আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র
অংক তিন, দৃশ্য এক
বাদ্যযন্ত্র বাজছে, ডিউক অফ ফ্লোরেন্স সহ উপস্থিতবৃন্দদের প্রবেশ, সাথে সইন্যদল সহ, ফ্রান্সের লর্ডের প্রবেশ।
ডিউক- আপনারা সবাই যুদ্ধ করার কারনসমুহ জানতে পারলেন। যুদ্ধে যাওয়ার এই সিদ্ধান্তে ইতিমধ্যে অনেকে মারা গিয়েছে, আরো অনেকের মৃত্যু ঘটবে।
ফার্স্ট লর্ড-মনে হচ্ছে, ইশ্বর এই যুদ্ধে আপনার পক্ষ নিয়েছে। শত্রুপক্ষের জন্য ব্যাপারটা অনেক ভীতিজনক হয়ে দাড়িয়েছে।
ডিউক- আমাদের যুদ্ধ করার অনেক কারন রয়েছে। ফ্রান্সের রাজা মনে হয় এইজন্যই আমাদের সমর্থন পাঠানো অস্বীকার করেছেন। ব্যাপারটা আমাদের অবাক করেছে।
সেকেন্ড লর্ড- মাই গুড লর্ড, রাজা যা করেছেন আমি তা ব্যাখ্যা করতে পারবো না। আমি সাধারণ পর্যবেক্ষক হিসেবে যা বলতে পারি, মহান মানুষদের চিন্তা ভাবনা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে হয়। আমি যা অনুমান করতে ব্যর্থ হই, সেই সম্মন্ধে আমাকে আর জিজ্ঞেস করে বিব্রত করবেন না।
ডিউক - ভাল, রাজার যে কাজে ই সন্তুষ্ট।
ফার্স্ট লর্ড- কিন্ত আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের দেশের যুবকরা যারা অলস সময় কাটাতো, তারা নিজেদেরকে উদ্ধার করতে এখানে যুদ্ধে যোগ দিচ্ছে।
ডিউক- তাদেরকে স্বাগতম। আমার পক্ষ থেকে তাদের জন্য যথাযোগ্য সম্মান প্রদর্শন করার ব্যবস্থা করা হোক। আপনার নিজের জায়গা সম্মন্ধে আপনি ভালো জানেন। ভাল পজিশনের জায়গা হলে আপনাকে জানানো হবে।
(বাদ্যযন্ত্র বাজছে, সবার প্রস্থান)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- শেখসপিয়র
অংক তিন, দৃশ্য দুই
(কাউন্টেস এবং ক্লাউনের প্রবেশ)
কাউন্টেস- আমি যা আশা করেছিলাম তাই হলো,কিন্ত সে মেয়েকে নিয়ে আসে নি।
ক্লাউন- আসলে, আমার মনে হয়, ইয়ং লর্ড একটু নীরস বিষন্ন প্রকৃতির মানুষ।
কাউন্টেস- আমি কি জিজ্ঞেস করতে পারি কি দেখে তা বুঝতে পারলেন?
ক্লাউন
তিনি জুতার দিকে তাকায় আর গান গায়, আবার গলায় মাফলার পেচাতে পেচাতে গান গায়, একবার, নিজে প্রশ্ন জিজ্ঞেস করে আবার নিজেই গান ধরে, আরেকবার, দাত খুচে আবার নিজে গান গায়। আমি এইরকম বিষন্ন প্রকৃতির একজনকে চিনি, সে বিচিত্র রকমের কাজ করতে করতে এই ধরনের গান গায়।
কাউন্টেস- আমাকে দেখতে দিন, সে কি লিখেছে, আর কবে আসতে পারে।
(তিনি চিঠি খুললেন)
ক্লাউন- আমার কোর্টে থাকাকালীন ইসবেল নিয়ে রুচি ছিল না। আপনার ইসবেল এবং বয়স্ক মাছের রান্না কোর্টের তুলনায় অনেক ভালো। যেভাবে ক্ষুধা না থাকলেও মানুষ টাকা পছন্দ করে ঠিক তেমনই, আমার মন এখন তা খেতে চাইছে।
কাউন্টেস- আমাদের এখানে কি আছে?
ক্লাউন- আপনার যা আছে তাই।
(ক্লাউনের প্রস্থান)
কাউন্টেস- (পড়ছে) আমি আপনার কাছে পুত্রবধূকে পাঠালাম। সে রাজাকে সুস্থ করে তুলেছে, আর আমার জীবন ধবংস করেছে। আমি তাকে বিয়ে করলেও তার সাথে শয্যা গ্রহণ করে নি। আমি তাকে সারাজিবনের জন্য ত্যাগ করলাম। আমি চলে যাচ্ছি। রিপোর্ট আসার আগে তা জানিয়ে রাখলাম। আমি অনেকদুর চলে যাচ্ছি। আমি আপনার প্রতি কর্তব্য পালন করতে অংিকারবদ্ধ।
আপনার দুর্ভাগ্য ছেলে, বেট্রাম।
এটি ভাল নয়, চঞ্চল ছেলে। বউকে অস্বীকার করায় রাজার কথার অমান্য হলো। তার রাগ নিজের উপর নিয়ে খারাপ করেছো।
(ক্লাউনের পুনঃ প্রবেশ)
ক্লাউন- অহ, ম্যাডাম, এক যুবতী এবং দুই সইন্য মারফত একটি গুরুত্বপুর্ন খবর এসেছে।
কাউন্টেস- কি হয়েছে?
