Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ৩ ফেব্রুয়ারি ২০২০।
বিষয়ঃ অর্ডার গ্রহণ, কাস্টমার কন্ট্রোল, অর্ডার রিসিভের সময় ও পরে কাস্টমারের সাথে আচরণ। অর্থাৎ অর্ডারের পুরো পক্রিয়াটি আলোচনা করুন।
আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।
February 2 at 9:45 PM · Facebook Lite ·
Public
Nur Minar
আজকের আলোচনার বিষয় খুব ভালো এবং এটির সুন্দর আলোচ্য বিষয় আছে। লিখে এটা পরিপূর্ণ বুঝানো যাবেনা। তবে আমি আমার মত করেই বলছি......
প্রথমত পণ্যের কোয়ালিটি দিয়ে কাস্টমারকে সন্তুষ্ট করতে হবে। তার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে বিক্রেতার সেবা প্রদানের দিকে। মাথায় রাখতে হবে আমার পণ্যের কোয়ালিটি ও আমার সেবা প্রদান যাতে ৫০/৫০ থাকে। তাহলে ক্রেতা পুনঃ ক্রয়ে আগ্রহী হবে এবং বিক্রেতাকেও এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
Najia Ahmed
আমার প্রি-অর্ডার প্রোডাক্ট, অর্ডার নেয়ার সময় তা অবশ্য কাস্টমার কে বলে দেই, প্রোডাক্ট আসলে কাস্টোমার কে ফোন দেয়, পেইজে নক দেয়, প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর, কাস্টমার কে পেইজে নক দেয়, প্রোডাক্ট কেমন হয়েছে জেনে নেই
Shahana Islam
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ৷
আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়,
অনলাইন বিজনেস এর প্রথম ধাপ #অর্ডার গ্রহণ, একজন ক্রেতা তার চাহিদা পণ্য, অর্ডার করার জন্য যখন নক করে তখন যত তারাতারি সম্ভব তাকে রেসপন্স করতে হবে, নয়তো কাস্টমার অন্য পেইজে নক দিবে৷
কোন কারনে রেসপন্স করতে দেরি হলে, অবশ্যই বিনয়ের সাথে তাকে কারন জানিয়ে প্রোডাক্ট সম্পর্কে পূর্ণ ধারনা দিতে হবে৷
তাকে প্রোডাক্ট ডেলিভারি টাইম জানাতে হবে, ধৈর্য এর সাথে #কাস্টমার কন্ট্রোল করতে হবে ৷
প্রোডাক্ট ডেলিভারীর পর তাকে নক করতে হবে, তার পণ্যটি কেমন লাগলো বিনয়ের সহিত জানতে হবে৷ পেইজে যখন কোন অফার চলবে কাস্টমারকে জানাতে হবে, মাঝে, বা বিশেষ কোন দিবসে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তার সাথে যোগাযোগ রক্ষা করলে একজন কাস্টমার অনেক খুশি হয় ৷
এবং পরবর্তীতে তার কোন কিছু প্রয়োজন হলে নির্দিধায় আবার সে নক করে৷
ধন্যবাদ
সৈয়দা রাজিয়া বিল্লাহ
আসসালামু আলাইকুম। আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম। আমার কোন রেডি প্রোডাক্ট থাকেনা। আমার সবই অর্ডারের পরে বানানো হয়। সেক্ষেত্রে দাম ও ম্যাটেরিয়ালের ডিটেলে মিলে গেলে অগ্রিম হিসেবে ৫০% দিয়ে অর্ডার কনফার্ম করতে হয়। এরপর প্রোডাক্ট তৈরি হয়ে গেলে কাস্টমারকে জানাই। তখন উনি বাকি টাকা বিকাশ করে ঠিকানা দিয়ে দিলে কুরিয়ার করে দেই।
রাজিয়া মলি
