অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল- বাংলা অনুবাদ- অংক দুই

দৃশ্য এক, অংক দুই

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

দৃশ্য এক, অংক দুই

(বাদ্যযন্ত্র বাজছে, রাজার প্রবেশ, বেট্রাম, প্যারোলস সহ ফ্লোরেইন্টাইনে যুদ্ধ করতে প্রস্তত অনেক যুবক লর্ডস উপস্থিত।)
রাজা- বিদায়, ইয়ং লর্ডস। তোমরা কোনোদিন যুদ্ধের সাহস হারাবে না।
(ইয়ং লর্ডসের আরেক গ্রুপ) আর তোমাদেরকেও বিদায়। তোমাদের নিজেদের মধ্যে নীতি, জ্ঞান ঠিক রেখো। তাহলে তোমরা বিজয়ী হবে।
ফার্স্ট লর্ড-এটাও আমাদের আশা। আমরা যুদ্ধে বিজয়ী হবো। আর ফিরে এসে আপনার শরীর স্বাস্থ্যএর উন্নতি কামনা করি।
রাজা- না, না, এটা হতে পারে না। এখনো আমার শরীরে তেমন কিছু হয় নি, যে আমি মারা যাবো। বিদায়, ইয়ং লর্ডস, আমি বেচে থাকি বা মরে যাই,   তোমরা যোগ্য ফ্রেঞ্চবাসির মতন যুদ্ধ করবে। চলো, আমরা একসাথে ইতালি জয় করবো- তারা বিপর্যয়গ্রস্ত রোমান রাজত্ব নিয়ে কম সংখ্যক মানুষ জীবিত আছে। এমন ভাবে যুদ্ধ করবে যাতে এই কোর্টে তোমরা কেবল ভালবাসা দেখাতে নয়, সাহস করে জয় ছিনিয়ে নিতে এসেছো। তাদের বীরপুরুষরা যখন পালিয়ে যাবে,  তখন তোমরা সামনের দিকে এগিয়ে যাবে, তোমাদের বিজয়ী যশ চারিদিকে ছড়িয়ে পড়বে।
সেকেন্ড লর্ড-যা আপনার আদেশ।
রাজা-ইটালি থেকে অইসব মেয়েদেরকে নিয়ে আসবেন। ফ্রেঞ্চম্যান আমাদেরকে কটাক্ষ করেছে - তাদের চাওয়া পুরন করার মতন নাকি আমাদের সামর্থ্য নেই। আর তাদের দিকে হাত বাড়ানোর আগে তোমরা ক্যাপ্টেনের আদেশ মান্য করবে।
দুইজনই-যথা আজ্ঞা।
রাজা-বিদায়। তোমরা আমার সাথে এসো।

( রাজার অনুসারীসহ সবার প্রস্থান)
প্রথম লর্ড-(বেট্রামের দিকে) অহ, আমার লর্ড, আপনি পিছনে কেন?
পেরোলস-এটা তার দোষ না।
সেকেন্ড লর্ড-অহ, কি দারুন একটা যুদ্ধ!
পেরোলস-দারুন, আমি এই ধরনের যুদ্ধ অনেক দেখেছি।
বেট্রাম-আমি আদেশ দিচ্ছি, আপনারা এখানে থাকেন, আমি আগেও বলেছি, 'এটা অনেক তাড়াতাড়ি:, 'সামনের বছর', এবং 'এটা অনেক তাড়াতাড়ি ' ।
পেরোলস- যুদ্ধ করার জন্য যদি আপনি মনস্থির করেই থাকেন, তাহলে পালিয়ে যুদ্ধ করতে যান।
বেট্রাম-অন্যথায়, আমি এখানে মহিলার সাথে নাচানাচি করবো, জুতা দিয়ে ধড়াম ধড়াম করে ফ্লোরে পা ফেলিয়ে খালি নাচবো। নাচানাচি করা ছাড়া যেনো আমার কোনো কাজই নেই। আমি সত্যি সত্যি পালিয়ে যুদ্ধ করতে চলে যাবো।
ফার্স্ট লর্ড-পালিয়ে যুদ্ধ করাটাও সম্মানের। 
পেরোলস-করে ফেলেন, কাউন্ট।
সেকেন্ড লর্ড-আমিও আপনার সাথে যোগ দিবো, বিদায়।
বেট্রাম-আমাদের বন্ধুত্বকে খুব মজা পেয়েছি, আমাদের বিচ্ছেদও খুব দুক্ষজনক।
ফার্স্ট লর্ড-বিদায়, ক্যাপ্টেন।
সেকেন্ড লর্ড-সুইট মন্সিউর পেরোলস।
পেরোলস-মহান যোদ্ধারা, আমার তালোয়ার, আর আপনারাই আমার সব। স্পিনি রেজিমেন্টএ 
ভাল এক দক্ষ যুবককে আপনি খুঁজে পাবেন যার নাম ক্যাপ্টেন স্পিউরিও, যুদ্ধে তার ক্ষতবিক্ষত মুখ আর ক্ষত আছে। এই তালোয়ারই তাকে এই অবস্থা করেছে। তাকে বলেন যে আমি এখনো বেচে আছি, দেখেন তার কি রকম প্রতিক্রিয়া হয়। 
ফার্স্ট লর্ড-আমরা তা করবো, নোবেল ক্যাপ্টেন।  
(লর্ডসদের প্রস্থান)
পেরোলস-তার মহান যোদ্ধাদের মংগল হোক। আপনি কি করবেন, বেট্রাম?
বেট্রাম-দাড়ান, রাজা আসছে।
পেরোলস-একটু সাহস নিয়ে কথা বলুন, মহাশয়। আপনাকে নির্জীব দেখাচ্ছে। তাদের সাথে একটু খোলামেলা ভাবে কথা বলুন, তারা আধুনিক যুগের ছেলেমেয়ে, ব্যবহার,  পোশাক আদিতে নতুন আবহ অনুসরণ করে। যদিও এই ধরনের আবহের পিছনে কাপুরুষ লুকিয়ে থাকে। তাদেরকে অনুসরণ করুন, বড় মন দিয়ে বিদায় দিন।
বেট্রাম-এবং আমি তা করবো।
পেরোলস-তারা যোগ্য অনুসারী,  এবং তালোয়ার দিয়ে তাদের সেই যোগ্যতা দেখাবে।

(বেট্রাম এবং পেরোলসএর প্রস্থান)

লেফিউ এর প্রবেশ।
লেফিউ-(হাটু গেড়ে বসে) আমাকে এবং আমার কাজের জন্য ক্ষমা করবেন।
রাজা-আমি বলবো যে আপনি দাড়ান।
লেফিউ-আপনার সামনে মানুষ বসে ক্ষমা প্রার্থনা করার জন্য। আপনি যদি হাটু গেড়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতেন, তাহলে আপনার দাড়ানোর জন্যও অপেক্ষা করতে হতো।
রাজা-আমারও তা ইচ্ছা। তারপর, আমি আপনার মাথা ভেঙে ফেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম।
লেফিউ-ভালো বলেছেন। কিন্তু মাননিয় লর্ড, আপনি কি আপনার রোগ থেকে সুস্থ হবেন?
রাজা-না।
লেফিউ-অহ, আপনি হয়তো আঙুর খাবেন না, আমার রাজকীয়  শিয়াল? কিন্ত, আপনি আরও বড় আঙুর খাবেন যদি আমার রাজকীয় শিয়াল সেখানে পউছাতে পারে। আমার কাছে একটা অউসুধ আছে,  যা আপনাকে যউবন কালের মতন শক্তি দিবে, আপনি আনন্দ নিয়ে নাচতে পারবেন। যার একটু চুমুকে রাজা পেপিনের মতন শক্তিশালী হবেন।
রাজা-সেটা কি যেটা নিয়ে কথা বলছেন?
লেফিউ-কেন, সে, ডাক্তার। সে এখানে পউচেছে। আপনি এখনই দেখতে পারবেন। তার গুনের বর্ননা করা আমার পক্ষে সম্ভব না। তার সউন্দরজের চেয়ে তার গুন, কাজের দক্ষতা আমাকে অভিভূত করে। আপনি কি তার সাথে কথা বলে দেখবেন সে কি চায়? নয়তো, আমার সাথে পরে মজা করবেন।
রাজা-ভাল তো। তাকে ডাকো।  দেখি কেন তাকে নিয়ে এতো প্রশংসা করছো?
 লেফিউ-না, আমি আপনার জন্য তাকে নিয়ে আসবো। আমি সারাদিন সময় নিবো না।

