Razib Ahmed ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ৫ জানুয়ারি ২০২০
আজকের টপিকঃ জামদানী নিয়ে কাকলি আপুর ব্লগ। ই-কমার্স ব্যবসাতে ব্লগ থাকার দরকার, সুবিধা অসুবিধা ইত্যাদি
কাকলি আপুর ব্লগের এড্রেসঃ https://blog.kakolysattire.com/
— with Md Daloare Hossain and 7 others.
Ayesha Akter Rubina
ব্লগের মাধ্যমে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে অনেক মানুষ জানতে পারে।বিদেশে এর প্রভাব ব্যাপক।ব্লগে যেহেতু একসাথে স্টেপ বাই স্টেপ জানার সুযোগ থাকে।লিখা গুলা গুছানো থাকে তাই এর গুরুত্ব অপরিসীম। অনেকটা দলিলের মত কাজ করে এই ব্লগ লিখা।পরবর্তীতে বই আকারেও অনেক সময় চাইলে কাজে লাগানো সম্ভব।
Moriom Akther Sadhdhy
আমার মনে হয় ই কমার্স ব্যবসায় প্রোডাক্ট নিয়ে ব্লগ থাকলে যে কোন প্রোডাক্টসের বিস্তারিত নিয়ে জানা যায়।
যেমন কাকলী আপু তার জামদানী নিয়ে ব্লগ লিখছে এতে করে একজন চাইলেই পুরো জামদানীর ডিটেইলস জানতে পারবে।সেখানে আপু জামদানির আদি থেকে অম্ত সব ডিটেইলস পার্ট বাই পার্ট দিবে ফলে সবাই জানতে পারবে।
Tanvir Ahmed
ই-কমার্স মূলত ওয়েবসাইট নির্ভর হয়ে থাকে তবে আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারী বেশি তাই ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করেই পেজ ও গ্রুপকে কেন্দ্র করেই অনলাইন ব্যবসা জনপ্রিয় হচ্ছে।
আমরা অনেক সময় দেখি নানান কারনে ফেসবুক পেজ, গ্রুপ ডিলিট হয়ে যায় আবার ফেসবুকে সেইভাবে কন্টেন্ট সাজিয়ে রাখা যায় না বা পোস্ট করার পর এক্টিভিটির উপর নির্ভর করে হাড়িয়ে যায় যা ব্লগে ধারাবাহিক ভাবে রাখা যায় আর ব্লগ মুছে যাওয়ায় সম্ভাবনা কম
Afsana Khan
ব্লগ থাকলে ষোলকলা পূর্ণ হয় একজন অনলাইন বিজনেস ওনারের, ব্লগে প্রডাক্টের জরুরি বিষয় গুলো লিখে রাখলে সেই ব্লগে ঢুকলে যে কেউ সেটা সম্পর্কে সহজেই জানতে পারে। পেজ বা গ্রুপে এতো সহজে যেটা সম্ভব হয়না। অনেকেই আছেন যারা খুব একটা ফেসবুকিং করেননা তারা ব্লগ থেকে সহজে জানতে পারে। ব্লগ খুব স্মার্ট একটা বিষয় যাদের থিংকিং বেশ স্মার্ট তারা সাধারণত ব্লগ মেইনটেইন করে তাই একটা গুড ইমপ্রেশন দেয়।
Munni Akter
ইকমাস বিজনেস জন্য ব্লগ থাকলে সুবিধাগুলো হচ্ছে দেশও বিদেশে থেকে সহজে গুগলে সাজ দিয়ে জানতে পারবে পোডাক এর ডিটেইলস এর গুনগত মান সম্পর্কে।পেইজ ও গ্রুপ এ এত কিছু থাকে দেওয়া থাকে না।অনেক আছে ফেসবুক আইডি নাই তারা ব্লগ থেকে সরাসরি ডিটেইলস জেনে নিতে পারবে
Urmi Rumana
ই কমার্স ব্যবসাতে ব্লগ থাকলে আমার মনে হয় ব্লগারের প্রডাক্টের ব্যপারে কতখানি নলেজেব্ল তা বোঝা যাবে, ই কমার্স ব্যবসার প্রতি আস্থা বাড়বে, প্রডাক্টের সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে আর দেশিয় পন্নর প্রতিও আগ্রহ বাড়বে