ক্লাউন- না, খাবড়ানোর কিছু নেই।অনেকটা স্বস্তির খবর। আপনার ছেলে মনে হয় না এতো তাড়াতাড়ি মারা যাবে।
কাউন্টেস- কেন সে মারা যাবে?
ক্লাউন-ভাল, আমি যা বলতে পারি, ম্যাডাম, তা হচ্ছে, আপনার ছেলে পালিয়ে গেছে। আমি তাই শুনলাম। বিপদটা হলো, ধবংসে দাঁড়িয়ে থাকা এবং তাতে যুদ্ধ করা। এইভাবে মানুষ মারা যায়। কিন্ত ধবংসে দাঁড়ায়ে থাকার অর্থ নবীন প্রজন্মকে আশ্রয় দেয়া। তারা আসছে, আপনাকে আরও কিছু বলবে। আমি শুধু বলতে পারবো, আপনার ছেলে পালিয়ে গেছে।
(ক্লাউনের প্রস্থান)
(হেলেনা এবং দুই ভদ্রলোকের প্রবেশ।)
ফার্স্ট জেন্টলম্যান- আমি মনে করি, আপনি ভাল আছেন, ম্যাডাম।
হেলেনা- ম্যাডাম, আমার লর্ড চলে গিয়েছে, সারাজীবনের জন্য চলে গেছে।
সেকেন্ড জেন্টলম্যান- এইভাবে বলে না।
কাউন্টেস- দয়া করে ধইরজ্য ধরুন, আগে পিছে ভাল মন্দের খবর শুনে আমি একটা ঘোরের মধ্যে আছি। আমি কোনো কিছু চিন্তা না করে প্রতিক্রিয়া জানাতে পারছি না। আমার ছেলে কোথায়, দয়া করে বলুন?
হেলেনা- 'তুমি যখন আমার আংগুল থেকে আংটি খুলে নিবে, তা আর পরা হবে না, যখন তোমার শরীর থেকে জন্ম নেওয়া বাচ্চার বাবা হবো, তখন তুমি আমাকে স্বামী বলে ডাকবে। কিন্ত আমি লিখে গেলাম এই সব ধরনের ঘটনার কোনোটাই সত্যি হবে না।' - এটি ভয়ানক দুশ্চিন্তার কথা।
কাউন্টেস- আপনি চিঠি নিয়ে এসেছিলেন, জেন্টলম্যান?
ফার্স্ট জেন্টলম্যান- জি, ম্যাডাম। চিঠিতে লেখা বিষয়বস্তর জন্য আমরা দু:খ প্রকাশ করছি।
কাউন্টেস- আমি তোমাকে অনুরোধ করছি, মেয়ে, স্বতঃস্ফূর্ত হও। তুমি যদি মনে করো এটি কেবল তোমার একার দু:খ, তাহলে তুমি আমার থেকে অধিকার হারিয়ে ফেলবে। সে আমার ছেলে ছিল, তার নাম আমি হৃদয় থেকে মুছে ফেললাম। তুমি এখন আমার সন্তানের মতন। সে কি ফ্লরেন্সে চলে গিয়েছে?
সেকেন্ড জেন্টলম্যান- জি, ম্যাডাম।
কাউন্টেস- সেখানে সইনিক হতে?
সেকেন্ড জেন্টলম্যান- তিনি একটি মহান কাজে অংশ নিতে গিয়েছেন, আপনি ধরে নিতে পারেন, ডিউক তার প্রতি যথেষ্ট সম্মানাদি প্রদর্শন করবে।
কাউন্টেস- আপনারা কি সেখানে যাচ্ছেন?
ফার্স্ট জেন্টলম্যান- জি, ম্যাডাম, আমাদের পক্ষে যত দ্রুত তা সম্ভব।
হেলেনা- (পড়ছে) ' যতক্ষন আমার স্ত্রী না থাকে, ততক্ষন আমি ফ্রান্সের কেউ না। ' এটা তিক্ত একটি ব্যাপার।
কাউন্টেস- এটা কি চিঠিতে লেখা আছে?
হেলেনা-জি, ম্যাডাম।
ফার্স্ট জেন্টলম্যান - এটা তার মনের চঞ্চলতা। হতে পারে, তার মন তার সাথে দিচ্ছে না।
কাউন্টেস- সহধর্মিণী ছাড়া ফ্রান্স কিছুই না। এখানে তার সহধর্মিণী ছাড়া আর কিছুই ভাল হতে পারে না। তার শুধু একজন লর্ডের দরকার ছিল, যার আদেশ শুনার জন্য বিশ জনের বেশি দাস থাকতো , এবং তারা ঘন্টায় ঘন্টায় তাকে মিস্ট্রেস বলে ডাকতো।
ফার্স্ট জেন্টলম্যান- শুধু একজন দাস এবং একজন ভদ্রলোক ছিল যাদের সাথে আমার কয়েকবার সাক্ষাৎ হয়েছে।
কাউন্টেস-পেরোলস, নয় তো?
