অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল-বাংলা অনুবাদ- অংক এক

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

দৃশ্য এক, অংক এক

বেট্রাম, রিজিলিয়নের কাউন্টেস, হেলেনা, লেফিউর প্রবেশ, এবং সবাই কালো পোশাক পরিহিত।

কাউন্টেস -নিজের ছেলেকে বিদায় দিতে যেনো আমার বুকটা ফেটে যাচ্ছে।

বেট্রাম- পিতার মৃত্যুতে আমার অনেক কস্ট হচ্ছে। কিন্তু রাজার আদেশ যে আমাকে মানতে হবে।

লেফিউ-রাজা আপনাদের কাছে মাননীয়, ম্যাডাম। আর, তিনি তোমার কাছে পিতার সমান, পুত্র। আর আপনারা সবাই সুখে দুঃখে তার সাথে গিয়ে দাড়ান। তিনি অবশ্যই আপনাদের ভালো চাইবেন। 

কাউন্টেস- আমরা কিভাবে তার পাশে গিয়ে দাড়াতে পারি?

লেফিউ- তিনি ডাক্তারদের উপর থেকে ভরসা উঠিয়ে ফেলছেন। তাদের পিছনে অনেক সময় এবং অর্থ ব্যয় করেছেন। কিন্ত কিছুতেই কিছু হচ্ছে না।

কাউন্টেস-  (হেলেনার দিকে লক্ষ্য করে) এই যুবতি মহিলার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। আমার বলতে কস্ট হচ্ছে,  আজ যদি তিনি বেচে থাকতেন তাহলে রাজাকে সুস্থ করে তুলতেন।

লেফিউ- আপনি কার কথা বলছেন, ম্যাডাম? 
কাউন্টেস- তার কাজের অনেক যশ ছিল। তিনি আর কেউ নন জিনার্ড ডি নারবন।
লেফিউ- তিনি সত্যিই চমতকার মানুষ ছিলেন। রাজা অবশ্য পরে তার কথা স্মরণ করে দু:খ প্রকাশ করেছিলেন। তিনি বেচে থাকলে অবশ্যই রাজাকে আজ বাঁচিয়ে তুলতেন।
বেট্রাম- রাজার, শারীরিক দুর্বলতা আসলে কি বিষয়ে, মাননীয় লর্ড? 
লেফিউ- ফিস্টুলা।
বেট্রাম- আমি এই ব্যাপারে আগে শুনি নি।
লেফিউ- ব্যাপারটা উড়িয়ে দিবেন না। মহিলা কি জিনার্ড ডি নারবনের কন্যা।
কাউন্টেস- জি, তার একমাত্র মেয়ে, আমার কাছে রেখে গিয়েছেন। তাকে নিয়ে আমার অনেক আশা আছে। উপযুক্ত শিক্ষা দিক্ষা দিয়ে তাকে মানুষ করবো। শিক্ষিত হয়েও যদি কেউ মানুষের মতন মানুষ না হয় পরে সেই শিক্ষা দিক্ষা সমাজের জন্য অভিশপ্ত হয়ে যায়। কিন্ত হেলেনার ব্যাক্তিত্ব চরিত্র হয়েছে বাবার মতন। সে তার বাবার মতই সৎ। 
লেফিউ- তার চোখের জল দেখলেই বুঝা যায়, ম্যাডাম।
কাউন্টেস- এই চোখের জল তার সমস্ত প্রশংসা এক মুহুর্তে শেষ করে দিতে পারে। বাবাকে মনে পড়তেই তার মুখ থেকে খুশি চলে যায়। হেলেনা, আর না। মানুষ তোমাকে দেখে যাতে বেশি শোকগ্রস্ত মনে না করে।
হেলেনা- আমি সত্যিই দুঃখিত ।
লেফিউ- কারো মৃত্যুতে শোক করা উচিত, কিন্ত শোকে পাথর হওয়া উচিত নয়।
কাউন্টেস- যদি বেচে থাকার চেয়ে জীবন যদি শোকের হয়, তাহলে শোকগ্রস্ত হয়ে সে মারা যাবে।
বেট্রাম- ম্যাডাম, আমি আপনার আশির্বাদ কামনা করি।
কাউন্টেস- আশির্বাদ করি, বেট্রাম। তুমি তোমার বাবার মতন হও। তুমি অভিজাত বংশের রক্ত নিয়ে জন্মেছো। সেটি অধিকার করে নাও। সবার কাছে ভালো হও,  কাছের লোকদের বিশ্বাস করো, আর বাকি সবাইকে ভুল ভেবো না। শক্তি, ক্ষমতা দিয়ে শত্রুদের পরাজিত করো। মিত্রদের সম্মান দাও। বেশি বকো না, আবার চুপ করে থেকো না। তাহলে, আমি মনে করবো স্বর্গ থেকে আমার প্রার্থনার উত্তর এসেছে। বিদায়, আমার লর্ড।