আমি প্রি-অর্ডার এ কাজ করি। অর্ডার নেওয়ার সময়, মাপ এবং কালার কম্বিনেশন ভালো করে জেনে নিই। ২০% এডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করি। যেহেতু হাতের কাজ তাই ৯০% সেম হবে এবং দুই/চার দিন দেরী হতে পারে বলে নিই। কাজ শেষ হলে ছবি দিই। পাঠাতে বললে পাঠিয়ে দিই। টাকা কন্ডিশন, বিকাশ বা ব্যাংকে নিই। পুরাতন কাষ্টমার বা বায়ারকে বাকিতেও দিই। তবে তারা নির্দিষ্ট টাইমে টাকা দিয়ে দেয়। প্রডাক্ট পেয়েছে কিনা, পছন্দ হয়েছে কিনা জানতে চাই। কোন ত্রুটি থাকলে আবার ঠিক করে দিই।
Samsun Nahar
আসসালামু আলাইকুম সবাইকে।
মোটামুটি সবাই বলে দিয়েছেন, আমি যেটা করি তাহলো কাস্টমার কে কল দেই, প্রোডাক্ট প্যাক করার আগে,সরাসরি কথা বললে আমার মতে ভালো হয়, প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত কাস্টমার এর সাথে রিলেটেড থাকি, পেলে মাস্ট জিজ্ঞেস,করি কেমন লাগলো।
Rowshan Ika
আমি জেনারেলি কোন প্রিঅর্ডার নিই না।
স্টকে থাকা প্রোডাক্টগুলোই পেজের রিসেন্ট পোস্ট গুলোতে আপলোড দেয়া থাকে।
কাস্টমার অর্ডার করতে চাইলে, আমার একটা ম্যাসেজ যায় তার কাছে। ম্যাসেজটা এমন,
অর্ডার কনফর্মের জন্য আপনার ফোন নাম্বারটা আমাদের ইনবক্স করতে হবে, আর ইন সাইড ঢাকা হলে এড্রেস, আউট সাইড ঢাকা হলে এস এ পরিবহনের ব্রাঞ্চ নামটা দিতে হবে, তাহলে ক্যাশ অনে সেন্ড করা হবে।
Tasnim Moonmoon
আসসালামু আলাইকুম। আমি এক্সক্লুসিভ কাঠের ব্লক নিজস্ব ডিজাইন এ করি, হাতের কাজের ও নরমাল থেকে এক্সক্লুসিভ কালেকশন আমার থাকে।
আমি সব সময় যতটা সম্ভব কালার টা রিয়েল করে পিক দেই।যদি কোনো কালার টিক মত না আসে আমি কাস্টমারকে সেটা বলে বুঝিয়ে দেই।হাতের কাজের ড্রেস আমি সরাসরি কালক্ট করি।আর ব্লক আমি নিজে ফেবরিক কিনে করি।প্রি অডারও নেই।আমার যেকোন ড্রেস আমি কোয়ালিটি মেনটেন করি।যখন কোনো অডার আসে আমি সব সময় চেষ্টা করি পণ্য সম্পর্কে পরিষ্কার ধারনা দিতে।কখনো কোনো ছবি না বুজলে আমি ইনবক্সে ডিটেইল ছবি দেই।অডার কনফার্ম করার পর আমি লিখে ফলো করে রাখি এবং আমি নিজে চেক করে তারপর প্যাক করি।ঢাকার ভিতরে ডেলিভারি পর দিনই পেয়ে যায় আর ঢাকার বাহিরে ৩ দিন সময় নিলেও ৪৮ঘন্টার মধ্যেই পেয়ে যায়।আমি ডেলিভারি ডেট গুলোতে কাস্টমারকে ইনবক্সে খোঁজ নেই পেলো কি পেলো না।সবাইকে বলে দেই আপনাদের ভালো লাগা না লাগা আমাদের জানাবেন।ডিফেক্ট ছাড়া পণ্য এখন বেক নেই না।কিছু কাস্টমার এর মিস ইউজ করে অযথা হয়রানি করেছে বেশ কবার।কিন্তু আমার তরফ থেকে ভুল হলে আমি সে অনুযায়ী ব্যবস্থা নি।(যদিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার এমন কোনো ভুল হয় নি )
Snigdho Shaila
যখন কোনো কাস্টমার অর্ডার দেয় আগেই তাকে ফুল ডিটেইলস জানিয়ে দেই। আমি ঢাকার ভিতর ক্যাশ অন ডেলভারি করি। পাঠানোর পর পেয়েছে কিনা খোঁজ নেই। ভালো লাগলে রিভিউ দিতে বলি
Arjuman Ara
যতটুকু বুঝি কোন ভাবেই বিরক্ত হওয়া যাবেনা। আন্তরিক ভাবে নিজের পন্যের ব্যাপারে জানাতে হবে।পেমেন্ট এর ব্যাপারে দুজনের মধ্যে আলোচনা সাপেক্ষে করতে হবে। ডেলিভারি চারজ হাফ বা ফ্রি করা যেতে পারে। রিপিট কাস্টমার হইলে অবশ্যই গিফট রাখলে খুব ভাল হবে🙂
