উইতে কেনাকাটার বিষয়ে আলোচনা


Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ১৫ জানুয়ারি ২০১৯।

বিষয়ঃ উইতে কেনাকাটা।

আড্ডা পোস্টে সবাইকে আন্তরিক স্বাগতম।

 — with Razib Ahmed and S M Mehdi Hassan.

January 15 at 9:43 PM · Facebook Lite ·

Public


Salma Alam

উই হলো কেনাকাটা বেস্ট প্লাটফর্ম কারন এখানে টেস্টার সেলার পাওয়া যায়, ক্রেতাদের যে সম্মান করা হয় তা কি
অন্য কোথাও পাওয়া যায়, মনে হয় না। ধন্যবাদ এ এক ক্রেতা ও বিক্রেতা বিশ্বাসের মেলা বন্ধন💕।

S M Mehdi Hassan

সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। অনেকেই উই গ্রুপের সদস্য এবং পুরুষ সাপোর্টারদের থেকে এখন পণ্য কেনাকাটা করছেন। এটা সম্ভব হয়েছে কারণ তারা গ্রুপে সক্রিয়, অনেকে নিয়মিত পোস্ট কমেন্ট করেন, অনলাইন আড্ডাতে অংশ নেন, বিভিন্ন ইভেন্টে সবার সাথে কথা বলেন। তাদেরকে বার বার দেখতে দেখতে। অনলাইনে, অফলাইনে তাদের সম্পর্কে পড়ে, তাদের পোস্ট পড়ে লোকজন তাদের চিনে গিয়েছে।

Muna Rahman

WE এর ব্যবসায়ী সদস্যগণ ইতোমধ্যেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। তাই পণ্যের মান নিয়ে কোন সন্দেহ নেই। তাছাড়া একই প্ল্যাটফর্মে হওয়ায় দৈনন্দিন ও বিশেষ বিভিন্ন পণ্য গুলো একই স্থানে পাওয়া যায়, যা বর্তমান যান্ত্রিক জীবনে একটা বড় সুবিধা যোগ করে।

Kakoly Russell Talokder

এই দৌড়ে আমি প্রথম শারিতে আছি।😁
গ্রুপে একটিভ এবং পরিচিত মুখ দেখলেই মনে মনে লিস্ট করে ফেলি কবে কার কাছ থেকে কি কিনবো।
কারণ, অথেনটিক / ট্রাস্টেড সেলার শুধুমাত্র মুখে মুখে বলে হওয়া যায়না।আস্থা অর্জন করতে হয়।আর উইতে যারা একটিভ তারা আস্থা অর্জন করতে পারে।এর মধ্যে কেউ খারাপ পণ্য দিলেও জবাবদিহিতার সুযোগ আছে।
তাই চোখ বন্ধ করে এখানে অনলাইনে কেনাকাটা করা যায়।
Biplob Kishore Deb

উই’তে কেনাকাটা মানেই ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই বিশেষ একটি অভিজ্ঞতা। সাধারণত কোন উৎসবকে ঘিরে কেনাকাটার কথা শোনা যায়, কিন্তু উই’তে প্রতিটি কেনাকাটাই যেন এক উৎসবের আমেজ তৈরি করে। এটা সম্ভব হয়েছে কারন এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যার মূলে রয়েছে আস্থা ও বিশ্বাস। আর এই আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে কারন স্যার গ্রুপে প্রথম থেকেই পোস্ট-কমেন্ট করার উপর জোর দিয়েছেন, এবং এর মাধ্যমে দেশীয় পণ্য সম্পর্কিত তথ্য ও জ্ঞানের আদানপ্রদান নিশ্চিত করেছেন। এর ফলে একদিকে যেমন ক্রেতা ও বিক্রেতার মধ্যে দারুন একটি সম্পর্ক তৈরি হয়েছে, অন্যদিকে দেশীয় পণ্যের উপর প্রচুর কন্টেন্ট তৈরি হয়েছে গ্রুপে- ফলে উই এখন রীতিমতো দেশীয় পণ্যের এক লাইব্রেরিতে পরিণত হয়েছে।
উইয়ের প্রতিটি কেনাকাটাই উৎসবমুখর হয়ে উঠায় অবদান আছে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। বিক্রেতা যেমন পোস্ট-কমেন্টের মাধ্যমে সাধারণভাবে নিজের পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেন (অবশ্যই সেটা সেল পোস্ট আকারে নয়), ক্রেতাও তেমনি পোস্ট-কমেন্টের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা এবং পণ্য সম্পর্কে নিজেদের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গি বিক্রেতার সামনে তুলে ধরেন, যেটা বিক্রেতার জন্য দারুন এক গাইডলাইন হিসেবে কাজ করে। পাশাপাশি বিক্রেতা যেমন কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে তার সামর্থ্যের সেরাটুকু দিয়ে ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করেন, তেমনি ক্রেতাও পণ্যের ও কাস্টমার সার্ভিসের রিভিউ দেয়ার মাধ্যমে বিক্রেতাকে এগিয়ে যেতে সাহায্য করেন।
উই’তে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার এই সমান অংশগ্রহণ সম্ভব হয়েছে কারন স্যার সব সময়ই ক্রেতা বা কাস্টমারদের বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যার ফলে কেনাকাটার যেমন একটি আনন্দময় পরিবেশ তৈরি হয়, তেমনি ক্রেতাও দেশীয় পণ্যের এগিয়ে যাওয়ায় অবদান রাখতে পেরে গর্বিত বোধ করেন।
স্যারের তত্ত্বাবধানে গত পাঁচ মাসে উইয়ের মাধ্যমে দেশীয় পণ্য দারুন শক্তিশালী একটি ভিতের উপর দাড়িয়ে গেছে। দেশীয় পণ্য সম্পর্কে প্রচলিত বিভিন্ন মিথ বা ভুল ধারণা যেমন ভেঙ্গে গেছে, তেমনি এর জনপ্রিয়তাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পরিচিত-অপরিচিত বিভিন্ন দেশীয় পণ্য সম্পর্কে মানুষের জানার সুযোগ হচ্ছে। তারই প্রতিফলন দেখা গেছে সম্প্রতি ‘উই কালারফুল ফেস্ট ২০১৯’-এ মাত্র আট-নয় ঘন্টার মধ্যে ছয় লক্ষ টাকারও বেশি মূল্যের দেশীয় পণ্য বিক্রি হওয়ার মধ্য দিয়ে। উইয়ের মাধ্যমে দেশীয় পণ্যের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আরো বেশি জনপ্রিয় হয়ে উঠুক আমাদের বিভিন্ন দেশীয় পণ্য- এই কামনা করি। অনেক অনেক শুভকামনা রইলো সকলের জন্য।

No comments:

Post a Comment