(লেফিউ এর প্রতি) সে অদক্ষ কিন্ত সৎ ছেলে। তাকে পরামর্শ দিন, আমার লর্ড।
লেফিউ- আমার পক্ষ থেকে তার প্রতি একটি পরামর্শ থাকবে।
কাউন্টেস-সৃষ্টিকর্তা তাকে আশির্বাদ করুক।

(কাউন্টেসের প্রস্থান।)

বেট্রাম- আমি চাই, তুমি তোমার মা, মিস্ট্রেস এর প্রতি খেয়াল রাখো।
লেফিউ- বিদায়, হেলেনা। তুমি তোমার বাবার মতন হও।

বেট্রাম এবং লেফিউ এর প্রস্থান।

হেলেনা- অহ, এই সমস্ত কি ছিলো!! আমি বাবাকে নিয়ে চিন্তা করি না। তার স্মৃতিগুলো আমাকে কাদায়। উনাকে ভুলে যেতে বসেছি। বেট্রাম ছাড়া আর কারোর কথা মনে পড়ছেও না। বেট্রামই একমাত্র বেচে থাকার আশা। কি আমার ভাগ্য, বামুন হয়ে চাঁদে হাত বাড়াই। তার মতন বড়লোকের সাথে আমার বিয়ে হবে? তার চেয়ে ভালো তার ছায়া হয়ে থাকি। তাকে ভালোবাসা তো দুরের কথা, তার কাছেও কোনদিন যেতে পারবো না। কিন্ত আমি চোখ বন্ধ করলেই তারই ছোয়া দেখতে পাই।

(পেরোলসের প্রবেশ।) 

হেলেনা- (একপাশে সরে) একমাত্র সে বেট্রামের সাথে থাকে। বেট্রামের জন্যই তাকে পছন্দ করি। কিন্তু সে একটা বোকা, মিথ্যুক, এবং কাপুরুষ। কিন্তু মাঝে মাঝে ভাসা ভাসা জ্ঞানের চেয়ে বোকামো অনেক কাজের হয়ে দাড়ায়।
পেরোলস- গড আপনাকে রক্ষা করুক, সুন্দরী রানি।
হেলেনা- আপনিও সম্রাট।
পেরোলস- না
হেলেনা- একদম না।
পেরোলস- আপনি কি ভালবাসা নিয়ে কিছু চিন্তা করছিলেন?
হেলেনা- মানুষ যদি ভালবাসার বিরুদ্ধে গিয়ে দাড়ায় তখন কি করা উচিত? আপনার সামরিক জ্ঞান কি বলে?
পেরোলস- তাকে বের করে দাও।
হেলেনা- যদি সে আমাদের জোরে আক্রমন করে, অপরদিকে আমরা দুর্বল হলে,  তখন আমাদের কি করলে ভালো হয়, ভালো কিছু পরামর্শ দেন।
পেরোলস- তখন কিছু করার নাই। সেই মানুষ যুদ্ধ করে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে।

দৃশ্য এক, অংক এক পার্ট টু

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

দৃশ্য এক, অংক এক

হেলেনা- আমরা দুর্বল, আমাদের কুমারিত্বকে ছিনিয়ে নেয়া মানুষদের হাত থেকে রক্ষা করুন। আমাদের কুমারিত্বকে কিভাবে রক্ষা করা যায় তা কি সামরিক নীতিমালায় নেই?
পেরোলস- তোমরা নারীরা দুর্বল হয়ে গেলে, পুরুষরা তো জিতবেই। আর, পুরুষদের দুর্বল হতে হতে তোমাদের নির্মিত দুর্গ ভেঙে চুরমার হয়ে যাবে। 
এমনকি সৃষ্টির কোথাও কুমারিত্ব রক্ষা করার নিয়ম নিয়ম নেই। কুমারিত্ব বিসর্জন ছাড়া কেউ মা হতে পারে না। আর দুনিয়াতে এমন কোনো জিনিষ নেই যে কুমারিত্ব রক্ষা করতে পারে। এই কুমারিত্ব হরণই আরও দশজন কুমারির জন্ম দেয়। কুমারিত্ব রক্ষা করলে আর সে মা হতে পারবে না। এটা চরম সত্য কথা- সুতরাং আলোচনা বাদ দাও।
হেলেনা-আমি যদি এর মৌন প্রতিবাদ করি, অর্থাত আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি কুমারী থাকি।