ফার্স্ট জেন্টলম্যান-জি, তিনিই।
কাউন্টেস- পুরোই দুস্ট প্রকৃতির লোক। পেরোলস আমার ছেলের স্বভাব নস্ট করে দিচ্ছে।
ফার্স্ট জেন্টলম্যান- ঠিক তাই। মানুষকে খারাপ কাজে উতশাহ দেয়ার ক্ষমতা তার মধ্যে বেশি।
কাউন্টেস- আপনাদেরকে স্বাগতম, জেন্টলম্যান। যখন আমার ছেলেকে আপনারা দেখবেন তখন তাকে একটি কথা বলে দিবেন, সে যে সম্মান ছেড়ে গিয়েছে, সেই সম্মান আর কোনোদিন ফিরে আসবে না।
আপনার সাথে একটি চিঠি নিয়ে যান।
সেকেন্ড জেন্টলম্যান- আপনার সেবায় সব সময় প্রস্তুত, ম্যাডাম।
কাউন্টেস- তেমন কিছু নয়, শুধুমাত্র সউজন্যতার বিনিময়। আপনারা কি আমার সাথে একটু আসবেন?
(কাউন্টেস এবং জেন্টলম্যান এর প্রস্থান।)
হেলেনা- "যতক্ষন আমার পাশে সহধর্মিণী নেই, আমার কাছে ফ্রান্সের কিছুই নেই।' ' সহধর্মিণী পাশে না থাকলে ফ্রান্স নগন্য মাত্র।' আপনার কোনো বউ নেই, গোটা ফ্রান্সেও নেই। বেচারা লর্ড! শুধু আমার কারনেই আপনি কি ঘর ছাড়লেন? ভয়ংকর যুদ্ধে চলে গেলেন? আমি কি সেই কারন যার কারনে কোর্টে অলস সময় ছেড়ে সুন্দরি রমনীদের আলিঙ্গন ছেড়ে কালো ধোয়ায় নিজেকে জড়িয়ে দিলেন? অহ, আপনার বন্দুক থেকে সজোরে নির্গত হওয়া বুলেট আপনার লক্ষ্যচ্যুত হয়। বন্দুকের শব্দে বাতাস ভারি হয়ে কেপে উঠে। আমাকে ছুবেন না, মাই লর্ড। যেই গুলি করুক, আমার কারনেই সে সেখানে গিয়েছে। তারদিকে যেই ছুটে আসুক না কেন, আমিই সেই নরাধম যার কারনে সে এখন যুদ্ধের ময়দানে উপস্থিত। তারপরেও আমি তাদের মধ্যে একজন হতে পারি না যে তাকে মারতে পারে। এর চেয়ে বরং ভাল ছিল কোনো ক্ষুধার্ত সিংহের কাছে দাঁড়িয়ে থাকা। এর চেয়ে বরং ভাল ছিল দুনিয়ার সব কস্ট আমি উজাড় করে নিতাম। ঘরে ফিরে আসুন, রিজিলিয়ন, বিপদ যেখানে সম্মানের চারিপাশে ভিড়তে পারে না। জীবন নিরাপদে থাকে। আমি চলে যাবো। আমার এখানে থাকা মানে আপনাকে বিপদের মধ্যে ফেলে দেয়া। আমি কি আপনাকে মরে যেতে দিতে পারি? না, কখনো না। স্ব্ররগের চারিপাশ ফুলে ফুলে আনন্দে ভরে গেলেও আমি তা কখনই চাই না। আমি চলে যাবো - যাতে এই গুঞ্জন উঠতে পারে, আমি পালিয়ে গেছি এবং আপনার কানে তা পউছাবে। রাত আসুক, দিন শেষ হোক, বেলা পড়তেই আমি কেটে পড়বো ।
(তার প্রস্থান।)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র
অংক তিন, দৃশ্য তিন
বাদ্যযন্ত্র বাজছে, ফ্লরেন্সের ডিউক, বেট্রাম, পেরোলস, সইন্যদলের প্রবেশ। ড্রাম এবং সানাই বাজছে।
ডিউক- আপনি আমাদের সইন্যদলের সেনাপতি। আমরা আপনার সামর্থ্যের উপর ভরসা রাখি।
বেট্রাম- স্যার, এটি আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। আমি আমার জিবন দিয়ে দায়িত্ব পালন করার চেস্টা করবো।
ডিউক- তাহলে সামনের দিকে এগোন! আপনাকে অনুসরণ করে আমরা আমাদের জয় যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারি।
বেট্রাম- সেই দিন খুব বেশি দূরে নয়।
ইশ্ব্ররের আশির্বাদে সেই জয় খুব দ্রুত আমাদের হাতে ধরা দিবে। আমাকে আমার কাজ করার পুর্ন স্বাধিনতা দিন যাতে যুদ্ধের ময়দানে আমি আমার বীরত্ব প্রদর্শন করতে পারি।
(সবার প্রস্থান।)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র
অংক তিন, দৃশ্য চার
(কাউন্টেস এবং স্টেওয়ার্ড এর প্রবেশ।)
কাউন্টেস
অহ,নো। আপনি কি তার কাছ থেকে চিঠি পেয়েছেন? চিঠি পাঠানোর সময় সে কি করতে পারে, এমন কিছু কি বুঝতে পেরেছিলেন? চিঠিটা আবার পড়েন।