Kakoly Russell Talokder
ধন্যবাদ স্যার।আজকের আড্ডা পোস্টের টপিক আমার ব্লগ নিয়ে।তাই আমি সম্মানিত বোধ করছি।
ব্লগ কেনো থাকা দরকার- আমি মনে করি কোনো একটা বিষয় সম্পর্কে সিকুয়েন্স মেইনটেইন করে জানানোর জন্য ব্লগের বিকল্প নাই।
ব্লগের সুবিধা- পেজে/ গ্রুপে একটা বিষয় নিয়ে লিখলে অন্যান্য পোস্টের ভীরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখা পোস্ট টা হারিয়ে যেতে পারে।সেক্ষেত্রে ব্লগ খুব কার্যকরী ভূমিকা রাখতে পারে।
অসুবিধা- ব্লগ এর লিখা কপি পেস্ট হয়ে যেতে পারে/ ট্রান্সলেট করে যে কেউ নিজের বলে চালিয়ে দিতে পারে।
(সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত)
Tanvir Ahmed
ব্লগের অন্যতম সুবিধা বলা যায় যে আমরা নির্দিষ্ট একটা পেজ বা গ্রুপের আর্টিকেল পড়ার জন্য ফেসবুকে আসলে ও নিউজ ফিডে নানান কন্টেন্ট সামনে আসে এতে অনেক সময় ব্যয় হয়ে যায় আর ব্লগ থাকলে এই সমস্যা হয় না।ধরেন আমি এখন নকশীকাঁথার তথ্য জানতে ফেসবুকে লগিন করেছি এখন লগিন করে অন্য কোনো কন্টেন্ট দেখে পড়তে ইচ্ছে করলো এই অবস্থায় কোনো দিকে মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব আর ধরে নিলাম নকশীকাঁথা নিয়ে পলাশ ভাইয়ের ব্লগ আছে তাতে তথ্য ও দেওয়া আছে তাহলে আমি সরাসরি উনার ব্লগে গিয়ে জেনে নিতে পারলাম এতে অন্যদিকে দৃষ্টি যাওয়ার সম্ভাবনা কম
Tanvir Ahmed
ব্লগের মূল সুবিধা বলা যায় আমরা কোনো কিছু জানতে চাইলে আগে গুগলে সার্চ করি আর আপনার লেখার মান যদি ভাল হয় তাহলে ভিজিটিং এর উপর নির্ভর করে আপনার লেখা গুগলে প্রথম দিকে দেখাবে এতে আপনার পন্য আর অনলাইন শপের নাম অনেকের কাছে পৌছে যাবে। ধরেন আমি এখন বগুরার দই লিখে সার্চ দিলাম আর দইওয়ালা সাইট প্রথমে আসলো স্বাভাবিক ভাবে আমি প্রথম আসা লিংকে প্রবেশ করবো আর করে দেখলাম যে কন্টেন্ট ভাল তাহলে আমি এই ব্লগ সাইটের সাইটে দই বিক্রি করে কিনা সেটা আগে দেখবো পরে অন্যসাইটে যাবো
Taslima Siddika Siddika
জামদানি নিয়ে ব্লগ মানে অনেক বিরাট কিছু। কারন, জামদানি আমাদের ঐতিহ্যগত সম্পদ।এমন একটি বিষয় নিয়ে জামদানি আপুর জামদানি ব্লগ, এটি হলে জামদানির সাথে সাথে কাকলী আপুর নামও একটি ওয়ার্ড ওয়াইড ব্রান্ড হয়ে যাবে।অভিনন্দন কাকলী আপু। আপনার এই মহান যাত্রা শুভ হোক।
Taslima Siddika Siddika
জামদানি নিয়ে ব্লগ মানে অনেক বিরাট কিছু। কারন, জামদানি আমাদের ঐতিহ্যগত সম্পদ।এমন একটি বিষয় নিয়ে জামদানি আপুর জামদানি ব্লগ, এটি হলে জামদানির সাথে সাথে কাকলী আপুর নামও একটি ওয়ার্ড ওয়াইড ব্রান্ড হয়ে যাবে।অভিনন্দন কাকলী আপু। আপনার এই মহান যাত্রা শুভ হোক।
Razib Ahmed
কাকলি আপুর এই ব্লগ করে কি লাভ হলো?