পেরোলস-এটা নিয়ে কথা বলা চলে না। এটি আসলে প্রকৃতির নিয়ম। যদি কুমারিত্ব নিয়ে কথা বলতে হয়, তাহলে তোমার মাতৃত্বকে অপমান করা হবে।  সারাজীবন কুমারিত্ব থাকার অর্থ নিজেকে কস্ট দেয়া, একজন মানুষের আত্মহত্যা করার সমান পাপ। এটি প্রকৃতির বিরুদ্ধ কাজ। আর কুমারিত্ব থাকা মানে নিজেকে নিয়ে আত্ম সন্তুষ্টতায় ভোগা, যা বাইবেলে ক্ষমাযোগ্য অপরাধ। তোমার কুমারিত্ব থাকার দরকার নেই। দশ বাচ্চার মা হও। একটা শরীরও এতো ধারণ করতে পারে না।
হেলেনা-কিভাবে কেউ তার এই খুশি হারাতে পারে?
পেরলোস-ভালো কথা। ব্যাপারটা এমন, দুর্ভাগ্যক্রমে তোমাকে কোনো ছেলেকে ভালবাসতে হবে, যাকে তুমি আগে পছন্দ করতে না। এটি এক ধরনের পন্য যা চকচক করবে, কিন্তু যা ব্যবহার করলে এর মলিনতা হারাবে, এর দামও কমতে থাকবে। বিক্রি করলে তুমি এর থেকে নিস্তার পাবে। যউবন থাকাকালে তোমার ঘড়ির কাটা টিকটিক করবে। কুমারিত্ব, ব্যাপারটা সম্মানীয় কিন্তু বৃদ্ধ লোক যেমন কাটা বা টুথ পিকের মতন, তা যেমন কাজে আসে না, কুমারিত্ব ব্যাপারটা তেমনই। তার চেয়ে বরং ভালো, তোমার রমনিয়তা উপভোগের চেয়ে তোমার ভালবাসাকে কেক বা জাউ রান্না করে পরিবেশন করো। কারন তোমার সেই বৃদ্ধ যউবন অনেকটা শুষ্ক নাসপাতির মতন। এটি ভালো কাজে ব্যবহার করা হলেও, এটির কোনো রস নেই। এটা দিয়ে তুমি কি করবে? 
হেলেনা-আমি এখনো ছাড়ছি না। কোর্টে তোমার মাস্টারের হাজারো রকমের সম্পর্ক থাকে। একজন মা, স্ত্রী, থেকে শুরু করে ক্যাপ্টেন, মিত্র, শত্রু, অভিভাবক, দাস-দাসি থাকে। তার উচ্চাকাঙ্ক্ষা, নম্রতা, তার আদেশ, আপত্তি অনাপত্তি, তার বিশ্বাস, মিস্টি দুর্ঘটনা, ভালবাসা, তার কত নাম ডাক!! সে কি - আমি তা জানি না। ইশ্বর তাকে রক্ষা করুক। কোর্ট তার জন্য ভাল শিক্ষার স্থান। 
পেরলোস-সে কে? কার জন্য এতো প্রার্থনা?
হেলেনা-আছে কেউ একজন। অনেক সুন্দর -
পেরলোস-কি সুন্দর
হেলেনা-এই যে, শুভভাবনার ব্যাপারটা। ব্যাপারটা মানসিক, শারীরিক নয়। আর আমাদের মতন গরীব লোকদের বেলায় কাছের লোকদের জন্য মনে মনে ভালবাসা থাকে, কিন্ত সে ভালবাসায় কোনো কৃতজ্ঞতা থাকে না।

(পেইজের প্রবেশ)
পেইজ-মনসিউর পেরলোস, লর্ড আপনকে ডাকছে।
পেরোলস-হেলেনা, আমি এখন যাই। তোমাকে পারলে আমি কোর্টে স্মরণ করবো।
হেলেনা-মনসিউর পেরলোস, আপনি উজ্জ্বল গ্রহে জন্মগ্রহণ করেছেন।
পেরোলস-মংগল গ্রহে আমার জন্ম, যুদ্ধের দেবতা।
হেলেনা-আমারো তা মনে হয়।
পেরোলস-মংগল গ্রহে কেন মনে হয়?
হেলেনা-আপনার যুদ্ধ এর প্রতি ঝোক দেখে।
পেরোলস-সে উদয়মান
হেলেনা-আমার কাছে পশ্চাৎগামি মনে হয়।
পেরোলস- কেন তা মনে হয়?
হেলেনা- যুদ্ধে আপনি পিছনের দিকে সরে যান।
পেরোলস- সেটা সুযোগ নেবার জন্য।
হেলেনা-পালিয়ে যাওয়া হয়তো ভয় থেকে বাচায়।  কিন্ত পিছন দিকে সরে গেলে ভয় কাটিয়ে দ্রুত সাহস যোগায়। গুনটা আপনাকে ভাল মানায়।
পেরোলস-আমার এখন তাড়া আছে। এখন পুরো জবাব দিতে পারছি না। বীর পুরুষ হয়ে আমি তোমাকে পরে এই কথার জবাব দিবো। নতুবা সারা জিবন ভুল বুঝে যাবে। বিদায়। তুমি ভালো স্বামী পাও এই কামনা করি, আর তাকে পারলে তোমার কাজে ব্যবহার করো। এখন বিদায়।

(পেরোলসের প্রস্থান)