(লেফিউর প্রস্থান)
রাজা-সে ছোট খাট ব্যাপারে অনেক বড় করে বলে।

(হেলেনার সহ লেফিউর পুনঃ আগমন।)
লেফিউ-না, এই দিকে আসো।
রাজা-আপনি আপনার কাজ খুব দ্রুত করেছেন।
লেফিউ-না, এইদিকে আসো। এই তার মহানুভবতা যে তিনি আপনার কথা শুনবে। তোমাকে বিশ্বাসঘাতকের মতন দেখায়। তার মহানুভবতা কিন্ত বিশ্বাসঘাতকতদের জন্য ভয়ানক। আমি ক্রেসিডার চাচা। তাই পুরুষ মহিলা কে এক সাথে ছাড়তে পারি।বিদায়।
(লেফিউর প্রস্থান)
রাজা-এখন, বলো, সুন্দরী।  কি কারনে আমার সাথে তোমার দেখা করা প্রয়োজন ?
হেলেনা-জি, আমার মহান লর্ড। জেনার্ড দি কারবন আমার বাবা ছিলেন। তার পেশার জন্য তিনি সুপরিচিত ছিলেন।
রাজা-আমি তার সম্মন্ধে জানি।
হেলেনা-তাহলে, আমি আর তার প্রশংসা করে সময় নস্ট করবো না। আপনি তাকে চিনলেই হবে। তার মৃত্যুর আগে, আমাকে কিছু অউসুধ দিয়ে যান। কিন্ত তাদের মধ্যে একটি স্পেশাল। তার চর্চার মধ্যে সেটি উত্তম ছিল। তিনি আমাকে সেই অউসুধ অনেক যত্ন করে রেখে দিতে বলেছিলেন। এখন, আপনার অউশুখের কথা জানতে পেরে আমি সেই অউসুধটার সাথে সাথে আপনার সেবা করে ধন্য হতে এসেছি।
রাজা-তোমাকে ধন্যবাদ, মেয়ে। কিন্তু আমার মনে হয় না আমি এতো তাড়াতাড়ি সুস্থ হবো, যখন এতো দক্ষ শিক্ষিত ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। 
হেলেনা-আমি আমার কর্তব্য পালন করতে পারলে খুশি হতাম, কিন্তু এই নিয়ে আমি আপনার কাছে জোরাজুরি করবো না। আপনার প্রতি অনুরোধ থাকবে  আমার নিরাপদে বাড়ি যাওয়া ব্যবস্থা করতে। 
রাজা-আমি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারবো না। আমার মতন মুমুর্স রোগীকে বাচাতে এসেছো তার জন্য ধন্যবাদ। আমি যতটুকু জানি তোমার চিকিৎসা বিদ্যা সম্পর্কে ধারনা কম।
হেলেনা-আমি যাই বলি না কেন আপনার কাছে তা দুঃখজনক হবে কারন আপনি ভেবে বসে আছেন যে আপনি আর সুস্থ হবেন না। ইশ্বর অনেক সময় দুর্বল মানুষদের দ্বারা অনেক বড় কাজ করান। অনেক তরুন বিচারক অনেক বড় বড় বিচারকাজ সামলায়। অনেক বড় বন্যা অনেক ছোট কারন থেকে উতপত্তি, অনেক বড় সমুদ্র শুকিয়ে যায় যখন ক্ষমতাশালীরা মনে করে অসম্ভব কোনো কিছুই সম্ভব না। সফলতা না দেখতে পেলে আমরা আমাদের আশা ছেড়ে দেই, এবং সেই ক্ষিন আশা নিয়ে আমরা প্রার্থনা করি।
রাজা-আমি আর কিছুই শুনতে চাই না। তুমি এখানে আসার জন্য কোনো অর্থ পাবে না। শুধু ধন্যবাদ- তোমার  পুরুস্কার হবে।
হেলেনা-আমি বলছি না আমার কথাগুলো ইশ্ব্ররের শক্তির উপরে। ইশ্বর সব জানে, এবং এই পৃথিবীর মানুষদের মাঝেই তার সব শক্তি নিহিত আছে। আমরা সব ইশ্ব্ররের ইচ্ছায় নিয়ন্ত্রিত। আমার প্রিয় স্যার, ইশ্ব্ররের দোহায় একটি বার আমাকে চেস্টা করতে দিন, পরিক্ষা করে দেখুন। আমি এমন ভাঁড়ামো করে বলছি না যে অসম্ভব কে সম্ভব করে দেখাবো। কিন্তু আমি জানি আমার এই চিকিতসা দ্বারা সুস্থ হওয়া  সম্ভব।
রাজা-তুমি  কি নিশ্চিত? সুস্থ হতে কতদিন লাগতে পারে?
হেলেনা-ইশ্বরের কি চমতকারিতা, দ্বিগুন শক্তিতে সুর্যদেবতা যখন রাত্রির অন্ধকার দূর করে,  আবার হেস্পারাস দেবতা দ্বিগুন শক্তিতে সেই রাত্রির অন্ধকার নামিয়ে আনে। যখন ঘড়ির কাটা চব্বিশঘণ্টা টিক টিক করবে, আপনার দুর্বলতা সেরে যাবে। 
রাজা- তোমার কতটুকু আত্মবিশ্বাস আছে?
হেলেনা- নিন্দায় আমার মাথাকাটার চেয়ে মৃত্যু শ্রেয়।
রাজা-তোমাকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আমার জ্ঞানে তা অসম্বভ মনে হচ্ছে কিন্তু আমার মন তা আবার মানতে চাইছে। তোমার জীবন, যউবন একটি মাত্র আশার উপর নির্ভর করে। তুমি যদি তোমার জীবন ঝুঁকিতে নিতে পারো তাহলে বুঝতে হবে তোমার অনেক জ্ঞান এবং অদম্য ইচ্ছা শক্তি আছে। ডাক্তার, আমি তোমার অউসুধ গ্রহন করবো। যদি তোমার এই অউসুধই তোমার মৃত্যু নির্ধারিত যদি আমি মারা যায়।
হেলেনা-যদি আমি অসমর্থ হই,  তাহলে আমাকে দয়া মায়া না দেখিয়ে আমাকে মৃত্যু দন্ড দিন, কিন্ত আমি যদি সফল হই, তাহলে আপনি কি দিবেন?
রাজা-তোমার ইচ্ছা বলো।
হেলেনা-আমি যা বলবো আপনি তা করবেন?
রাজা-হ্যা, ইশ্বরের শপথ নিয়ে আমি বলছি। 
হেলেনা-তাহলে আপনাকে আমার বর খুঁজার পিছনে সহায়তা করতে হবে। আমাকে সেই অধিকার দিতে হবে যাতে আপনার ফ্রান্সের সব প্রজাদের থেকে আমি আমার বর পছন্দ করতে পারি। আমি জানি এমন কেউ হবে যাকে আমি পছন্দ করতে পারি এবং আপনাকে তা অর্পন করতে হবে।
রাজা-আমি যখন শপথ করেছি তা আমি করবই। তুমি যা বললে আমি তা করবই। তাহলে আমাকে বলো, কখন তুমি পছন্দ করবে, এটা তোমার উপর নির্ভর করে। আমি তোমাকে আরো জিজ্ঞেস করার আছে,  যদিও তুমি যেখান থেকেই আসো না কেন আমি তোমাকে বিশ্বাস করি না। এগুলো ছাড়ো। তোমাকে স্বাগতম,  আশির্বাদ করি। শুধু আমাকে একটু সাহায্য করতে হবে। তুমি যা দাবি করেছো, তা আমাকে বলবে, আমার পক্ষ থেকে তার ব্যবস্থা থাকবে।

