কনটেন্ট এসইও এর রয়েছে তিনটি প্রধান উপাদান

#content_seo_post 08

কনটেন্ট এসইও তিনটি প্রধান উপাদান হচ্ছে : 

১. কী ওয়ার্ড স্ট্রাটেজি

২. সাইট স্ট্রাকচার ও

৩. কপিরাইটিং : সর্বশেষ উপাদান ্ টি হচ্ছে কনটেন্ট এসইও স্ট্রাটেজি হচ্ছে কপিরাইটিং। আপনাকে আকর্ষণীয় আর্টিকেল লিখতে হবে এবং  যা পাঠককে আপনার পাঠককে ওয়েবসাইটে ধরে রাখবে। একই সাথে এসইও কনটেন্ট তৈরি করতে হবে গুগলকে আকৃষ্ট করতে। 

কপিরাইটিং শুরু হয় আসল আইডিয়া দিয়ে। কপিরাইটিং এর প্রথম শর্ত শুরু হয় আসল কনটেনৃট লেখা দিয়ে। ব্লগ পোস্ট হবে টাটকা, নতুন এবং আসল। এটা হতে হবে আলাদা অন‍্য যেকোনো পোস্ট থেকে যা আগে থেকেই ইন্টারনেটে আছে এবং যা পাঠক পড়তে চাইবে। আপনি যদি কি ওয়ার্ড রিসার্চ ঠিকভাবে করতে পারেন তো খোঁজাখুঁজির বড় একটা লিস্ট আপনি শেষ করে ফেলেছেন। এই লিস্ট হবে আপনার পছন্দের। একটা কী ওয়ার্ড মানে একটা শব্দ নয় , তাই আপনাকে আসল আইডিয়া নিয়ে আসতে হবে যা ব্লগ পোস্টের জন্য উপযুক্ত। 

এসইও কনটেন্ট বলতে একমাত্র ব্রান্ড নিউ কনটেন্ট বোঝায় না। কিন্তু যদি আপনার টপিকটি একেবারে নতুন হয়ে থাকে অবশ্যই তা আসল। এছাড়াও কোন বিষয়ে পেশাগত পরামর্শও অরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচিত ‌। কোন বিষয়ে আপনার নিজের ব‍্যক্তিগত মতামত কনটেন্টকে আসল ও আলাদা তৈরি করে। 

পাঠকদের সম্পর্কে ভাবুন । আপনি যদি আসল কনটেন্ট তৈরি করতে চান তো পাঠকদের সম্পর্কে ভাবুন , কারা তারা? এছাড়াও নিজেকে জিজ্ঞেস করুন:

* আপনি আপনার পাঠককে কি জানাতে চান?

* আপনার লেখার মূল লক্ষ্য কি?

* আপনার লেখা থেকে কি শেখা যাবে?

* আপনার লেখাটি পড়ে পাঠকদের রিয়াকশন কেমন হবে? 

ভাবুন এই প্রশ্নগুলোর উত্তর এমন হবে যা একটা আসল কনটেন্ট দাঁড় করায়। 

কনটেন্ট ডিজাইন এমন একটি কৌশল যা আসল পাঠককের প্রয়োজনের ভিত্তিতে তৈরি করা হয়। এটা শুধুমাত্র পাঠককে তার প্রয়োজনীয় কনটেন্ট খুঁজে পেতে সাহায্যই করেনা বরং এই কনটেন্ট এর উপর ফোকাস বাড়িয়ে দেয়। কনটেন্ট এই ভাবে ভেবে বানালে পাঠক তার প্রয়োজনের সময় কনটেন্ট পেয়ে যায় , যে ভাষায় আর ফরম‍্যাটে তারা চায়। 

কপিরাইটিং চায় সুপাঠ‍্য এসইও কনটেন্ট। সহজে পড়া যায় এমন কন্টেন্ট হচ্ছে হাই কোয়ালিটি কনটেন্টের একটি কৌশল।  সুপাঠ‍্যতা পাঠক ও গুগল উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ শুধু পাঠকই নয় গুগলও আপনার কন্টেন্ট পড়বে। যদি আপনার লেখার গঠন ভালো ও সহজ হয় তো পাঠক সহজেই মূল মন্তব্য বুঝতে পারবে। আর গুগলের কাছে যদি মূলভাব পরিষ্কার থাকে তো আপনার কনটেন্ট এর র‍্যাংকিং করার সম্ভাবনা বেশি। 

লেখার ধরন ,বাক‍্যের দৈর্ঘ্য এবং প‍্যারা দিয়ে পরিচ্ছন্ন ভাবে লেখা ইত‍্যাদি সবই রিডএবিলিটি এর অন্তর্ভুক্ত

No comments:

Post a Comment