ই-কমার্সে গ্রোসারি (মুদি) আইটেমের প্রয়োজনীয়তা, সম্ভাব্য বাজার নিয়ে আলোচনা করুন।


Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ২৩ জানুয়ারী ২০২০।

বিষয়ঃ ই-কমার্সে গ্রোসারি (মুদি) আইটেমের প্রয়োজনীয়তা, সম্ভাব্য বাজার, আপনার অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে খোলামনে আলোচনা করুন।

আজকের আড্ডা পোস্টে সবাইকে আন্তরিক স্বাগতম।

 — with Razib Ahmed and S M Mehdi Hassan.

January 23 at 9:55 PM ·

Public

S M Mehdi Hassan

শহরে বিশেষ করে ঢাকা শহরে অনলাইনে মুদি পণ্য কেনাকাটা করার বিশাল বাজার আছে। আর মুদি পণ্যের বাজার সবচেয়ে বড় ও সম্ভাবনাময়। এটা করার ফলে অনেকের প্রচুর সাশ্রয় হয়। কারণ অনেকে একসাথে কয়েকদিনের মুদি পণ্য, অনেকে আবার মাসের বাজারও করে। এরকম ক্ষেত্রে বিশাল পরিমাণ জিনিস পত্র বাজার থেকে আনা অনেক কষ্ট ও খরচের। সেখানে অনলাইনে কেনাকাটা করা গেলে অনেক আরাম হয়। মুদি পণ্যের বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নত সাপ্লাই চেইন ও ডেলিভারি মেনটেন করা। কারণ এসব পণ্য বেশি দিন রাখা যায় না।

Tonmoya Islam

অন্যান্য পন্যর মতো এটাও অনেক জরুরি একটা পন্য। আর এটা যদি অনলাইনে হয় তাহলে অনেক উপকার হবে। কারন উই হলো আমাদের সবার কাছে বিশ্বাস এর একটা জায়গা, সব শ্রেণীর মানুষের নাগালের মধ্যে এখানে সব পন্য পাওয়া যায়।এখানে যারা কাজ করে তারা সবাই অনেক স্বচ্ছ নিজের কাজের জায়গাই। তাই আমি মনে করি এটার প্রয়োজনীয়তা অনেক বেশি এবং গ্রোসারি পন্য এখনো অতোটা এভেয়লএবেল হয়নি অনলাইনে অন্যান্য পন্যের মতো তাই এটার চাহিদাও অনেক বেশি হবে বলে আমার ধারনা।


রিয়াদ হাসান বাদশা

প্রিয় ভাইয়া ই-কমার্স এ গ্রোসারি কিংবা মুদি পণ্যর ব্যবসা করতে হলে আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে, কেননা ই-কমার্স এ এখন এলিট এবং সেমি এলিট শ্রেণীর মানুষ গুলো কেনাকাটা করছে, মিড লেভেলের মানুষ গুলো ই-কমার্সে না আসা প্রজন্ত মুদি পণ্য নিয়ে ই-কমার্সে সুবিধা করা যাবেনা

রাজিয়া কবির

প্রয়োজন আছে ভীষণ রকম। ইতোমধ্যে কিছু অনলাইন বাজার ও তৈরি হয়েছে। চাল ডাল তার মধ্যে একটি। আরও বেশি হলে ভালো হবে। অনেকেই বাজার করার সময় বের করতে পারেন না। তাদের জন্য অনেক সুবিধা হবে। আর দাম টা যদি ঠিকঠাক থাকে তাহলে তো কথাই নাই।

Sharmin Akther

চালডাল নাম এর একটা অনলাইন মুদি শপ আছে ওদের এগিয়ে যাওয়া আর ওদের সার্ভিস সব কিছু মিলিয়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে।এ থেকে বোঝা যায় এই সেক্টরে কাজ করার মতো অনেক স্পেস এখনও ফাঁকা আছে।

Humaira Anzum

গ্রোসারি আইটেম যদি ঘরে বসে পাওয়া যায় তাহলে সব থেকে বেশি ভালো হয়। এই জিনিসগুলো কিনতেই বেশি ঝামেলা আর বেশি সময় নষ্ট হয়।
Maya Rahman

আমি আটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে মনে হচ্ছে সবাই বেস্ট কোয়ালিটি যতই চায় না কেন মূল্য বেশি হলেই নিতে চায় না, তা সে যতই ভাল কোয়ালিটি হোক না কেন।
এত দুর থেকে জিনিস এনেও কেউ বুঝতে চাইছে না যে কস্টিং টা বেশি হচ্ছে বেস্ট কোয়ালিটির জন্য


Biplob Kishore Deb

ই-কমার্সে গ্রোসারি বা মুদি পণ্যের দারুন সম্ভাবনা রয়েছে। প্রথমত মুদি পণ্য আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্যতম এবং আমাদের ব্যস্ত জীবনে সময় বের করে প্রতিদিন মুদি পণ্য কেনাকাটা করা সহজ কাজ নয়। অনলাইনে গ্রোসারি আইটেম কেনাকাটার মাধ্যমে তাই আমাদের মূল্যবান সময় বাঁচানো সম্ভব। দ্বিতীয়ত অনলাইনে গ্রোসারি পণ্যের দামও তুলনামূলকভাবে কম হয়ে থাকে। উপরন্তু, অনলাইনে একজন ক্রেতা কাঁচা সবজি থেকে শুরু করে প্যাকেটজাত পণ্য পর্যন্ত নানা প্রকার গ্রোসারি আইটেম একই সাইটে পেয়ে থাকেন, যেটা ট্র্যাডিশনাল মুদি দোকানে (ব্রিক-অ্যান্ড-মর্টারে) সম্ভব নয়। অর্থাৎ ক্রেতা বিশাল পণ্যসম্ভার থেকে নিজের পছন্দ অনুযায়ী মুদি পণ্য কিনতে পারেন অনলাইনে।
গত বছর এপ্রিলে প্রকাশিত এক জরিপে উপরে বর্ণিত তিনটি বিষয়কেই অ্যামেরিকা’তে অনলাইনে গ্রোসারি পণ্য বিক্রি বৃদ্ধির পেছনে প্রধান কারন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিজনেস ইনসাইডারে প্রকাশিত একটি রিপোর্টের তথ্য অনুযায়ী ২০১৬ থেকে ২০১৮ সময়কালে অনালাইনে গ্রোসারি পণ্য বিক্রি অ্যামেরিকাতে দ্বিগুন বৃদ্ধি পেয়েছে এবং ২০২৩ সালের মধ্যে অ্যামেরিকার অনলাইন গ্রোসারি মার্কেট ১১৭ বিলিয়ন ডলারে পৌছবে।
সময় ও অর্থের সাশ্রয় এবং সহজে কেনাকাটার সুবিধার কারনে আমাদের দেশেও ই-কমার্সে গ্রোসারি পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এতে কোন সন্দেহ নেই। বিশেষ করে তরুণদের মধ্যে- যাদেরকে পেশাগত কারনে নিয়মিত বাইরে যেতে হয়- তাদের মধ্যে অনালাইন গ্রোসারি দারুন জনপ্রিয় হবার সম্ভাবনা রয়েছে। পণ্য ডেলিভারি বা পিক-আপ এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে, তবে অনালাইনে গ্রোসারি পণ্যের চাহিদা যত বৃদ্ধি পাবে তত এই চ্যালেঞ্জ মোকাবেলা সহজতর হবে।
তথ্যসূত্রঃ Business Insider, Supermarket News

No comments:

Post a Comment