ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা

আড্ডা পোস্ট ০৮ জানুয়ারি ২০২০ 1

Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ০৮ জানুয়ারি ২০২০।

বিষয়ঃ ডিজিটাল মার্কেটিং।

আজকের আড্ডা পোস্টে সবাইকে আন্তরিক স্বাগতম।

 — with Razib Ahmed and S M Mehdi Hassan.

January 8 at 9:29 PM · Facebook Lite ·

Public
Rakib Sabuj

ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তি, যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং বা প্রচার করতে পারি।

Moonne Monoara

খুবই সময়উপযোগি পোস্ট, অনলাইনে বিজনেস করতে হলে ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই।ডিজিটাল মার্কেটিং নিয়ে যে যত জানবে সে তত এগিয়ে থাকবে।ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক, মেসেঞ্জারে বিজ্ঞাপন দেওয়া কে বোঝা য়
Israt Borsha

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্রযুক্তি কে ব্যবহার করে অনলাইন/ইন্টারনেট এর মাধ্যমে পণ্য বিক্রয় বা সেবার কাজ পরিচালনা করা। আর আমরা মার্কেটিং করার জন্য যতো ধরনের পদ্ধতি ব্যবহার করি এগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

Raju Dev Nath

ডিজিটাল মার্কেটিং ছাড়া বতর্মান সময় ব্যবসা করা যায় না। সল্প সময়ে গ্রাহকের কাছে বার্তা পৌঁছনোর জন্য ডিজিটাল মার্কেটিং এর বিকল্প কিছু নাই।

S M Mehdi Hassan

সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল। ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রথাগত মার্কেটিংয়ের চেয়ে ডিজিটাল মার্কেটিং বেশি করে কারণ পত্র-পত্রিকা বা টেলিভিশনে বিজ্ঞাপন দেয়ার অনেক খরচ। সেখানে সোশ্যাল মিডিয়াতে অনেক কম খরচে অনেক লোকের কাছে প্রচার করা যায়। এখানে দুটো রিপোর্ট এর লিঙ্ক দিলাম। এটা পড়লেই বুঝতে পারবেন যে বাংলাদেশে ডিজিটাল মার্কেট এখন কতটা গুরুত্বপূর্ণ। তাই অনেক তরুণ-তরুণীর জন্যে ডিজিটাল মার্কেটিং দারুণ ক্যারিয়ার হতে পারে। ডিজিটাল মার্কেটিং এ ভাল করার অন্যতম প্রধান শর্তই হচ্ছে ইংরেজিতে ভাল হতে হবে।

বিবিসি'র রিপোর্টে বলা হচ্ছে
"টেলিকম খাতের একটি সূত্র জানিয়েছে প্রতিবছর তাদের সর্বমোট বিজ্ঞাপন বাজেটের ৭০ শতাংশ এখন ডিজিটাল খাতে ব্যয় করা হয়।
বিভিন্ন ভোগ্যপণ্য সামগ্রী প্রস্তুতকারী কিংবা অন্যান্য খাতের কোপানীগুলো এখন ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ডিজিটাল খাতে বিজ্ঞাপনের জন্য খরচ করে।"

বাংলাদেশে এখন ডিজিটাল মার্কেটিং এ চাকরির বিশাল সুযোগ তৈরি হয়েছে। ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, এগুলোতে কিভাবে বিজ্ঞাপন দেয়া যায় সে বিষয়ে অচিরেই দক্ষ লোক নিয়োগ করবে কোম্পানি গুলো। তাই এইদিকে দারুণ ক্যারিয়ার হতে পারে।

https://www.bbc.com/bengali/news-44798178
https://www.thedailystar.net/business/telecom/bangladeshi-mobile-operators-spend-taka-104cr-social-media-marketing-1641115

S M Mehdi Hassan

অদূর ভবিষ্যতে ইন্টারনেট মার্কেটিং বিশেষ করে দক্ষ ফেসবুক মার্কেটারদের জন্যে অনেক চাকরির সুযোগ সৃষ্টি হবে। এখানে বলে রাখি
ফেসবুকের নিজস্ব ট্রেনিং এবং সার্টিফিকেশন প্রোগ্রাম আছে যার নাম হচ্ছে ফেসবুক ব্লুপ্রিন্ট। এখানে বিভিন্ন ধরণের কোর্স আছে। এসব কোর্স করলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় তা সম্পর্কে জানা যায়। কোর্সের শেষে সার্টিফিকেট লাভ করার জন্যে পরীক্ষা দিতে হয়। এগুলো খুবই চ্যালেঞ্জিং কোর্স এবং সফলভাবে সম্পন্ন করতে পারলে যে ভাল চাকরি পাবেন তাতে কোনই সন্দেহ নেই।
ওয়েবসাইট : https://www.facebook.com/business/learn
Israt Borsha