(বাদ্যযন্ত্র বাজছে, তাদের প্রস্থান)

দৃশ্য দুই, অংক দুই

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

দৃশ্য দুই, অংক দুই

কাউন্টেস এবং ক্লাউনের প্রবেশ
কাউন্টেস-কথা শুনেন, স্যার, আমি এখন আপনাকে জ্ঞান অভিজ্ঞতার দিক দিয়ে উপরে রাখবো।
ক্লাউন-আমি হাব ভাব ভালো প্রদর্শন করবো, কিন্তু শিক্ষা কম। আমি জানি আমাকে কোর্টে যেতে হবে।
কাউন্টেস-কোর্টে!! কেন কি কারনে তুমি এতো বিশেষ কেউ হয়ে গিয়েছো যে এইভাবে অবজ্ঞা ভরে কথা বলবে! শুধু কোর্টে যেতে বলায়!
ক্লাউন-সত্যি,  ম্যাডাম। যদি ইশ্বর মানুষকে কিছু দিয়ে থাকেন, তা হচ্ছে কোর্টে সব কিছু খুলে বলা। যদি মাথা না নওয়াতে পারে, টুপি খুলতে না পারে, হাতে চুমু না দিতে পারে বা যদি কিছু বলতে না পারে, তাহলে এই ধরনের মানুষ কোর্টের জন্য উপযুক্ত না। আমার জন্য যদিও, আমার একটা জবাব আছে যা সব পুরুষ মানুষএর পক্ষে বলা হবে।
কাউন্টেস-আপনার এই জবাবে কি সব প্রশ্নের উত্তর মিলে?
ক্লাউন-এই কথায় উত্তর মিলে যেভাবে উকিলের হাতে চার পয়সা পাওয়া যায়, ফ্রেঞ্চের রাজা যেমন স্বল্পবসনা নারীকে জড়িয়ে থাকে, মহিলার আংটি যেভাবে পুরুষের হাতে ফিট হয়, অথবা পথভ্রষ্ট নারীর চিতকারের মতন বা মে দিবসে মরিস ড্যান্স এর মতন, অথবা গর্তে যেমন পেরেক ঢুকানো হয়, বা ষাড়ের মাথায় দুটো শিং এর মতন অথবা পথভ্রষ্ট নারীর চিতকারের মতন অথবা এক মহিলা সন্ন্যাসীর ঠোট যেমন পুরুষ ভিক্ষুর মুখে ঠুকে যায় ঠিক তেমনই। না, দু:খিত হওয়ার কিছু নাই। এটা এমন যে তেলা মাথায় তেল দেওয়া।
কাউন্টেস- আপনার জবাবে, মানে আমি বলতে চাচ্ছি যে, এক উত্তরে কি সব প্রশ্নের উত্তর মিলে? 
ক্লাউন-ডিউক থেকে কন্সটেবল পর্যন্ত সব জায়গায় এই কথায় ঠিক।
কাউন্টেস-এতো  বড় উত্তর যে কোনো প্রশ্নের সাথে তো  মিলে যাবার ই কথা।
ক্লাউন-কিন্তু ছোট্ট একটা কথা,  এটাই বাস্তবতা, সবকিছু এরই সাথে সম্পর্ক। জিজ্ঞাসা করুন, আমি কি সৎ মানুষ, এটা জানতে পেরে আপনার কস্ট হবে না।
কাউন্টেস-অহ, আবার যদি যউবন কাল ফিরে পেতাম। যদি আমরা তা পারতাম, তাহলে আমি আপনাকে বোকার মতন প্রশ্ন করে জ্ঞান নেবার চেস্টা করতাম। দয়া করে বলুন, স্যার, আপনি কি সৎ মানুষ?
ক্লাউন-'অহ, লর্ড, স্যার'! এই প্রশ্নকে এড়িয়ে যাওয়ার জন্য এটাই একমাত্র উত্তর। তাদের বদলে আরো আরো শত শত প্রশ্ন করুন।
কাউন্টেস-স্যার, আমি গরিব ভক্ত, যে আপনার প্রতি খেয়াল রাখে।
ক্লাউন- 'অহ, লর্ড, স্যার'! আরো প্রশ্ন করুন। আমাকে ছাড় দিবেন না।
কাউন্টেস- আমি মনে করি স্যার, আপনি শুধু শুষ্ক  মাংস খেতে পারেন না।
ক্লাউন- অহ, লর্ড, স্যার'! আমাকে আর এই ধরনের প্রশ্ন করবেন না। আমাকে ক্ষমা করুন।
কাউন্টেস- আপনি মনে হয় দু: খ পেয়েছেন, স্যার, যা আমার মনে হয়।
ক্লাউন-অহ, লর্ড, স্যার'!  আমাকে ছাড়বেন না।
কাউন্টেস-অহ, লর্ড, স্যার'! , আমাকে ছাড়বেন না বলে আপনি আর কান্নাকাটি করবেন না। বস্তত দু:খ পাবার জন্য 'অহ, লর্ড, স্যার'! ,  কথাটা ঠিক আছে। আপনার দুক্ষের মধ্যেও ভাল উত্তর দিয়েছেন, কিন্ত একটা উত্তরের মধ্যে থাকা শাস্তিযোগ্য ছিল।
ক্লাউন- 'অহ, লর্ড, স্যার' বলা চাইতে দুক্ষ পেতে হবে-  আমার এখনো এমন অতো খারাপ দিন আসে নি। আমি কিছু জিনিস দেখেছি কিছু সময়ের জন্য কাজ করে,  কিন্ত সারাজিবনের জন্য না।
কাউন্টেস- তাহলে আমি সারাজিবনের জন্য এই ধরনের বোকার বউ হই।
ক্লাউন- অহ, লর্ড, স্যার' - কথাটা মনে হয় ভালো কাজ করছে।
কাউন্টেস-এখন এখানেই শেষ করি, স্যার। আপনার একটা কাজ রয়েছে, এটা হেলেনাকে দিবেন, আর তাড়াতাড়ি উত্তর পাঠাতে বলবেন। আমার পরিবার আর ছেলের জন্য আশির্বাদ দিবেন। এটার চেয়ে বেশি কিছু না।
ক্লাউন-তাদের আশির্বাদ বেশি কিছু না।
কাউন্টেস- আপনার জন্য এর চেয়ে বেশি কিছু না, আশা করি  আমাকে বুঝতে পেরেছেন?
ক্লাউন- অনেক ভালভাবে। আমি সেখানে পা দিয়ে রেখেছি।
কাউন্টেস-এখন তাড়াতাড়ি যান।

(তাদের দুইজনের দুই দিকে প্রস্থান)

