Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ০৮ ডিসেম্বর ২০১৯।
বিষয়ঃ ব্যবাসায় লিগ্যাল পেপার এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কি কি লিগ্যাল পেপার লাগে এবং কিভাবে পাওয়া যায়? নবায়ন সহ বিস্তারিত আলোচনা করুন।
আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।
— with Razib Ahmed and S M Mehdi Hassan.
December 8 at 9:29 PM ·
Sarmeen Layla Rahman
লিগ্যাল পেপার হলো ব্যবসার প্রথম ধাপ।প্রথমেই ট্রেড লাইসেন্স করে নেয়া উচিত।এটা ব্যবসা পোক্ত দলিল বা প্রমানপত্র বা সরকারি অনুমোদন বুঝায়।টিন সাটিফিকেট যার মাধ্যমে আমরা সরকারকে ট্যাক্স দেই।ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন থেকে সংগ্রহ করতে হয়।নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে সহজেই করা সম্ভব।
Md. Rabiul Islam
ট্রেড লাইসেন্স
ট্রেড মার্ক রেজিষ্ট্রেশন
কপিরাইট রেজিষ্ট্রেশন
ডোমেইন রেজিষ্ট্রেশন
ব্যাংক একাউন্ট
এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রফেশনাল ব্যবসায়ীদের জন্য ।
Md. Rabiul Islam
ট্রেড লাইসেন্স কেন দরকার?
ব্যবসা সম্পর্কিত যে কোন জটিলতায় আইনি সহায়তা নেওয়ার জন্য ।
ব্যাঙ্ক লোন নেওয়ার জন্য ।
ব্যবসাকে বৈধ করার জন্য
Naheed Sultana
লিগ্যাল পেপার ব্যবসায়ের শক্ত ভিতস্বরুপ। লিগ্যাল পেপার ঠিক থাকলে আপনি ব্যবসায়কে সামনের দিকে নিতে পারবেন। বিভিন্ন সরকারী বেসরকারী সুযোগ সুবিধা নিতে পারবেন। লিগ্যাল পেপারগুলো হলো ট্রেড লাইসেন্স, টি আই এন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট।
Nazir Parvez
১।টেড লাইসেন্স
২।ব্যাংক হিসাব
৩।টিন সারটিফিকেট
৪।ওয়েবসাইট
৫।লোগো
৬।ভ্যাট সাটিফিকেট
৭।যেকোনো সমিতির সনদ
Munni Akter
ব্যবসার জন্য মূল কাগজপত্র ট্রেড লাইসেন্স
টিন সাটিফিকেট। ডোমেইন। ওয়েবসাইট। ব্যাংক একাউন্ট। বিকাশ একাউন্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ
Roshni Sumu
বড় ব্যবসার ক্ষেত্রে কাগজ পত্র বেশি প্রয়োজন, কিন্ত নব ব্যবসার ক্ষেত্রে প্রথম পযার্য়ে ট্রেড লাইসেন্স হলেই হবে
রাবেয়া নিশু
1)ট্রেড লাইসেন্স
2)ভাড়া দোকান হলে দোকান মালিকের সাথে চুক্তিপত্র
3) টিন সার্টিফিকেট
4)ব্যবসার নামে ব্যাংক হিসাব
এই চারটি কাগজ হালনাগাদ করা থাকলে আপনি এই দেশে সরকারীভাবে বৈধ ব্যবসায়ী হিসেবে গণ্য হবেন। এবং ব্যাংকে ক্ষুদ্র ঋণের জন্য এই চারটি জিনিষই যথেষ্ট।তবে মনে রাখতে হবে সিঙ্গেল ডিজিট( 9%) ইন্টারেস্টে ঋণ শুধুমাত্র নারী উদ্যক্তারা পেয়ে থাকে সে ক্ষেত্রে সব কাগজপত্র আপনার নামে হতে হবে।আপনার স্বামী বা অন্য কারো নামে হলে চলবেনা।
