Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ১৮ নভেম্বর ২০১৯।
বিষয়ঃ উই গ্রুপ থেকে কোন সুযোগটা বেচে নিবেন?
👉 পণ্য বিক্রি
👉 প্রচারণা
👉 কাস্টমারকে তথ্য পদান
👉 সম্ভাব্য ক্রেতা তৈরি?
কোনটার ফলে কোন ধরনের ভিত তৈরি হতে পারে আপনার ব্যবসার? এ নিয়ে বিস্তারিত আলোচনা করুন।
আজকের আড্ডা পোস্টে সবাইকে আন্তরিক স্বাগতম।
— with Razib Ahmed and 2 others.
Biplob Kishore Deb
উই গ্রুপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তথ্য ও জ্ঞানের আদানপ্রদান। অর্থাৎ নিজে জানা এবং অন্যকে জানানো- আর এভাবেই সকলে মিলে যার যার অবস্থান থেকে সামনে এগিয়ে যাওয়া। আক্ষরিক অর্থে ‘উই’ হলো Women and e-Commerce forum (WE) এর সংক্ষিপ্ত রুপ। আবার ইংরেজিতে WE শব্দের অর্থ হলো ‘আমরা’। তাই উই গ্রুপে ‘আমি’, ‘তুমি’ বা ‘সে’ নয়, বরং ‘আমরা’ হয়ে সকলে কাজ করে যাচ্ছে। যেকোনো ব্যবসায়ের ক্ষেত্রেই এই ‘আমরা’ হবার চেতনা নিয়ে এগিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ।
পণ্য বিক্রি, পণ্যের প্রচারণা, কাস্টমারকে তথ্য প্রদান এবং সম্ভাব্য ক্রেতা তৈরি- এই প্রতিটি বিষয়ই একটি আরেকটির সাথে সম্পর্কিত। বলা যায় এগুলো হলো একটি বৃত্তের বিভিন্ন বিন্দু যেখানে একটি বিন্দুও যদি মিসিং হয় তাহলে বৃত্ত সম্পূর্ণ হয় না এবং একটি বিন্দুকে স্কিপ করে পরের বিন্দুতে পৌছনোও সম্ভব না।
যেমনঃ ব্যবসায়ের আল্টিমেট উদ্দেশ্য হলো পণ্য বা সেবা বিক্রি করা। এখন পণ্য বা সেবা বিক্রি করতে হলে দরকার প্রচারণা। কিন্তু সমস্যা হলো নিজের পণ্যকে ভালোতো সবাই বলে। তাহলে উপায়? এখানেই কাস্টমার বা সম্ভাব্য কাস্টমারের সাথে একটি আন্তরিক ও বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা নিহিত। এখন এই সম্পর্ক কিভাবে গড়ে তোলা সম্ভব? এটা সম্ভব কাস্টমারকে আপনি যে পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন সে সম্পর্কে প্রয়োজনীয় সাধারণ তথ্য প্রদান করার মাধ্যমে, তাদেরকে সেই পণ্য বা সেবার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানানোর মাধ্যমে। এটা যে নির্দিস্ট কোন কাস্টমারকে টার্গেট করে করতে হবে তা নয়, বরং আপনি শুধু আপনার পণ্য বা সেবা সম্পর্কে যা জানেন সেটা- অর্থাৎ আপনার এক্সপার্টিজ- সবার সামনে তুলে ধরুন। এভাবেই বিক্রেতার উপর কাস্টমার বা ক্রেতার আস্থা ও বিশ্বাস গড়ে উঠে।
যদি নিজের কথা বলি, উই গ্রুপে জামদানি নিয়ে পোস্ট আসা শুরু হবার আগে জামদানি বিষয়ে আমি শুধু এটুকুই জানতাম যে ‘এটি আমাদের দেশের ঐতিহ্যবাহী এক শাড়ি’। কিন্তু এখন উই গ্রুপের কল্যাণে জামদানি যে হাতে তৈরি এবং মেশিনে তৈরি- এই দুই প্রকারের হয়, এবং এই শাড়ি যে রোল করে রাখতে হয়, কাট-ওয়াসে দিতে হয়, ব্যবহার না করলে তিন-চার মাসে অন্তত একবার রোদে দিতে হয়- এই সকল তথ্যাবলী না চাইতেও আমার জানা হয়ে গেছে। অথচ আমি জামদানির ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা কোনটাই নই। কিন্তু কালকে যদি আমি শুনি আমার পরিচিত কেউ জামদানি শাড়ি কেনার জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন, তাহলে আমি যাদের পোস্ট পড়ে জামদানি সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছি তাদের কথা কি আমি তাকে বলবো না? অবশ্যই বলবো। আরেকটি দিক এখানে লক্ষণীয়।