অংক দুই, দৃশ্য তিন
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র
অংক দুই, দৃশ্য তিন
বেট্রাম, লেফিউ এবং পেরোলসের প্রবেশ।
লেফিউ- তারা বলছে অলউকিক ঘটনার কোনো অস্তিত্ব নেই। আমাদের কিছু বিজ্ঞানী এবং দার্শনিক রয়েছে যারা অপ্রাকৃতিক ঘটনাগুলো বিজ্ঞানের আধারে ব্যাখা করে। তাই যখন আমাদের অজানা ভয়ে আতংকিত হবার কথা তখন জ্ঞানের কারনে ভয়গুলো মনে প্রবেশ করতে পারে না।
পেরোলস- এই কারনে, এটি আধুনিক সময়ে সবচেয়ে অদ্ভুত ব্যাপার।
বেট্রাম-হুম, তা ঠিক।
লেফিউ- চিকিৎসকদের উপর ছেড়ে দেয়া--
পেরোলস- আমিও তাই বলি।
লেফিউ- স্কুল পুরানো হলেও অউসুথ সাম্প্রতিক সময়ের।
পেরোলস-আমিও তাই বলি।
লেফিউ- সবাই শিক্ষিত এবং নামকরা ডাক্তার--
পেরোলস- ঠিক- আমিও তাই বলি।
লেফিউ- এরা বলছে তার চিকিৎসা সম্ভব না।
পেরোলস- কেন, এটি হচ্ছে। আমিও তাই বলেছি।
লেফিউ- সাহায্য পাবার আশা নেই-
পেরোলস- ঠিক- মনে হচ্ছে, তারটা নিশ্চিত--
লেফিউ- অনিশ্চিত জীবন আর নিশ্চিত মৃত্যুর।
পেরোলস- ঠিক তাই। আপনি ভাল বলছেন। আমিও তাই বলেছি।
লেফিউ- সত্য বলতে গেলে, দুনিয়ার কাছে এটা নতুন ব্যাপার।
পেরোলস-বস্তত, এটাই। আমরা বিস্তারিত শুনবো, আমরা এটা পড়বো - আপনি কি বলে ভাবেন?
লেফিউ- (পড়ছে)'পার্থিব মানুষের উপর স্বর্গীয় প্রভাব'।
পেরোলস- এটাই, আমি একই কথা বলতে চেয়েছি।
লেফিউ- কেন? রাজার চেয়ে ডলফিনের মধ্যে স্ফুর্তি কম। অবশ্যই আমি সম্মানের সহিত কথা বলছি--
পেরোলস- না, এটি আশ্চর্যের, বড়ই আশ্চর্যের। এটা সংক্ষিপ্ত এবং ক্লান্তিকর। কোনো শয়তান এটাকে বলতে পারে-
লেফিউ- স্ব্ররগের পথযাত্রী।
পেরোলস- আমি তাই বলতে চেয়েছিলাম।
লেফিউ- দুর্বল হোক , বা ক্ষমতাশালী বা যে কোনো দইবশক্তি আমাদের প্রাপ্ত হোক যাতে রাজা সুস্থ হতে পারে, আর আমরাও কৃতজ্ঞ হতে পারি।
পেরোলস- আমিও তাই বলেছি। আপনি ভালোই বলেছেন। এখন রাজা আসছে।
(রাজা, হেলেনা, উপস্থিতবৃন্দের প্রবেশ। লেফিউ, পেরোলস একদিকে সরে যায়)
লেফিউ- এক ডাচের হাস্যকর একটা কথা আছে, 'আমার যতক্ষন দাত আছে ততক্ষন নারিদের ভালবাসবো।' রাজা নারীকে নিয়ে কেন করুনা বা নাচের এতো শখ আসে?
পেরোলস- হাস্যকর ব্যাপার, এটা কি সত্যি ই হেলেনা?
লেফিউ- হে ইশ্বর, আমারও তাই মনে হচ্ছে।
রাজা- যাও, রাজ্যের সব লর্ডসের আমার কাছে ডাকো। বসো, আমার ত্রানকর্তা, শান্ত হয়ে বসো। এই হাত দ্বারা তুমি যাকে নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলে, আমি দ্বিতীয়বার আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার জন্য তার নাম ঘোষনা করতে উন্মুখ হয়ে আছি।
(তিন বা চার জন লর্ডের প্রবেশ)
রাজা- সুন্দরী, কক্ষের চারিপাশে তাকাও। চরিত্র সম্পন্ন এই যুবকদল আমারই লোক। তাদের প্রতি আমার রাজার মতন শাসন এবং পিতার মতন স্নেহ রয়েছে। তোমার যাকে চাও, পছন্দ করে নাও। তোমার পছন্দ করার অধিকার রয়েছে এবং তাদের অস্বীকার করার ক্ষমতা নেই।
হেলেনা- আপনারা সবার প্রত্যেকের ঘরে ভাল বউ আসুক যে কি না আপনাদেরকে ভালবাসবে। হ্যা, আপনাদের প্রত্যক জনকে।
লেফিউ- আমি আমার ঘোড়া কার্টালকে দিয়ে দিবো, যদি তাদের মুখের চেয়ে আমার মুখ বেশি ভাঙা হয়। দেখুন, কি পাতলা পাতলা দাড়ি।
রাজা-দেখুন! ভাল করে দেখুন। তারা সবার ভালো পরিবার থেকে এসেছে।
হেলেনা- মহোদয়গন, ঈশ্বর আমার দ্বারা রাজাকে পুনঃ শরীর দান করেছেন।
সবাই- আমরা তা বুঝতে পেরেছি। আমরা তাই ইশ্বরকে ধন্যবাদ জানাই।
হেলেনা- আমি সাধারণ নারী কিন্ত আমার জন্য গুরুত্বপুর্ন ব্যাপার হচ্ছে আমি কুমারি। আপনাদের সবার শুভভাবনায় আমি তা ইতিমধ্যে শেষ করেছি। এই যে মুখের রক্তিম আভা আমাকে কানে কানে বলছে- আমরা রক্তিম হই যাতে তোমার পছন্দ করার অধিকার থাকে, যদি তুমি অস্বিকার করো তাহলে সাদা মলিন বিষন্নতায় সারাজিবনের জন্য মৃত্যুর জন্য তইরি হও। আমরা আর তোমার মুখে আসবো না।
রাজা-তুমি পছন্দ করো। যে তোমার পছন্দকে অস্বিকার করে সে আমার ভালবাসাকে প্রত্যাখান করে।
হেলেনা- পবিত্র ডায়ানা, শক্তিশালী ইশ্বর যেমনটা করে থাকেন, তেমনি তোমার পবিত্র বেদি থেকে এক নি:শ্বাসে ভালবাসা সবার কাছে পউছে দিই।
(প্রথম লর্ডের দিকে) স্যার, আপনি কি আমার ইচ্ছার কথা শুনতে পেরেছেন?
ফার্স্ট লর্ড- এবং তা মঞ্জুর করা হোক।
হেলেন- ধন্যবাদ, স্যার, আমার আর কিছু বলার নেই।
লেফিউ- আমি যাদি তার পছন্দের পাত্র হতে পারতাম, সারাজীবনের জন্য পাশায় হেরেও যদি তাকে পেতাম।
হেলেনা- (সেকেন্ড লর্ডের প্রতি) আগে আমি একটা কথা বলতে চাই, স্যার, আপনার চোখে মুখে যে অসমান্য ভালোবাসা দেখছি, তা আমার সামান্য ভালবাসার কাছে কিছুই নয়।
সেকেন্ড লর্ড- কোনো ব্যাপার না।
হেলেনা- তাহলে, আমার শুভকামনা রইলো যা বড় মনমানুসিকতার লোকই গ্রহন করতে পারে। আমিও বিদায় নিই।
লেফিউ- আপনারা কি সবাই তাকে অস্বীকার করেন? যদি তারা আমার পুত্র হতো,তাহলে আমি তাদেরকে চাবুক দিয়ে মেরে তুরুস্কে পাঠিয়ে দিতাম, আর নতুবা নপুংসক বানিয়ে দিতাম।
