Jannat Kader Chowdhury
মূলত হোয়াটস আপে একসাথে অনেকগুলো সুবিধা থাকার কারনে ভারতের মানুষের কাছে এর জনপ্রিয়তা বেড়েই চলছে। তাছাড়া ব্যবসায়ের ক্ষেত্রে সোস্যাল কমার্স অ্যাপ Meesho এর জনপ্রিয়তা হোয়াট অ্যাপ থেকে বেশী হওয়ার কারনে ফেইসবুক এই প্রথম ভারতে কোন মার্কেটপ্লেসে বিনিয়োগ করেছে। তাই Meesho এখন খুব সহজেই হোয়াটস অ্যাপের মাধ্যমে ক্রেতা বা বিক্রেতাদের কানেক্ট করতে পারছে।
Meesho,হল ৪ বছর পুরানো একটি মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন ধরনের ক্রেতা ও বিক্রেতা রয়েছে। তবে এই মার্কেটপ্লেসের বিশেষত্ব হল এখানে ৮ শতাংশ কাস্টমার হল নারী। বর্তমানে Meesho অনলাইন মার্কেটপ্লেসে ২ মিলিয়ন রিসেলার রয়েছে যারা বিভিন্ন ধরনের গৃহস্থালীর জিনিসপত্র সহ নানা ধরনের পন্য যেমন ইলেক্ট্রনিকস , জামাকাপড় , টয় ইত্যাদি বিক্রয় করে।
বেশীরভাগ রিসেলার হল হোম মেকার এবং যারা ঘরে বসেই তাদের পন্য গুলো বিক্রয় করতে পারে। তারা আরও বলছে তাদের বেশীর ভাগ কাস্টমার হল ভারতের ছোট ছোট যেখানে বেশীরভাগ ইউজাররা অনলাইনে এক্টিভ নয়। আর সেজন্য ফেইসবুক Meesho তে ইনভেস্ট করতে আগ্রহী হয়েছেন বলে জানান ফেইসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মহান।
কারন ভারতের বেশীর ভাগ অনলাইন ইউজার হল পুরুষ কিন্তু Meesho হল এমন একটি প্লাটফর্ম যেখানে অধিকাংশ ইউজার হল নারী যা Meesho এর জন্য সত্যি বিরাট অর্জন। অনেক গবেষনায় দেখা গিয়েছে যে ভারতের ৭০% এর বেশী অনলাইন ইউজার হল পুরুষ তাই Meesho এর মাধ্যমে যদি আরো অনান্য নারীদের প্রোডাক্ট গুলো যদি অনলাইনে নিয়ে আসা যায় তাহলে নারীদের উন্নয়ের সাথে সাথে দু কোম্পানির জন্য উইন উইন অবস্থা সৃষ্টি হবে।
পুর্বেও Meesho বিভিন্ন ইনভেস্টটরের কাছ থেকে ৬৫ মিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট পেয়েছে,তবে ফেইসবুক থেকে কি পরিমান ইনভেস্টমেন্ট পেয়েছে তা Meesho বা ফেইসবুক কেওই প্রকাশ করেনি।
বর্তমানে Meesho ভারতের হাজার হাজার রিসেলারদের কে সাহায্য করছে যারা প্রতি মাসে ২৫০০০ হাজার রুপির বেশী আয় করছে বলে কোম্পানীটি দাবী করেন। আর হোয়াট অ্যাপ তাদের ক্রেতা বাড়ানোর জন্য ব্যাপক ভাবে সাহায্য করছে এবং Meesho ভবিষ্যতে আরো অনান্য সোস্যাল মিডিয়ার সাথে সংযুক্ত হওয়ার আশা ব্যক্ত করেন। এখন এই স্টার্ট-আপটি নিজেদের দেশের পাশাপাশি আর্ন্তজাতিক মার্কেটে প্রবেশ করার জন্য নানা ধরনের পরিকল্পনা করছে।
ফেইসবুক এখন ভারতের নানা ধরনের স্টার্ট-আপে বিনিয়োগ করতে আগ্রহী এবং ফেইসবুক মনে করছে ভারতের মার্কেটে বড় ধরনের সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে তাদের পছন্দসই উদীয়মান স্টার্ট-আপে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ফেইসবুক ইন্ডিয়ার প্রোডাক্ট ম্যানেজার অজিত মহান । ফেইসবুক ছাড়াও আরো অনেক বড় বর কোম্পানি যেমন- গুগল, আমাজন্ টুইটার ভারতের অনান্য স্টার্ট-আপ গুলোতে বিনিয়োগ করেছে এবং ভারতের মার্কেটে তাদের শেয়ার বৃদ্ধি করছে।
[https://techcrunch.com/2019/06/13/facebook-meesho-first-indian-startup-investment/](https://techcrunch.com/2019/06/13/facebook-meesho-first-indian-startup-investment/)
[https://techcrunch.com/2019/07/26/whatsapp-india-users-400-million/](https://techcrunch.com/2019/07/26/whatsapp-india-users-400-million/)
No comments:
Post a Comment