স্টেওয়ার্ড- (পড়ছে)' অবশেষে আমি ইশ্বরের পথে পা বাড়ালাম। আমার অন্ধনিসঠা প্রেম আমাকে কস্ট দিয়েছে। এই রাতে ঠান্ডার মধ্যে পা বাড়িয়েছি। ইশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করবো। আপনি আপনার ছেলেকে যুদ্ধ থেকে ফিরে আসতে বলেন। যখন তিনি আপনার আশির্বাদে শান্তিতে থাকা শুরু করবে, তখন আমি তারই সম্মানে অনেক দূরে থাকা শুরু করবো। তাকে যুদ্ধে যেতে বাধ্য করার জন্য আমাকে ক্ষমা করতে বলবেন। শুধুমাত্র আমার জন্য, তিনি কোর্টে বন্ধুদের ছেড়ে চলে গেছেন, শত্রুদের আস্তানার নিকট ভিড় করেছেন। যেখানে বড় বড় মানুষরাও মৃত্যুর হাত থেকে ফিরে আসতে পারে না। তিনি আমার জীবন এবং ম্ৃত্যুর জন্য খুব ভাল। এখন আমি মৃত্যকে আলিঙ্গন করে তাকে মুক্তি দিলাম।
কাউন্টেস- অহ, কথাগুলো আমাকে মনে বিদ্ধ করেছে। হাই রিনালদো, তাকে এইভাবে চলে যেতে দিয়ে ভুল করলে। সুযোগ পেলে তার সাথে কথা বলে তার মন পরিবর্তন করতে চেস্টা করতাম কিন্ত সে আমার জন্য সেই সুযোগ রাখে নি।
স্টেওয়ার্ড- দুঃখিত, ম্যাডাম। তিনি চিঠিটা রাতে লিখেছেন, এতক্ষনে হয়তো তিনি নাগালের বাইরে চলে গিয়েছে। তিনি লিখেছেন যে তাকে ধরে রাখা আপনার পক্ষে নিস্ফল প্রচেষ্টা হতে পারে।
কাউন্টেস- দেবতারা তার এই অযোগ্য স্বামীকে কি আশীর্বাদ করবেন? হেলেনার প্রার্থনা ছাড়া সে মুক্তি পাবে না, ইশ্বর তার প্রার্থনা শুনে অবশ্যই খুশি হবেন এবং তাকে নরক থেকে উদ্ধার করবেন। লেখেন, রিনালদো, হেলেনার অযোগ্য স্বামীকে লেখেন, তার প্রতিটি কথা প্রমান করে সে কতটুকু যোগ্য, স্বামীকে কতটুকু সম্মান দেয়। এটাই আমার দু:খ যে সে হেলেনাকে পছন্দ করে না, এটাই লিখেন। তারপর এই কথা দ্রুত তার কাছে পউছে দিন। যখন সে শুনবে হেলেনা চলে গিয়েছে, সে আনন্দে বাড়ি চলে আসবে। আমিও চাই, তার চলে আসার খবর হেলেনা কখন জানতে পারবে। তখন খবর শুনতেই ভালবাসার টানে হেলেনা আমার ছেলের কাছে ফিরে আসবে। বেট্রামের মধ্যে আমার কাছে কে সবচেয়ে বেশি প্রিয়, তা আমি বলতে পারি না। এই খবর পউছে দিন। আমার হৃদয় আজ বিস্বাদে ভর গেছে। বয়সের কারনে আর সহ্য হচ্ছে না। আমার চোখের পানি চলে আসছে, আমি আর কথা বলতে পারছি না।
( তাদের প্রস্থান।)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র
অংক তিন, দৃশ্য পাচ
(ফ্লোরেন্সের পুরানো উইডো, তার কন্যা ডায়ানা, ভায়োলেন্টা, মারিয়ানা সহ আরো শহরবাসীর প্রবেশ।)
উইডো- না, আসুক। তারা যদি শহরের দিকে যায়, তাহলে আমরা দেখতে পারবো না।
ডায়ানা- তারা বলেছে ফ্রেঞ্চের কাউন্টকে সমাদর করা হবে।
উইডো- রিপোর্টে বলেছে, তিনি নাকি যুদ্ধের বড় প্রতিপক্ষকে মেরে ফেলেছেন এবং ডিউকের নিজের ভাইকেও ছুরিকাঘাত করেছেন।
(সানাই বাদ্যযন্ত্র বাজছে)
উইডো- আমাদের সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। তারা অন্যদিক দিয়ে চলে গিয়েছে। শুনো! তাদের সানাইয়ের আওয়াজ শুনা যাচ্ছে।
মারিয়ানা- আবার, ফিরে আসো। রিপোর্ট পড়ে সন্তুষ্ট হও। ফ্রাঞ্চের আর্ল এর প্রতি মনযোগী হও। একজন কুমারি তার নামের মতই সুন্দর, সম্মানের, পবিত্রতাই তার সম্পদ।
উইডো-(ডায়ানার প্রতি) আমি আমার প্রতিবেশীকে বলেছি যে তুমি ফ্রাঞ্চের আর্লকে ভালবাসো।
মারিয়ানা- আমি ওই শয়তানকে চিনি। তাকে ফাঁসিতে ঝুলানো উচিত! তার নাম পেরোলস। সে যুবক আর্লদের প্রতি অনেক খারাপ ব্যবহার করে। তাদের থেকে সাবধান, ডায়ানা! তাদের শপথ, উপহার, কথা, সবই ভান, সব লোভের জন্য করে। অনেক যুবতী কন্যা তাদের প্রেমের ফাদে পা দিয়ে সর্বস্ব হারায়। আমি তোমাকে আর কোনো পরামর্শ দিবো না, তবে নিজের ক্ষতি হলে তোমার নিজের ই হবে।
ডায়ানা-আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না।
উইডো- আমিও তাই মনে করি।
( তীর্থযাত্রির ছদ্মবেশে, হেলেনার প্রবেশ,)
উইডো- দেখ, একজন তীর্থযাত্রি এসেছে। আমি জানি তিনি আমার বাড়িতে শুবেন। তারা সবসময় একজনকে না একজনকে পাঠায়। আমি তাকে কিছু করবো। ইশ্বর আপনাকে রক্ষা করুন, তীর্থযাত্রি। আপনি কোথায় যাচ্ছেন?