১। এই গ্রুপে ১ হাজার উদ্যোক্তা থাকলেও ১০ জনেরও ব্লগ আছে কিনা সন্দেহ। তাঁর মানে আপু এমন একটি ক্লাবে ঢুকে পরলেন যেখানে সহজেই চোখে পড়বেন।
২। জামদানী নিয়ে ইফাত আপুর একটি ব্লগ আছে তাঁর ওয়েবসাইটে। আর কাকলি আপুরটা দ্বিতীয়।
৩। কাকলি আপুর উই গ্রুপে এত লেখা জমে আছে যে জামদানী নিয়ে নতুন করে লিখতে হবে না।
৪। যারা জামদানী নিয়ে আগ্রহী তারা এখানে সারা দিন সময় দিয়ে পড়তে পারবেন।
Munni Akter
যদিও ই-কমার্স একটি বিশাল বিজনেস তবুও এটা ফেসবুক এর মাধ্যমে পণ্য বিক্রি করা যায়।ঢাকার শহরে অনেক শপিং সেন্টার থাকার পরও সময়ের অভাবে অনেক বাহিরে যেতে পারে না তাদের জন্য সুবিধা।
Rowshon Ara
ব্রান্ড - এই নামে কেউ ব্যবসা করতে পারবে না করতে আইনী ব্যবস্থা নেয়া যাবে।
বিশ্বস্ততা - ওয়েবসাইট আছে তো বিশ্বস্ততার হারও বেশি
আপডেট - নিয়মিত আপডেট দিতে পারবে
বিস্তারিত - ব্লগ ইচ্ছা মত পেজ , ফিচার এ্যাড করতে পারবে পেজে এতকিছু থাকে না।
স্থায়ীত্ব - ব্লগে নিরাপত্তা বেশি তাই সহজে হ্যাকিং এর সম্ভাব্যতা কম
আন্তর্জাতিক - ভালোভাবে সিইও করতে পারলে আন্তর্জাতিক বাজারেও কাকলী আপুর শাড়ি পৌঁছাবে না কিনলেও মানুষ দেশি জামদানি নিয়ে জানবে।
Shawkat Ara Mow
প্রথমেই অভিনন্দন কাকলি আপুকে এবং আপনাকে! আপনার সপ্ন ভাইয়া ব্লগ সম্পর্কে আমার ধারনা, বাংলাদেশ এর ব্যবহার খুবই কম, কিন্তু বাইরে এর প্রচুর জনপ্রিয়তা, ইনফ্যক্ট ফেসবুক এর চেয়েও হাজার গুন বেশি! আর ব্লগ এর সবচেয়ে বড় সুবিধা, ইটস ওয়ান কাইন্ড অফ বুক! ফেসবুক বা অয়েন্সাইট এ আমাদের অয়াবে থাকেনা, যেভাবে বগ এ থাকে১ ব্লগ এ অনেকিছু, ফিচার এড করা যায় সহজেই! আর জতটুকু জানি এখন তো অহরহ ফেইসবুক হ্যকিং হয়, ব্লগ এ এই স্মভাবনা কম! ই- কমার্সে এর গুরুত্ত অনেক ব্লে আমার মনে হয়,। হয়তো আর ৫ বছর এর মধ্যে বাংলাদেশ এও ব্ল এর জনপ্রিয়তা অনেক বেরে যাবে! সরি ভাইয়া ভুল হলে প্লিজ ব্লে দেবেন তাহলে আমরা আরও জানতে পারব!
Razia Akter
ব্লগ কী?