হেলেনা- (আরেক লর্ডের প্রতি) আমার হাত যদি আপনাকে দিই তাহলে আপনার ভয় পাওয়া উচিত না। আমি সেভাবে কোনো ভুল কিছু করবো না। আপনার বিয়ে শুভ হোক এবং জীবনে আমার চেয়ে ভালো পাত্রী খুঁজে পান।
লেফিউ- এগুলা একদম বলদ। এদের মধ্যে একটাও তাকে পাবে না। তারা সবাই বংশের কলংক। ফ্রেঞ্চ হওয়ার সিকি পয়সা যোগ্যতা নেই।
হেলেনা- (ফোর্থ লর্ডের প্রতি) আপনি হাসিখুশি একটা মানুষ, কিন্ত আমার সন্তানের পিতা হবার জন্য বয়স অনেক কম।
ফোর্থ লর্ড- সুন্দরি, আমি তা মনে করি না।
লেফিউ- আর একটা মানুষ আছে। আমার মনে হয় সেও একটা গাধা সেটা প্রমাণ হবে।
হেলেনা- (বেট্রামের দিকে) আমি তোমাকে নিয়েছি সেটা বলার সাহস নেই। কিন্তু শেষ নিশ্বাস পর্যন্ত তোমার হয়ে আমার জীবন কাটাতে চাই।
(রাজার প্রতি) এই সেই লোক।
রাজা- তাহলে ইয়ং বেট্রাম, সে তোমার পত্নী। তাকে গ্রহন করো।
বেট্রাম- আমার পত্নী! আমার লর্ড! এই ক্ষেত্রে আমি আপনার সদয় প্রার্থনা কামনা করছি, আমি আমার পছন্দ জানানোর জন্ত কিছুটা সময় চাচ্ছি।
রাজা- তুমি জান না সে আমার জন্য কি করেছে, বেট্রাম?
বেট্রাম- জি, আমার লর্ড। কিন্তু আমার বিয়ের করার কারন আমি জানি না।
রাজা- আমাকে সে সুস্থ করে তুলেছে। আমি শয্যাশায়ী ছিলাম।
বেট্রাম- কিন্তু তার মানে, আপনাকে সুস্থ করলে কি আমাকে এইভাবে অপমান করতে হবে? আমি তাকে চিনি। সে তার বাবার কোর্টে বড় হয়েছে। একজন গরিব চিকিতশকের মেয়ে হবে আমার বউ! তার চেয়ে আমি সারা জীবন অধম হয়ে থাকাই ভালো।
রাজা- এই পরিচয়ের কারনে তুমি তাকে ঘৃনা করো, আমি তা উন্নত করতে পারি। কি অদ্ভুত, আমাদের ধর্ম, বর্ণ, গোত্র সব ভিন্ন হলেও রক্তের রঙ এক। কিন্তু আমরা সমাজে ভেদাভেদ টেনে রেখেছি। সে গুনবতি হলেও, তুমি তাকে ঘৃনা করো, কারন সে গরিব চিকিতশকের মেয়ে। তার মানে কেউ গুনবতি হলেও তুমি তার পদের কারনে অপছন্দ করবে। সেটা করো না। যখন গরিব লোকেরা বড় কোনো কাজ করে, তখন তাদের স্ট্যাটাস বৃদ্ধি পায়। বড় লোকেরাও যদি কোনো ভাল কাজ না করে তাহলে সম্মানের কোনো মাহাত্ম্য নেই, সব ভেজাল। ভাল কর্মই চরিত্র দান করে, কোনো পদ লাগে না। নিচু কাজের ক্ষেত্রে একই ব্যাপার। এটা কর্মেএ উপর নির্ভর করে, পদ না। সে যুবতী, জ্ঞানী এবং সুন্দরী, তার স্বভাব, গুন তাকে আদরণীয়া করে তুলেছে। জন্ম হলেই বড় হওয়া যায় না, এই ধরনের আচরন করো না। আমাদেএ কর্মই আমাদের সম্মান আনে, পিতৃপুরুষরা না। সম্মান, পদ কোনোকিছুই আমাদের সংগে পরপারে যাবে না। বড়জোর কবরে খোদাই করা থাকতে পারে, তা ধুলা বালির আস্তরনে পড়ে থাকে। আর কিইবা বলা যেতে পারে? তুমি যদি তাকে বিয়ে করো, আমি তাহলে বাকি কিছু দিতে পারি। সে গুনবতি।
আমি সম্মান এবং সম্পদ দিতে পারি।
বেট্রাম-আমি তাকে ভালবাসতে পারি না, পারবো না।
রাজা-যদি তুমি না মানো, তুমি তাহলে ভুল করবে।
হেলেনা-আপনি সুস্থ হয়েছেন দেখে আমি খুশি হয়েছি। বাকিসব বাদ দিন।
রাজা-আমার সম্মান প্রশ্নের মুখে। আমাকে তা এড়াতে আমাকে ক্ষমতা প্রয়োগ করতেই হয়। এখানে তাকে গ্রহন করলে তোমার গর্ব হতো, উদ্ধত বালক, তুমি ভাল উপহারের যোগ্য না। তোমার নীচ মানসিকতার কারনে তুমি আমার ভালবাসা এবং তার যোগ্যতাকে ছুড়ে ফেলে দিলে। এখন আমি যদি তাকে আমি তার প্রাপ্য সম্মান দিই, তাহলে তুমি নগন্য হয়ে যাবে। তুমি হয়তো না জানার ভান করবে না, আজকে তোমার যে অবস্থান তা আমার কারনে। অবমাননা করা বন্ধ করো। আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি। নিচু দৃষ্টিকোন থেকে চিন্তা করো না, আমি যা বলছি তা শুনো। আমি তোমার অবজ্ঞতা, দায়িত্বহিনতার জন্য সব সুযোগ সুবিধা কেড়ে নিবো। বিচারের নামে আমি তোমার উপর প্রতিশোধ এবং শাস্তি নিবো। বলো, আমাকে উত্তর দাও।
বেট্রাম-ক্ষমা করবেন, দয়ালু লর্ড। আমি রাজি, আমাকে আপনার পছন্দ স্বিকার করার সুযোগ দিন। আমি বুঝতে পেরেছি আপনি আপনার অসিম ক্ষমতা, মহানতা যে কারোর উপর বর্ষণ করতে পারেন। আমি যাকে নিচু জাতের বলে চিন্তা করেছি, সে এখন রাজার দ্বারা সম্মান প্রাপ্য। মনে হচ্ছে সে কোনো মহান বংশে জন্ম নিয়েছে।
রাজা-তার হাত ধরো, এবং বলো সে তোমার। আমি তাকে প্রতিজ্ঞা করে বলছি সে হয়তো তোমার রাজ্যের সমান হবে না কিন্ত তারপরেও তোমার সমান হবে।
বেট্রাম- আমি তার হাত ধরলাম।
রাজা-তোমাদের উপর সউভাগ্য এবং রাজার সদয় প্রাপ্ত হোক। বিয়ের অনুসঠানাদি আজকে রাতে সম্পন্ন হবে। আর বিয়ের ভোজ পরে করা হবে কারন আমার কিছু বন্ধু বাইরে আছে। যতক্ষন তুমি তাকে ভালবাসবে, ততক্ষন আমি ভাল মনে করবো। আর যদি তাকে না ভালবাসো, তাহলে তুমি আমার রাগ দেখবে।
( লেফিউ এবং পেরোলসের বাদে সবার প্রস্থান)
লেফিউ-( অগ্রসরমান) আপনি কি শুনেছেন, মনসিউর? আপনার সাথে একটা কথা আছে।
পেরোলস- কি কথা, স্যার?
লেফিউ- তোমার লর্ড এবং মাস্টার ঠিক পছদই করেছে কি বলেন?
পেরোলস- বাদ দেন। আমার লর্ড! আমার মাস্টার!

