাজ জামান আয়েশা
কাস্টমার ধরে রাখতে আমি কোয়ালিটি মেনটেইন করি । কেউ টাকা কম দিক বা বেশি দিক কোয়ালিটি কখনোই খারাপ হবে না।
মাঝে মাঝে অফার দেই এতে করে কাস্টমার বাড়ে
Sanzida Sathi
নতুন কাস্টমার তৈরি জন্য আমরা দেশিয় পণ্য মাঝে নতুনত্ব,স্টাইলিশ কিছু এড করতে পারি যেটাকে young generation পরতে চায়বে।
Mofiz Bhuiyan
কাস্টমার ধরে রাখার কৌশল
১.পণের গুণাগুণ অটুট রাখা জরুরি নতুবা, পণ্য চলবেনা।
২.সততা হতে হবে ব্যবসার মূলমন্ত্র তাতে কাস্টমার বাড়বে।
৩.কথাও কাজে মিল থাকা জরুরি
Syeda Sharmin Adhora
আপনি আপনার কাজের প্রতি কতটা ডেডিকেটেড তা প্রমান করতে হবে আপনার কাজেরই মাধ্যমে । আস্থার জায়গা আপনারই তৈরি করতে হবে ।
Kakoly Russell Talokder
কাস্টমার ধরে রাখতে এবং নতুন কাস্টমার তৈরি করতে পন্যের গুনগত মান উন্নয়ন এবং ভালো কাস্টমার সার্ভিস এর বিকল্প নাই।একজন নতুন কাস্টমার যদি একবার ভালো পণ্য এবং ভালো সার্ভিস পায়,তাহলে সে আবার রিটার্ন করবে এবং তার আশেপাশে আরও ১০ জনকে এই নিউজ দিবে যে অমুক পেজের অমুক জিনিসটা ভালো পেয়েছি।তার মানে একজন স্যাটিসফাইড কাস্টমার আরও ১০ জন নিউ কাস্টমার তৈরিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করে। ধন্যবাদ।
Nilufar Jahan Lopa
কাস্টমার কমপ্লেইন করলে আমি তার সমস্যা হোয়ার জন্য সরি বলে নেই আর মাঝে মাঝে তাদেরকে পরবর্তী অর্ডারে ডিসকাউন্ট দিব বলি। তাতে তারা খুশি হয় আর সাথে থাকে। আর কখনো যদি কোন ডিফেক্টেড প্রোডাক্ট চলে যায় কোন কথা না বাড়িয়ে প্রোডাক্ট ফেরত নিয়ে টাকা দিয়ে দেই। আজ লাভ কিছু কম হলেও এই কাস্টমার রা পরবর্তী সময়ে সবসময়ই পাশে থাকবে।
MD Saim Hossain Sohel
ব্যবসায়িদের সবচেয়ে বড় দিক হচ্ছে সকলের সাথে হাসিখুশি সুসম্পর্ক এবং সর্বদাই সবার মাথা ঠান্ডা রাখা
Fatima Tuj Johora Rafi
কোন সমস্যা হলে সাথে সাথে সমাধান করে দেওয়ার ট্রাই করতে হবে,প্রোডাক্টে কোন ডিফেক্ট থাকলে চেন্জ করে দেওয়ার মনোভাব থাকতে হবে,এতে সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতে সফলতা আসবে
ঝুমা হোসেন
ই কমার্সে পুরনো ক্রেতার সাথে নতুন ক্রেতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
কেননা বছরে ১২ মাস যদি ব্যবসা চালিয়ে যেতে তবে নতুন ক্রেতার ভূমিকা অপরিসীম
Razib Ahmed
নতুন কাস্টমার তৈরির দরকার অনেক বেশি। কিন্তু কেউ এ নিয়ে কষ্ট করতে চায় না। মারুফ ভাইয়ের সোয়াপিবুকস গ্রুপে দেখতে পাচ্ছি যে অনেকেই বিকাশের ট্রাঞ্জেকশন আইডী কি তা জানে না। একদম বেসিক টেকনিক্যাল নলেজ অনেকের নেই।
অশোকা মাহবুবা
কাস্টমার ধরে রাখতে কাস্টমারদের সাথে সামান্য হলেও যোগাযোগ রাখা বাঞ্ছনীয় , সেটা ইমেইলে হোক কিংবা মেসেজ/ এস এম এস এই হোক। নতুন প্রোডাক্টের খবর সম্ভব হলে তাকে জানানো কিংবা ডিসকাউন্টের বিষয়। আর নতুন কাস্টমার ধরতে অবশ্যই পণ্যের বেশি বেশি প্রচার, ব্যাক্তি যোগাযোগ এবং ই-কমার্সে অপরিহার্য পেইজ/পোস্ট বুস্টিং জরুরী। প্রচারের বিষয় নিয়ে এর আগের আড্ডায় বিশদ আলোচনা হয়েছে। সুতরাং প্রচারের বিকল্প নেই। যত বেশি সম্ভব পেইজে এক্টিভ থাকুন , ছবি দিন, পণ্যের তথ্য দিন, আর লিঁয়াজো রাখুন বর্তমান এবং সম্ভাব্য কাস্টমারের সাথে। 😊
Md. Rabiul Islam
ভাল সার্ভিস এবং পণ্যের ভাল গুণগান মান কাস্টমার ধরে রাখা এবং নতুন কাস্টমার তৈরির প্রধান হাতিয়ার
Syeda Sharmin Adhora
একজন কাস্টমার কে নিজেে ব্র্যান্ড এম্বাসাডর এ রূপান্তরিত করা যায়। সেক্ষেত্রে একটু ভেবে আগানো জরুরী ।
Fatima Tuj Johora Rafi
আমি কাস্টমার ধরে রাখাকে বেশ গুরুত্ব দেয় আমাদের প্রথম কাস্টমার এখন পর্যন্ত আমাদের কাছ থেকে ৭ বার প্রোডাক্ট নিয়েছে গত ১ বছরে
Monika Ahmed
ই কমার্স ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো পন্যের কোয়ালিটি এবং কাস্টমারের সাথে সুসম্পর্ক কারণ এই দুটি জিনিষ যদি পারফেক্ট থাকে তাহলে একজন কাস্টমারের মাধ্যমে ১০ জন কাস্টমার তৈরী হওয়া সম্ভব....ঠিক তেমনি এই দুটি জিনিস যদি ভালো না হয় তবে ১০ জন কাস্টমার ছুটে যাওয়ার সম্ভাবনা ১০০%...
Md. Rabiul Islam
এটা আবার পণ্যের ক্যাটাগরি অনুযায়ী একটু আলাদা আলাদা পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন কিছু প্রডাক্ট আছে নিত্য প্রয়োজনীয় যেগুলোর কিছু রেগুলার কাস্টমার পাওয়া যাবে এবং এতে বেশি প্রচারনার দরকার নেই। আবার কিছু প্রডাক্ট আছে মানুষের জীবনে এক /দুইবার বা বছরে বা মাসে এক বার দরকার হয়। এই ধরনের প্রডাক্ট হলে প্রচারনা করতে হবে বেশি বেশি।
No comments:
Post a Comment