স্টার্ট আপ পিচঃ
গত পোস্টে দিয়েছিলাম স্টার্ট আপ পিচে সাধারণত কি কি বিষয় উল্লেখ করা হয়। আজকে বলবো প্রেজেন্টেশন নিয়ে কিছু কথা।
আমি ৪ বছরের মতো বিভিন্ন কোম্পানির বিজনেস প্ল্যান নিয়ে কাজ করেছি। ছোট – বড় বিভিন্ন কোম্পানির বিজনেস প্ল্যান তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে বড় কিছু কোম্পানি ইনভেস্টরদের সামনে প্রেজেন্ট করার আগে আমাদের সামনে তাদের বিজনেস প্ল্যান প্রেজেন্ট করেছিলো।
আসলে প্রেজেন্টেশনের সময় যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে তা হল, যাদের সামনে আইডিয়া প্রেজেন্ট করা হচ্ছে তারা যথেষ্ট নলেজেবল এবং এক্সপার্ট। মার্কেট সম্পর্কে তাদের পর্যাপ্ত ধারণা আছে।
আপনাকে আর আপনার আইডিয়াকে জাজ করার যোগ্যতা তার মধ্যে আছে। তাই তাকে ইম্প্রেস করার জন্য এবং আপনার আইডিয়াতে তাকে ইন্টারেস্টেড করার জন্য আপনার প্রেজেন্টেশন স্টাইল অবশ্যই অবশ্যই অনেক ভাল হতে হবে।
বডি ল্যাঙ্গুয়েজ পারফেক্ট হতে হবে।
স্মার্টলি কনফিডেন্টলি প্রেজেন্ট করতে হবে।
তাদের ফান্ড আপনি কিভাবে ইউটিলাইজ করবেন তা প্রপারলি উল্লেখ করতে হবে এবং রেভিনিউ যে আসলেই জেনারেট হবে তা বোঝাতে হবে।
অবশ্যই মার্কেট ডিমান্ড বা অপারচুনিটি এবং ফিনানশিয়াল ডাটার একদম রিয়েল অবস্থাটা তুলে ধরতে হবে, অতিরঞ্জিত কিছুনা। বিশেষ করে, প্রফিট বা সেলস গ্রোথ নিয়ে অনেক বেশী বাড়িয়ে ফোরকাস্ট করলে আপনার প্ল্যানটা বাস্তবসম্মত মনে হবে না।
পরবর্তী পোস্টে বাকি অংশ থাকবে ইনশাল্লাহ।
No comments:
Post a Comment