Razib Ahmed
সবার আগে দরকার লেখাপড়ার ভিত, জ্ঞানের শক্তি
জেলার ওয়েবসাইট গুলোর ব্যপারে আমার ব্যক্তিগত স্বপ্ন ছিল, এখনো আছে। আমি চাই দেশের প্রতিটি জেলার উপর একটি করে ওয়েবসাইট তৈরি হোক যেখানে জেলার সব তথ্য থাকবে। শিক্ষা, ব্যবসা, পর্যটন, চিকিৎসা মূলত এসব বিষয় নিয়ে তথ্য থাকবে।
যখন যেখানে যার সাথে মিটিং হয় কথা হয় আমি জেলা ওয়েবসাইট গুলোর কথা তুলে ধরি। যারা এই গ্রুপে নিয়মিত সেই ৭-৮ জনের কথাও বলি। শেরপুর, গাজিপুর, নোয়াখালি, ঝালকাঠি, যশোর, রংপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা (কামরুল ভাই) এই ৮ জনের উদ্যোগের কথা আমি বলি।
অনেকে আমাকে চেনেন এবং ই-ক্যাবের সাবেক প্রেসিডেন্ট হিসেবে ই-ক্যাবকে একদম শূন্য থেকে ৭০০ মেম্বার কোম্পানির জাতীয় পর্যায়ের একটি অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠার কাজে নেতৃত্ব দেবার জন্য অনেকেই আমাকে সন্মান করেন, আমার কথাকে গুরুত্বের সাথে নেন।
তাই জেলার ওয়েবসাইট নিয়ে যখন কথা বলি তখন প্রায় সবাই আগ্রহের সাথে আমার কথা শুনেন এবং দুই তিন জায়গা থেকে আমাদের এই তরুণদের সাথে ইনভেস্টমেন্ট বা অন্যান্য ব্যপারে মিটিং এর কথাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যেমন ই-কমার্সের ইনভেস্টমেন্ট নিয়ে যে ওয়ার্কশপ হবার কথা সেখানে জেলা ওয়েবসাইট গুলোকে প্রথম ধাপেই রেখেছি।
আর এখানেই মূল সমস্যা। যেহেতু তারা ঢাকার বাইরে থাকেন তাই যে কোন ইভেন্ট এর আয়োজন করলেই তারা আসার থেকে না আসার ব্যপারে আগ্রহী বেশি থাকেন। ফলে শুধু তাদের জন্য কিছু করা অসম্ভব হয়ে গেছে। কারন ৮ জনের মধ্যে যদি ৪ জন না আসেন তাহলে ৪ জনের জন্য কিছু করে লাভ নেই।
ফান্ডিং, ইনভেস্টমেন্ট এসবের ভাষা ইংরেজি। পিচ , প্রেজেন্টেশন সব কিছুতেই ইংরেজির ব্যবহার রয়েছে বাংলাদেশেই আর বিদেশের কথা বাদই দিলাম। সেদিকেও তাদের দক্ষ হতে হবে বা চেষ্টা করতে হবে।
ভেঞ্চার ক্যাপিটাল সহ বিভিন্ন দিকে যেসব সুযোগ আছে সেগুলোর বেসিক নিয়েও জানতে হবে। নিজেদের স্টার্ট আপকে গুছানো অবস্থায় অন্তত কাগজে কলমে আনতে হবে।
ই-ক্যাব নিয়ে কাজ করতে গিয়ে বুঝেছি যে শূন্য থেকে কিছু প্রতিষ্ঠা করা অনেক কঠিন। তাই জেলা ওয়েবসাইট নিয়ে যারা কাজ করছেন তারা যদি নিজেরা সিরিয়াস না হন, না জানার চেষ্টা করেন তাহলেই এটি শখের কাজের স্টেজেই থাকবে সারা জীবন এবং আজ না হোক আগামি কাল না হোক পরশু বা আগামিবছর অন্যরা এদিকে কাজ করে এর সুফল পেয়ে যাবে।
শুধু জেলার ওয়েবসাইট না সবাইকে বলবো লেখাপড়ার ব্যপারে সিরিয়াস হতে, জ্ঞানকে শক্তি বানাতে। না হলে বছরের পর বছর পার করে দেবেন হতাশার মধ্যে।
November 25, 2018 at 3:23 PM ·
Md Abu Rihan
জ্বি স্যার,
আমাদের মধ্যে অনেকর হতাশা কাজ করে কিন্তু আমার মাঝে কোন হতাশা নেই।
জেলা নিয়ে কাজ করতে গিয়ে অনেক সাথে কথা হয়েছে, অনেক এ কাজ করার জন্য উৎসাহ দিয়েছে।
জেলা নিয়ে কাজ করতে যেয়ে গ্রুপ এ আমাদের জেলা অনেক এর সাথে পরিচয় হয়েছে।
