Writer, Blogger : Partho Pratim Mazumder. I am an Content Writer. This Partho Notes blog is just a round of my life which I see, think, write, Thank you for being patience and reading Me, writer: Partho Pratim Mazumder
কাস্টমার সেলার সম্পর্ক তৈরি, গুরুত্ব, প্রয়োজনীয়তা, পদ্ধতি নিয়ে আলোচনা
Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ১৬ জানুয়ারি ২০২০।
বিষয়ঃ কাস্টমার সেলার সম্পর্ক তৈরি, গুরুত্ব, প্রয়োজনীয়তা, পদ্ধতি সহ সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করুণ। অর্ডার রেডি হতে বিলম্ব বা কোন অসুবিধা হলে করণী কি এবং কিভাবে কন্ট্রোল করেন?
একজন কাস্টমার হিসেবে সেলারের সাথে কেমন ও কিভাবে আচরণ করেন বা করতে হয় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করুন।
সবাইকে আড্ডা পোস্টে আন্তরিক স্বাগতম।
— with Razib Ahmed and S M Mehdi Hassan.
January 16 at 9:28 PM · Facebook Lite ·
Public
Abdur Razzak
ই-কমার্স ব্যবসায়ে বলে না,যে কোন ব্যবসায় করতে হলে কাস্টমারকে সবসময় গুরুত্ব দিতে হবে।সে কি চাই কিভাবে চাই সেটা খেয়াল করতে হবে।একটা কথা মনে রাখতে হবে কাস্টমার সবসময় ঠিক।
Nondini Alam
আমার ২.৫ বছরের অভিজ্ঞতা বলে অনলাইনে কাস্টমার খাতির করাই প্রধান। পণ্য ভাল দেয়া যতটা জরুরী কাস্টমারের সাথে ভাল সম্পর্ক তৈরী করা তার থেকে বেশী জরুরী।
অর্ডার প্রসেস/ ডেলিভারী যে কোন সমস্যাতেই নম্রভাবে পুরো বিষয়টা বুঝিয়ে বললে যে কেউ মেনে নেয়। মানে আপনি হয়তো ভাবছেন এই ডিফেক্ট টা তো আগে চোখে পড়ে নি, এখন কি করি! সাথেই নক দিয়ে/ ফোন দিয়ে বলেন সমস্যা, ছবি তুলে দেখান, দেখবেন উনি সহজ সমাধান দিবেন, আর প্রোডাক্ট হাতে পেয়ে যদি কেউ সন্তুষ্ট না হয় রিটার্ন চাইবেন, দেখবেন বেশির ভাগ মানুষ খুশি হয়ে রিটার্ন দিবে না।
এভাবেই সততা দিয়ে সেলার- কাস্টমার অমূল্য সম্পর্ক তৈরী হয়।
Niger Fatema
বিক্রেতা হিসাবে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা খুব জরুরি।এর দ্বারা একটি সম্পর্ক তৈরি হয় ,যেইটা চাইলে অনেক সময় ধরে রাখা যায়।ব্যাবহার এবং ধৰ্য্য অনেক বড় ব্যাপার কারন মানুষ বিভিন্ন ধরনের হয়,তাই বোঝে সব কিছু হ্যান্ডেল করতে হবে।
কাস্টমার হিসাবে আমি চাবু ভালো পণ্যের সাথে সাথে ভালো বিক্রেতা।
Swadheenta Nusrat
একজন সেলার হিসেবে বলব কাস্টমার সেলার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে হবে বন্ধুত্বপূর্ণ কথাটা কেন যেন একটু দূরত্ব মনে হয় আমার কাছে। একজব কাস্টমারকেপরিবারের সদস্য এর মতো ভাবতে হবে কারণ আমি যেমন আমার পরিবার এর কারও জিনিস কেনার সময় খুব ভালোভাবে দেখে কিনবো ঠিক তেমনই আমি যখন কাস্টমারকে আমার প্রোডাক্ট প্রোভাইট করব তখন নিজের পরিবার কেউ একজন ভাবো,, পরিবার এর কাওকে কখনও খারাপ কিছু দেয়া যায়না এবং কাস্টমার হচ্ছে ব্যবসায় এর মূল কারণ কাস্টমার যদি পণ্য না কিনে তাহলে আমি পণ্য কার কাছে বিক্রি করব,, তাহলে আমি কিসের সেলার? তাই কাস্টমার এর গুরত্ব এবং প্রয়োজন সবথেকে বেশি
এবং কখন প্রোডাক্ট দিতে বিলম্ব হলে অথবা কোন অসুবিধা হলে বিষয়টি আন্তরিকতা সাথে কাস্টমার সাথে বলব এবং সমস্যা সমাধান করব
