ই-কমার্সের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা


Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ২০ জানুয়ারি ২০২০।

বিষয়ঃ ই-কমার্সের সুবিধা অসুবিধা।
আজকের আড্ডা পোস্টে সবাইকে আন্তরিক স্বাগতম।

 — with Razib Ahmed and S M Mehdi Hassan.

January 20 at 9:35 PM ·

Public

MD Saim Hossain Sohel

বিশ্বস্ততা অর্জন করতে পারলে এবং সঠিক বিশ্বস্ত ব্যবসায়ীকে সিলেকট করতে পারলে আমরা ই কমার্স এর সঠিক সুবিধা ভোগ করতে পারবো।

Fahan Bristy

আমার কাছে সুবিধাই বেশী লাগে। কারন ঘুরে ঘুরে শপিং করাটা আমার অতটা ভালো লাগে না, আবার সবসময়ই যে দেখেশুনে সেরাটাই কিনব তা বলা যায় না, তারপর সবসময় সব জিনিস চাইলেও পাওয়া যায় না। বরং ই কমার্স সিস্টেমই ভালো। সময়ও নষ্ট হয় না আবার যা চাচ্ছি প্রয়োজনে প্রত্যন্ত এলাকা থেকে আনিয়ে হলেও পাচ্ছি।
S M Mehdi Hassan

সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। ঢাকা শহরে ঘরের বাইরে পা দিলেই টাকা গুণতে হয়। এখন ঢাকা সত্যি সত্যি খুবই ব্যয়বহুল শহর। প্রতিদিন মানুষের যাতায়াত ভাড়াতেই অনেক টাকা লাগে। এর সাথে আছে ট্রাফিক জ্যাম। এর মধ্যে ঘরে এসে কেউ যদি পণ্য ডেলিভারি দেয় তাহলে এই টাকার সাশ্রয় হয়, সময়ের সাশ্রয় এবং সামর্থের সাশ্রয়। শহরের মানুষের জন্যে এটা হচ্ছে ই-কমার্সের উপকারিতা। ঢাকাতে খাবার, মুদি পণ্য, সহ বিভিন্ন পণ্য ও সেবা ই-কমার্সের মাধ্যমে বিক্রি হলে ঢাকা বাসীদের জন্যে অনেক সুবিধা হবে।

গ্রামে শহরের মতো এত জ্যাম, এত ছোটাছুটি নেই। সেখানে মানুষের চাওয়াটা অন্যরকম। গ্রামের মানুষ শহরের বিভিন্ন সেবা সুযোগ সুবিধা ইন্টারনেটের মাধ্যমে পেতে চায়। যেমন- অনলাইনে ওষুধ বিক্রি, বই কেনা, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট। গ্রামে যেসব পণ্য ও সেবা সহজ প্রাপ্য নয় সেগুলো ই-কমার্সের মাধ্যমে মানুষ কিনবে যেমন- হাল ফ্যাশনের জামা-কাপড়, ইলেকট্রিক গ্যাজেট, অ্যাকসেসরিজ ইত্যাদি। এগুলোই হচ্ছে ই-কমার্সের সুবিধা। আর অসুবিধা তো নাই। কারণ ই-কমার্সের বাংলাদেশে এখনো উদীয়মান সেক্টর। এমন না যে ই-কমার্সের কারণে কোন কোন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।
সৈয়দা রাজিয়া বিল্লাহ

আসসালামু আলাইকুম। আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম। যাদের জন্য বেশিক্ষন ঘরের বাইরে থাকাটা দুস্কর তাদের জন্য ই-কমার্স একটা আশীর্বাদ। বায়ার সেলার দুজনের জন্যই। অনেকেই আছে ছাত্রজীবনেও আয় করছে এই ই-কমার্সের মাধ্যমেই। বেকারত্ব দূরীকরণে ই-কমার্স সবচেয়ে এগিয়ে আছে আমার মতে।
Moni Akter

আসসালামু আলাইকুম
ই কমার্সের সুবিধা অসুবিধা দুটি দিক ই রয়েছে কিন্তু অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি

**ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা হল এই ব্যবসা যেকোন যায়গা থেকে পরিচালনা করা হয় একই সাথে কাস্টমার রা যেকোন যায়গায় বসে পেইজ ওয়েবসাইট ভিজিট করতে পারে
**সময়ের মূল্য জীবনে অনেক বেশী
ই কমার্সের অন্যতম প্রধান সুবিধা হল কাস্টমার এর মূল্যবান সময় বেচে যাওয়া
মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে এক দোকান থেকে অন্য দোকানে গিয়ে ক্লান্ত হওয়া তাছাড়া অনেক সময় চলে যায় ই কমার্সে পেইজ/ওয়েবসাইট ভিজিট করতে পারবে খুবই কম সময়ে

**ই কমার্সে ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক বেশি পুজির দরকার হয় না কারন এতে শোরুম খরচ নেই বিদ্যুৎ বিলের বা দোকানের কর্মচারীদের আলাদা বেতন দিতে হয় না
তাছাড়া দোকান ডেকোরেশন এ অনেক টাকা খরচ হয় যা অনলাইনে হয় না




Moni Akter

**ই কমার্সে পেইজ গুলো দিনরাত ২৪ ঘন্টা ভিজিট করা যায় যেদিকে মার্কেট গুলো ১০/১২ ঘন্টা খোলা থাকে

**ই কমার্সে যে কোন সেক্টরের যে কোন বয়সের মানুষ আসতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক কিছু পড়াশুনা অবশ্যই জানতে হবে

**ই কমার্সের আরেকটি বড় সুবিধা হল এখানে খুব সহজেই ক্রেতার তথ্য পাওয়া যায়
কারন ই কমার্সে টার্গেট কাস্টমার নির্ধারন করা খুব জরুরি
ফেইসবুকে মানুষের ম্যাক্সিমাম তথ্য ই এখন পাওয়া যায় ক্রেতার রুচি পছন্দ অপছন্দ সম্পর্কে জানা যায়
ফলে বিক্রেতা সহজেই তার ক্রেতা টার্গেট করতে পারবে
ই কমার্সে মেইনটেইন্স খরচ তুলনামূলক কম হয়ে থাকে
Moni Akter

সুবিধার পাশাপাশি ই কমার্স এ কিছু অসুবিধা ও রয়েছে
**যেহেতু ক্রেতা নিজ হাতে পন্য চেক করে দেখতে পারেনা তাই যেসকল ব্যবসায়ী অসাধু তারা কাস্টমার দের ঠকাতে চায়
এই সকল অসাধুদের কারনে এখনো মানুষ অনলাইন থেকে কিনতে ভয় পায়
তবে ক্রেতাদের ও উচিত অনলাইন থেকে কেনার আগে সাবধান এবং সচেতন হওয়া

**ডেলিভারি এবং পেমেন্ট সিস্টেম নিয়ে এখনো ঝামেলা হয়
**আইডি হ্যাক করে সহজেই পেইজ হ্যাক করা যায় যা একজন ব্যবসায়ীর জন্য অনেক ক্ষতিকর
**ই কমার্সে এখনো দেশের সকল রকম পন্য নিয়ে কাজ করা যাচ্ছে না ।বিশেষ করে খাবার এবং পচনশীল পন্য নিয়ে কাজ করা খুবই চ্যালেঞ্জিং
**ইন্টারনেট গতি ই কমার্সে এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে
তবে ডেলিভারি এবং পেমেন্ট সিস্টেম আগের তুলনায় সহজ হচ্ছে এবং নিজে আইডিকে শক্তিশালী রাখতে পারলে সিকিউরিটির বিষয় গুলো ঠিক রাখলে আইডি পেইজ হ্যাক রোধ করা সম্ভব

Munni Akter

ই কমাস অনলাইন কেনাকাটা করতে সুবিধা অনেক এখন ঘরে বসে সবকিছু পাওয়া যায়। ঢাকা শহর জানজটের শহর। ঘর থেকে বাহির হলে যানজটের কবলে পড়তে হয়।যেকোনো জায়গা থেকে অডার করলে ঘরে বসে ডেলিভারি পেয়ে যাচ্ছি। সময় বাচে আবার কষ্ট কম।এতে ক্রপতা ও বিক্রেতা দুজনের সুবিধা।
Moni Akter

