স্যামসাং কোম্পানি কিছু অজানা তথ্য- Md Daloare Hossain & Jannat Kader Chowdhury ·

স্যামসাং কোম্পানি কিছু অজানা তথ্য-
Md Daloare Hossain is with Jannat Kader Chowdhury & Razib Ahmed & S M Mehdi Hassan

১৯৩৮ সালে "লি বিয়ং চল" দক্ষিণ কোরিয়ার "ডেইগ শহরে সানঘো" তে স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠান করেন ৪০ জন কর্মী নিয়ে। তাদের প্রথম প্রোডাক্ট ছিল নুডুলস। ১৯৪৭ সালে লি এর মূল অফিস রাজধানী সিউল-এ স্থানান্তর করেন। কুরিয়ায় যুদ্ধ শুরু হলে লির কোম্পানির নাজুক অবস্থায় পড়ে এবং বিশাল ক্ষতিগ্রস্ত হয় কোম্পানি। ১৯৪৭ সালের দিকে আবারও ঘুরে দাঁড়ায় স্যামসাং। ১৯৬০ সালে স্যামসাং গ্রুপ ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে। প্রথম ইলেকট্রনিক্স পণ্য একটি সাদা কালো টেলিভিশন সেট। টিভির জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে কারণ স্যামসাং এর টিভির দাম হাতের নাগালে ছিলো।

১৯৭০ সালের দিকে ইন্টারনেট মার্কেটের অবস্থা বুঝতে পেরে লি মোবাইল তৈরির দিকে মনোনিবেশ করেন এবং মোবাইলের বিশাল বাজার দখল করেন। তারা ৮০০ মিলিয়ন মোবাইল ফোন উৎপাদন করেছিল সেই সময়। ১৯৮০ সালের দিকে স্যামসাং ইলেকট্রনিক্স গবেষণা ও উন্নয়ন কাজে ব্যাপকভাবে বিনিয়োগ করতে শুরু করে, বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স শিল্পে সামনের সারিতেই আসতে কেন্দ্রীয়ভাবে বিনিয়োগ শুরু করেন।

১৯৮৭ সালে প্রতিষ্ঠাতা "লি বিয়ং চল" এর মৃত্যুর পর-
👉 স্যামসাং গ্রুপ,
👉 শিনছুজিয়া গ্রুপ,
👉 সিজে গ্রুপ , এবং
👉 হ্যানছিল গ্রুপ এ চার ভাগে স্যামসাং গ্রুপ বিভক্ত করা হয়।

১৯৯২ সালে বিশ্বের বৃহত্তম মেমরি চিপ প্রস্তুতকারক হয়ে ওঠে স্যামসাং। বিশ্বের প্রথম হালকা এলসিডি তৈরি করে স্যামসাং পরে ২০০৬ সালে সনির সাথে যৌথ উদ্যোগ এলসিডি নির্মাণ করে। স্যামসাং ৫০% এবং সনি ৫০% মার্কেট দখল করে। ২০১২ এর দিকে বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হয়ে ওঠে স্যামসাং। ৪ লাখ ৮৯ হাজার কর্মী কাজ করে যা অ্যাপল, গুগল ও মাইক্রোসফট এর সম্বিলিত সংখ্যার চাইতেও বেশি। বর্তামানে দক্ষিণ কোরিয়ার বাজারের সবচেয়ে সফল গ্রুপ স্যামসাং। ১৭ শতাংশ দক্ষিণ কোরিয়ার মোট জিডিপিতে অবদান রাখছে স্যামসাং। পাবলিক লিমিটেড কোম্পানি। আজ আর নয়।
source: স্যামসাং কোম্পানি কিছু অজানা তথ্য

No comments:

Post a Comment