হেলেনা-সেন্ট জেকিউস লে গ্রান্ডের দিকে। আমাকে কি দয়া করে বলতে পারবেন, তির্থযাত্রিরা কোথায় থাকেন ?
উইডো-সেন্ট ফ্রান্সিসের ভিতরের গেইটে।
হেলেনা- এই দিক দিয়ে।
উইডো- হ্যা, অবশ্যই।
(একটু দূর থেকেই সইন্যদলের মার্চের আওয়াজ শুনা যাচ্ছে।)
উইডো- শুনছেন, তারা এই দিক দিয়েই আসছে। আপনাকে তারা চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আপনাকে সেখানে নিয়ে যাবো। আমিও আপনার মতন একজন সেবক।
হেলেনা-আপনি যাবেন সাথে?
উইডো- আপনি যা ভাল মনে করেন, তির্থযাত্রি।
হেলেনা- ঠিক আছে, আপনার অবসরের জন্য অপেক্ষা করবো।
উইডো- আপনি মনে হয়, ফ্রান্স থেকে এসেছেন?
হেলেনা- জি।
উইডো- আপনার দেশের একজন এখানে থাকে। অনেক বড় কাজ করে।
হেলেনা- তার নামটা কি দয়া করে বলবেন?
ডায়ানা- কাউন্ট রিজিলিয়ন। তাকে কি আপনি চিনেন?
হেলেনা- তার বীরত্বের কথা মানুষের মুখে শুনেছি। আমি তাকে দেখেনি কখনো।
ডায়ানা- সে দেখতে যেমনই হোক না কেন সে একজন সাহসী যোদ্ধা। সে নাকি ফ্রান্স থেকে পালিয়ে এসেছে। রাজা যার সাথে তাকে বিয়ে দিয়েছেন তাকে তিনি পছন্দ করতেন না। সেটা কি সত্যি?
হেলেনা- হ্যা, অবশ্যই সত্য। আমি তার সহধর্মিণীকে চিনি।
ডায়ানা- সেখানে একজন ভদ্রলোক আছে যিনি কাউন্টের হয়ে কাজ করেন। তিনি তার সম্মন্ধে মন্দ কথা বলে বেড়ায়।
হেলেনা- তার নাম কি?
ডায়ানা- মিস্টার পেরোলস।
হেলেনা- অহ, আমি তার সাথে একমত। সমস্ত প্রশংসা গ্রেট কাউন্ট নিজেই। হয়তো তার বউ অতি নগন্য যে তার সাথে যায় না। যদিও তার সততার কথা শুনেছি, কিন্ত পরীক্ষা করে দেখার কথা শুনেনি।
ডায়ানা- হায়রে, বেচারি!! স্বামীর ভালবাসা ছাড়া ঘর বাধা কঠিন।
উইডো- আমার মনে হয়, তিনি অনেক ভাল মনের মানুষ কিন্ত তার মন এখন অনেক বিষন্ন, ভারি। আমার আশংকা এই যে, এই যুবতি কোনো ভুল করে না বসে।
হেলেনা- আপনি কি বোঝাতে চেয়েছেন? তার প্রেমিক কাউন্ট তাকে ভুল দিকে নিতে চাচ্ছে?
উইডো- সে আসলেই তাই চাচ্ছে। সে মিশনে এসে তার সতিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। কিন্ত তার সহধর্মিণী তার জন্য প্রস্তুত এবং নিজেকে সততা দিয়ে রক্ষা করছে।
মারিয়ানা- ইশ্বর তাকে এমন কিছু হওয়ার থেকে রক্ষা করুক।
উইডো- এখন, তারা এদিকে এসেছে।
(বেট্রাম, পেরোলস এবং পুরো সইন্যদলের প্রবেশ)
উইডো- তিনি আন্টোনিও, ডিউকের বড় ছেলে। আর তিনি ইসকেলাস।
হেলেনা- ফ্রান্সের লোক কোনটা?