অংক দুই, দৃশ্য তিন পার্ট টু
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র
অংক দুই, দৃশ্য তিন পার্ট টু
লেফিউ- আপনি কি আমার কথা বুঝতে পারছেন না?
পেরোলস-তারা মাইর ছাড়া কথা শুনে না, স্যার!
লেফিউ-আপনি কি কাউন্ট রিজিলিয়ন পক্ষের লোক?
পেরোলস-আমি এক কাউন্ট, সব কাউন্ট এর পক্ষের লোক। আমি মানবতায় বিশ্বাস করি।
লেফিউ- তুমি কাউন্টের সেবক। কাউন্ট মাস্টার অন্য জিনিষ।
পেরোলস- আপনি সেকেলের ধ্যান ধারনা পোষন করে। সেটা নিয়ে খুশি থাকেন।
লেফিউ-আমাকে বলতেই হয়, স্যার, আমি নিজেকে পুরুষ ভাবি। আর আপনি যুবক হয়েও নিজেকে পুরুষ ভাবতে অক্ষম।
পেরোলস- আমি আপনার সাথে যুদ্ধ করতে পারি, কিন্ত আমার সাহসে তা কুলাবে না।
লেফিউ- আমি ভেবেছিলাম, আপনার দুই বেলা রুটি রুজির জন্য যথেষ্ট জ্ঞান আছে। আপনি আপনার ভ্রমণ নিয়ে ভালোই কথা বলেছিলেন। কিন্ত আপনার শেষ কথায় আমি বুঝলাম, আপনার পুরুষ হবার সামান্যতম যোগ্যতা নেই। আমি আপনাকে চিনে ফেলেছি। যদি আমি আপনাকে মেরেও ফেলি, তাহলেও আমি তা পাত্তা দেই না। আপনি মারামারি ছাড়া কিছুই বুঝেন না, আর সেটারও খুব একটা যোগ্যতা আপনার নেই।
পেরোলস- বুড়া হবার কারনে মনে হয় আপনার গায়ে শক্তি নেই--
লেফিউ- বেশি বাড় বেড়ো না, তুমি তোমার সীমা অতিক্রম করেছো। ইশ্বর যেনো এই মুরগির বাচ্চার প্রতি দয়া করে। আমার ভাল কিছু তা আমার মনে আছে। বিদায়। আপনাকে তা দেখানোর প্রয়োজন মনে করি না, কারন আমি আপনাকে চিনতে পেরেছি। আমাকে আপনার হাত দিন।
পেরোলস- মাই লর্ড, আমার মনে হয়, আপনার কোথাও বড় ভুল হচ্ছে।
লেফিউ- হা,আপনি তার যোগ্য।
পেরোলস-আমার তা প্রাপ্য নয়, মাই লর্ড।
লেফিউ- আমি এক চুল পরিমানও ছাড় দিবো না।
পেরোলস- আমার ব্যাপারটা বোঝার দরকার।
লেফিউ- যত শীঘ্রই সম্ভব তাই করেন, আপনি বাইরে যেমন, ভিতরে তা না। আপনি যদি আপনার পোশাক পরিচ্ছদ আর কথাবার্তার আড়ালে নিজেকে খুজে পান, তখন গর্ব করার কি আছে তা দেখবেন। আপনার জ্ঞানের চোখ খুলে দেয়ার জন্য আমি সাথে আছি, এই যউবন চিরজিবন থাকবে না। আমি তাকে চিনি।
পেরোলস- মাই লর্ড, আপনি আমাকে বড় বিভ্রান্তিতে ফেলে দিয়েছেন।
লেফিউ- আপনি শুধু শুধু কস্ট পাচ্ছেন। আমার তা ইচ্ছা ছিল না। যা হবার তা হয়ে গেছে। এই বৃদ্ধের গায়ে যতটুকু শক্তি আছে তা দিয়ে আমি এখন আপনাকে অতিক্রম করে চলে যাবো।
(লেফিউর প্রস্থান)
পেরোলস- ভালো তো। আপনার তো পুত্র সন্তান আছে, সে আপনার কথার ক্ষতিপুরন দিবে। নোংরা, বুইড়া, যোগ্যহীন লর্ড! ঠিক আছে, আমি ধইরজ্য ধরলাম। আমি প্রশাসনের বিরুদ্ধে কিছু করতে পারি না। তিনি আমার চেয়ে যত বড় লর্ড হোক না কেন, আমি আমার সুযোগ মতন তাকে মারবো। তার বয়সের জন্য আমার পক্ষ থেকে কোনো করুনা থাকবে না। আবার দেখা হলে তাকে মেরে ই ফেলবো।
(লেফিউর পুনঃপ্রবেশ)
লেফিউ-স্যার, আপনার লর্ড এবং মাস্টার বিয়ে করেছে। আপনার জন্য একটা খবর আছে।আপনি নতুন একটা মিস্ট্রেস পেলেন।
পেরোলস- আমি আপনার ভুল বোঝার জন্য অনুরোধ করবো। তিনি আমার লর্ড। তিনি আমার মাস্টার যার সাথে আমি কাজ করি।
লেফিউ- কে? গড?
পেরোলস-জি, স্যার।
লেফিউ- আপনার মাস্টার শয়তান। আপনি হাতে কি ধরনের স্টাইল করেছেন? প্যান্টের কাপড় দিয়ে হাতা বানান নাকি? কোনো দাসদাসিকে দেখেছেন, এই ধরনের কাজ করে ? আপনার জন্য যা ঠিক তাই করা উচিত। আমার চেয়ে আপনি যদি দুই ঘন্টার ছোট হতেন, আমি সত্য বলছি, আপনাকে মেরে ফেলতাম। আপনি সবার জন্য অপমানকর, আপনাকে গণধোলাই করা উচিত। আমার মনে হয় আপনি সবার মার খাওয়ার জন্য জন্ম নিয়েছেন।
পেরোলস- ব্যাপারটা কিন্ত খারাপের দিকে যাচ্ছে, মাই লর্ড।
লেফিউ- শুনেন, স্যার। আপনি ইটালিতে ডালিমের বিচি চুরির জন্য মার খেয়েছিলেন। আপনি যাযাবর, সত্যিকারের পর্যটক নন। আপনি নিজ যোগ্যতার চেয়ে বেশি স্পর্ধা দেখান এবং বড়দের অপমান করেন। আপনার কথা বলার যোগ্যতা নেই। আমি চলে যাচ্ছি।
(লেফিউর প্রস্থান)
পেরোলস- ভালো তো। ব্যাপারটা কিছুক্ষন ঠান্ডা থাকুক।
(বেট্রামের পুনঃপ্রবেশ)
বেট্রাম- আমার সারাজীবন দুক্ষে অশান্তিতে ভরে গেলো।
পেরোলস- কি ব্যাপার, সুইট হার্ট।
বেট্রাম- যদিও আমি শপথ নিয়ে বিয়ে করেছি, কিন্ত একসাথে শুবো না।
পেরোলস- কি,কি, সুইট হার্ট?
বেট্রাম- অহ, মাই পেরোলস। তারা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি তুস্কান যুদ্ধে পালিয়ে যাবো, আর তার সাথে কখনই ঘুমাবো না।
পেরোলস- ফ্রান্সে নিজের মত করে চলার কোনো স্বাধীনতাই নেই। যুদ্ধে চলেন।
বেট্রাম- আমার মার থেকে চিঠি এসেছে। কি লিখেছে এখনো খুলে দেখি নি।
পেরোলস- এটা জানা উচিত। যুদ্ধের দিকে! বালক! যুদ্ধের দিকে। ঘরে বসে থাকলে একজন পুরুষ তার সম্মান হারায়। যখন তার বীরপুরুষের মতন যুদধ করার কথা তখন সে বউ এর আঁচলের তলায় গিয়ে ঘুমায়। অন্যজাতিদের চোখে ফ্রান্স স্থায়ী, শক্তিশালী এবং বীরপুরুষদের রাষ্ট্র।
বেট্রাম- আমি যুদ্ধে যাবো। আমি তাকে মার কাছে পাঠাবো। মা জানুক, আমি তাকে কতটা ঘৃনা করি। আমি রাজাকে জানাবো আমার কথা বলার সাহস নেই। আমার প্রতি যা পুরুস্কার ছিল তা ইতালিতে যারা নিহত হবে তাদের প্রতি উতসর্গ করা হবে। ঘরবাড়িতে অশান্তি আর জঘন্য খারাপ মহিলার কাছে যুদ্ধ কিছুই না।
পেরোলস- আপনি কি নিশ্চিত আপনি তা করবেন?
বেট্রাম- আমার সাথে চেম্বারে চলুন। আমাকে পরামর্শ দিন। আমি তাকে এখনই বাড়ি পাঠিয়ে দিবো। আমি কালকেই যুদ্ধে যাবো। সে বাকি জীবন দুখে একাকি কাটাক।
পেরোলস- টেনিস বল বাউন্স করছে, আপনি কি তা শুনতে পারছেন। বাস্তবতা কঠিন হলেও সত্য। যুবক বিয়ে করলে সে আর পুরুষ থাকে না। সেইজন্য যান, তাকে এখনই ছেড়ে দিন। যান, রাজা আপনার সাথে অন্যায় করেছে, কিন্ত এই কথা জোরে বলবেন না।
( সবার প্রস্থান)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