ব্লগ হলো নির্দিষ্ট একটা লিখা যেখানে একটা বিস্তারিত বিষয়ে খুঁটিনাটি সব জানতে পারবেন। আগের দিনে মানুষ ডায়েরী লিখতো প্রতিদিন কি করে বা কখন কোথায় কার সাথে দেখা হলো,ইন্টারেস্টিং সব ঘটনা লিখে রাখতো ডায়েরীতে। কিন্তু এখন কালেন বির্বতনে সেটা এসেছে ব্লগ হিসেবে। তবে ডায়েরী ছিলো গোপনীয় জিনিস। কিন্তু ব্লগে লিখা মানে দেশে বিদেশে নিজের আবেগ অনুভুতি জানা শেয়ার করা।
ব্লগ হতে পারে আপনার নিজের কার্যক্রম সম্পর্কে হতে পারে কোনো মটিভেশনাল শিক্ষণীয় বিষয় মোটকথা সবকিছু বিস্তারিত জানানোর প্রক্রিয়া।
যেমন: Kakoly Russell Talokder আপুর ব্লকে আপু যা নিয়ে কাজ করে জামদানী। এটা কিন্তু আপুর নিজের কাজের মধ্যে পরে কিন্তু আপু চায় সবাই জামদানী সম্পর্কে জানুক বুঝোক। জামদানী কেন এত উন্নত কোন সুতার কি পরিমাণ দাম কত বাইনে কত দাম ১০০ বাইনে কি কস্ট আর ২০০ বাইনে কত কস্ট পরতে পারে জামদানী কাপড়ে। এইযে বিস্তারিত আমাদের জন্য লিখলেন নিজে যা জানেন সব এটাই ব্লক।
আর ব্লকের এই লিখাটা হারানোর কোনো সম্ভাবনা নেই। ব্লক আর ওয়েবসাইট হলো সম্পূর্ণ ভিন্ন যেমন একটা ওয়েবসাইটে আপুর ব্লকের লিখাটা প্রকাশ করা হলো আমরা সহজে পাচ্ছি। আপুর ব্লক করাতে অনেক ভালো হয়েছে বিজনেস সব তথ্য আপু যতটুকু জানে আমাদের জানানোর পাশাপাশি এখন সবাই জানতে পারবে ব্লক থেকে
ধন্যবাদ সবাইকে এবং সেই সাথে Razib Ahmedস্যারকে এত সুন্দর একটা টপিক দিয়ে আড্ডা দেয়ার জন্য। অভিনন্দন আপুকে।
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। ই-কমার্সের জন্যে কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসা কি, কি পণ্য, সেগুলো ক্রেতাকে কিভাবে সাহায্য করবে এগুলো জানানোর জন্যে ব্লগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্লগে যদি নিয়মিত অরিজিনাল কনটেন্ট দেয়া যায় তাহলে সার্চ ইঞ্জিনে সেগুলো প্রথম দিকে থাকবে।
এই ধরণের কনটেন্ট তৈরি করা অনেক কষ্টের। কিন্তু নিয়মিত করা গেলে এক সময়ে এই কনটেন্ট উক্ত ই-কমার্স ব্যবসায়ীর জন্যে দারুণ শক্তি।
গুগলে আমি শুধু জামদানি লিখে সার্চ করে দেখলাম এই মাত্র। উইকিপিডিয়া, বিভিন্ন সংবাদপত্র ও কিছু ব্লগে জামদানি নিয়ে আর্টিকেল আছে কিন্তু সেগুলো খুব বিশেষ কিছু না। ঐ ঘুরে ফিরে একই জিনিস, জামদানি আমাদের দেশের সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য, এগুলো নিয়ে লেখা। এছাড়াও বেশ কিছু মেলা, প্রদর্শনী এগুলোর খবর। কিন্তু কেবলমাত্র জামদানি শাড়ি, এর ফ্যাশন, বছরের বিভিন্ন সময়ে কি ধরণের জামদানি শাড়ি পরবে, এগুলো নিয়ে সেভাবে আলোচনা নেই। Kakoly Russell Talokder আপু যদি তার ব্লগে শুধু এই বিষয় গুলো নিয়ে লেখে আগামী এক বছরে নিয়মিত আর্টিকেল, বিভিন্ন ধরণের ছবি, সহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লিখতে থাকে, তখন খুব সহজেই গুগলে জামদানি নিয়ে সার্চ করলে লোকে তার ব্লগ পাবে প্রথম পেইজে। এটা লোকজনকে আরো দ্রুত ভিজিটর থেকে ক্রেতায় কনভার্ট করতে অনেক বড় ভূমিকা রাখবে।