হেলেনা- আমরা নিজেরা কোনো সমাধান বের করলে, মনে করি সৃষ্টিকর্তা এর প্রতিদান দিয়েছেন। তাই মনে করি, সৃষ্টিকর্তা আমাদের নিয়ন্ত্রন করে। আমাদের কিছু ইচ্ছা আছে যা চাইতেই, আমাদের অলস করে দেয়। কিভাবে তার কাছে আমাকে আরো সুন্দর করে তুলবে, আরো আকর্ষনীয় করে তুলবে। রক্ষানশীল সমাজে যারা আছেন, তারাও স্বভাবগত কারনে একই কাজটি করে থাকেন, তারা একই ভাবে চুমু দিয়ে থাকেন, মনে হয় কোনো ভেদাভেদ নেই।  কিন্ত কিছু লোকদের বেধে দেয়া বিধি নিষেক ব্যাপারটা আরো কঠিন হয়ে দাঁড়ায়। মেয়েটার এতো জ্ঞান থাকা স্বত্তেও তার ভালবাসাকে জিততে পারি নি। রাজা অসুস্থ - এই পরিকল্পনা আমার দ্ব্বারা মনে হয় হবে না। কিন্ত আমি আমার চিন্তা ধারায় দৃঢ় ভাবে অবস্থান করছি।

(হেলেনার প্রস্থান।)

প্রথম পার্ট
https://m.facebook.com/groups/568182193768763?view=permalink&id=585596345360681

অংক এক, দৃশ্য টু

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

অংক এক, দৃশ্য টু

বাদ্যযন্ত্র বাজছে। হাতে চিঠিপত্র নিয়ে অনুচারী বৃন্দের পরে ফ্রান্সের রাজার প্রবেশ।

রাজা-ফ্লোরেন্টাইন এবং সাইনিসের মধ্যে ভীষন মারামারি হচ্ছে। তারা দুইজনই সমান সমান, অনেকবার জিতেছে। এখনো যুদ্ধ চলছে।
প্রথম লর্ড-এটিই জানানো হয়েছে, স্যার।
রাজা- না, এটি সত্য। অষ্ট্রিয়ার রাজা কর্তৃক আমরা নিশ্চিত হয়েছি। ফ্লোরেন্সের ডিউক আমাদের কাছে সাহায্য চেয়েছে। আমাদের মিত্র অষ্ট্রিয়ার রাজা সেই অনুরোধ সমর্থন করে নি এবং তা প্রত্যাখান করতে বলেছে।
প্রথম লর্ড- তার প্রতি আপনার মহান চিন্তাভাবনা দেখে আমরা আমাদেরটা বুঝে নিয়েছি।
রাজা- তিনি আমার উত্তরে সন্তস্ট। তারটা আসার আগে আমি ফ্লোরেন্সেরটা প্রত্যাখান করে দিয়েছি। আর যদি কেউ টুসকানিতে যুদ্ধ করতে যায়, তাহলে সে যে কোনো পক্ষের হয়ে যুদধ করতে পারে।
সেকেন্ড লর্ড- আমাদের সইন্যদের জন্য এটি দারুন সংবাদ। তাদের মধ্যে অনেকে অসুস্থ এবং মারা গিয়েছে।
রাজা- এখানে মাত্র কে এলো?

(বেট্রাম, লেফিউ, পেরোলসের প্রবেশ)

প্রথম লর্ড- তিনি রিজিলিয়নের কাউন্ট, বেট্রাম।
রাজা-তুমি তো দেখছি তোমার বাবার মতন হয়েছো, দেখতে সুদর্শন। আশা করছি তোমার কাছে  বাবার সংস্কার রয়েছে। প্যারিসে স্বাগতম।
বেট্রাম-ধন্যবাদ। আমাকে সেবা করার সুযোগ দিন।
রাজা-আমার মনে হয় আমি এখন আগের চেয়ে সুস্থ, যখন আমার বন্ধু, তোমার বাবা এবং আমি সইন্য ছিলাম। তার অনেক দুরদৃস্টি এবং সাহস ছিল। সে অনেকদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, আর,  এক দুঃসময় আমাদের দুজনকে আলাদা করে দেয়। তোমার বাবার কোনো অহংকার বা তিক্ততা ছিল না। কোনো সময় দরকার হলে কড়া কথা বলতেন। আর তিনি ভালভাবে বুঝতেন কখন কথা বলতে হবে, আর কিভাবে কাজ আদায় করতে হবে। তিনি নিচু র‍্যাংকের সইন্যদেরকেও সম্মান দিয়ে কথা বলতেন, তাদের প্রশংসা পর্যন্ত করতেন। তার মহিমা সত্যি মুগ্ধ করে। আজ তরুণদের মধ্যে তো এইসব একেবারে গুণ দেখা যায় না। 
বেট্রাম- উনার প্রতি আপনার চিন্তাধারা সম্মানজনক। সমাধির উপরে পাথরে খোদাই করা অক্ষরগুলর চেয়েও আপনার চিন্তাধারার মাহাত্ম্য অনেক।
রাজা-আজও যদি আমি তার সাথে থাকতে পারতাম। তার কথাগুলো আজও আমার কানে ভাসে। তিনি বেশি কথা বা বকাঝকা করতেন না, যা বলতেন তা মনে গেঁথে থাকতো। তার কথাবার্তা নতুন করে চিন্তা ভাবনা শিখাতো।
সেকেন্ড লর্ড- আপনার ভালবাসা অপার স্যার। যাদের ভালবাসার কেউ নেই, তাদের আপনাকে খুব প্রয়োজন।
রাজা- আমি জানি। আমি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছি। কতদিন হচ্ছে ডাক্তারি পেশা থাকা অবস্থায় তোমার বাবা মারা গিয়েছেন? তার অনেক সুনাম ছিলো।
বেট্রাম- ছয় মাস আগে, স্যার।
রাজা-আজ যদি তিনি বেচে থাকতেন, তাহলে তার কাছ থেকে সেবা নিতাম। আমার জন্য পারলে কিছু করো। বাকি ডাক্তাররা তো এই শরীরের উপর অনেক চেস্টা করেছে। দিন দিন আরো রোগা হয়ে যাচ্ছি। স্বাগতম কাউন্ট। তুমি আমার ছেলের মতন।
বেট্রাম- ধন্যবাদ।