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। ব্যবসা বিশেষ করে অনলাইনে ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টি আই এন, এগুলো তৈরি করা খুবই জরুরি। কারণ হচ্ছে অনলাইন ব্যবসার কোন অস্তিত্ব নেই। অনেকে একটা ফেসবুক পেইজ খুলে পণ্য বিক্রি করে থাকে। এখন ব্যাংক বা অন্য কোন প্রতিষ্ঠান ই-কমার্স প্রতিষ্ঠানকে কোন ধরণের ঋণ বা অন্যান্য সুবিধাদি দেয় না।
তবে আশার কথা হচ্ছে, বর্তমান সরকার কিছু দিন আগে স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি নির্মাণ করার ঘোষণা দিয়েছে যার মাধ্যমে স্টার্ট-আপ উদ্যোক্তাদের মধ্যে ৫০০ কোটি টাকা দেয়া হবে।
https://www.kalerkantho.com/online/national/2019/08/19/804809
এছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা অনলাইন স্টার্ট-আপদের নিয়ে কাজ করছে। নীচে দৈনিক প্রথম আলোর একটি রিপোর্ট দিলাম যেখানে এমন কিছু প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে।
https://www.prothomalo.com/bangladesh/article/1622505
এছাড়া উই এর নারী উদ্যোক্তাদের জন্যে বলে রাখি। সরকার নারী উদ্যোক্তাদের জন্যে অনেক ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আওতায় সহজ শর্তে বা বিনা সুদে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে। এছাড়াও বিভিন্ন বিদেশী সংস্থা বিশেষ করে ইউরোপীয় দেশ গুলোর অনেক প্রজেক্ট আছে নারী উদ্যোক্তাদের জন্যে।
এখন উই এর নারী উদ্যোক্তারা যদি এসব জায়গায় ঋণ, বা ফান্ডের জন্যে আবেদন করেন তখন তাদের ট্রেড লাইসেন্স, টি আই এন, বিজনেস পিচ ডেক সহ ইত্যাদি কাগজপত্রের দরকার হবে। উই এর যেসব নারী উদ্যোক্তারা তাদের ব্যবসার ব্যাপারে সিরিয়াস, যারা চাচ্ছেন তাদের ব্যবসা বাড়াতে তাদের উচিত হবে এসব কাগজপত্র যত দ্রুত সম্ভব তৈরি করা।
Nazir Parvez
Md Daloare Hossain ট্রেড লাইসেন্স সিটির মধ্যে হলে সিটি করপোরেশন, টিন বিন এর জন্য এনবিআর
Md Daloare Hossain
কোন কাগজের জন্য কোথায় যেতে হবে?
কেশোয়ারা সুলতানা সাথী
১. ট্রেড লাইসেন্স এবং ২.টিন।
প্রতিবছর জুন-জুলাইতে নবায়ন করতে হয়। ট্রেডলাইসেন্সের ধরন অনুযায়ী নবায়ন ফি আসে।
Najmul Karim
ব্যসার ক্ষেত্রে প্রথম সর্ত হচ্ছে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট,অনলাইন ওয়েব ভিত্তিক ব্যবসা হলে ডোমেইন, হোস্টিং, এবং পরিপূর্ণ একটি ওয়েব সাইট।
নতুন ব্যাবসা হলে এগুলা দিয়েই শুরু করা জাবে।
Najmul Karim
ট্রেড লাইসেন্স তৈরি করতে হলে প্রয়োজন।