Arifa Khanam
ব্লগে আপুর ৪টি লেখাই খুব মনযোগ দিয়ে পড়লাম। এতো সুন্দর আর সাবলীল ভাষায় বর্ননা করেছেন, যে জামদানী সম্পর্কে জানেন না বা একেবারেই নতুন তিনিও খুব ভাল একটি ধারনা নিতে পারবেন লেখাটি পড়ে। জানি ভবিষ্যতে আরও নতুন তথ্য সম্বলিত পোস্ট পাবো আপুর কাছ থেকে। আপুর জন্য অনেক অনেক শুভ কামনা আর ভালবাসা।অনেকদূর এগিয়ে যান আপু।
Tania Jemmy
ব্লগের জন্য অনেক শুভ কামনা বান্ধবীকে। Kakoly Russell Talokder
ব্লগের সুবিধা অনেক। আমরা যারা দেশিয় বিভিন্ন শিল্প নিয়ে কাজ করছি; বিভিন্ন তথ্য/ উপাত্ত সংগ্রহ করছি , আমরা চেষ্টা করছি সবাইকে তথ্যগুলো জানাতে;পোস্টের মাধ্যমে। পোস্টগুলো থেকে তথ্য নেয়া /খুজে পাওয়া কষ্টকর।
কিন্তু ব্লগের মাধ্যমে এই তথ্যগুলো সংরক্ষন করা, প্রয়োজনে ব্যাবহার করা খুব সহজসাধ্য ।
Aysha Siddika
রাজিব ভাইয়া আপনি লিংক না দিলে জানা হত না যে কাকলী আপু এত সুন্দর করে তার ব্লগ লিখছেন।
আমাদের সবার উচিৎ ব্লগ লেখা। আমি এখন উৎসাহী ব্লগের জন্য।🤩🤩🤩🤩
Sharmin Islam Omi
ব্লগ থাকাটা খুব জরুরী যদি সুদূরপ্রসারী পরিকল্পনা করে আগানো হয়।জানাটা যেমন জরুরি তেমনি জানানোটাও জরুরি
Urmi Rahman
ব্লগ থাকাটা খুব জরুরি। এতে পুরানোরা উপকৃত হবে। নুতনরাও তার কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। উৎসাহিত হবে
Nuria Binta Ali
ধন্যবাদ স্যার ট্যাগ করার জন্য।ঘরোয়া কাজে ব্যস্ত ছিলাম তাই দেরি হলো।এখন ফ্রি হয়ে আসলাম।আশা করি আপুর ব্লগ আর প্রথম কমেন্ট গুলো পড়ে জানতে পারবো।
Samsun Nahar
আসসালামু আলাইকুম
কাকলী আপুর ব্লগ টা পরলাম, দারুন হয়েছে। অনেক কিছু জানতে পেরেছি সেই সাথে আমরা যা নিয়ে কাজ করি সেটা বিশদ ভাবে জানাটা জরুরি তা বুঝলাম। সত্যি উই তে না জয়েন হলে অনেক কিছু অজানা থেকে যেত।
Najia Ahmed
যার যার কাজের জন্য ব্লক থাকা উচিত , যারা লিখে, কাকলি আপুর লেখা থেকে অনেক কিছু শিখা যায়, কিন্তু সব লেখা গুলো নিচে চলে যায়, নিগার আপু, আর কাকলি আপু, প্রতাপ পলাশ ভাই এর, এমন ব্লক হওয়া উচিত, সব লেখা একসাথে পাওয়া যায়, যাতে আমরা এক প্লাটফর্ম এ ঢুকলে সব একসাথে পড়তে পাই, সাথে উই এর সম্পর্কে
Biplob Kishore Deb