সবার প্রস্থান। বাদ্যযন্ত্র বাজছে।

আগের পার্ট
https://m.facebook.com/groups/568182193768763?view=permalink&id=586227301964252

দৃশ্য তিন, অংক এক

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

দৃশ্য তিন, অংক এক

 কাউন্টেস, সেবিকা এবং ক্লাউন এর প্রবেশ।
কাউন্টেস-হ্যা, বলো, এখন আমি শুনছি। ঐ ভদ্রমহিলা সম্পর্কে কি জানি বলছিলে?
স্টেওয়ার্ড-ম্যাডাম, আপনি হয়ত আমাকে মনে করতে পারবেন। আপনাকে প্রসন্ন করতে আমি যথাসাধ্য চেস্টা করেছি। যদি কোনো ভুলত্রুটি করে থাকি আমায় ক্ষমা করবেন।
কাউন্টেস- আপনারা সব সময় ভুল ভাল কাজ করেন। ( ক্লাউনের দিকে) এই সব দাস দাসিদের বের করে দেন। আপনি যা বলছেন তা আমি বুঝতে চাই না। আমারই বোঝা উচিত ছিল, আপনারা এই ধরনের ভুল করবেন। 
ক্লাউন- আপনি জানেন না এমন কিছু নেই, ম্যাডাম। আমরা গরিব মানুষ।
কাউন্টেস-ভালো কথা,স্যার
ক্লাউন-না, ম্যাডাম। আমরা গরিব হতে পারি, কিন্ত খারাপ না। অনেক ধনী লোক আছে যারা জঘন্য। আপনি যদি দয়া করে ছুটি দিতেন, তাহলে ইসবেল নামে এক দাসি আছে, তাকে নিয়ে স্বপ্ন দেখতাম। 
কাউন্টেস-আপনার কি পথের ভিখারি হতে ইচ্ছে করছে?
ক্লাউন-আমি কি আপনার মত জানতে পারি?
কাউন্টেস -কি ব্যাপারে? 
ক্লাউন-এই ইসবেল এবং আমার ব্যাপারে। আমার অতো সহায় সম্পত্তি নেই। যদি সৃষ্টিকর্তা সহায় হন তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুখের সংসারের স্বপ্ন  দেখতে পারি।
কাউন্টেস-তোমার বিয়ে করার কারণ কি?
ক্লাউন-গরীব হতে পারি, ম্যডাম। কিন্ত গরীবেরও স্বাদ আহ্লাদ আছে।
কাউন্টেস-শুধু এটাই একমাত্র কারণ।
ক্লাউন- আসলে, ম্যাডাম, আরো একটা কারণ আছে।
কাউন্টেস- দুনিয়াবাসি কি তা জানতে পারে?
ক্লাউন- আমি আসলে দুস্ট প্রকৃতির। বিয়ের জ্বালা দেখতে চাই।
কাউন্টেস- আপনি বিয়ে করার আগেই জ্বলছেন দেখছি। 
ক্লাউন- আমার আসলে জীবনে কোনো বন্ধু নেই। যদি বিয়ের অজুহাতে ভাল কোনো বন্ধু পেয়ে যাই।
কাউন্টেস-এই ধরনের বন্ধু আসলে আপনার শত্রু, বোকা।
ক্লাউন- আমি বন্ধু মিত্রের কথা অনেক চিন্তাভাবনা করে বলছি। সে আমার চাষাবাদের অনেক খেয়াল রাখে। এইজন্য আমি কিছুটা অবসর পাই। রাতে আমার স্ত্রীর সাথে শোয়। সে আমার দাস, আমার বন্ধু। সে আমার স্ত্রীকে আমার অভাব পুরন করে দিয়েছে। যদি কেউ পরস্পরকে ভালবাসে তাদের বিয়ে করতে দোষ কোথায়? ইয়ং চারবন, দি পিউট্রান, দি পয়জাম, দি পাপিস্ট এর মতন অনেকেই ধর্ম বর্ন বিধি নিষেধ না মেনে বিয়ে করেছে।
কাউন্টেস- আপনার মতন পাগল ছাগল লোকদের সাথে কথা বলা মানে সময় নস্ট করা।
ক্লাউন-সৃষ্টিকর্তার দোহাই, বিশ্বাস করুন, আমি সত্য বলছি। আমি গানে গানে আবার বলছি
মানুসের সত্য একটাই
বিয়ে ভাগ্যের ব্যাপার
মনে মনে কোকিল গান গায়
কাউন্টেস-আপনি এখন আসতে পারেন, স্যার। এই নিয়ে পরে কথা হবে।
স্টেওয়ার্ড-ঠিক আছে, ম্যাডাম। তিনি হেলেনার ব্যাপারে কথা বলতে এখানে এসেছেন। আমিও এই ব্যাপারে কথা বলতে চাই।
কাউন্টেস- স্যার, হেলেনাকে বলুন আমি তার সাথে কথা বলতে চাই।

