ফেসবুক পেজ সক্রিয় রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা

আড্ডা পোস্ট ৩০ জানুয়ারী ২০২০ 1

Md Daloare Hossain ▶ ‎Women and e-Commerce forum ( WE )

আড্ডা পোস্ট ৩০ জানুয়ারী ২০২০।

বিষয়ঃ ফেসবুক পেজ সক্রিয় রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পেজ সক্রিয় রাখার উপায় গুলি নিয়ে আলোচনা করেন।

আজকের আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।

 — with Razib Ahmed and S M Mehdi Hassan.

January 30 at 9:30 PM ·

Public
S M Mehdi Hassan

সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। উই এর নারী উদ্যোক্তাদের সবাই ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রি করেন তাই তাদের ব্যবসার জন্যে ফেসবুক পেইজ খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজকে সক্রিয় রাখার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত পণ্যের ছবি, পোস্ট সহ বিভিন্ন বিষয়ে কনটেন্ট আপলোড করা। তবে ফেসবুক সম্প্রতি তাদের পলিসিতে বড় পরিবর্তন নিয়ে এসেছে। নতুন এই পরিবর্তনে এখন ফেসবুক গ্রুপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। এই বিবেচনায়। উই এর যারা নারী উদ্যোক্তা আছেন তারা উই গ্রুপে যদি নিয়মিত সক্রিয় থাকেন, পোস্ট দেন, কমেন্ট করেন তাহলে অনেক ভাল হবে। একই সাথে অনলাইন আড্ডা এবং অফলাইন ইভেন্ট, মেলা এই গুলোতে যত বেশি অংশ নেবেন লোকে তত আপনাকে চিনবে। এসব কাজের ফলাফল যেটা হবে, যে এমনিতেই অনেকে আপনার পেইজে ভিজিট করবে এবং আপনার পেইজ সক্রিয় থাকবে।
Tania Jemmy

আমার অনলাইন বিজনেসটা শুরু হয়, ২০১৭ সালে। বিগত ২০১৮ সালে বিভিন্ন কারনে আমি আমার পেইজের প্রতি কেয়ার করতে পারছিলাম না। পেইজে তেমন আপডেট না দেয়ায় আস্তে আস্তে রেসপন্স কমে যেয়ে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এমন অবস্থায় পরবর্তীতে পেইজকে তুলে আনা খুব কষ্টকর।

Shampa Reza

ফেজবুক পেজ সক্রিয় রাখা খুবই জরুরী আমার মনে হয়।কারন আমার পেজ যদি একটিভ না থাকে তাহলে মানুষ জানবে কিভাবে আমার প্রডাক্ট সম্পর্কে।প্রতিদিন যদি একটা পেজে পোস্ট দেওয়া যায় তাহলে প্রতিদিন আপনার পেজের নোটিফিকেশন চলে যাবে সবার কাছে।তখন যে লাইক দিবে সাথে সাথে তার বন্ধু রাও দেখতে পারবে আপনার পোস্ট।আর যখন প্রতিদিন আপনার পোস্ট মানুষের চোখে পড়বে তখন তার মাথায় আপনার পেজের নাম এবং আপনি কোন টাইপ প্রডাক্ট নিয়ে কাজ করেন সেটা সবাই জানবে।একদিনে সব ছবি না দিয়ে আমরা প্রতিদিন একটা করে পোস্ট দিতে পারি।এতে করে আমার পেজটা একটিভ থাকবে।ধন‍্যবাদ সবাইকে....
Jannatul Mukta

বিজনেস এর ক্ষেত্রে অনেক গুরুত্ব রয়েছে পেইজের,,,,, কাস্টমার রা পেইজ দেখে ধারনা করে সেলার এর,,,,,, তাই পেইজ একটিভ রাখা দরকার 💜💜💜

আলী বাবা

পেজ সক্রিয় রাখার উপায় হচ্ছে,সব সময় পেজে একটিভ থাকতে হবে নিয়ম করে এবং পেজের সদস্যের মতামত শুনতে হবে সেই সাথে তাদের মতামতের উত্তর দিতে হবে।

Aysha Siddika

ফেসবুক হ্যাক হওয়ার ব্যাপারে কিভাবে সতর্ক থাকতে পারি জানাবেন। কারন এটা ব্যবসার একটা ভাইরাসের মত।
Naharay Jannat Misty

Aysha Siddika গুরু তোমার সিকিউরিটি ২ ফেক্টর করতে হবে । পাসওয়ার্ড এ ভিন্নতা আনতে হবে

রাজিয়া কবির

ই কমার্সে ফেসবুক পেজ সচল রাখা খুব জরুরী। আর পেজ সক্রিয় রাখতে নিয়মিত পোস্ট অনিবার্য ব্যবসায়িক পোস্টের পাশাপাশি ভিন্ন ধর্মী পোস্ট ও দেয়া দরকার। এতে গ্রাহকের আগ্রহ বাড়ে।

Zannatul Husna Bristy

পেজ এ ছবি আপলোড এর পাশাপাশি, কাস্টমারদের রিভিউ পোস্ট করা , আড্ডা পোস্ট করে কাস্টমারদের চাহিদা সম্পর্কে জানা, পেজকে একটিভ রাখার জন্য সীমিত লাভে পন্য বিক্রি করা তাহলেও কাস্টমাররা পেজে একটিভ হয়, বিভিন্ন কনটেস্ট দিয়ে গিফট এর ব্যবস্থা করা। আমারা মনে হয় এগুলো পেজ কে সক্রিয় রাখতে অনেক হেল্প করে 😌
Asma Khatun

উই থেকে যতটুকু জেনেছি এবং শিখেছি তাতে আমার মনে হয়,ফেইজবুক পেইজ সক্রিয় রাখা অনেক জরুরি।এতে করে পরিচিতি বাড়ে,আর তার জন্য একটিভ থাকতে হবে।☺️p

No comments:

Post a Comment