ই-কমার্স ব্যবসায়ের ক্ষেত্রে ব্লগ থাকার সুবিধা নানাবিধ। প্রথমত ব্লগের মাধ্যমে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী নিজের পণ্যের বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরতে পারেন এবং এর মাধ্যমে পাঠক তথা সম্ভাব্য ক্রেতার আস্থা ও বিশ্বাস অর্জন সহজতর হয় তার জন্য। দ্বিতীয়ত নিজের পণ্য নিয়ে লিখতে গিয়ে তাকে তার পণ্যের খুঁটিনাটি দিকগুলো সম্পর্কে জানতে হয়, ফলে নিজের পণ্য সম্পর্কে আরো গভীরভাবে জানার সুযোগ হয় তার। আর পণ্য সম্পর্কে তিনি যত ভালোভাবে জানবেন, যত বেশি জানবেন তত সহজ হবে তার জন্য ব্যবসায় পরিচালনা করা- আর ব্যসবায়ে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রেও নতুন নতুন আইডিয়া পাবেন তিনি।
ই-কমার্সে ব্লগ থাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের পণ্যকে অন্যের নিকট তুলে ধরার দক্ষতা অর্জন। ব্যবসায়ে সফল হতে গেলে নিজের পণ্যকে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতার নিকট কার্যকরভাবে উপস্থাপন করতে হয়, আত্মবিশ্বাসের সাথে সাবলীলভাবে কথা বলতে হয় ক্রেতার সাথে। ব্লগে পণ্য নিয়ে নিয়মিত লেখার ফলে এই দিকে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠা যায়, কারন নিয়মিত লেখার ফলে ক্রেতার সাথে কথোপকথনের সময় সেই কথাগুলোই অনেক বেশি সহজ, সরল ও সাবলীল হয়ে উঠে। ক্রেতার মনোযোগ আকর্ষণ ও আস্থা অর্জন তখন অনেক বেশি সহজ হয়ে যায়। ই-কমার্সে ব্লগের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখা আবশ্যক।
আমরা জানি যে, ই-কমার্সে একজন ক্রেতাকে শুধুমাত্র পণ্য দেখে ও এর বিবরণ পড়ে কেনা বা না কেনার সিদ্ধান্ত নিতে হয়- এবং বেশিরভাগ ক্ষেত্রেই এখন অনলাইনে পণ্যের অপশন এতো বেশি যে পণ্য বা ব্যবসায়ী সম্পর্কে ক্রেতা সামান্য সন্দিহান হলেই সেই পণ্যে তিনি আর আগ্রহ দেখান না। ব্লগ থাকার ফলে পণ্য নিয়ে নিজের এক্সপার্টিজ সম্পর্কে সহজেই ক্রেতাকে আকৃষ্ট করা সম্ভব। পাশাপাশি বিভিন্ন সময় ক্রেতার বিভিন্ন প্রশ্ন নিয়েও ই-কমার্স উদ্যোক্তা তার ব্লগে বিস্তারিত লিখতে পারেন। এতে করে ভবিষ্যতে কেউ সেই প্রশ্ন করলে তাকে মৌখিকভাবে উত্তর দেয়ার পাশাপাশি ব্লগের সেই আর্টিকেলের লিঙ্কটিও তার সাথে শেয়ার করতে পারেন।
এছাড়া ব্লগে যত বেশি পোস্ট লেখা হবে গুগলে সেই পণ্য নিয়ে সার্চের ক্ষেত্রে ব্লগটি তত বেশি শক্তিশালী হবে। ফলে এক সময় অনেকেই শুধুমাত্র গুগলে সার্চ করে সেই ব্লগ ভিজিট করবেন এবং খুব স্বাভাবিকভাবেই তারা সেই ই-কমার্স উদ্যোক্তার কাছ থেকে পণ্য কিনতে আগ্রহী হয়ে উঠবেন।
পরিশেষে, কাকলি আপু’কে শুভেচ্ছা জানাই এবং আশা করি তার ব্লগের মাধ্যমে সাধারণ মানুষ জামদানির বিভিন্ন দিক সম্পর্কে জানবেন, শিখবেন, এবং তার এই ব্লগটি জামদানি সম্পর্কে বিস্তারিত জানার দারুন এক মাধ্যম হয়ে উঠবে। কাকলি আপু’র সার্বিক সাফল্য কামনা করছি।
Sharmin R Shimu
ধন্যবাদ ব্লগের লিংক দেওয়ার জন্য, এখন থেকে যখন খুশি যে কোন কনফিউশন ক্লিয়ার করা যাবে, তাছাড়া সুন্দরী জামদানি কুইন আপু তো আছেই। শুভকামনা স্যার এবং আপুর জন্য
No comments:
Post a Comment