আগের পার্ট
দৃশ্য এক, অংক এক
https://m.facebook.com/groups/568182193768763?view=permalink&id=586750081911974

দৃশ্য তিন, অংক এক পার্ট টু
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র
দৃশ্য তিন, অংক এক পার্ট টু
ক্লাউন-সুন্দরই কি সেই কারণ
যার কারনে গ্রিসের হাতে ট্রয়ের বিপর্যয়?
কি চতুরপনাই না ছিল
এই কি রাজা প্রায়ামের মজা ছিল?
সেটা নিয়ে হেলেনা স্বস্তিতে দাড়িয়ে ছিল
সেটা নিয়ে হেলেনা স্বস্তিতে দাড়িয়ে ছিল
তারপর বললো
নয় এর মধ্যে একটি যদি ভালো হয়
নয় এর মধ্যে একটি যদি ভালো হয়
তাহলে দশের মধ্যেও একটি ভাল
কাউন্টেস-কি? দশের মধ্যে একটি ভালো? আপনি কিসব গানটা নস্ট করে দিচ্ছেন, স্যার?
ক্লাউন-দশ জনের মধ্যে একজন মহিলা ভালো হয়। তাহলে তো গানে কোনো অসুবিধা নেই। সৃষ্টিকর্তা যেভাবে দুনিয়া পরিচালনা করেন, সেভাবে যদি আমি সারা বছর গান গাইতে পারতাম! তাহলে আমি দশের মধ্যে একটি মহিলার মধ্যে খারাপ কিছু দেখতাম না। দশে এক গাইতাম খালি। যদি ভুমিকম্পের সময়েও যদি আমরা একটি ভাল মহিলা জন্ম দিতে পারতাম, তাহলে সে পুরুষ ভালো মেয়ে পেয়ে খুশি হয়ে যেতো।
কাউন্টেস-আমার কথা মতন এখনই বের হয়ে যান।
ক্লাউন-আপনি কি কল্পনা করতে পারেন, একজন মহিলা পুরুষকে আদেশ করতে পারে, আর এতে কোনো ক্ষতি নেই। যদিও কালো পোষাক পরা অবস্থায় আমার মতন সৎ লোকও সব সময় কঠোর আদর্শ মেনে চলতে পারে না। আমি গোপন পিউরিটান এর মতন। আমি এখন যাচ্ছি। আমার কাজ এখন হেলেনাকে ডাকা।
(ক্লাউনের প্রস্থান)
কাউন্টেস-ভালো লাগছে এখন।
স্টেওয়ার্ড-আমি জানি ম্যাডাম, অই ভদ্রমহিলাকে আপনি পছন্দ করেন।
কাউন্টেস-হ্যা, আমি তা করি। তার বাবা তাকে আমার কাছে রেখে গিয়েছেন। সে কোনো প্রশ্ন ছাড়াই যে কোনো কিছু আবদার করতে পারেন। সে আমার কাছ থেকে যা নিবে তাতেও কম পড়ে যাবে।
ম্যাডাম-আমি, কিছুক্ষন আগেও আমি তার কাছে ছিলাম। সে নিজে নিজে কিছুক্ষন কথা বলছিলো। সে ভেবেছিলো আমি ছাড়া কেউ শুনবে না। তার কথা হচ্ছে, সে আপনার ছেলেকে ভালবাসে। এমন কোনো দইবশক্তি নেই, তাদের দুজনকে আলাদা করতে পারে। ডায়ানা কোনো কুমারি রানি না, কারন সে গরিব বেচারাদের ভালবাসা দিতে পারে না। তারপর সে দুক্ষজনক কথা বললো, সে কুমারি হয়ে তা করবে। আমি মনে করি এইটা আমার কর্তব্য যে এইসব কথা আপনাকে বলবো। ব্যাপারটা কস্টের হলেও, আপনার তা জানা দরকার।
কাউন্টেস-আপনি ঠিক কাজ করেছেন। কথাটা আপনি নিজের কাছে রাখেন। আমি আগেও সন্দেহ করেছিলাম, কিন্ত নিশ্চিত হতে পারে নি। এখন, আমার কাছ থেকে যান। কথাগুলো গোপন রাখবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে পরে কথা বলবো।
(স্টেওয়ার্ড এর প্রস্থান
হেলেনার প্রবেশ)
কাউন্টেস-(নিজে নিজে) কথাগুলো শুনে মনে হচ্ছিলো, আমি আবার যউবন কালে ফিরে গিয়েছি। আমাদের স্বভাবেই এই ধরনের ঘটনা ঘটে। যউবনে চলার পথে এই ভালবাসার কাটাই আমাদের সাথি হয়। আমাদের রক্তপ এই আবেগ কাজ করে । যউবন কালে যখন আমাদের ভালবাসার আবেগ তিব্র হয়, তখন আমরা আমাদের স্বভাবই এমন তা বুঝতে পারি। আমাদের স্মৃতিগুলো মুছে গিয়েছে, সেটা আমাদের ভুল, কিন্ত আমরা তা ভুল মানতে নারাজ। তার চোখগুলো ভালবাসায় কাতর। আমি তা দেখতে পাচ্ছি।