এন আই ডি কার্ড এর ফটু কপি, পাসপোর্ট সাইজ ২ কপি ছবি আর ব্যবসার আংগিনার ঠিকানা। ট্রেড লাইসেন্স কোথা থেকে করবেন। ট্রেড লাইসেন্স আপনার নিকটস্ত ইউনিয়ন পরিষদ, অথবা সিটি কর্পোরেশন থেকে করতে পারবেন। ট্রেড লাইসেন্স করতে ৫০০০-৫৫০০ টাকা খরচ হতে পারে জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে। ট্রেড লাইসেন্স বিল্ড করতে ১৫-৩০ দিন সময় লাগতে পারে
Najmul Karim
বেবি ফুড লাইসেন্স করতে হলে সেম ভাবে ইউনিয়ন পরিষদ, অথবা সিটি কর্পোরেশন গিয়ে করতে হবে
Najmul Karim
বেবি ফুড লাইসেন্স করতে ১৫০০-২০০০ টাকা লাগতে পারে জায়গা ভেধে কম বেশি হতে পারে।
Najmul Karim
আর আমি মনে করি জারা বেবি ফুড নিয়ে ব্যবসা করেন তারা বেবি ফুড লাইসেন্স নিয়েই ব্যাবসা করা বেটার। নাহলে ব্যবসায়ীর ই লস কারণ সব সময়ই মেজিট্রেট নিয়ে মনিটরিং করে থাকেন। জদি কেউ বেবি ফুড লাইসেন্স ছারা ব্যবসা করে তাহলে অনেক চওড়া জরিমানা দিতে হয়।
Sharifa Hossain
আমি নকশিকাঁথা নিয়ে কাজ করি। তবে আমি বিজনেস করি ঢাকায়। পুরোপুরি অনলাইন ভিত্তিক। তবে এলাকায় ছোট একটা দোকান আছে যেখানে আমার কর্মিরা এসে কাঁথা জমা দেয় কিংবা নিয়ে যায়। এখন আমার পেজের ট্রেডলাইসেন্স কি ঢাকায় করতে হবে নাকি এলাকায়?কেউ জানলে হেল্প করবেন প্লিজ
Sonia Mannan
আমি মণিপুরী শাড়ীর ব্যাবসা করি অনলাইনে। কিন্তু ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট সব পেপার্স আছে। যখন কোন ব্যাংক লোন সংক্রান্ত কাজ হয় তখন এইসব লাগে। আবার সরকারী কোন অর্ডারের সাপ্লায়ার হওয়ার জন্যও এই কাগজ লাগে।
Sharmin Islam Omi
আসসালামু আলাইকুম,
অনলাইন ব্যবসায়
নাম,লোগো,ট্রেড লাইসেন্স, ডোমেইন,হোস্টিং,ওয়েবসাইট, মেমো বই ইত্যাদি।
অফলাইন ব্যবসায় নাম, লোগো,ট্রেড লাইসেন্স, টিন সাটিফিকেট, মেমো বই,ব্যাংক একাউন্ট, সিল ইত্যাদি।
Mehjabin Tanny
যেকোন ব্যবসা শুরু করার আগেই ট্রেড লাইসেন্স করিয়ে নেয়া নৈতিক দায়িত্ব বলে মনে করি আমি।কেননা একজন বিক্রেতার সততার উপর নির্ভর করে অনেক গুলো মানুষের সুস্হ সুন্দর জীবন।
Mehjabin Tanny
ছোট খাট ব্যবসা করার জন্য ইউনিয়ন পরিষদ থেকেই ট্রেড লাইসেন্স করানো যায়।বিশেষ করে স্হানীয় অফলাইন ব্যবসার জন্য।
Sharaban Tahura
লিগ্যাল পেপার না থাকলে ব্যবসা যে অাপনার তার বৈধতা থাকবেনা। ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন বা ইউনিয়ন পরিষদের থেকে সংগ্রহ করতে হয়। সে ক্ষেত্রে ব্যবসার ধরণ অনুযায়ী ফি দিতে হয় এবং জুন থেকে অগাস্ট র মাঝে রিনিউ করতে হয়। ব্যবসা মানে সবার অাগে লাইসেন্স। অনেক কাজে ট্রেড লাইসেন্স র কপি ও দিতে হয়।
No comments:
Post a Comment