Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ১৯ নভেম্বর ২০১৯।
বিষয়ঃ দেশিও পণ্য ব্লক কি? কোন কোন অঞ্চলে উৎপাদন হয়? ব্লকের প্রচলন-ইতিহাস, ব্যবহার ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করুন। ব্লক নিয়ে সকল প্রশ্নও এখানে করতে পারেনঝুমা হোসেন আপু সময় করে সকল প্রশ্নের উত্তর দেবে।
আজকের আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।
— with Razib Ahmed and 2 others.
November 19 at 9:31 PM ·
Public
Monika Ahmed
ব্লকের রঙের ক্ষেত্রে হালকা রঙের কাপড়ের উপর নিউট্রেক্সের রং এবং গাঢ় রঙের কাপড়ের উপর হোয়াইট পেস্টের রং ব্যবহার করা হয়...
ঝুমা হোসেন
সবচেয়ে মজার ব্যাপার ব্লকের কাস্টমাইজড অর্ডারে অনলাইনে কাজ করাটা খুবই চ্যালেন্জিং। তবে করতে পারলে এটার গ্রহনযোগ্যতা বাড়বে, কমবে না
Razia Akter
ব্লকের কাজ দুই ধরনের হয়
রাসায়নিক এবং ভেজিটেবল
রাসায়নিকটা কম সময় লাগে এবং ভেজিটেবলটা বেশি সময় ব্যয় হয়
Razia Akter
ব্লকের কাপড়ে সোনালি এবং সাদা দুইটা রং খুব যত্ন করতে হয় নয়তো কিছুদিন পর উঠে যেতে পারে।
ঝুমা হোসেন
অনেকের মতে গোল্ডেন কালার কালো হয়ে যায়। কিন্তু এটা কালো হয় না অাসলে কপার কালার হয়।
যত্নের উপর স্থায়িত্ব নির্ভর করবে
Sarmeen Layla Rahman
ব্লকের কাজ করাটা খুবই কষ্টসাধ্য এবং জটিল।অনেক ভেবে চিন্তে কোন ডিজাইন করা হয়।দক্ষতা না থাকলে একাজের সফলতা নেই।যেমন খুশি তেমন করে ছাপা দিলেই হয় না।মাপ মত ছাপ বসাতে হয়।তা না হলে দৃষ্টি নন্দন হয়না।
ঝুমা হোসেন
একটা বিষয় হচ্ছে ব্লকের কাজ রান্না বান্নার মতন। মশলার পরিমান কম বেশি হলে রান্নার স্বাদ পরিবর্তন হয়। ঠিক তেমনি ব্লকের ক্যামিকেলের মিশ্রণের উপর নির্ভর করে কাজের কোয়ালিটি
ঝুমা হোসেন
ব্লক বা স্কীনপ্রিন্টের গোল্ডেন কালারটা গোল্ডের মতো চকচকে হয় না,অার যেগুলো হয় সেগুলো স্থায়ী হয় না
Nilufar Jahan Lopa
বাচ্চাদের জামাতে ব্লকের কাজ কি বাচ্চাদের জন্য ভাল/নিরাপদ?
ঝুমা হোসেন
Nilufar Jahan Lopa ব্লকের কাপর যদি কারো এলার্জি থাকে তবে এভয়েড করা উচিত
Nilufar Jahan Lopa ব্লকের কাপর যদি কারো এলার্জি থাকে তবে এভয়েড করা উচিত
Sarmeen Layla Rahman
ব্লক আর স্ক্রিন প্রিন্ট এক নয়।পদ্ধতিগত পার্থক্য রয়েছে।প্রয়োগের যন্ত্রপাতি আলাদা।ব্লকে কাঠের ডাইস ব্যবহৃত হয়।স্ক্রিনের জন্য বিশেষ চারকোনা জালি কাপড়ে ডিজাইন তৈরী করা হয়।যার উপর স্কাবারের সাহায্যে চারকোনা ফ্রেমে রঙ নিয়ে কাপড়ের প্রয়োগ করা হয়।
Razia Akter
সবচেয়ে ভালো রাসায়নিক রং কিনে আনতে হবে দোকানদার কে বললেই আপনাকে ব্লকের রংয়ের সেট ধরিয়ে দিবে সেখানে থাকবে এনকে নিউট্রিন গ্লিসারিন এপিটন কাঠের নকশার ব্লকতো লাগবেই। প্রয়োজনীয় রং গুলানোর ট্রে বড় ফ্রেম কাপড় যেনো রাখা যায় টেবিল মূল কাপড়ের নিচে ভারি কাপড় বা ফোম দিয়ে নিতে হবে।
