টাই ডাই
টাই ডাই হোল কাপড় রঙ করার এক বিশেষ জনপ্রিয় পদ্ধতি। বাঁধন পদ্ধতিতে কাপড় রঙ করাকেই টাই-ডাই বলে। এক্ষেত্রে কাপড়ের কোন কোন অংশ কুঁচকে নিয়ে সুতা দিয়ে বাঁধা হয়। ঐ অবস্থায় কাপড়টি রঙ-এ ডোবালে বাঁধা অংশে রং লাগতে পারে না। বাকী কাপড় রঙ এ রঙিন হয়। এভাবে রঙ লাগা ও রঙ না লাগা অংশ মিলে একটা নকশার সৃষ্টি হয়। বাঁধনের মধ্যে অল্প রঙ চুঁইয়ে ঢুকে কিছুটা গাঢ় ও কিছুট হালকা রঙ এ রঙিন করে তোলে। শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, গেঞ্জি, বিছানার চাদর, পর্দা ইত্যাদিতে টাই ডাইয়ের নকশা ফুটিয়ে তোলা যায় অনায়াসে।
টাই ডাইয়ের সৌন্দর্যের পাশাপাশি কিছু সমস্যা ও আছে যা অনেকেই জানিনা বা মানতে চাইনা। সেটা প্রতিবার রং একরকম হয়না। সবজায়গাতে সমান রং বসেনা। এটা সম্পূর্ণ হাতে তৈরি তাই চাই লেও এটা একরকম হয়না। বাধনীর ভিতরের রং হালকা বা গাড়
হয়।
No comments:
Post a Comment