আমি হয়তো জামদানি শাড়ির সম্ভাব্য ক্রেতা নই, কিন্তু জামদানি সম্পর্কিত বিভিন্ন পোস্ট পড়ার মাধ্যমে এখন আমি জানি যে জামদানির তৈরি পাঞ্জাবিও হয়। অর্থাৎ এই জামদানি পাঞ্জাবি’র ক্রেতা হবার সম্ভাবনা কিন্তু এখন আমার শতভাগ।
এভাবেই একটি শিল্পের সার্বিক বিকাশ সাধন সম্ভব। উই গ্রুপে তথ্যের আদানপ্রদানের মাধ্যমে না জানা অনেক কিছুই যেমন জানার সুযোগ তৈরি হয়েছে, হচ্ছে, ঠিক তেমনিভাবে সম্ভাব্য ক্রেতাও তৈরি হচ্ছে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়ের দৃষ্টিকোণ থেকেই তথ্য ও জ্ঞানের আদানপ্রদানের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি গ্রুপে ই-কমার্স ব্যবসায়ীদের একে-অন্যের সাথে যে দারুন সব নেটওয়ার্কিং হচ্ছে, যোগাযোগ তৈরি হচ্ছে সেটাও উই গ্রুপের ‘আমরা’ চেতনারই বহিঃপ্রকাশ। আর তাই এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে গ্রুপে সকলেরই মূল লক্ষ্য হওয়া উচিত- নিজে জানা এবং অন্যকে জানানো; অর্থাৎ অজানাকে জানা, আর যা জানা তা সবার মাঝে ছড়িয়ে দেয়া।
ফারিয়া আবেদীন রাফা
প্রচারণা আর তথ্য প্রদান করলে সম্ভাব্য ক্রেতা তৈরির পাশাপাশি পণ্য বিক্রিও হবে।
এক একটা ধাপ আগালে পরের কাজগুলো করা সহজ হয়।
Jannatul Ferdus Nipa
পন্যের সঠিক তথ্য customer কে প্রদান করে প্রচারণা চালিয়ে পন্যের চাহিদা তৈরী করে customer creat করা এবং পন্য বিক্রি করা। সব কটাই খুব দরকার।
Urme Saha
উই গ্রুপে যারা সেলার আছে তারা যদি তাদের পন্য নিয়ে বিস্তারিত লেখে তাহলেই সে এই সব গুলো সুযোগ পাবে,এই জিনিষটাই দেখছি।কাকলী আপু,অমি আপু এই দুই আপুদেরকে গ্রুপে সবাই চেনে।এই আপুরা সব সময় তথ্য জানানোর চেষ্টা করেছে জামদানী নিয়ে,ক্রাফটিং নিয়ে আর তাতে আমরা অনেক কিছু জেনেছি যা আগে জামতাম না।
তাই আমার মনে হয় উই হচ্ছে জানানোর এবং জানার জন্য সেরা গ্রুপ।
Mukta Rahman
প্রচারনা
ক্রেতাকে তথ্য প্রদান
সম্ভাব্য ক্রেতা তৈরি।
ক্রেতাদের পন্যের ভালো মন্দ,সুবিধা অসুবিধা ইত্যাদি সম্পর্কে ক্রেতাদের তথ্য প্রদানের মাধ্যমে ক্রেতারা সঠিক পন্যটি সহজেই চিনে নিতে পারবে।তাদের মধ্যে পন্যটি সম্পর্কে জানার আগ্রহ এবং ক্রয়ের ইচ্ছা তৈরী হবে এবং বিক্রেতার প্রতি আস্থা এবং বিশ্বাস তৈরী হবে। এতে করে পন্যের সম্ভাব্য ক্রেতা বৃদ্ধি পাবে।
Sharmin Akther
প্রচারণার মাধ্যমে আমি আগে জানাবো আমি কি নিয়ে কাজ করছি, আমি ট্রাস্টেড একজন সেলার , তাহলে আমার কাস্টমার বাড়বে, পণ্য বিক্রি হবে, আমার ব্যবসা এর ভিত্তি মজবুত হবে।