Razia Akter
চাইলে আপনারা অর্ডার করে ব্লক করিয়ে নিতে পারেন।
নিউ মার্কেটের ৩য় তলা ব্লক মার্কেট ।সেখানে তারা ফরমায়েশ নেন কাঠের ব্লক ও তৈরি করে দেন ।
Jesmin Sultana Mukti
ব্লাক ভালো লাগে। কাঠের তৈরি বিভিন্ন নকশা কে রঙ লাগিয়ে কাপড়ে চাপ দিয়ে ছাপ দেয়ার মতো করে করে।আমি নিউ মার্কেটে ব্লকের দোকান গুলোতে এভাবে করতে দেখেছি।
Momita Samad
ছেলেদের ও ব্লকের সার্ট ,পাঞ্জাবি, ফতুয়া কত কি হয়
Riva Khan
কাঠের টুকরার ওপর বিভিন্ন ধরনের নকশা এঁকে সেই নকশা অনুযায়ী কেটে লেখা, আকৃতি কিংবা ছবি ছাপার পদ্ধতি কে ব্লক ডিজাইন বলা হয়। ছাপার ক্ষেত্রে যে অংশটুকু সাদা দেখাবে, সেটুকু কেটে নেয়া হয়৷ বাকী অংশটুকু- যা ছাপা হবে, তার উপর কালি বা রঙ লাগিয়ে কাগজ বা কাপড়ের উপর ছাপ দেয়া হয়৷ এর উদ্ভব হয় চীন দেশে তবে বর্তমানে এশিয়ায় ব্যাপকভাবে প্রচলিত ব্লকের ডিজাইন।
প্রথমদিককার কাঠের ব্লকের রঙিন ছাপার কাজের উদাহরণ হলো- চীনের হান ডাইন্যাস্টি সমময়কালের চীনা সিল্কের উপর ছাপার কাজ৷ তখন রাজা-রানীদের পোশাক ডিজাইনে সিল্কের কাপড়ের উপর ব্লকের রঙিন নকশা ব্যাবহার করা হত।
কাঠের ব্লক এর ছাপার কাজ কাপড় ছাড়াও কাগজ, চামড়া, দেয়ালপত্রিকা ইত্যাদিতেও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে৷
নিজের পছন্দমত কাপড়ে ইচ্ছামত রঙ ও নকশা ব্যাবহার করে পোশাক কিংবা প্রয়োজনীয় অন্যান্য শৌখিন সামগ্রী ডিজাইনের ক্ষেত্রে ব্লকের ব্যাবহার সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে।
এখন আমরা যদি আমাদের দেশীয় কাপড়ে ব্লকের ডিজাইনের মাধ্যমে আভিজাত্য তুলে ধরতে পারি তাহলে একই সাথে যেমন নিজেদের ঐতিহ্য রক্ষা পাবে তেমনি বিদেশী কাপড়ের ব্যাবহার ও অনেক কমে যাবে।
Nishat Sultana Chowdhury
ব্যক্তিগতভাবে ব্লকের কাজ আমি খুবই পছন্দ করি। অল্প কিছু জানি। শিখতে চাই আরো।
এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো দাম কাস্টমার ব্লক শুনলেই মনে করে 400-500 টাকা হবে কিন্তু হাজার বারোশো টাকা ও কম হয়।
নাদিয়া রওশন
ব্লক সম্পর্কে জানতে আসলাম
যারা ব্লক নিয়ে কাজ করছেন তাদের জন্য শুভকামনা
চাঁদপুর জেলার কেউ আছেন কি এখানে যিনি ব্লক নিয়ে কাজ করছেন
চাঁদপুর এ কোথায় এ কাজ হয়
আমি আমার জেলার ক্রাফটার, জুয়েলারি,বুটিকস, অনলাইন বিজনেস পারসনদের চিনতে চাচ্ছি
পরিচিত হতে চাচ্ছি সবার সঙ্গে
Flora Ahmed
