স্টার্টআপঃ
স্টার্টআপ বলতে সাধারণত বুঝায়, একটি সমস্যা এবং একটা ইউনিক আইডিয়ার মাধ্যমে তার সমাধান করা। অন্যকথায় সমস্যার আইটি বেজড সল্যুশনই স্টার্টআপ। Search English হচ্ছে এমন একটি সফল স্টার্টআপ। দেশ এবং দেশের বাইরে প্রচুর মানুষ আছে যারা ইংরেজিতে দক্ষ নয়। এমনকি অনেক উচ্চ শিক্ষিত আছে যারা ইংরেজিতে ভাল করে কথা বলতে পারেনা। এই কমন সমস্যার খুব সহজ সমাধান সার্চ ইংলিশে প্র্যাক্টিসের মাধ্যমে করা সম্ভব। ভয় লজ্জা দূর করে দিনরাত ২৪ ঘন্টা সার্চ ইংলিশে যে কেউ প্র্যাক্টিস করার মাধ্যমে লাইফে উন্নতি করতে পারছে।
তার মানে রেগুলার লাইফের কঠিন একটা সমস্যার সমাধান ফেইসবুক গ্রুপ সার্চ ইংলিশের মাধ্যমে বিনা পয়সায় করতে পারছি। তাই এটি একটি স্টার্টআপ - সমস্যার আইটি বেজড সল্যুশন।
স্টার্ট আপ পিচঃ
আপনার বিজনেস আইডিয়াকে ৫/৬ মিনিটের মধ্যে ইনভেস্টরদের সামনে প্রেজেন্ট করাটাই হচ্ছে স্টার্ট আপ পিচ। এর মাধ্যমে আপনাকে ইনভেস্টরদের কনভিন্স করতে হবে, যাতে তারা আপনার বিজনেসে ইন্টারেস্টেড হয়। আর পরবর্তীতে পুরো বিজনেস প্ল্যান নিয়ে আপনার সাথে ডিসকাশানে বসে এবং ইনভেস্ট করে।
সাধারণত একটা স্টার্ট আপ পিচে নিচের পয়েন্টগুলো প্রেজেন্ট করা হয়ে থাকে (৩/৪ লাইনে)
· কোম্পানি সম্পর্কে পরিচিতি দুই বা তিন লাইনের মধ্যে;
· আপনার প্রোডাক্ট যদি কোন সমস্যার সমাধান হয় তাহলে সমস্যাটা নিয়ে বলতে হবে। সমস্যাটা কি, কত বড় বা ব্যাপক এবং তা সমাধান করাটা কতটা জরুরী;
· সমস্যাটার কি সমাধান আপনি দিতে চাচ্ছেন, কিভাবে দিতে চাচ্ছেন বা আপনার প্রোডাক্ট কি;
· আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য কি, কাস্টমাররা কেন আপনার প্রোডাক্ট কিনবে বা ব্যবহার করবে, তারা কি কি সুবিধা পাবে বা তাদের সমস্যা কিভাবে দূর হবে, ভবিষ্যতে আরও কোন ফিচার যোগ করার ইচ্ছা আছে কিনা;
· আপনার কো-ফাউন্ডার বা টিম মেম্বারদের সম্পর্কে কিছুটা আইডিয়া দিতে হবে। আপনার টিমে যদি কোন বিজনেস প্রফেশনাল বা সেইম ফিল্ডে অনেক অভিজ্ঞ কোন মেম্বার থাকে তাহলে তাকে একটু হাইলাইট করবেন কারন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে (যদি আপনার বিজনেস প্ল্যান পারফেক্ট থাকে);
· বিজনেসে কি টেকনোলজি আপনি ব্যবহার করবেন। আপনার বিজনেসের ডোমেইন নেম, ওয়েব সাইট, ফেইস বুক পেইজ, গ্রুপ, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেড মার্ক যেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো উল্লেখ করতে হবে;
· আপনার যদি রানিং বিজনেস হয় সেক্ষেত্রে কাস্টমার বেজে ফোকাস করতে পারেন। আপনার পটেনশিয়াল মার্কেট সাইজ সম্পর্কেও প্রেজেন্ট করতে হবে; মেইন কথা হল, আপনার প্রোডাক্টের মার্কেট আছে এবং সে মার্কেট আপনি ধরতে পারবেন সেটা আপনাকে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে হবে;
· আপনার কম্পিটিটর সম্পর্কে এক-দুই লাইন বলতে হবে। তাদের থেকে আপনি কিভাবে আলাদা এবং কিভাবে তা সব সময় ধরে রাখবেন তা প্রেজেন্ট করতে হবে;
· কিভাবে পটেনশিয়াল কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে;
· ফিনানশিয়াল ডাটার মেইন পয়েন্টগুলো হাইলাইট করতে হবে।
মূলত আপনি কিভাবে পটেনশিয়াল ইনভেস্টরদের টাকা প্রপারলি ইউটিলাইজ করবেন এবং রেভিনিউ জেনারেট করবেন তা সুন্দরভাবে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে হবে স্টার্ট আপ পিচে। কারন এটাই তাদের মেইন কনসারন। আবার আরেকটা ব্যাপারেও তারা গুরুত্ব দেয় যে আদৌ আপনার আইডিয়াটা বাস্তবসম্মত কিনা। সেজন্যই আপনার প্রেজেন্টেশন স্টাইল এমন হতে হবে যাতে ইনভেস্টররা আপনার বিজনেসে ইন্টারেস্টেড হয়।
পরবর্তী পোস্টে আরও কিছু তথ্য দিবো ইনশাল্লাহ।
No comments:
Post a Comment