প্রসেসর কি ? Sowrob Hossain - সৌরব

#প্রসেসর_কি ?

Sowrob Hossain December 25, 2018 at 8:24 PM ·

প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। প্রকৃত অর্থেমাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গাণিতিক ইন্জিন। যাইন্সটাকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদনকরে।

#প্রসেসর উৎপত্তিঃ

ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ তাঁর “অ্যানালিটিক্যাল ইঞ্জিন” এ মেমরি এবং ইনপুট/আউটপুট কার্ডের যে প্রচলন শুরুকরেছিল তারই ধারাবাহিকতার ফল আজকের এই আধুনিক প্রসেসর। শুরুর দিকে শুবসীমিত পরিমাণ কাজ করার ক্ষমতা থাকলেও বর্তমানের মাইক্রোপ্রসেসর গুলো প্রতিসেকেন্ডে বিলিয়নের চেয়েও বেশি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে সক্ষম। একটি Central Processing Unit (CPU) র সমস্ত Functionality কে একটি মাত্র Integrated circuit (IC) এর উপর বসিয়ে মাইক্রো প্রসেসর তৈরি করা হয়।

#মাইক্রোপ্রসেসর নির্মাতাঃ

মাইক্রোপ্রসেসর বলতে আমরা সাধারনত Intel ও AMD কেই বুঝি। কিন্তু বিশ্বে এমন বহু প্রতিষ্ঠান আছে যারা মাইক্রো প্রসেসর তৈরি করে। বেশ কিছু মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এর নামঃ Intel, AMD (Advanced Micro Devices) Analog Devices, Atmel, Cypress, Fairchild, Fujitsu, Hitachi, IBM, Infineon, Intersil, ITT, Maxim, Microchip, Mitsubishi, MOS Technology, Motorola, National, NIC, NXP(Philips), OKI, Renesas, Samsung, Sharp, Siemens, STM, Toshiba, TSMC, UMC, Unibondইত্যাদি। তবে Intel এবং AMD প্রসেসর ই সবচেয়ে বেশি ব্যবহিত হয়।

প্রথমেই আমাদের প্রসেসরের আধুনিক প্রযুক্তি এর ফিচার বা বৈশিষ্টগুলি জানাদরকার। প্রসেসর কেনার সময় যে গুরুত্বপূর্ণ ফিচারগুলি দেখে কিনবেন –

NUMBER OF CORES - নাম্বার অফ কোর।
CLOCK SPEED - ক্লক স্পিড।
CACHE MEMORY - ক্যাশ মেমোরি।
FSB - এফ এস বি।
টার্বো বুস্ট Turbo Boost।
হাইপার থ্রেডিং Hyper-Threading।
কে-মডেল K-Models।
গ্রাফিক্স চিপ Graphics chip।
জেনারেশন Processor Generation।
থার্মাল ডিজাইন TDP (Thermal Design Power)।
ভি’প্রো vPro।

#NUMBER OF CORES - নাম্বার অফ কোরCore: Dual Core, Core2 Duo, Quad Core, Core i3, i5, i7: “কোর – Core” হলো আলাদা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যা মেইন সিপিইউ এর অংশহলেও আলাদা ভাবে একই কাজ করে। উদাহরণ হিসাবে বলা যায় ডুয়েল কোর চিপ। এটিদেখতে একটি একক সিপিইউ চিপ মনে হলেও এর মাঝে দুটি আলাদা ফিজিক্যালসেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে। এর মানে হলো একের ভেতর দুইটি সিপিইউ।কম্পিউটার কোর সমূহকে সাধারণত তাদের ফিজিক্যাল কোর এর সংখ্যা অনুযায়ী ভাগ করে নামকরণ করা হয়।প্রসেসর কোর এর প্রকারভেদ :

• ডুয়েল কোর – দুটি প্রসেসর ইউনিট
• কোয়াড কোর - চারটি প্রসেসর ইউনিট
• হেক্সা কোর - ছয়টি প্রসেসর ইউনিট
• অক্টা কোর – আটটি প্রসেসর ইউনিট
• ডেকা কোর – দশটি প্রসেসর ইউনিট ইত্যাদি।

#CLOCK SPEED - ক্লক স্পিড:সহজ ভাষায় আপনার কম্পিউটার কত দ্রুত হিসাব করতে পারে তা নির্ধারণ করে।অর্থাৎ প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো ক্যালকুলেশন করতে পারে তা মাপার জন্যক্লক স্পিড ব্যবহার করা হয়।যেমনটা হৃদস্পন্দন, আপনার কম্পিউটারের হার্ট (প্রসেসর) কত দ্রুত স্পন্দিতহয় সেটাই তার স্পিড বা হার্টজ। বর্তমানের সেটা Giga Hertz [GHz] এ দেয়াথাকে। যেমন Core 2 duo 2.4 GHz, Core i3 4.30 GHz.