অংক দুই, দৃশ্য চার

হেলেনা এবং ক্লাউনের প্রবেশ।
হেলেনা-  মা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি কি ভালো আছেন?
ক্লাউন- তিনি খুব একটা ভাল নেই, কিন্ত তার স্বাস্থ্য ঠিক আছে। তিনি হাসিখুশি ভাবে চলাফেরা করছেন, তার তেমন কিছুর প্রয়োজন নেই। কিন্ত তারপরেও তিনি ভাল নেই।
হেলেনা- তিনি যদি ভাল থাকেন, তাহলে ভয় কিসের?
ক্লাউন-আসলে, তিনি দুইটা জিনিষ বাদে ভাল আছেন।
হেলেনা-কোন দুইটি জিনিষ?
ক্লাউন- এক, তিনি স্বর্গে নেই, ইশ্বর তাকে সেখানে তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন! আরেকটা হলো, তিনি এখন পৃথিবীতে,  সেখান থেকে ইশ্বর তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন।
(পেরোলসের প্রবেশ)
পেরোলস- ঈশ্বর আপনাকে আশির্বাদ করুন,  মাই লেডি।
হেলেনা- আমার আশা, স্যার, আমার সউভাগ্য পেছনে আপনার আশীর্বাদ রয়েছে।
পেরোলস- আমি প্রার্থনা করি আপনি সউভাগ্যবতি হোন। এই পাজি, আমার বুড়ি কেমন আছে?
ক্লাউন- আপনি যদি তার মুখের বলিদাগ হোন, আমি তাহলে টাকা হই। আমি মনে হয়,  আপনি তা করেন।
পেরোলস-আমি তো এমন কিছুই বলি নি।
ক্লাউন- আহ, আপনি জ্ঞানী মানুষ। অনেকেরই মাস্টারের প্রশ্রয়ে বেশি বাড় বাড়ে। কিছু না বলতে, কিছু না করতেই, নতুন কিছু না জানতেই, কিছু না থাকতেই, অনেকে অনেক বড় পদে বসে যায়। যা বলতে গেলে সেটা কোনো কাজে আসেই না।
পেরোলস-আপনি দূর হোন, শয়তান লোক কথাকার।
ক্লাউন- আপনার বরং বলা উচিত ছিল, স্যার, বদমাশ লোকের সামনে আপনি আরেক বদমাশ লোক। সেটাই, আমার সামনে আপনি বদমাশ। এটা সত্যি, স্যার।
পেরোলস- তাড়াতাড়ি দূর হোন, ধুর্ত ভাড়। আমি আপনাকে দেখে নিবো।
ক্লাউন- আমার মধ্যে কি আপনাকে খুঁজে পেয়েছেন, স্যার? নাকি আমাকে খুঁজে নিতে শিখছেন? পুরো দুনিয়ার মানুষকে হাসাতে নিজেকে খুঁজে নেয়া লাভজনক ছিলো।
পেরোলস- আপনি তো ভাল পাজি দেখছি, আমি শপথ করে বলছি, আমি ভাল মানুষ। ম্যাডাম, আমার প্রভু আজ রাতে চলে যাবে। গুরুত্বপুর্ন কাজে স্মরণ করা হয়েছে। তিনি আপনার প্রতি প্রেম জ্ঞাপন করেছেন কিন্ত তার কাছে অন্য কোনো রাস্তা নেই। আশা করি, স্থগিত হওয়া বিয়ের অনুসঠানাদি দেরিতে হলেও আরও অনেক মিস্টি হবে, আনন্দে ভরে যাবে।
হেলেনা- তিনি আর কি বলেছেন?
পেরোলস- আপনি রাজাকে ছেড়ে চলে যান, এবং তাকে আপনার তাড়ার কথা জানান। শক্ত কোনো অজুহাত দিন যাতে যাতে তিনি রাজি হোন।
হেলেনা- তিনি আর কি আদেশ করেছেন?
পেরোলস- এগুলা করার পর, তার কাছ থেকে আরও  কিছু শুনার জন্য অপেক্ষা করবেন।
হেলেনা- উনার যা ইচ্ছা, আমি তা পালন করবো।
পেরোলস-আমি তার কাছে রিপোর্ট করবো।
হেলেনা- আমি আপনার জন্য প্রার্থনা করবো।
(পেরোলসের প্রস্থান)
হেলেনা- (ক্লাউনের প্রতি) আসুন, স্যার।
(তাদের প্রস্থান।)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র