Sheikh Robi
প্রতিটি বিষয়ই একটি অপরটির পরিপূরক তাই তথ্য দিয়ে প্রচার করা যাবে,প্রচারের মাধ্যমে গ্রাহক হবে আর তখন সানন্দে কাজ করা যাবে
Sharmin Islam Omi
আমার মনে হয় সবার আগ যেটা জরুরি সেটা হলো তথ্য প্রদান কারন ক্রেতা চাইবে যে সে যার কাছ থেকে কিনবে সে সেলার পন্য সম্পর্কে খুব ভালো
ধারনা রাখে কি না।প্রচারেই প্রসার আর সেটা যদি গল্প বলার ছলে হয় তাহলে পাঠকের মনে গভীর জায়গা করে নিতে পারে
Jannatul Fardaous Jannat
আমি আমার পণ্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করবো। এতে করে পণ্যের প্রচারণা সম্ভাব্য ক্রেতা তৈরী হবে। সবাই পণ্য সম্পর্কে জানলে বিক্রি এমনিতে বাড়বে
Jannatul Fardaous Jannat
সেলারদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। একজন আরেক জনকে সহযোগীতার মনোভাব তৈরী করতে হবে। এতে একজনের সাহায্যে অন্য জনের ও সেল হবে
Naheed Sultana
কাষ্টমারকে সঠিক তথ্য প্রদান করলে বাকি কাজগুলো ওইটার সাথে সাথে এমনিই আসবে যেমন কান টানলে মাথা আসে, চোখ আসে, নাক আসে। কাষ্টমারকে তথ্য দিতে গিয়ে আমার সম্পকে কাষ্টমার সঠিক ধারনা পাবে, কাষ্টমারই আমার হয়ে প্রচারনা করবে যার ফলে সম্ভাব্য ক্রেতা তৈরী হবে, এর পরের ধাপেই পন্য বিক্রি হবে আপনা থেকে।
Sirajum Munira
আমি উই তে এক্টিভ হয়ার আগে আমার একটাই চিন্তা ছিল! অনেক অনেক সেল আর রাতারাতি বড়োলোক্স হয়ে যায় মানুশ 😁😁
কিন্তু এখন যখন দিন রাত সব ব্যবসায়ী আপুদের থেকে শিখছি তাই আমার প্রতিদিন মনে হয়। নিজের একটা ব্র্যান্ড তৈরি করা উচিৎ সবার আগে
Sirajum Munira
এর সবচেয়ে ভালো উদাহরণ Tanzeela Omi apur এটি ক্রাফটস! ৪ বছর আগে বন্ধ হওয়া গ্রুপের কথা সব ক্রাফটার রা এখনো বলে! ভাবা যায় এগুলা!!
মাশিয়াত মাসুদ মুমু
কাস্টোমারকে তথ্য প্রদান ও প্রচারণা।কারন এই দুইটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার একটা ব্যবসার জন্যে।আমি সঠিক তথ্য সঠিক ভাবে উপস্থাপনা করে প্রচারণা চালালে আপনাতেই ক্রেতা তৈরি হবে আর বিক্রিও বাড়বে।🙂
Jannatul Fardaous Jannat
নিজের পণ্যের পাশাপাশি অন্যদের পণ্য সম্পর্কে জানতে পারছি। এতে করে অন্য সব পণ্যের প্রতি আগ্রহ তৈরী হচ্ছে। আমি অনলাইন সেলারের পাশাপাশি অনলাইন কাস্টমার ও
Sarmeen Layla Rahman
তথ্য প্রদান প্রচারনার বড় মাধ্যম।গ্রাহক ভরসা পায় এবং পরিচিতদেরও নিতে উৎসাহিত করে।এভাবে প্রচারনাও বাড়ে,সেল ও।
শাহ্জীদা নাজনীন সুরভী
সুযোগ হলে ৪টাই সুযোগ বেছে নেবে সবাই। তবে আমি ৩ এবং ৪ নং এ জোর দেবো।
মাছ ভেজে খাওয়ালে একবার খাওয়ানো যায়, মাছ ধরা শিখিয়ে দিলে আজীবন। "উই" মাছ ধরাটা শিখিয়ে দিচ্ছে অনেকাংশে।
সম্ভাব্য ক্রেতা আর প্ল্যাটফর্ম একবার তৈরি হয়ে গেলে বেচাবিক্রি এমনিতেই হতে থাকবে।
Niger Fatema