১৯৯৮/৯৯ সালে স্কুলে পড়াকালীন সময়ে আম্মুর কাছে ব্লক এর হাতে খড়ি।আম্মু তখন প্রতিবেশী এক আন্টির কাছে সদ্য ব্লক শিখেছিলেন।তখন ই প্রথম দেখি কাঠের ওপর নকশা খোদাই করে সেই কাঠ এর রং এর ছাপ দিয়ে কাপড়ে বসানো হতো। তারপর রোদে কড়কড়ে করে শুকিয়ে নিয়ে ব্যবহার করা হতো সেই কাপড়। আজ অব্দি টুকিটাকি ব্লক এর কাজ নিজে চালিয়ে গেলেও এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানা হয় নি কখনো। তবে যতটা জানি ইচ্ছা আছে পোস্ট আকারে দেবার গ্রুপ এ
নাদিয়া রওশন
আমি ব্লকের কাজ শিখেছিলাম হোম ইকোনমিক্সে ফুড এন্ড নিউট্রিশনের মাইনর আর্টস ক্লাসে,যদিও পরবর্তী কালে আর হোম ইকোনমিক্সে কন্টিনিউ করা হয়নি
আমার ভালো লেগেছিল
Umme Ishrat Ritul
ব্লক অনেক প্রাচীন একটি ছাপা পদ্ধতি, আদিকালে গাছের পাতা রং এ ডুবিয়ে বস্ত্রে ছাপার কাজ চালাতো।এভাবে প্রকৃতির নানা প্রকার ফল, শস্য,ফুল ইত্যাদির সাহায্যে ব্লক ছাপা করা হত। কাঁচা সবজি-ফল পচনশীল ও দীর্ঘ সময় ব্যবহার করার উপযুক্ত নয় বলে শক্ত দ্রব্য ব্যবহার এর প্রচলন শুরু হয়। ব্লক ছাপার জন্য কাঠ, লিনোলিয়াম রাবার ব্যবহার শুরু হয়। বস্ত্র ছাপার জন্য কাঠের ব্লক সবচেয়ে উপযুক্ত
ঝুমা হোসেন
ব্লক মোটামুটি সব জায়গায় কম বেশী হয়।অামাদের দেশে ঢাকার বাইরে নরসিংদী ভুলতা,নারায়নগঞ্জে ব্লকের লোকাল পণ্য তৈরী হয় বেশি।
Flora Ahmed
এখন পর্যন্ত কুমিল্লার ব্লক বেস্ট।কাপড় ছিড়ে গেলেও রং উঠেনা
ঝুমা হোসেন
ব্লকের পন্য হোলসেলে ৩৫০ টাকা থেকে অানলিমিটেড রেন্জে পাওয়া যায় (৩৫০০ বা তার বেশি দামে)
Flora Ahmed
ব্লক এর ডিজাইন গুলো এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে আমদানি করা হয় যেগুলো সেগুলোর ফিনিশিং সব থেকে ভালো আর টেকশই।লোকাল গুলি ঘুনে ধরে যায় দ্রুতই
Wahida Chowdhury
খয়েরী রং এর কাপরে ব্লক করলে ব্লক এর রং হাল্কা দেখায় কেন? গাড় করার জন্য কি করতে হবে?
ঝুমা হোসেন
Wahida Chowdhury সব কাপরে সব কালার ফুটে না তাই কালার কম্বিনেশন বুঝে শুনে ব্লক করতে হয়।গাঢ় রংয়ে মৌলিক রংয়ের প্রাধান্য বেশী
Tajrin Luba
ব্লক হচ্ছে প্রিন্টিং ছাপ যেটা সুতি ফেব্রিকস এ সবচেয়ে ভালো হয়। এটা চায়না তে প্রথম শুরু হলেও ইন্ডিয়া তে প্রসিদ্ধ। ইন্ডিয়ান ঐতিহ্য বলা যায় এটাকে। আমাদের দেশে ব্লক এর আসল সৌন্দর্য খুবই কম দেখা যায়। এখন তো যে কেউ রং আর ব্লক এর ডাইস নিয়ে এসে কাজ শুরু করে আর নাম মাত্র দামে বিক্রি করে।আর যারা ব্লক এর ডিজাইন কালার মোটিভ ঐতিহ্য বোঝে তারাই টিকে থাকতে পারে।
Razia Akter
আমি ব্লকের ড্রেস পরেছি আমার আন্টি আমাকে গিফট করেছিলো ।ড্রেসটা অনেক সুন্দর ছিলো কালার কম্বাইনেশন সবকিছু ।সবাই অনেক পছন্দ করছে। আর ড্রেসের কাপড়টা পুরনো হয়ে গিয়েছিলো কিন্তু ব্লকের কাজগুলো উঠেনি।
Farhana Mukta
কাঠের ব্লকের কাজ মূলত....মাথার ও হাতের কাজের নৈপুণ্যের খেলা ,.…...
