Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ১২ ডিসেম্বর ২০১৯।
বিষয়ঃ সেলস পোস্ট, লিংক এবং লাইভ গ্রুপে শেয়ার না করে শুধু পণ্য সম্পর্কে কাস্টমারকে জানানোর ফলে বিজনেসের ভিত্তি তৈরিতে কেমন ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এর সুফল ও কুফল সহ বিস্তারিত যুক্তিসহ আলোচনা করুন।
আজকের আড্ডায় সবাইকে আন্তরিক স্বাগতম।
— with Razib Ahmed and S M Mehdi Hassan
Razib Ahmed
সেল পোস্ট দিয়ে যদি সেল পাওয়া যেত তাহলে সবাই একটি করে সেলস গ্রুপ বা পেইজ খুলে সেখানে শুধু সেল পোস্ট দিত আর টাকা আর টাকা
Syeda Luthfun Nahar
ক্রেতা নানা রকম পণ্য সম্পর্কে বিস্তারিত জানছে। পণ্যের সাথে দেশিও অইতিজ্য এর সম্পর্ক জানছে।
Sadia Islam
আমি সারাদিন সেল সেল সেল করে লাইভ, পোস্ট দিলাম। যা বেচবো তা আসলে কি, কেন, কোথায়, ক্যামনে জানালাম না তাহলে আমার সেলের নামে কচু হবে। আসলেই যেটা প্রয়োজন তা হলো নিজে জানা এবং কাস্টমারকেও জানানো।
Salma Alam
আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে সেল পোস্ট না দিয়েও সেল হচ্ছে। যেমন আজ আমি যে মিস্টির পোস্ট দিলাম তারপর আমাকে অনেকে বলছে কোথা থেকে নিছি এবং ইনবক্সে বলছে খেতে কেমন? এটাও কিন্তু পন্য সম্পর্কে সে জানসে।আমার মনে হয় এই জানাশোনার ও বোঝাপড়ার বম্ধন হলো এই প্লাটফর্ম।
Rakib Sabuj
সেলস এবং লাইভপোষ্টটা অনেকটা লটারির মতো। 1 থেকে 5 পার্সেন্ট সম্ভাবনা থাকে কাস্টমার আসার। তবে আমার মতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলে পণ্যের গুণগত মান জানানোর মাধ্যমে কাস্টমার কাছে আকর্ষণীয় করে তোলাটা বড় ব্যাপার।
Shamim Ara Urmi
অবশ্যই এই গ্রুপের কনসেপ্ট সম্পুর্নই আলাদা।
সেল পোস্ট, লাইভ এগুলো র বাইরে কিছু ভাবানোর মতো ইউনিক থিংকিং একমাত্র উই এ আছে।
এর সুফলই আমার চোখে পরেছে। কুফল তো একেবারেই নেই।
Shamim Ara Urmi
এখানে প্রতিনিয়ত কিছু সৃজনশীল মানুষের আনাগোনা চলে যারা উদ্যোক্তা,, ব্যবসায়ী নয়।আর কাস্টমার গন অবশ্যই রুচিশীল। তাই গ্রুপে কাস্টমার সেলার বন্ডিং চমৎকার
Shamim Ara Urmi
সম্ভাবনা অবশ্যই আছে এবং চরম সম্ভাবনা আছে।
এরকম কোনো গ্রুপ নেই যেখানে পন্যকে এমন তথ্যবহুল ভাবে উপস্থাপন করা হয়
Shamim Ara Urmi
আমি কি কিনছি সেটা সম্পর্কে যেমন ক্লিয়ার ধারণা থাকা উচিত। তেমনি কি প্রভাইড করছি সেটার সম্পর্কেও স্পষ্ট জ্ঞান থাকা জরুরী। যেটা একমাত্র এই গ্রুপেই হচ্ছে। তাই অবশ্যই এই গ্রুপ অন্য অনেক অনেক গ্রুপ থেকে আলাদা।
Tasnim Moonmoon
যখন কোনো একটা পণ্যের বাস্তব ধারনা আর গুণাবলি মাথায় ঢুকিয়ে দেয়া যায় তখন ওই পণ্যের প্রয়োজনেই মানুষ তা কোথায় পাওয়া যায় এটা মনে করে। যখন একটা পণ্যের বিস্তারিত আলোচনা হয়,সাধারণত যে প্রশ্ন মনে জাগে এর উত্তর ওখানেই পাওয়া যায়। আমার মনে হয়না তখন র সেল পোস্ট এর দরকার হয়।যার যার প্রয়োজন অনুযায়ী তখন ঔ পণ্য ক্রেতা নিজেই খুজে নিতে পারবে নিশ্চিতে🙂