আমি বলবো প্রথমেই বিক্রির উদ্দেশ্য না করে পণ্যের প্রচারণা চালিয়ে যেতে হবে কারন উই হচ্ছে অনলাইন ভিত্তিক দেশীয় পণ্যের প্রচারে জায়গা। সে ক্ষেত্রে আমি আমার পণ্যের প্রচার করলে তা মূল্যায়ন করা হবে,সকলে জানবে। দ্বিতীয়ত উই এর মাধ্যমে ক্রেতা পন্য ও বিক্রেতাকে জেনে ও বিশ্বাস নিয়ে কেনাকাটা করতে চাইলে ক্রেতা ও বিক্রেতার দুই পক্ষেরই সুবিধা হবে।আর এইভাবে কাস্টমার তৈরি হবে।
Naharay Jannat Misty
আমি তিন নাম্বার বেছে নিবো তাতে সকল কিছু আপনা আপনি ই হয়ে যাবে। আমার মনে হয় কাস্টমার কে সঠিক তথ্য প্রদান করতে পারলে বিক্রয় বাড়বে। সেখানে সেই কাস্টমার ই প্রচারণা করবে। উই থেকে আসলো সুবিধা গ্রহণ করা চারটা অপশনে সীমাবদ্ধ না। উই তে সুবিধা প্রতোক্ষ আর পরোক্ষ ভাবে সবাই ই পাচ্ছি আমরা ❤️
Mohammad Mehedi Hasan
ব্যবসার মূল হচ্ছে কাস্টমার। কাস্টমারের কাছে পণ্যের তথ্য সরবরাহ করাই ব্যবসার ১ম ধাপ বা কাজ। কারণ, একটা কাস্টমার দিয়ে হাজার হাজার কাস্টমারের সৃষ্টি হয়। তাই সর্বপ্রথম ব্যবসার মূল কাজ হচ্ছে কাস্টমারের সাথে পণ্যের পরিচিতি লাভ করা।
Taslima Siddika Siddika
কাস্টমারকে তথ্য প্রদানই সবচেয়ে উপযুক্ত মনে হয়। কারন - তথ্য প্রদানের মাধ্যমে একরকম নিজের প্রচারনা হচ্ছে যার ফলে সম্ভাব্য ক্রেতা তৈরী হয়ে যায়।আর ক্রেতা তৈরী হওয়া মানেই পন্য বিক্রি হওয়া। ধন্যবাদ
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। আমার মতে, উই গ্রুপে যারা পণ্য বিক্রি না করে নিয়মিত পোস্ট দেবে এবং সকলের সাথে সম্পর্ক গড়ে তুলবে তাদের ব্যবসা আপনাআপনি বাড়তে থাকবে। এই বিচারে
প্রচারণা
কাস্টমারকে তথ্য প্রদান
সম্ভাব্য ক্রেতা তৈরি
এই তিনটি বিষয়ের উপরে জোর দেয়া জরুরি।
মানুষ পণ্য কিনতে চায় অনলাইনে। কিন্তু বড় সমস্যা বিশ্বাস ও আস্থার অভাব। উই গ্রুপের মাধ্যমে সেই বিশ্বাস ও আস্থা গড়ে তোলার উপরে জোর দিলে অনেকেই আপনাআপনি কাস্টমারে পরিণত হবে। এটা আমার ব্যক্তিগত মতামত।
ঝুমা হোসেন
প্রচারণার জন্য উইকে বেছে নিব।
কেননা প্রচারণার মাধ্যমে সঠিক ক্রেতা অামাকে খুজে নিবে।
প্রচারণার জন্য ব্যক্তি হিসেবে নিজের পরিচয় তুলে ধরাটাই অাসল এবং পাশাপাশি নিজ কাজ অার পন্যের গুনগতমান জানানোটা অত্যাবশ্যক। তবেই দীর্ঘ মেয়াদি ব্যবসায় টিকে থাকা সম্ভব হবে।
Md. Rabiul Islam
আপনি যে পণ্য নিয়েই ব্যবসা করেন না কেন। সর্ব প্রথম আপনার সেই পণ্য সম্পর্কে জানতে হবে। এবং আপনি যে জানেন তা মানুষকে জানাতে হবে।
মানুষ যখন বিশ্বাস করবে যে আপনি এই পণ্য সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তখন আপনা আপনিই কাস্টমার তৈরি হবে ।
Alamin Muttaque
ক্রেতারা সব সময়ি প্রত্যুতপন্নমতি। কোনভাবে তার উপকার করতে পারলে সে আপনার কাছে আসবে। যে বিক্রেতারা তথ্য গোপন করে তাদের সেল কমে। ক্রেতারা কখনো বিক্রেতা হবেনা। তারা তথ্য জানলে বরং খুশিই হয়। অর্থাৎ.....