ডিজিটাল মার্কেটিং এর জন্য বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হচ্ছে "সোশ্যাল মিডিয়া মার্কেটিং"। ব্যবসায়িক পণ্য প্রচারের জন্য এটিই সবচেয়ে ভালো মাধ্যম। একটি এক্টিভ কমিউনিটি তৈরী করতে হবে যার সকল মেম্বার রা এক্টিভ থাকবে, যেমন আমাদের এই WE গ্রুপটি।

Farjana Mashud

যদিও আমি নতুন, এখনো ভালো মত অভিজ্ঞতা হয়নি। তবুও আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং পণ্য/পরিসেবা কে যতটা হাতের নাগালে এনে দিয়েছে তেমনি কিছু কিছু সেলার বায়ার দের জন্য এটা খুব কষ্টকর হয়ে পড়েছে কাষ্টমার/সেলার স্যাটিসফেকশন পাওয়া। তবে আশার কথা হলো এখন পূর্বের তুলনায় ডিজিটাল মার্কেটিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। সকলের মতামত থেকে খুব ভালো মত ধারণা পাবো এ বিষয়ে।

Shampa Reza

আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি।কাল শেষ হবে।আমার মনে হয় কেউ ই-কমার্স বিজনেস করতে চাইলে তার ডি. মা. শেখাটা খুবই দরকার।কাস্টোমারদের সাথে যোগাযোগ তৈরির বেস্ট অপসন হচ্ছে ডিজিটাল মার্কেটিং....

Mondira Dewan

আমি বুঝি যত অনলাইন মাকেটিং আছে সেগুলো ডিজিটাল মাকেটিং। আর আগের তুলনায় ডিজিটাল মাকেটিং ভালো জনপ্রিয়তা লাভ করেছে।

Obonty Aakhi

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তারবিহীন টেক্সট মেসেজিং, মোবাইল ইনস্ট্যান্ট মেসেজিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক বিলবোর্ড, ডিজিটাল টেলিভিশন ও রেডিও চ্যানেল ইত্যাদি রয়েছে।

Obonty Aakhi

এসএমএস(SMS) মার্কেটিং, এমএমএস(MMS) মার্কেটিং, ব্লুটুথ মার্কেটিং, ইনফ্রারেড মার্কেটিং এর মাধ্যমে মোবাইল মার্কেটিং করা হয়।

Munni Akter

বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম হল ইন্টারনেট ভিত্তিক মাকেটিং হচ্ছে ডিজিটাল মাকেটিং। সহজ ভাষায় বলা যেতে পারে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি কোন পণ্য বা সেবা মাকেটিং করা হয়।

Obonty Aakhi

যখন আমরা ডিজিটাল মার্কেটিং স্কিল টা ব্যাবহার করে অন্য কারও প্রডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করি, সেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।

Obonty Aakhi

ডিজিটাল মার্কেটিং প্রয়োগ করে অনেক নতুন কাস্টমার তৈরি হয় এবং প্রতিযোগীদের সাথে সহজেই প্রতিযোগিতা করা যায়।

Najia Ahmed

ডিজিটাল মারকেটিং হচ্ছে কোন প্রোডাক্ট প্রচার করার জন্য আমরা যেই মাধ্যম ব্যবহার করি, ( এক কথায় , বুস্ট )
Mita Khatun

একটি অনলাইন শপ করতে ডিজিটাল মার্কেটিং এর কি কি পার্ট লাগে। আমি জানি একটি ওয়েব সাইট, ফেইজবুক পেইজ, ইউটিউব। আর কি কি লাগে?
Swadheenta Nusrat

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পণ্য বিক্রয়ের উদ্দেশ্য ক্রেতার নিকট উপস্থাপন করা এবং বিক্রয় করা,, এছাড়া কমেন্ট পড়ে আর অনেক কিছু জানতে পারলাম খুবই,,

No comments:

Post a Comment