হেলেনা-আপনি কি আমাকে ডেকেছেন, ম্যাডাম।
কাউন্টেস-তুমি জানো,হেলেনা, আমি তোমার মায়ের মতন।
হেলেনা-আমার সম্মানিয়, মিস্ট্রেস
কাউন্টেস-না, মা। কেন, মা নয়। যখন আমি মা বললাম, তখন মনে হয় যেনো তুমি সাপ দেখেছো। আমি বললাম, আমি তোমার মা, আমার বাকি গর্ভের সন্তান্দের মতন তুমিও আমার সন্তান। এটি এমন যে, সৎ সন্তান যেমন বাকি পরিবার সন্তান্দের সাথে মিলে মিশে থাকে, ঠিক তেমনই। তারপরেও আমি বলি যা, আমি তোমাকে স্নেহ করি। ঈশ্বরের দোহায় লাগে, তোমার কি আমাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না? তোমার চোখে একটুও পানি আসে? কেন? কারন, তুমি আমার মেয়ে?
হেলেনা-কারন, আমি তোমার মেয়ে নয়।
কাউন্টেস-আমি বলেছি, আমি তোমার মা।
হেলেনা-আমি দুক্ষিত, ম্যাডাম। দি কাউন্ট রিজিলিয়ন আমার ভাই হতে পারে না। আমি সাধারণ ঘর থেকে এসেছি, আর অন্যদিকে তিনি বড় লোক। আমার বাবা মা কেউ নেই, কিন্ত তারটা মহান। সে আমার প্রিয় প্রভু। এবং আমি সারাজিবন তার দাসি হয়ে থাকবো, প্রজা হয়ে মরবো। তারপরেও সে আমার ভাই হতে পারে না।
কাউন্টেস-আমিও তোমার মা হতে পারি না?
হেলেনা-আপনি আমার মা হোন, ম্যাডাম- সেটা আমারো ইচ্ছা। যদি আমার প্রভু, আপনার ছেলে ভাই না হয়- তাহলে সত্যি আপনি আমার মা হতেন। যদি আমাদের দুজনের মা আপনি হোন, আমি তাহলে মরে যাবো। আমি তার বোন হতে পারবো না। তাকে ছাড়া আমি কি কোনো ভাবে আমি আপনার মেয়ে হতে পারি না?
কাউন্টেস-হ্যা, হেলেনা, তুমি বধু হতে পারতে। ইশ্বরের দোহায় লাগে, তুমি এটাকে অন্তত ছোট করো না। 'মেয়ে','মা' শুনলে তুমি ঘাবড়ে যাও। কি, কেন, আবার বিষন্ন হয়ে গেলে? তোমার ঘাবড়ে যাওয়া থেকে আমি আমার উত্তর পেয়ে গেছি। এবং আমি তোমার চোখে পানি দেখেছি। এখন, এটা পরিষ্কার যে, তুমি আমার ছেলেকে ভালবাসো। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তোমার চেহেরা দেখে তা বুঝা যাচ্ছে। বলো , আমাকে সত্যি কথা বলো। তোমার চেহেরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তোমার চোখও তা বলছে। তোমার জেদ, ভয় তোমাকে সত্যি বলতে বাধা দিচ্ছে। তাহলে আমি তা সত্যি বলে ধরে নিবো। সত্যি বলো,বলছি। যদি সত্য হয়, তাহলে তুমি পেচিয়ে যাচ্ছো। আর নয়তো কসম করো। সত্যি করে বলো, তাহলে আমিও. তোমাকে সহায়তা করবো। সত্যি করে বলো।
হেলেনা-ভালো ম্যাডাম, মাফ করবেন।
কাউন্টেস-তুমি কি আমার ছেলেকে ভালবাসো?
হেলেনা-ক্ষমা করবেন, মহান মিস্ট্রেস।
কাউন্টেস-তুমি কি আমার ছেলেকে ভালবাস?
হেলেনা-আপনি কি তাকে ভালবাসেন না, ম্যাডাম?
কাউন্টেস-আমার সাথে ভেজাল করোনা। তোমার প্রতি আমার যে ভালবাসা আছে, তা সবাই জানে। আমার কাছে আসো,বলো তুমি কি চাও। তোমার চেহেরা তা বলে বেড়াচ্ছে।