তথ্য দিন। ক্রেতার জানাকে সহজ করুন।
ক্রতা শুধু আসবেই না। আরো মানুষ নিয়ে আসবে।
ফ্রীতে মার্কেটিংও করে দিবে।
বাকি বিষয়গুলো না হয় আর নাই বললাম।
Kakoly Russell Talokder
কাস্টমার কে তথ্য প্রদান টা গুরুত্বপূর্ণ! কাস্টমার বলতে শুধুমাত্র নিজের পণ্যের কাস্টমার না,যে কোনো বিষয়ে জানতে আগ্রহী কাস্টমার কে সঠিক তথ্য প্রদান করা নিজের বিজনেসের জন্যও ভালো। সেজন্য প্রতিটি পোস্টে কমেন্ট করা টা গুরুত্বপূর্ণ। তবে তথ্য অবশ্যই অথেনটিক হতে হবে।অন্য পণ্যের ব্যাপারে আগ্রহী আপাত দৃষ্টিতে ওই পণ্যের কাস্টমার মনে হলেও, আসলে কিন্তু তিনি সব পণ্যেরই কাস্টমার হতে পারেন।আজকের অথেনটিক তথ্য দাতা হয়তো তার ভবিষ্যৎ অথেনটিক সেলারও হয়ে যেতে পারে!
Sadia Islam
প্রচরনার জন্য উই অনেক ভাল কারন এখানে এত সদস্য এর চেয়ে ভালো বা বড় কোন প্লাটফর্ম পাওয়া সম্ভব না নিজের পন্যের জন্য।
কিভাবে সম্ভাব্য ক্রেতা পাওয়া যায় এটাও জানতে চাই এবং পেতে চাই।
এবং অবশ্যই আমি আমার ক্রেতাদের আমার পন্য সম্বন্ধীয় তথ্য দিতে চাই।
Suborna Das
তথ্য প্রদান সবচেয়ে পটেনশিয়াল একটি উপাদান বিজনেসের জন্যএই জিনিসটা বিজনেস করতে যে আমি উপলব্ধি করেছি বর্তমানে ওই গ্রুপে এই নিয়ে আরো বিশদভাবে জানতেছি
Sirajum Munira
প্রথমত আমি উই থেকে যা শিখেছি। তা হচ্ছে নিজেকে তুলে ধরা। নিজের কাজ এর সচ্ছতা বজায় রাখা, নিজের উপর দায়িত্ব নিলে তা সম্পুর্ন করা, নিজের পন্য এর গুনগত মান নিয়ে আলোচনা করা। সবাইকে সহোযোগিতা করা।৷ শুধু নিজের পন্য বিক্রি এর কথা মাথায় না রেখে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। এর ফলে বাকি সব নিজেই হয়ে যাবে ইনশাআল্লাহ
Sheikh Robi
আমি যেমন নেটওয়ার্কিং তৈরি করতেছি খুব কম সংখ্যক আছে আমার এই দলে আমি চাই একে অপরের পরিপূরক হয়ে সবার সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে।
Sejuti Noshin
১টা বেছে নিতে বললে অবশ্যই প্রচারণা কারণ এতো পেইজ এর ভীড়ে নিজেকে টিকিয়ে রাখার জন্যে অবশ্যই বেশী বেশী প্রচারনা করতে হবে।
দ্বিতীয়ত সঠিক তথ্য প্রদান,কারণ পুরোপুরি ধারণা না থাকার কারনে অনেকেই সেই প্রোডাক্ট কেনা থেকে এড়িয়ে যায় কারন এখন আমরা সবাই ই অনেক বেশী সচেতন,উদাহরণ হিসেবে আমি আমার নিজের পণ্যের কথাই বলি,পার্টি ডেকোরেশন আইটেম গুলো সম্বন্ধে বেশীরভাগ এর ই সঠিক ধারণা নেই,যেই কারণে অনেকেই পছন্দ হলে এড়িয়ে যায়।আর তাছাড়া সঠিক ধারনা থাকলে সম্ভাব্য কাস্টমার অবশ্যই নিজে নিজেই তৈরী হয়ে যাবে,তখন আর সেল এর পিছে দোড়াতে হবে না এমনি পণ্য বিক্রি বেড়ে যাবে দু'দিন পড়ে হলেও
Umme Ishrat Ritul
আসসালামু আলাইকুম
