ই-কমার্সে ডাটা/স্ট্যাটমেন্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা


Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ৪ ফেব্রয়ারি ২০২০।

বিষয়ঃ ই-কমার্সে ডাটা/স্ট্যাটমেন্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আপনার কোম্পানির বা পেজে (অর্ডার ও পেমেন্ট) ডাটা কিভাবে সংরক্ষণ করেণ? তা করতে গিয়ে কি কি সমস্যার মুখমুখি হন? এবং কি কি সুবিধা হয় এ ডাটা করতে।

আজকের আড্ডা পোস্টে সবাইকে আন্তরিক স্বাগতম।

 — with Razib Ahmed and 2 others.

February 4 at 9:34 PM ·

Public

Roshni Sumu

স্বাগতম সবাইকে৷
ডাটা সংরক্ষণ করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় । ওয়েবসাইট থাকলে অর্ডারের ডাটা ব্যাকে থেকে যায়। তাছাড়া আরও অনেক ওয়ে আছে সংরক্ষণ করার। ফেসবুক পেজের ক্ষেত্রে বলবো প্রথম পযার্য়ে গুগল সিটস ব্যবহার করলে ভালো হয়। কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Urmi Islam Rumana

বড় বিজনেস হলে Tally সফটওয়্যার, আরেকটু ছোট হলে এক্সেল, আর একদম কম লেনদেন হলে খাতা/ ডায়েরি / রেজিস্ট্রার। তবে স্টার্ট আপে আগ্রহী হলে অবশ্যই যত দ্রুত সম্ভব এক্সেলে হিসাব রাখা শুরু করা উচিত।
MD Saim Hossain Sohel

আমরা মনে হয় মাইক্রোসফট এক্সেল টি অনেক সুবিধা জনক এর মাধ্যমে খুব সহজে সুন্দর ভাবে হিসাব সংরক্ষণ করে রাখা যায় এবং যখন প্রয়োজন হয় তখন খুব সহজেই বের করা যায়।
ধন্যবাদ এটি আমার ব্যক্তিগত মতামত।
Kashema Reme

আমি খাতায় এবং মাইক্রোসফট এক্সেল শীট ব্যবহার করছি।তবে প্রথম যখন শুরু করেছিলাম তখন খাতাতে করেছিলাম এক মাসের মতো। এখন দুইটাই মেইনটেইন করি
Munni Akter

আসসালামু আলাইকুম আড্ডা পোস্ট এ সবাই কে স্বাগতম। আমি এক্সেল সিট+ডাইরি তে টুকে রাখি।আর আমি পাঠাও কুরিয়ারে থে যেট পাটায় ওটা মাস শেষে পাঠাও ইনভয়েস চেক করে টোটাল হিসেব মাইনাস করি।

Kazi Anisa

যখন অর্ডার আসে ডায়রীতপ লিখি, তারপর কাস্টমার ডাটাতে কাস্টমার এন্ট্রি দেই
আর প্রতি মাসে অর্ডার রেকর্ড রাখার একটা আলাদা ফাইল আছে

Md Shafiqul Islam Sumon

বাংলাদেশে অনলাইন ব্যাবসাতে আপুদের পছন্দের পণ্যের মত, আপুরাই সবথেকে বেশি এগিয়ে আছে । আমরা যারা নতুন করে শুরু করছি, তাদের জন্যে কন স্পেশাল পরামর্শ আছেকি ভাইয়া???
রাজিয়া মলি

আমি খাতায় করি, কম্পিউটারেও করি। কম্পিউটার এ করে সেটা প্রিন্ট আউট করে ফাইল করে রাখি।

Asma Haque Kanta

আমি এক্সেল ব্যবহার করি, তাতে হিসাব আর ক্লায়েন্ট এর ডাটা সব এক জায়গায় থাকে

Nondini Alam

একদম আনাড়ি হাতে পরিকল্পনাবিহীণ ভাবে শুরু করেছিলাম ২ বছর ৮ মাস আগে, ডায়েরিতে লিখে রাখতাম। অসুবিধা হত সব তথ্য তুলতাম শুধু একটার সাথে আর একটার কো অর্ডিনেশনটা বুঝতাম না, মানে একদিকে খরচ লিখছি তো লিখছি, অন্য দিকে সেল লিখছি। তখন প্রতিটি পণ্যের জন্য খরচ বের করতাম না, কিছুদিন পর ই সেটা টের পাই। প্রতিটি ওর্ডার বেজড হিসাব রাখা শুরু করি, একটি ওর্ডার এর ক্রমিক নং, ডেট, কাস্টমার ডিটেইলস, প্রোডাক্ট ডিলেইলস, রেট, এক্সট্রা কস্ট, টোটাল ইনকাম এবং প্রফিট একই সারিতে লেখা শুরু করলাম। এখন ও চলছে আলহামদুলিল্লাহ।
সমস্যা হল কাছের কেউ, ঘরের কাস্টমার কিছু নিলে সাথে পে করে না এবং আমি নিজেও তুলব বলে তুলি না, পরে ভুলে গেলাম কি না মনে করা কষ্টকর।
আবার সমস্যা হয় যখন সেল নেই/স্লো সেল হচ্ছে তখন ডায়েরি নিয়ে কিছুদিন না বসলে মনে হয় কত কিছু যে লেখা হয়নি। ইরোর থাকে।

এখন এক্সেল সীট ও স্টার্ট করেছি, তবে সমস্যা হল রেগুলার করতে পারছি না আজও। রেগুলার একবার হলেও বসতে হবে ফাইল খুলে এবং মনে হয় ছোট বিসনেস এর জন্য এক্সেল ই যথেষ্ট।

ধন্যবাদ।
Rowshan Ika

আগে রাখতাম আলাদা করে, বাট এখন আর সেভাবে রাখা হচ্ছে না।
মেমোর কার্বন কপিই ডকুমেন্ট হিসাবে থাকে।

Aysha Siddika

ধন্যবাদ দেলোয়ার ভাইয়া৷ অনেকে ট্যালী সফটওয়্যার ব্যবহার করতে পারেন আবার মাইক্রোসফট এক্সেল ও ব্যবহার করতে পারে
Aysha Siddika

আমরা অফিসে ই আর পি সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এটা উদ্যোক্তাদের জন্য আপাতত না ব্যবহার করলেই চলবে।
Rubaya Zahan Rupa

আমি আলাদা ডাইরিতে লিখে রাখি কত টাকা মাসে কাপড় কিনি কত টাকা কারিগরিদের মজুরি দিতে হয় সব মিলে কত খরচ পড়ে কত টাকায় সেল করি এগুলো হিসাব রাখি
Shahnaj Hasi

আমার একটা পেইজ আছে কিন্তু তেমন চালাতে পারিনা।আনাড়ি বলতে পারেন।তাই ডাইরী ব্যবহার করি

No comments:

Post a Comment