হেলেনা -আমি স্বীকার করছি। আমি এখানে দাঁড়িয়ে, আপনি এবং ইশ্বরের মাঝে। আপনার পরেই ইশ্বর। আমি আপনার ছেলেকে ভালবাসি। আমার বব্ধুরা গরিব হতে পারে, কিন্ত সৎ। আমার ভালবাসা তেমনই। মনে কস্ট নিবেন না। আমি যে ভালবাসি তা সে জানে না। আমি তার কাছে কিছুই দাবি করি না। আমি যোগ্য না হয়ে তার সামনে গিয়ে দাড়াতে চাই না। আমি জানিও না তা কিভাবে সম্ভব। আমি জানি এটা নিষ্ফল ভালবাসা। আমার কোনো আশা নেই। মনে হচ্ছে, আমি ছাকনির মধ্য দিয়ে ভালবাসার পানি ধরার নিস্ফল চেস্টা করছি। ভারতীয়দের মতন ভুল পুজা পদ্ধতি। সুর্যের নিচে বসে আমি তপস্যা করি, কিন্তু সুর্য জানে না আমি কে। তাই প্রিয় ম্যাডাম, আমি আপনার প্রিয় পুত্রকে ভালবাসি বলে, আমাকে ঘৃনা করবেন না। আর আপনার সম্মন্ধে বলতে গেলে, গুনবতি, সতী,পবিত্র মহিলা, দেবি ডায়ানার মতন আপনি এক মেয়েকে আপনার স্নেহ, ভালবাসা দিন, যার ভালবাসা দরকার। সে এমনই এক মেয়ে তার ভালবাসার কোনো মানে নেই। এবং সে তার ভালবাসার কথা মৃত্যুর আগ পর্যন্ত গোপন রাখবে।
কাউন্টেস-তোমার কি প্যারিসে যাবার পরিকল্পনা আছে না?
হেলেনা-ম্যাডাম, আমার আছে।
কাউন্টেস-কেন, আমাকে সত্যি কথা বলো।
হেলেনা-আমি সত্য বলবো, আমি সৃষ্টিকর্তার নামে কসম করে বলছি। আপনি জানেন আমার বাবা আমার সাথে তার জিবনের মুল্যবান কিছু প্রেস্ক্রিপশন এবং অভিজ্ঞতা শেয়ার করে গেছেন। আর আমি যাতে নাম যশ এর চিন্তা না করে এগুলো প্রয়োজনমত শেয়ার করি। সেগুলোতে রাজার রোগের অউসুথও আছে।
কাউন্টেস-শুধু এই কারনে তুমি প্যারিসে যেতে চাও, তাই নয় কি? বলো।
হেলেনা-আমার প্রভু, আপনার ছেলেই এই আয়ডিয়া দিয়েছে। না হলে প্যারিস, রাজার চিন্তা কখনো আমার মনে আসতো না।
কাউন্টেস-কিন্ত তোমার কি মনে হয়, রাজাকে এগুলো দিলে রাজা এগুলো গ্রহন করবেন। কারন অনেক ডাক্তার এইসব অউসুধ দিয়েছে। তিনি মনে করেন তারা কিছু করতে পারবে না, আর তারা মনে করেন, তিনি কিছুতেই সুস্থ হবেন না। এতো শিক্ষিত অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ বাদ দিয়ে তোমার মতন গরিব, অশিক্ষিত, বেচারি কুমারির কথা কেন শুনবে?
হেলেনা-আমি আমার বাবার দেয়া শিক্ষা দিক্ষার উপর বিশ্বাস আছে। আপনি যদি দয়া করে একটিবার সুযোগ দেন, তাহলে রাজাকে সুস্থ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেস্টা করে যাবো।
কাউন্টেস-তোমার কি তা মনে হয়?
হেলেনা-জি, ম্যাডাম, পুরোপরি।
কাউন্টেস-কেন, হেলেনা, আমার অনুমতি এবং ভালবাসা তোমার সাথে আছে, ভ্রমনে যা যা লাগবে তা তইরির জন্য দাসিরা প্রস্তুত আছে। কোর্টের সব বন্ধুদের জন্য শুভেচ্ছা রইলো। আর আমি এখান থেকে তোমার সফলতার জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করছি। কালকে রওয়ানা হও। তোমার কিছু দরকার হলে আমি সবসময় তোমার পাশে আছি।
(তাদের প্রস্থান।)

#অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল- বাংলা অনুবাদ
# Alls well that ends well Bangla translation
# Alls well that ends well Bengali translation

No comments:

Post a Comment