ব্লকই একমাত্র বিষয় যা আপনি আপনার ইচ্ছা তো ডাইস দিয়ে ইচ্ছা মতো ডিজাইন বের করতে পারবেন ও রঙ টা ব্যাবহার করে কাপড়ের নিজের মনের মতো করে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন । মানে ডিজাইন রং আপনার কথা শুনবে 😂
টাইডাই বাটিকের বেলাতে তার উল্টো ....😁
ঝুমা হোসেন
ব্লকের কালার কম্বিনেশন এবং ডাইজের প্রেজেন্টেশন মূলত মেইন। একটা স্ট্যান্ডার্ড পণ্য তৈরী করতে মেধা খাটাতে হয়।
Taslima Siddika Siddika
ব্লক এক ধরনের প্রিন্ট যা ছাঁচের যাহায্যে, রং ও ক্যামিকেলের মি্শ্রনে করা হয়। করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়।ফেব্রিকস,রং,ক্যামিকেলের মিশ্রন, ডিজাইন - এসবের উপর ভিত্তি করে ব্লকের পন্যের দাম নির্ধারিত হয়।ব্লক অধিকাংশ ক্ষেত্রে কটন ফেব্রিক্সের উপর করা হলেও লিলেন, সিল্ক, জর্জেটের উপরও ব্লক করা যায়।
Monika Ahmed
ব্লকের মেইন উপকরন হচ্ছে কাঠের তৈরী ডাইজ এবং ক্যামিকাল মিশ্রিত রং।ডিজাইন কিভাবে কাপড়ে করা হবে সেটা যার যার আইডিয়ার উপর ডিপেন্ড করে...ব্লকে যদি পরিমানমতো সব ক্যামিকাল ব্যবহার করা হয় তবে ১০০% রং টেকসই হবে....
ঝুমা হোসেন
একটা সময় ইন্ডিয়াতে ব্লকের ডিজাইন প্রসিদ্ধ থাকলেও বর্তমানে বাংলাদেশে ডিজাইনের ভেরিয়েশন লক্ষনীয়।একটা বিশাল মার্কেট ব্লককে ঘিরে গড়ে উঠেছে। এবং বিদেশীরা অামাদের দেশীয় পণ্যের প্রতি অাগ্রহ প্রকাশ করছে
Taslima Siddika Siddika
ব্লকের পন্য আমারও খুব পছন্দের। তবে ব্লকের ইতিহাস জানিনা। প্রথম ব্লক শিখেছিলাম অনার্সে থাকতে সেই অনেক বছর আগে। তারপর শিখি ফ্যাশন ডিজাইনিংয়ের ক্লাসে। তখন করলেও কাজ শুরু করতে না পারায় আর করা হয়ে উঠে নি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই করতে পারি।
Tasnim Moonmoon
কাঠের ছাপা ব্লক এর শুরু টা আমাদের দেশে হয়নি।এটা শুরু করেছিল প্রথম চীন৷ পরে বৃহৎ আকারে এর প্রচলন শুরু হয় পর্যায়ক্রমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এ।
Tanzeela Omi
ব্লক মূলত অনেক প্রাচীন পদ্ধতি। এসেছে চায়না থেকে।এরপর ইন্ডিয়া।ও সারা দুনিয়া।
ব্লক এখন দেশীয় কাজ হয়ে গেছে। ব্লকের কাপড় সুন্দর।কিন্তু আমাদের দেশের দুই নাম্বারি ধান্দাবাজ সেলারদের জন্য ব্লক এর মান অনেক নেমে গেছে।সস্তা বানাতে বানাতে সস্তার তিন অবস্থা চলছে
Sanzida Sathi
কাঠের ওপর করা নকশা রঙে ডুবিয়ে কাপড়ের ওপরে চেপে ধরলে যেন ফুটে ওঠে মনের ডিজাইন। পোশাক, বিছানার চাদর, কুশনের কভার কিংবা জানালার পর্দায় যখন ব্লকের মাধ্যমে নিজের পছন্দমতো নকশা ফুটিয়ে তোলা যায়।সাধারণত দুই ধরনের ব্লক হয় একটা রাসায়নিক ডাই, আরেকটা ভেজিটেবল ডাইয়ের জন্য। ভেজিটেবল ডাইয়ের ব্লকে ঝামেলা বেশি। অল্প সময়ে ও সহজ উপায় বেছে নিলে রাসায়নিক রং ভালো।
ব্লকের রঙ করার পর শুকানোর পর খানিকটা শক্ত হয়ে যায় কেন?
ReplyDelete