দেশের বেকারত্বের হার কমাতে ই কমার্স অনেক বড় ভূমিকা
এটি ই কমার্সের অনেক বড় সুবিধা
কারন দিন দিন মানুষ ইন্টারনেটমুখী হয়ে উঠছে
এক সময় সব কিছুই অনলাইনে চলে আসবে
৫ মাস আগে অনেকেই হয়ত ভাবতে পারিনি অনলাইন থেকে মানুষ চাল কিনবে
কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি দেলোয়ার ভাইয়ের তুলশীমালা ১ মাসে ৪০০ (যতদূর মনে পড়ে) কেজি বিক্রি হয়েছে
তাহলে এখন মানুষ ই কমার্স থেকে শুধু ড্রেস,গয়না, কসমেটিক্স ই কিনে না চাল পিঠা নকশী কাথা ও কিনে
Samsun Nahar

সব চাইতে বড় সুবিধা ই কমার্সে আমরা অনেক এলাকার কাস্টমার পাচ্ছি। মেয়েদের জন্য আমি বলবো আশির্বাদ স্বরুপ, ঘরে বসে অনেকেই কাজ করতে পারছে, ই কমার্স আছে বলে অনেক মেয়ে নিজের জন্য কিছু ভাবতে পারছে।

Tania Jemmy

ই- কমার্সের সুবিধা অনেক ,সবাই মোটামুটি বলেছে। আমার জন্য ই- কমার্স একটা আশীর্বাদ কারন, আমার মতো যারা বিভিন্ন কারনে সময় মতো নিজের ক্যারিয়ার গড়তে পারে নাই তারা এর মাধ্যমে নিজের একটা পরিচয় তৈরি করতে পারছি।
Humaira Anzum

ই-কমার্সের সুবিধা অনেক। ক্রেতা হিসেবে ঘরে বসে পণ্য পাই। একসাথে অনেক পণ্য দেখে পছন্দ করার সুযোগ থাকে। একজায়গায় বসে সারাদেশের ক্রেতাদের পণ্য দেখতে পাই। বিক্রেতা হিসেবে ঘরে বসে দেশ এবং দেশের বাইরে নিজের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছি।
অসুবিধা হলো প্রতারণা যা ক্রেতা, বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আস্থা অর্জন বেশি জরুরী।

Nusrat Jahan Shimu

২দিক সমান ভাবে আছে।
যতটা সহজ মনে হয় ততটা সহজ না এই প্লাটফর্মটা।
কাচামাল সংগ্রহ করা,তৈরির পর মার্কেটভ্যালু কেমন তা খোঁজ রাখা,পণ্য বিক্রি না হওয়ার ভয়,অর্ডার কেন্সেল হওয়া
আবার সুবিধাও অনেক আছে।সবচেয়ে বড় সুবিধা হলো নিজের সৃজনশীলতাকে যাচাই করা যায়।😇
রাজিয়া কবির

ই কমার্স অনেক সহজলভ্য। যারা বাইরে অফিস করতে পারেন না। তারা ঘরে বসে উপার্জন করতে পারেন। কোন নির্দিষ্ট অফিস টাইম নাই। তবে হ্যা এখানে ও অনেক বেশি সময় দিতে হয়। তবে তার জন্য 9-5টা ডিউটি করতে হয় না। যেকোনো সময় যে কোনো জায়গা পণ্য কেনাবেচা করা যায়। আর অসুবিধা এখানে ক্রেতা পণ্য হাতে ধরে যাচাই করতে পারেন না। আর বিক্রেতা ও তার পণ্যের মান সরাসরি দেখাতে পারেন না। শুধুমাত্র লিখেই বোঝাতে হয় সব।
Maya Rahman

মেয়েদের জন্যে অনেক সুবিধা, নিজের সংসার সামলিয়ে, অন্যান্য অনেক দায়িত্ব সামলিয়েও নিজের একটা আলাদা পরিচয় গড়ে তোলা সম্ভব হয়েছে এখন

No comments:

Post a Comment