Sharifa Hossain
প্রথমত একটি স্বচ্ছ ধারণা তৈরী হবে যে সেল পোস্ট, কিংবা লাইভ ছাড়াও বিজনেস হয়।আর দ্বিতীয়ত ক্রেতা-বিক্রেতা উভয়ই নানা রকম প্রোডাক্ট সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবে।
Farhana Farnaz
পন্য সমন্ধে সঠিক ধারনা দিয়ে + পরিষ্কার ছবির মাধ্যমে ব্যাবসায় এর ভিত্তি শক্ত করা সম্ভব তবে ধৈর্য ধরে পন্য নিয়ে বার বার জানাতে হবে। আর সঠিক টাই জানাতে হবে তবেই ভিত্তি শক্ত হবে বলে মনে করি। লাইভ দেখার ধৈর্য অনেকের ই থাকেনা।
সিদরাত ফারজানা অাঁখি
সেলস পোস্ট, লাইভ বা লিংক শেয়ার না করে শুধু পণ্য সম্পর্কে জানানোর ফলাফলটা অামার মনে হয় সূদুরপ্রসারী হবে। কাস্টমাররা পণ্য সম্পর্কে অাগে জানলে, পণ্যের মান সম্পর্কে জানলে তাদের বিশ্বাসের ভিতটা যে তৈরি হবে, তা অনলাইন ব্যবসার জন্য জরুরি। ব্যক্তিগত ভাবে সবাই তো অার সবাইকে চিনেনা, তাই কাস্টমারদের ভরসা, বিশ্বাস তৈরির জন্য পণ্য সম্পর্কে অালোচনার সুফলটা বেশি। কোন কুফল নেই।
Kanize Sultana
সুফল নেটওয়ার্ক বাড়তেছে।বিভিন্ন জেলার মানুষেমানুষের জীবনযাত্রা জানা যাচ্ছে। বিখ্যাত জিনিস জানা যাচ্ছে।
Kashema Reme
আমি আমার নিজেরটা দিয়ে বলব যে,লাইভ দেখে আমি কখনো কেনাকাটা করি না।কোনো পেইজ থেকে কেনাকাটা করতে গেলে আগে তাদের পেইজে গিয়ে কি কি ইনফরমেশন আছে তা দেখতে চেষ্টা করি অথবা ইনবক্সে পন্য সম্পর্কে যদি প্রয়োজনীয় ইনফরমেশন পাই তবেই কেনাকাটা করি। লাইভে খুব বেশি আগ্রহী নই।
Swadheenta Nusrat
সেল পোস্ট, লিংক শেয়ার বা লাইভ শেয়ার না করে পোডাক্ট এর সম্পর্কে জানালে কাস্টমাররা পণ্য সম্পর্কে জানতে পারছে, আসল বা নকল এর পাথর্ক্য সম্পর্কে জানতে পারছে এবং এ থেকে কাস্টমার নকল পণ্য কেনা থেকে বিরত থাকবে কখনো ঠকবেনা,, আর সেল পোস্ট বা লিংক শেয়ার বা লাইভ শেয়ার না করলেও পোডাক্ট সম্পর্কে জানানো ই-কমার্স অনেক সুফল ভয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি
Kashema Reme
আমি আমার পেইজ এর যারা কেনাকাটা বা পন্য সম্পর্কে জানতে চান তাদের তথ্য দিয়ে যথেষ্ট সহায়তা করি,কিন্তু লাইভ কখনো করি না কারণ অনেকের লাইভ দেখার সময় ও হয় না আর অনেকে লাইভে কম্ফোর্ট ফিল করেন না
Nushrat Farjana
লাইভ,শেয়ার এসব না করেও যে অনলাইনে পণ্য বিক্রি করা যায় সেটা উই আমাদের শিখিয়েছে। আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করেন সেই পণ্যের ব্যাপারে নিজে জানুন আর কাস্টমারদেরও জানতে সাহায্য করুন
Sania Binti
আমি নিজে লাইভ পোস্ট দেখতে খুব বিরক্ত বোধ করি।এত ধর্য্য নেই।আর যখন কোনো পণ্যের বিস্তারিত আলোচনা করা হবে তখন ওই পণ্যের প্রতি আগ্রহ তৈরি হবে।আরও জানার ইচ্ছা বাড়বে।একসময় মনের ভিতর ঢুকে যাবে ওই পণ্য নিতে হবে এবং সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে থেকেই।