#CACHE MEMORY - ক্যাশ মেমোরি:কম্পিউটারের সবচেয়ে বড় Memory হলো Hard Disk এরপর RAM, প্রসেসর কাজকরার সময় সবচেয়ে কাছের মেমোরি RAM কে ব্যবহার করতো এরপর একটু দূরেহার্ডডিস্ক যেখানে ফাইনালি ডাটা সেভ করে। এই দূরত্বের কারণে স্পিড কমবেশিহয়ে থাকে এই র‌্যামের এই সামান্য দূরত্ব দুর করতে প্রসেসরের ভেতরেই কিছুটামেমোরি দিয়ে দেয়া হয়েছে এটাই ক্যাশ মেমোরি Cache Memory এখান থেকে ডাটা আদান-প্রদান করতে Processor এর সবচেয়ে কম সময় লাগে।এখানে সে এমন সব ডাটা জমা রাখে যে গুলো খুব অল্প সময়ের মধ্যে বারবারব্যবহার করা হচ্ছে। Cache Memory যদি বড় হয়, তাহলে সে processor এরকার্যক্ষমতা অনেক বেড়ে যায়।

# FSB - এফ এস বি: FSB = Front Side Bus.FSB হলো আপনার প্রসেসরের সাথে RAM কত স্পিডে যোগাযোগ করতে পারছে সেটা। FSBযত বেশি হবে CPU তত দ্রুত RAM, মাদারবোর্ড ও অন্যান্ন যন্ত্রের সাথেযোগাযোগ করতে পারবে। তাছাড়া FSB বেশি হলে আপনি অনেক বেশি BUS SPEED (বাসস্পিড) এর RAM ব্যবহার করতে পারবেন। তবে হ্যা, আপনার মাদারবোর্ডে একই মাপের FSB সাপোর্ট করে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও নতুন প্রসেসর গুলোতে FSB ব্যবহৃত হয় না, তার পরিবর্তে QPiব্যবহৃত হয়। আর QPiএটাও মোটামোটি FSB এর মতই কাজ করে।

#হাইপার থ্রেডিং Hyper-Threading:এটা ইন্টেল প্রসেসরের একটা প্রযুক্তি, এর মাধ্যমে প্রসেসরের বাস্তবিক (Physical) একটি কোরকে কাল্পনিক দুটি কোরে কনভার্ট করা হয়। অর্থাৎ প্রসেসরেযেখানে দুটো কোর সেখানে অপারেটিং সিস্টেম মনে করে ৪ টা কোর। তখন সেকাজগুলোকে এই কোরগুলোর মাঝে ভাগ করে দেয়। যদিও ৪টা কাল্পনিক কোর ৪টা ফিজিক্যাল কোরের সমান কাজ করতে পারেনা, কিন্তু একসাথে অনেক কাজ বামাল্টিটাস্কিং করার সময় এটা চমৎকারভাবে কাজে আসে। ইন্টেলের কোর আই ৩ ও কোরআই ৭ এ এই হাইপার থ্রেডিং টেকনোলজি আছে কোর আই ৫ এ নেই।

#জেনারেশন Processor Generation: প্রতি ১২ থেকে ১৮ মাসে ইন্টেল প্রসেসরের নতুন জেনারেশন আসে।যেটা তার আগেরজেনারেশনের তুলনায় একটু বেশি কার্যকরী ও বেশি গতিসম্পন্ন হয়। তবে সবপ্রসেসরের নতুন জেনারেশন একই সময়ে আসেনা।একটি সাধারন প্রসেসর এর ভেতরে লক্ষ্য লক্ষ্য এবং কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্রট্র্যান্সিস্টর (Transistor) লাগানো থাকে। ইনটেল প্রত্যেক বছরেঅর্থাৎ প্রসেসর এর প্রতিটি নতুন জেনারেশন এ এই ট্র্যান্সিস্টর গুলো কতোবেশি ক্ষুদ্র করে বানিয়েছে তা প্রকাশ করে। কম্পিউটার প্রসেসরএর ট্র্যান্সিস্টর গুলো যত বেশি ক্ষুদ্র হবে ততো বেশি দ্রুত গতি সম্পূর্ণহবে, ততো বেশি দক্ষ হবে এবং কম পাওয়ার ব্যবহার করবে।

কম্পিউটার প্রসেসর এর জেনারেশন চেনার উপায়
কম্পিউটার প্রসেসর এর জেনারেশন প্রসেসরটির মডেল থেকেই চেনা যেতেপারে। প্রসেসর কেনার সময় এর জেনারেশন দেখে কেনাটা আবশ্যক তাই জেনারেশন চেনারও গুরুত্ব থাকে। মনে করুন একটি প্রসেসর এর মডেল ইনটেল কোর i7 ৪৭৭০ এবং আরেকটি প্রসেসর এর মডেল ইনটেল কোর i7 ৫৭৭০।এখানে প্রথম প্রসেসরটি ৪র্থ জেনারেশন এবং দ্বিতীয় প্রসেসরটি ৫ম জেনারেশন।লক্ষ করলে দেখতে পাবেন যে এর জেনারেশন সংখ্যা এর মডেল সংখ্যার প্রথমসংখ্যা। এভাবেই আপনি খুব সহজেই কম্পিউটার প্রসেসর এর জেনারেশন চিনতেপারবেন।

source: প্রসেসর কি ?

No comments:

Post a Comment