ডায়ানা- অইযে, পতাকা হাতে। তার পোষাক পরিচ্ছেদ দেখতে সুন্দর। যদি তিনি তার বউ এর ভালবাসার প্রতি সততা দেখাতো, তাহলে তাকে দেখতে আরও সুন্দর লাগতো। কিন্ত এখন তাকে দেখতে কি সুন্দর লাগছে না?
হেলেনা- আমারও তাকে দেখতে ভাল লাগে।
ডায়ানা- এটাই কস্টের, সে ভাল মানুষ না। একই ধরনের আরেকটা শয়তান তাকে সংগ দিচ্ছে। আমি যদি তার বউ হতাম, তাহলে তাকে বিষ দিয়ে মেরে ফেলতাম।
হেলেনা- সে কোনটা?
ডায়ানা- অইযে তিনি, সব অনিষ্টের মুল। তাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন?
হেলেনা- মনে হয়, যুদ্ধে আঘাত পেয়েছে।
পেরোলস- ভাল করে বাজান।
মারিয়ানা- তার মনে হয় কোনো কিছু নিয়ে মেজাজটা খারাপ।
উইডো- ভাল তো, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও।
মারিয়ানা- তার খারাপ চরিত্রের জন্য।
(বেট্রাম, পেরোলস এবং সইন্যদলের প্রস্থান।)
উইডো- সইন্যদল চলে যাচ্ছে। আসুন, তির্থযাত্রি। আপনি যেখানে থাকবেন সেখানে নিয়ে যাই। আমার বাড়িতে থাকা তিন চারজন তির্থযাত্রি সেন্ট জেকিউসে অবস্থান করছে।
হেলেনা- আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি এই মহিলা এবং এই মেয়ে আমাদের সাথে রাতে খাবে। আমি আপনাদের খাওয়ার বিল এবং আপনার টাকা পরিশোধ করে দিবো। আমি এই কুমারির সাথে কিছুক্ষন গল্প করবো।
উভয়ই- আমরা আপনার শুভেচ্ছা আন্তরিকভাবে গ্রহন করলাম।
(সবার প্রস্থান)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র
অংক তিন, দৃশ্য ছয়
বেট্রাম এবং দুই ফ্রেঞ্চলর্ডের প্রবেশ।
সেকেন্ড লর্ড
না, আমার লর্ড, তাকে আরও জিজ্ঞাসাবাদ হতে দিন। তাকে আরও পরীক্ষা করার আছে।
ফার্স্ট লর্ড
আপনার যদি মনে হয়, সে কিছু লুকাচ্ছে না, তাহলে আজকের পর থেকে আমাকে আর সম্মান করবেন না।
সেকেন্ড লর্ড
আমি সত্যি বলছি, আমার লর্ড, তাকে নিয়ে চর্চা করা বাজে কাজ ছাড়া আর কিছুই নয়।
বেট্রাম
আপনার কি মনে হয় তার দ্বারা আমি প্রতারিত হয়েছি?
সেকেন্ড লর্ড
বিশ্বাস করেন, আমার লর্ড, আমার নিজের যতটুকু অভিজ্ঞতা এবং পরিবারের একজন সদস্য হিসেবে বলছি, সে কাপুরুষ ছাড়া আর কিছুই নয়, সে একজন মিথ্যাবাদী এবং প্রতি ঘন্টায় ঘন্টায় সে কথার বরখেলাপ করে। সে আপনার সহানুভূতি পাবার যোগ্য নয়।
ফার্স্ট লর্ড
ভাল হয়, সে কেমন তা আপনি নিজে চিনে নিন, তিনি ভাল না হয়েও তাকে যদি সত হিসেবে ধরে নেন, সময় মতন সে আপনাকে বিপদে ফেলতে পারে।
বেট্রাম
আমি ভাবছিলাম, তাকে অন্য উপায়ে পরীক্ষা করা যায় কিনা।
ফার্স্ট লর্ড
তাকে বলেন তার হারানো ড্রাম ফিরিয়ে আনতে, আমি যতটুকু শুনেছি সে তা করবে। এর চেয়ে ভাল কোনো উপায় দেখি না।
সেকেন্ড লর্ড
ফ্লরেন্টাইন থেকে সইন্যদল এনে আমি তাকে জংগলে ধরে ফেলবো। আমি নিশ্চিত সে শত্রুদের সম্পর্কে বেশি কিছু জানে না। চোখ বেধে তাকে নিয়ে এমনভাবে নিয়ে আসবো, যাতে সে মনে করে তাকে শত্রুদের আস্তানায় আনা হয়েছে। আপনি তাকে বিচার করার জন্য উপস্থিত থাকবেন। যদি সে তার জীবন বাচতে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এবং তথ্য দিতে রাজি না হয়, তাহলে আমার কথা আর বিশ্বাস কইরেন না।