শেষ কথা হল জেলা নিয়ে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ কাজ চালিয়ে যাবো এক বছর লাগুক বা দুই বছর লাগুক।
Mojidul Islam
ইনশাআল্লাহ যেহেতু আপনি বোকা আমি বোকা আমরা সব বোকারা একসাথে বোকার মত কাজ করে এগিয়ে যাচ্ছি এতে করে আমরা বোকারাই এগি যাচ্ছি।ইনশাআল্লাহ ভাইয়া ২৭ তারিখ এ আমার পরিক্ষা শেষ আমি ২৮ তারিক ঢাকায় যাব। এবং সামনের সব ইভেন্ট সহ বিভিন্ন ফান্ডিং সেমিনার সহ সব কাজের মধ্যে আপনার সাথে সময় দিব।আমি চাই আমার মত বাকি ৭জন ও সময় দিবে এই বিষয়ে।।।
Razib Ahmed
লাভটা একদিনে আসে না, একদিনে বুঝাও যায় না। আর কেউ এসে আপনাকে কিছু হাতে তুলে দেবে না। আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং তারপর সেই স্টেজে চলে আসবেন যেখানে সঠিক মানুষের সাথে দেখা হবে। ব্যবসা মানে লাভের খেলা। উইন-উইন। যে আপনাকে টাকা দেবে সে আপনি লাভ করলে তার ভাগ নেবে সেই চিন্তা করে দেবে।
Tanvir Ahmed
পড়া ছাড়া জ্ঞানের শক্তি বাড়ানো সম্ভব না, তাই যারা উদ্যোক্তা হওয়ার পথে বা কাজ শুরু করেছেন তাদের অনেক পড়াশোনা করতে হবে জানতে হবে। একটি কথা মনে রাখতে হবে উদ্যোক্তা হতে চান কিন্তু তার জন্যে পার্টটাইম কাজ করবেন এটা হবে না তাহলে বিনিয়োগ পেতে অনেক বেশি সমস্যা হবে। তাই কোম্পানির জন্য ফুলটাইম ও নিজের চলার জন্যে পার্টটাইম কাজ করতে পারেন।অামরা যত কিছুই বলি পার্টটাইম কাজ করে অন্তত ভাল বিনিয়োগ পাওয়া যাবে এটা মনে হয় ভূল ধারণা।
Md Daloare Hossain
ইনশাল্লাহ আমি সিরিয়াস আছি জেলা ওয়েবসাইটের জন্য, প্রতিটি ইভেন্টে উপস্থিত থাকতে প্রস্তুত আছি।
শুধু পিছিয়ে আছি ইংরেজির জন্য, ইংরেজি কে ডেভেলপ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। পড়ার অভ্যাস ডেভেলপ করার জন্য Search Englishওয়েবসাইটের ১০০ দিনের সিলেবাসকে এন্টিবায়োটিক হিসেবে গ্রহণ করছি।
Mojjammel Huqe
আমার জেলা নাটোর আমার ও ইচ্ছা জাগে নাটোর জেলা ওয়েবসাইট তৈরী করতে।কারণ নাটোরে দুইটা রাজবাড়ি আছে, জীবননাশ এর বনলতাসেনের দ্বীঘি আছে। চলন বিল আছে। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা প্রসিদ্ধ। সমস্যা হলো আমি কিভাবে শুরু করব তা জানিনা। স্যার আমাকে হেল্প করলে আমি এইদিকে মন দিতে পারব ইনশাল্লাহ।
Shafin Ahmed
জেলা নিয়ে কাজ করতে গিয়ে প্রতিটি ধাপেই নতুন কিছুর অভিজ্ঞতা হচ্ছে। শুরুতে যেগুলো অনেক চ্যালেন্জিং মনে হলেও এখন সেগুলো খুব সহজে আয়ত্বে আসছে। আর এই অভিজ্ঞতা সারা জিবন কাজে দেবে বিশ্বাস করি। আপনার নির্দেশনা মত কাজ করে অনেক দূর পর্যন্ত যেতে চাই।
Kazi Sajjad Sipon
জ্বী স্যার ঠিক তাই, জেলা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে আমাদেরকে জানতে হবে অনেক কিছু, আর তার সম্পূর্ণ ভিত্তি তৈরী করা আছে সার্চ ইংলিশ ও DSB গ্রুপে। ইনশাআল্লাহ ,আমাদের উচিত নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলা দক্ষ নাগরিক হিসেবে।
No comments:
Post a Comment