Saleha Begum
আসসালামু আলাইকুম সবাইকে। আমি বেশি হোলসেল করি থাকি।৷ আমার দুইটা হোলসেল পা-টি আছে। প্রায় দশ বছর ধরে, আমি আমার পাটিকে আগে কয়েকটা চেন্পল দেখাই সেখান থেকে ওরা পচন্দ করে। এবং আমাকে অডার করে। ওদের কন্টিনিটি অনেক বেশি থাকে।সপ্তাহে ৪০০/৫০০পিজ দিতে হয়। আলহামদুলিল্লাহ -- আজ পযন্ত এত বছর ধরে আমার সাথে কোন রকম সমস্যা হয় নি। আমি সব সময় আমার কথা ও কাজের ও মেট্রারিয়েল আর কোয়ালিটি সব সময় মেনটেন করে আসছি।।আমি নিজের হাতে সব মেটেরিয়াল কালেক্ট করি। তা ছাড়া ওয়ান পিজ, কুঁতি, আবেয়া, বোরকা এ সব প্রডাক্ট নিয়ে কাজ করে আসছি। আর এ প্রডাক্ট প্রি অর্ডারের ভিত্তিতে কাজ করি। আমার স্টোকে অনেক প্রডাক্ট ও ফেবরিক থাকে।
আর পেইজে স্টোকে থাকা গুলি প্রডাক্টের ছবি তুলে পিক দেই। কাস্টমারের সাথে খোলা খুলি কথা বলে তারা যে ভাবে চায় তা দেওয়ার চেস্টা করি। নিজের হাতে সব কিছু দেখি ও নিজে পেকেট করি। ডেলেবারি দেওয়ার পর নিজেই খোজ খবর নেই।পচন্দ হয়েছে কিনা জানতে চাই। কোন রকম সমস্যা হলে রিটেন অপসন রাখি।
ঢাকার বাহিরে হলে কিছু এডভান্স নেই।আগে নিতাম না। অনেক কাস্টমার অডার করার পর কুরিয়ার দের ফোন রিসিভ করেন না।তা ই এখন এডভান্স নেই।আর ঢাকার মধ্যে কেস অন ডেলেবারি করি।কাস্ট মারের সাথে সন্পক আন্তরিক তা হয়ে গেলে রিভিউ দিতে বলি।
এইতো আল হামদুলিল্লাহ- এ পযন্ত কোন রকম সমস্যা হয় নি।
Sajuti Das Dewanji
আমি নিজে পন্য কালেকশন করি,নিজেই ডেলিভারি দেই চিটাগং এর মধ্যে, ৫ দিন সময় নিই বাইরের ডেলিভারির জন্য(যদিও ৩ দিন পর পেয়ে যায়) না পেলে আমি নিজে গিয়ে খোঁজ নেই।কেন পন্যটি গেল না তার খোজ করি।নিজে ব্যাগ কারখানায় যায় সেই রাঙ্গামাটিতে।কাজ বুঝিয়ে দিয়ে আসি। রেডি হলে ওরা দিয়ে বাস স্টান্ড পর্যন্ত তারপর আমি গিয়ে নিয়ে আসি।রির্টান পলিসি রাখি শুধুমাত্র ডিফেক্ট পন্য জন্য।
Syeda Humayara Shampa
আমি পেজ এ অর্ডার আসলে মেটেরিয়ালস কালেকশন দেখে অর্ডার কনফার্ম করি,অফার সম্বন্ধে জানাই,সম্ভাব্য ডেলিভারি তারিখ জানাই,টাকা এডভান্স করতে বলি,টাকা পেয়ে পণ্য তৈরির পর ডেলিভারি কোম্পানিকে কল দেই।কিছু ক্ষেত্রে এসে নিয়ে যায়,কিছু ক্ষেত্রে গিয়ে দিয়ে আসতে হয়। ডেলিভারি হওয়ার পর কাস্টমারকে পণ্য সম্বন্ধে জিগ্যেস করি এবং ধন্যবাদ জানাই কেনাকাটা করার জন্য।
Afrin Binte Hossain
অর্ডার গ্রহণ করার সময় ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট জানিয়ে দেই। ডেলিভারিতে সময় কেমন লাগবে জানিয়ে দেই। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে এডিশনাল ডিটেইলস জানাই প্রয়োজন অনুযায়ী। কালার এবং নাম বা কোড লিখে উল্লেখ করি যাতে ভুল বোঝাবুঝি না হয়। সেন্ড করার ২-৩ দিন পর খোঁজ নেই পেয়েছে কিনা।
No comments:
Post a Comment