মাইন্ড ওয়াশ(দীর্ঘমেয়াদি প্রকল্প)😊
Nasrin Monika
জানাতে পারিনা সেটা আমার সীমাবদ্ধতা। কিন্তু কাস্টমার হিসেবে এটা উপকারী। আমি জানছি কি নেই, কত কষ্ট এর পিছনে। জেনে শুনে বুঝে এর পর চোখ বন্ধ করে বিশ্বাস করার মত এক্টা অবস্থানে চলে আসা।তাও এই অবস্থায় যেখানে অনলাইন মানে দুনম্বরী মনে করে! এই অবস্থায় আস্থাভাজন হয়ে যাওয়ার উপায়।
শতাব্দী সোম
আজকাল এত লাইভ ভিডিও আর সেল পোস্ট দেখা যায় প্রতিটা গ্রুপে গ্রুপে যে ক্রেতারা ওগুলো দেখেও না। কিন্তু যদি পণ্যের ব্যাপারে কিছু তথ্য দেয়া যায় তাহলে ক্রেতারা আকৃষ্ট হবেন।পণ্য সম্পর্কে জানতে চাইবেন আর তখন পণ্যের বিক্রিও বাড়বে।
Tasnia Zahura
সেলারের মন-মানসিকতা যদি ভালো হয় তাহলে তার নিকট থেকে পন্য কিনে সন্তুষ্ট থাকা যায়। আর উই তে রাজিব স্যার এই ব্যবস্থাটায় করে দিয়েছেন। আমরা সবাই আগে সেলার সম্পর্কে জানতে পারছি। তারপর নিজেদের পছন্দ মত সেলারের সাথে যোগাযোগ করছি। আমার মনে হয় এর চেয়ে বড় বিশ্বস্ত দেশীয় পণ্যের প্লাটফর্ম আর কোনোকিছুই হতে পারে না
Najmul Karim
গ্রুপে সেলস পোস্ট না দিয়ে পন্যের সম্পর্কে জানানোর মাধ্যমে পন্যের গুনগত মান সম্পর্কে কন্টেন্ট লিখে সেলস পাওয়া জাবে। যেটা গ্রুপে এখন হচ্ছে দেশি পন্য নিয়ে।
Najmul Karim
জদি পন্যের গুনগত মানের ব্যপারে জানিয়ে জদি ব্যবসায়ী পন্যের মান মেন্টেইন্স না না করে। সেই ক্ষেত্রে ব্যবসায়ী র ই ক্ষতি হতে৷ পারে। ক্রেতারাও ডিমটিভেটেড হতে পারে।
Kashema Reme
আমার পণ্যের গুণগত মান আর বিস্তারিত যদি ক্রেতা আমার উপস্থাপনের মাধ্যমে ভালোভাবে জানতে পারে তাহলে সে কিনতে আগ্রহী হবে।এজন্য সঠিক তথ্য দিয়ে বোঝাতে হবে যেটা লাইভে বা সেল পোস্ট দিয়ে সম্ভব না।
Rockshana Ashrafy
আমিও আমার পেজ এ পণ্যের ছবি দেই শুধু। কোন লাইভ করিনা।তাই এখানে তেমন কিছু লিখতে না পারলেও চেষ্টা করছি। এভাবে ইনশাআল্লাহ আমার পণ্য একদিন গ্রুপ এ সুপরিচিতি পাবে।
রিয়াদ হাসান বাদশা
শুধু মাত্র পণ্য এর বিষয়ে মানুষ কে জানিয়ে কিংবা প্রতিদিনের ব্যবসার আপডেট তথ্য দিয়েও ব্যবসা করা যায়, যেমন আমাদের পিঠাশপ এরAnisuzzaman Anis ভাই সাফল্যের সাথেই ওনাদের কোম্পানিকে এগিয়ে নিচ্ছে।
Sharmin Shumi
এটা একদমই সঠিক কথা শুধু পন্যের ছবি ও সঠিক তথ্য দিয়ে সাফল্যের সাথে ব্যবসাকে এগিয়ে নেওয়া যায় এটার বিশ্বস্ত প্রমাণ দিয়েছে উই।
Kamrun Nahar Sharmin
নির্ভর করে অনেকটা ক্রেতার উপর।
কারন এই পেজে আগে যারা আসেনি, তারা লাইভ,লিংক শেয়ার ইত্যাদিতে অভ্যস্ত। তাদেরকেতো তৈরী করা হয়েছে। তাই এখানেও লাইভ,লিংক শেয়ার ছাড়া গ্রাহক তৈরী করা উচিৎ। সেই দায়িত্ব সকলের।
No comments:
Post a Comment