আমি উই গ্রুপে সঠিক তথ্য জানা এবং জানানোর জন্য আর নিজেকে প্রচারণার জন্য ব্যবহার করতে চাই। প্রডাক্ট চাইলে অনেকভাবেই বিক্রি করা যায় কিন্তু ব্র্যন্ডিং এর জন্য আমার নিজের পরিচিতিটাও খুব জরুরি।
Shanjida Nawrin
সবগুলোই ❤
কারন এখানে প্রত্যেকটাই একে অপরের সাথে ওতোপ্রতোভাবে জড়িত যেমন - কাস্টমারকে পণ্যের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে পণ্যের প্রচারণা যেমন হবে তেমনি পণ্যের প্রচারণা হলে সম্ভাব্য ক্রেতা তৈরি হবে আর ক্রেতা হলে পণ্য বিক্রি ও হবে আর এভাবেই দেশী পণ্যের জয় হবে ❤
Sanzida Sathi
কাস্টমার কে তথ্য দিব,প্রচারণা করব,পণ্য বিক্রি করব,সমভাব ক্রেতা তৈরি হবে।তাই সবার একটিভ গ্রুপ লাগবে,এখন যারা উই কে বাঁকা চোখে দেখে দুই দিন পর তারাও গ্রুপ একটিভ দেখে, লাইভ,লিংক বাদ দিয়ে এই গ্রুপে তালে তাল মিলাবে।
Mojidul Islam
আড্ডা পোস্টে আমরা কিন্তু ব্যবসায়ীরা নেই তারা যে এসে ১০ মিনিট সময় দিবে তা নয় তারা এসে তাদের পন্য দিয়ে একটা পোস্ট দিল আর চলে গেল আবার সময় করে এস সবার কমেন্ট এর রিপলে দিল কিন্ত তারা যে অন্যর পো্স্ট কমেন্ট করবে তা করে না। তারা তো ভাবে আমি তো আমার পোস্ট করছি আমার তো সেল হবে
Jannatul Ferdaus
একদম ই নতুন।তাই প্রথমে প্রচারণা তারপর পন্য বিক্রি এর সুযোগ পেতে চাই।নকশি কাথা,কুশি কাটার কাজ ও বাগান নিয়ে কাজ শুরু করেছি।সবুজ প্রকৃতির প্রতি প্রেম সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।সবাই গাছ ভাল বাসুক,সুস্থ সুন্দর থাকুক
Tasnia Zahura
২ ও ৩ নং টা চাই, কারণ, প্রচারণা আর কাস্টমারকের আমার পণ্য সম্পর্কে আমি যদি সঠিক ধারণা দিতে পারি, আমার পণ্যের মান সম্পর্কে বুঝাতে পারি তাহলে আমার পণ্যের সম্ভাব্য ক্রেতা যেমন তৈরী হবে তেমনি বিক্রয়ও বেড়ে যাবে
Farhana Khushalid Miti
সবার আগে কাস্টমার কে তথ্য প্রদান করতে হবে।তথ্য প্রদানের ফলে পণ্যের প্রচার হবে।প্রচার হলে সাম্ভাব্য ক্রেতা তৈরি হবে আর ক্রেতা তৈরি হলে পণ্য বিক্রি হবে।
এজন্য সব গুলোর গুরুত্বই রয়েছে।
Md. Rabiul Islam
পণ্যের তথ্য বলতে আমি ডিরেক্ট মার্কেটিং বুঝাইনি। আপনার পণ্য বা সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। আমি যখন আপনার থেকে একটা পণ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারব তখন আমি কিন্তু আমার প্রয়োজনে আপনার থাকেই সেই পণ্যটি কিনব।
যেমন আমি ডোমেইন নিয়ে লেখাতে অনেকেই আমার থেকে ডোমেইন নিতে চায়। অথচ আমি ডোমেইন এর ব্যবসা ই করি না।
আর হ্যাঁ, শুধু তথ্য দিয়েই আপনার কাস্টমার পাওয়া যাবে এমন কথা আমি বলিনি।
No comments:
Post a Comment