অংক দুই, দৃশ্য পাচ

লেফিউ- কিন্তু আমার মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন, সে একজন সইনিক।
বেট্রাম- জি, মাই লর্ড, এবং তার সাহসিকতার পরিচয় দিয়েছে।
লেফিউ-আপনি এগুলা তার কাছ থেকে শুনেছেন।
বেট্রাম- আরও কিছু সাক্ষ্যপ্রমাণাদি থেকেও জেনেছি।
লেফিউ - তাহলে তার সম্মন্ধে আমার ধারনা ভুল। আমি তাকে ঠগ প্রতারক ভেবেছিলাম।
বেট্রাম- আমি নিশ্চয়তা দিতে চাই, মাই লর্ড, সে অনেক জ্ঞানী  এবং সাহসী।
লেফিউ- তাহলে, আমি তার অভিজ্ঞতা এবং সাহসিকতা নিয়ে ভুল ভেবেছিলাম। একটু আগে আমি বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবং কিভাবে তার অনুশোচনা করবো তা বুঝে উঠতে পারছিলাম না। এখানে সে আসছে। আমি আশা করি, আপনি আমাদের মধ্যে বন্ধুত্ব করিয়ে দিবেন, আমাদের পুনর্মিলন আশা করি।
(পেরোলসের প্রবেশ।)
পেরোলস- (বেট্রামের প্রতি) সেসব কাজ শেষ, স্যার।
লেফিউ- (পেরোলসের প্রতি) দয়া করে বলবেন, স্যার, তার দর্জি কে?
পেরোলস-স্যার?
লেফিউ- অহ, স্যার, আমি তাকে ভাল করে চিনি। তিনি কর্মকার, ভাল দর্জি।
বেট্রাম-( শুধু পেরোলস শুনতে পারে এমন করে) সে কি রাজার কাছে গিয়েছে?
পেরোলস- জি, তিনি গিয়েছেন।
বেট্রাম- আজ রাতেই তিনি কি কোর্ট থেকে চলে যাবেন?
পেরোলস- আপনি তাকে যেভাবে বলেছেন।
বেট্রাম- আমি চিঠি লিখেছি, ধন সম্পদ সব প্যাক করে নিয়েছি, আমাদের জন্য ঘোড়া ডেকেছি। আজ রাতেই আমাদের বিয়ের অনুসঠান হওয়ার কথা, অথচ, আমি তা শুরুর আগেই শেষ করে দিয়েছি।
লেফিউ- (নিজে নিজে) একজন ভাল পর্যটক রাতের খাবারের শেষে গল্প বেশ জমাতে পারে। কিন্ত যে মানুষ তিনটা কথার মধ্যে তিনটাই মিথ্যা বলে, আবার মন রক্ষার জন্য হাজারে একটা মিথ্যা বলে তাকে তিনবারই মারা উচিত।
(শুধু পেরোলস শুনতে পারে) ইশ্বর আপনাকে রক্ষা করুক, ক্যাপ্টেন।
বেট্রাম- আমার লর্ড এবং আপনার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে?
পেরোলস- আমি জানি না কিভাবে আমি তার অসুন্তুস্টতার কারণ হলাম।
লেফিউ- আপনি আমাকে আপনার কথা এবং আচরণ দ্বারা সরাসরি ব্যঙ্গ করে আঘাত করেছেন, এখন নিজের দোষ ঢাকার জন্য বলছেন কিছুই করেন নি।
বেট্রাম- আমার মনে হয় তার সম্মন্ধে আপনার কোথাও ভুল হয়েছে।
লেফিউ- তিনি যদি তার ভুল স্বীকারও করে থাকে, আমি তারপরেও তাকে ভুল বুঝবো।  বিদায়, মাই লর্ড। আমার কথা বিশ্বাস করেন। খোসা ছাড়া বাদামের কোনো শ্বাস থাকে না। তেমনি, আচরণই একজন মানুষের পরিচয়। তাকে গুরুত্বপুর্ন বিষয়ে বিশ্বাস করবেন না। আমারও পোষা প্রানি আছে, সতর্ক থাকার ব্যাপারটা আমি জানি। বিদায়, মন্সিউর। আমি আপনার যোগ্যতার চেয়ে বেশি আমার ভাল দেখিয়েছি। কিন্ত খারাপ সময়ে নিরাপদে থাকার ব্যাপারটা আমাদের মাথায় থাকা উচিত।
(লেফউর প্রস্থান)
পেরোলস- সে একটা বোকা লোক।
বেট্রাম- আমারও তাই মনে হয়।
পেরোলস- কেন, আপনি তাকে চিনেন না।
বেট্রাম- আমি তাকে ভাল করে চিনি। অনেকে বলে তিনি অনেক যোগ্যতাসম্পন্ন লোক। আমার বাধা এখানে উপস্থিত।
(হেলেনার প্রবেশ)
হেলেনা- আপনার কথামতন কাজ করেছি, স্যার। রাজার সাথে কথা বলে বিদায়ের অনুমতি নিয়েছি। তিনি আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান।
বেট্রাম- রাজার যা আদেশ। তুমি দ্বিধান্বিত হইয়ো না, হেলেনা। বিবাহের দিন আমার আচরন স্বাভাবিক ছিল না। আমি জানি, একজন স্বামী হিসেবে ঠিক দায়িত্ব পালন করছি না। এমন একটা কাজে আটকে গিয়েছি যে, নিজেকে আর ধরে রাখতে পারছি না। সেজন্যই তোমাকে আমার যেতে বলা। তুমি শুধু আমাকে জিজ্ঞেস করার চেয়ে একটিবার ভেবে দেখো। আমার চিন্তা ভাবনা তাদের অনুমানের চেয়ে ভাল। তাদের পক্ষ থেকে কিছু করার আগেই আমাকে এই পদক্ষেপ নেয়া জরুরী ছিল। এটি আমার মাকে দিবেন।
(তিনি তাকে চিঠিটা দিলেন)
বেট্রাম- দুইদিন আগে আমি তোমাকে দেখে যাবো।
হেলেনা- স্যার, আমি আপনার অনুগত দাসি- শুধু এই কথা ছাড়া আর কিছুই বলতে পারি না।
বেট্রাম- এই তো, এর চেয়ে বেশি কিছু না।
হেলেনা- আমি সারাজিবন আমার লক্ষ্য সৎ এবং সততা দিয়ে আমার এই সউভাগ্যজিবনের দায়িত্ব পালন করবো, জীবন আমাকে আগে তা দিতে পারে নি।
বেট্রাম- এখন এগুলা বাদ দিন, বিদায়, বাড়ি যাও।
হেলেনা- ক্ষমা করবেন, স্যার,আরেকটা প্রার্থনা ছিলো।
বেট্রাম- ভালো। কি বলতে চান?
হেলেনা- আমি যা সম্পদ পেয়েছি তারজন্য আমি যোগ্য নই। সেগুলো রাখারও সাহস আমার নেই। কিন্ত আইনানুসারে এগুলা আমার হলেও চোরের মতন করে তা রাখতে হচ্ছে।
বেট্রাম- আপনি কি চান?
হেলেনা- খুব বেশি কিছু না। আমি মুখে তা বলতে পারি না, মাই লর্ড। অপরিচিত এবং শত্রুদেরকে কেবল চুমু ছাড়া বিদায় দেয়া হয়।
বেট্রাম- আমি তোমাকে মিনতি করে বলছি, এখানে আর থাকবে না, বাড়ির দিকে যাও।
হেলেনা- আমি আপনার কথাগুলা মানতে ব্যর্থ হবো না।
বেট্রাম- আমার অন্য লোকেরা কোথায়? মন্সিউর।
(হেলেনার প্রস্থান)
বেট্রাম- হা, বাড়ির দিকে যাও। আর কোনো দিন আমি সেই বাড়ির দিকে যাবো না, আমি যুদ্ধে  ঠাল তালয়ার বা যুদ্ধের দামামা নিয়ে ব্যস্ত থাকবো।
পেরোলস- দারুন!
(তাদের প্রস্থান)

#অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল- বাংলা অনুবাদ-
# Alls well that ends well Bangla translation
# Alls well that ends well Bengali translation

No comments:

Post a Comment