Mondira Dewan
অবশ্যই কাস্টমারের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এই যেমন আমার এই মাসে ডেলিভারি দিতে দেরী হচ্ছিল আমার কিছু সমস্যার কারণে। তাই আমি কাস্টমাদেরকে জানাই যে, আমার দেরি হবে আমার একটু সমস্যা। আপনার/ আপনাদের কি আজেন্ট লাগবে কিনা। আমার থেকে মেসেজ পেয়ে উনারা আমাকে সুন্দর করে বললেন আমার সুবিধা মত দিতে। তাদের সাথে ভালো সম্পর্ক হয়েছে বলেই তারাও আমাকে সে সুযোগটা দিয়েছে।
Walijah Noor
অনলাইন বিজনেসে ক্লায়েন্ট ডিলিংস সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি আমি। শুধুমাত্র ওউনারের ব্যাবহার সাথে অবশ্যই প্রডাক্ট কোয়ালিটি মেইনটেইন করে একটা ক্লায়েন্টকে প্রথম পারচেজ থেকে রেগুলার ক্লায়েন্ট বানানো সম্ভব! 🙂
ডেলিভারি বা অর্ডার প্রসেসিংয়ে যেকোন ব্যাপার আমি আমার কাস্টমারদের সাথে খোলাখুলি আলাপ করি আর আলহামদুলিল্লাহ এর জন্য ভালো ফিডব্যাকও পাই!
Munni Akter
আমার তিন বছরের অভিজ্ঞতা থেকে বলি কাস্টমারের সাথে সুন্দর ও বন্ধুত্ব সুলুভ ব্যবহার করতে হবে। বিজনেস এর জন্য কাস্টমারের চাওয়া ওপাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি। একটা কথা মনে রাখতে হবে কাস্টমার খুশি থাকলে দিন শেষে আখেরি আপনার থাকল।
Swadheenta Nusrat
এবং একজন কাস্টমার হিসেবে বলব কাস্টমার সেলার সাথে আমার সম্পর্ক ঠিক তেমনি যেমন সেলার কাস্টমার। কোন ধরনের সমস্যা হলে সেলার কে জানাবো এবং সমস্যা সমাধানের চেষ্টা করব,,কাস্টমার হিসেবে সেলার সাথে সম্পর্ক ভদ্র এবং আন্তরিক হওয়া উচিত কারণ সেও আমার মতো একজন মানুষ
Nur Minar
রিলেশন রিলেশন রিলেশন👌👌
সেলসের জগতে রিলেশন এর ঊর্ধে কোন কিছু নেই। যে যত বেশি সম্পর্ক গড়তে পারবে মার্কেটে তার প্রভাব তত বেশি হবে। বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি এবং রিলেশনের কারণে মার্কেটে অন্য কোম্পানির প্রতিনিধিদের তুলনায় নিজের ও নিজের কোম্পানিকে ভালো অবস্থানে ধরে রাখতে সক্ষম হয়েছি।
পণ্যের গুণাগুণও সেলসের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। পণ্য তৈরিতে দেরি হলে সেটিও রিলেশনের/সুসম্পর্ক দিয়ে কাস্টমারের কাছ থেকে সময় চেয়ে নিতে হবে। এমন অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু সুসম্পর্ক ও সুন্দর ব্যবহারের বুঝিয়ে পরের দিন পণ্য বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তা নির্দিষ্ট সময়ের ১ ঘন্টা আগে দেয়ার চেষ্টা করতে হবে,তবেই কাস্টমারের মন জয় করে সাফল্যে পৌঁছাতে সক্ষম হবো।
ঠিক একিভাবে কাস্টমার হিসেবেও সেলারের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। আমাদের প্রয়োজনীয় পণ্য পেতে হলে আমাদের প্রয়োজনের গুরুত্বটা সুন্দর ব্যবহারের মাধ্যমে সেলারকে উপস্থাপন করতে হবে। নির্দিষ্ট সময়ের আগে সেলারকে জানিয়ে রাখতে হবে আমাদের প্রয়োজনের কথা,যাতেকরে সঠিক সময় পণ্য সরবরাহ দিতে সেলারকে হিমসিম খেতে না হয় বা সঠিক সময়ে দিতে পারে। এছাড়াও আমাদের প্রয়োজন মতো বা চাহিদা অনুযায়ী সেলারকে অর্ডার করতে হবে।