ফার্স্ট লর্ড
তাহলে আমাদেরও কিছু আনন্দ হোক। তাকে তার ড্রাম নিয়ে আসতে বলেন। তিনি বলেছেন তার নাকি পরিকল্পনা আছে। যখন আপনি বুঝবেন তিনি তা করতে ব্যর্থ হবেন এবং কিভাবে এই সোনা নকল মাটির ঢেলা হিসেবে বের হয়, তখন তার প্রতি আপনার পক্ষপাতিত্বের কারনে তাকে আপনি লাথি মের বের করবন না। অই যে, তিনি আসছেন।
(পেরোলস এর প্রবেশ)
সেকেন্ড লর্ড
( শুধু বেট্রাম শুনতে পারে এমন করে) আমরা যদিও হাসতে পছন্দ করি, কিন্ত তার হাস্যকর পরিকল্পনা করা থেকে বিরত করবেন না। তাকে তার ড্রাম আনতে বলেন, দেখি সে কেমন যোগ্য।
বেট্রাম
এখন, কিভাবে? এই ড্রাম আপনাকে মজা দিচ্ছে।
ফার্স্ট লর্ড
যান তো, এটা শুধুমাত্র একটা ড্রাম।
বেট্রাম
'এটা শুধুমাত্র একটা ড্রাম'। 'এটা শুধুমাত্র একটা ড্রাম।' একটা ড্রাম রাস্তায় হারিয়ে গেছে! কত সুন্দর একটা কমান্ড। যুদ্ধের আগে কত সুন্দর করে দল ভাগ করে দিচ্ছেন।
ফার্স্ট লর্ড
এটা কমান্ডের প্রশ্ন না। এটা একটা ভয়ংকর যুদ্ধ, সেটা সিজারও আটকিয়ে রাখতে পারবে না।
বেট্রাম
ঠিক আছে, কিন্ত আমরা আমাদের কাজের জন্য সফলতার জন্য বেশি খুশি হতে পারি না, ড্রাম হারানো আমাদের জন্য অপমানজনক, আমার মনে হয় সেটি পাওয়া যাবে না।
পেরোলস
এটি আবার পাওয়া যেতে পারে।
বেট্রাম
হতে পারে, কিন্ত এখন কোনো রাস্তা নেই।
পেরোলস
এটা ফিরিয়ে আনতে হবে। যদিও এই কাজে আগে কোনো লোক পাঠানো হয় নি। আমি এই ড্রাম খুজে আনতে যেতাম, আর নয়তো মরেই যেতাম।
বেট্রাম
ভাল, আপনি যদি মনে করেন আপনি তা ফিরিয়ে আনার মতন সাহস আছে, বা এমন কোনো কউশল আছে, তাহলে আপনি চেস্টা করতে পারেন। আর আপনি যদি তা করতে পারেন, তাহলে ডিউক আপনাকে নিয়ে শুধু প্রশংসাই করবে না, আপনাকে এর যোগ্যতারও মর্যাদা দিবে।
পেরোলস
একজন সইনিক হিসেবে বলছি, আমি তা করবো।
বেট্রাম
কিন্তু এখন আপনি অবশ্যই ঘুমাতে যাবেন।
পেরোলস
আমি এই সন্ধ্যায় তা করতে বের হবো। আমি নিশ্চিত ভাবে লিখে দিলাম, আমি যে করেই হোক সফল হয়েই তবে ফিরবো, বিফল হলে, আমার মৃত্যু ঘটবে। মাঝরাতে আমার থেকে আরো কিছু শুনবেন।
বেট্রাম
এই কাজে তার সাহসিকতা কি কোনো প্রশ্ন আছে?
পেরোলস
আমি বলতে পারি না, যে আমি সফল হবো, কিন্ত আমি নিশ্চিতরুপে তা চেস্টা করবো।
বেট্রাম
আমি জানি আপনি সাহসী, এবং যখন আপনার সইনিক হিসেবে সামর্থ্য এর কথা আসবে আমি আপনাকে সমর্থন জানাবো।
পেরোলস
আমি বেশি কথা পছন্দ করি না।
(প্রস্থান।)
সেকেন্ড লর্ড
মাছ পানি পছন্দ করে। তিনি কাজটি আত্মবিশ্বাসের সহিত করবে বলে নিলো, কিন্ত আসলে তিনি কাজটি করবেন না, তিনি যখনই বললেন করবেন, তখনই তিনি বললেন, তিনি চেস্টা করবেন।
ফার্স্ট লর্ড
আপনি তাকে চিনেন না, যতটুকু আমরা চিনি। সে নিশ্চিতভাবে কিছু লোককে তার পক্ষে নিবে, কিন্ত সত্য কি তা এক সপ্তাহেও কেউ জানতে পারবে না। কিন্ত যখন জানবে তখন দু:খের অন্ত থাকবে না।
বেট্রাম
আপনি কেন ভাবছেন, এতো দৃঢ়ভাবে বলার পরও সে কাজটি কেন করবে না?
সেকেন্ড লর্ড
এই দুনিয়াতে চেস্টা বলতে কিছুই নেই। তিনি কিছু মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলবেন। কিন্তু আমরা তাকে প্রায় ধরে ফেলেছি। আজ রাতে নাটক দেখবেন। সেইজন্য তিনি আপনার সম্মানের যোগ্য নই।
ফার্স্ট লর্ড
আমরা শিয়াল ধরার আগে তার খেলা দেখবো। তিনি প্রথমে অল্ড লেফিউর কাছে মিথ্যা বলে ধরা খেয়েছে। যখন তার আসল চেহেরা ধরা পড়েই গেছে, তখন তার পক্ষ নিয়ে আপনার কথা বলার কারন আমাকে বলেন। আপনি এই রাতেই তা দেখবেন।
সেকেন্ড লর্ড
আমাকে ফাদ তইরি করতে হবে। সে ধরা পড়বেই।
বেট্রাম
আপনার ভাই আমার সাথে যাবে।
সেকেন্ড লর্ড
আপনার যা আদেশ। আমি এখন আপনাকে ছেড়ে দিচ্ছি।
(প্রস্থান)
বেট্রাম
এখন আপনাকে সেই মহিলার বাড়ি দেখিয়ে দিবো, যাকে নিয়ে আমি কথা বলেছি।
ফার্স্ট লর্ড
কিন্তু আপনি বলেছিলেন, সে সৎ।
বেট্রাম
সেটাই ত সমস্যা। আমি তার সাথে একবার কথা বলেছিলাম, তাকে অনেক ঠান্ডা মনে হলো। আমি তাকে পরিক্ষা করতে কিছু লেখা পাঠিয়েছিলাম, সে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। এগুলাই এখন পর্যন্ত করেছি। সে অনেক সুন্দর। তাকে কি তুই দেখবি?
ফার্স্ট লর্ড
আমার মন ত তাই চাই, আমার লর্ড।
(প্রস্থান)
আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র
অংক তিন, দৃশ্য সাত
হেলেনা এবং উইডো এর প্রবেশ
হেলেনা
আপনার কি কোনো সন্দেহ আছে, আমি সেই না। আমি আমার কস্ট যাতে না হয়, এমনভাবে আর কিভাবে বুঝাবো।
উইডো
আমি আজ কপালের কারনে দুস্থ অবস্থায়। কিন্ত আমার ভাল পরিবারে জন্ম। এই ধরনের বিব্রতকর পরিস্থিতি সম্পর্কে আমি পরিচিত নয়। এবং কোনো ধরনের বিড়ম্বনার মধ্যে পড়ে আমি আমার সুনাম নস্ট করতে চাচ্ছি না।
হেলেনা
আমিও সেটা চাচ্ছি না। প্রথমে আমাকে বিশ্বাস করুন, কাউন্ট আমার স্বামী। এবং আমি আপনার যা যা বললাম সব অক্ষরে অক্ষরে সত্যি। সুতরাং, আপনি আমাকে সাহায্য করে কোনো ভুল করবেন না।
উইডো
আপনি যা যা প্রমান দেখিয়েছেন তাতে আমি বুঝে গেছি আপনি অনেক ভাগ্যশালী মেয়ে। তাই, আমার আপনাকে বিশ্বাস করা উচিত।
হেলেনা
এই খাটি স্বর্ন আপনার কাছে রেখে দিন। আপনার সাহায্যের মুল্য চুকাতে দিন। পরে যত সাহায্য করবেন, আমি আপনাকে তত মুল্য পরিশোধ করবো। কাউন্ট আপনার মেয়ের প্রেমে পড়েছে। তিনি আপনার মেয়ের সউন্দ্ররয্য উপভোগ করতে চায়। তিনি এখন তাকে জয় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আপনার মেয়েকে রাজি করান, যাতে ঠিক ঠাক করে কথা বলে। তাহলে তার উন্মত্ত মন সে যা দাবি করবে তা দেবার জন্য ব্যগ্র হয়ে উঠবে, আংটিটা তার বাপ দাদার বংশ পরম্পরা ভাবে তার হাতে এসেছে। তিনি অনেক সযত্নে তার কাছে রেখে দিয়েছে, কিন্ত তিনি যা দাবি করছেন তার জন্য হয়তো কিছুই না। যাইহোক, পরে সে এইজন্য পস্তাবে।
উইডো
তাহলে এখন তোমার পরিকল্পনা মতন শেষ খেলা দেখতে চলেছি।
হেলেনা
আপনি বুঝেছেন, এটি যুক্তিসংগত। কিন্তু আপনার মেয়েকে তাকে জয় করতে হবে, তার কাছ থেকে আংটিটা নিতে হবে। তারপর, তাকে তার সাথে মিলনের সময় বলে দিবে। সংক্্ষেপে, সে মিলনের বদলে আমাকে আনবে, এবং সে অনুপস্থিত এবং কুমারি থাকবে। এইজন্য আমি আপনাকে পন হিসেবে তিন হাজার ক্রাউন দিবো।
উইডো
আমি রাজি। আমি আমার মেয়েকে সময় এবং জায়গা অনুসারে ঠিকঠাক মতন সব করতে বলবো। প্রতি রাতে তিনি আমার মেয়ের কাছে নিজের বানানো বেসুরো গান গাইতে আসে। তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে আমাদের কিছুই আসা যায় না। সে এমনভাবে চলে মনে হয় সে দুনিয়ার সুখি মানুষ।
হেলেনা
তাহলে আজ রাতেই আমরা আমাদের কাজ করবো। ব্যাপারটা খারাপ হলেও বেট্রাম এবং আমার জন্য তা যুক্তিসংগত। যদিও সে ভুল বুঝতে পারে কিন্ত আমাদের জন্য তা ঠিক কাজ।
(তাদের প্রস্থান।)
#অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল- বাংলা অনুবাদ
# Alls well that ends well Bangla translation
# Alls well that ends well Bengali translation
No comments:
Post a Comment