Rabeya Akter Panna
অনলাইন বিজনেস এ,আমি ৩ টা বিষয়,কঠোরভাবে মেনটেইন করি,
১.সুসম্পর্ক
২.অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার এবং
৩.একদম টাইম অনুযায়ী হোমডেলিভারি।
তারপর ও যদি কোনো কারনে দেরি হয়,আমি তাদের বুঝাইয়া বলি,তারা বোঝে।সবচেয়ে ভালোলাগে,আমার কাস্টমারদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
Shahana Islam
আসসালামু আলায়কুম, সবাইকে স্বাগতম আড্ডা পোস্ট এ৷ আজকের বিষয়টি, একজন কাস্টমার ও সেলারের জন্য খুবই গুরুত্ব,
একজন কাস্টমার এর সাথে একজন সেলার এর সম্পর্ক তৈরি হয়, যখন প্রোডাক্ট ছবি পেইজে যায় তখন থেকেই৷ কাস্টমার ইনকোয়েরি করতে পারে প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য, হয়তো তখন সে নিবেনা, কিন্তু একজন সেলার যদি আন্তরিকতা দিয়ে কাস্টমার এর ইনকোয়েরি পুরন করে তবে তখন না ক্রয় করলেও পরবর্তীতে কাস্টমার ক্রয় করতে পারে৷
বেশির ভাগ সময় আমরা নিদিষ্ট সময়ে ডেলিভারী দিতে পারিনা, সেই ক্ষেত্রে.. যে বারতি সময় আমাদের প্রয়োজন হয় সে বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করলে দু জনের মাঝে আন্তরিকতা বাড়ে৷ আমি আমার কথা বলি অনেক সময় এমন হয় আমি তখন তাদের সাথে কথা বলে নেই৷
Maliha Farjana
"কাস্টোমার ইস অলয়েজ রাইট," সবার প্রথমে এই কথাটার সাথে একাত্ম হতে হবে।খুব ভালো ভাবে কাস্টোমার ডিলিংস শিখে তারপর বিজনেস এ আসা উচিত। আর এই ব্যাপারটি যদি কারো দখলে না থাকে অবশ্যই সেটা নিয়ে রেগুলার প্র্যাকটিস করে দক্ষতা বাড়াতে হবে। মোট কথা, কাস্টোমারকে খুব ভালো ভাবে হ্যান্ডলিং করতে না পারলে আপনার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টস ও আপনি সেল করতে অপারগ হবেন।
আর অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে প্রোডাক্টসের ইনস এন্ড আউট সব ক্লিয়ার কন্সেপন দিতে হবে। আপনার প্রোডাক্টস ডেলিভারি নিয়ে কোন রুলস রেগুলেশন বা অপারগতা থাকলে সেটা অবশ্যই ক্লিয়ার করতে হবে।প্রোডাক্টস হাতে পাবার আগ পর্যন্ত সব আপডেট জানানো আর হাতে পাবার পর কাংখিত প্রোডাক্টস পেয়ে কাস্টোমার এর অভিব্যক্তি জানার প্রয়াস থাকতে হবে।সোজা কথা কাস্টোমার সাইকোলজি রিডিং
পাওয়ার এই ক্ষমতা অবশ্যই থাকতে হবে।
Kazi Anisa
আমি যদি মনে করি আমার দেরি হবে তাহলে বিনয়ের সাথে ক্রেতাকে জানাই। সাধারণত সমস্যা হয় না, আর যদি সমস্যা হয় তাহলে বিনয়ের সাথে অর্ডার বাতিলের সুযোগ দেই। কাস্টমার সাথে সৌহার্দ্যের সম্পর্ক বাধ্যতামূলক। কারন ক্রয় বিক্রয় একটি চলমান প্রক্রিয়া।
Nilufar Yasmin Neela
নিজের জন্য যে জিনিস চাইব। কাস্টমারকেও তেমন প্রোডাক্ট দিতে চেষ্টা করি। প্রোডাক্ট রেডি না করে সাধারণ পেইজে অাপলোড দেই না। অার কাস্টমারের সাথে কখনও খারাপ ব্যবহার করি না। তা সে যেমন ব্যবহারই করুক না কেন।
Sharmin Islam Omi
একজন সেলার আর কাস্টমার হচ্ছে আয়নার মতো,দুজনকেই দুজনের জায়গা থেকে স্বচ্ছ থাকা লাগে।অবশ্যই একে অন্যের মনের ভাব বোঝাটাও জরুরি যাতে সেলার কাস্টমারের কিনতে এবং বিক্রি করতে সুবিধা হয়😊
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment