গুগল সম্পর্কে কিছু তথ্যঃ
Obonty Aakhi October 9, 2018গুগল এলএলসি(Google LLC) বা গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি ইন্টারনেট ভিত্তিক সেবা ও পণ্য বিশেষায়িত একটি আমেরিকার বহুজাতিক প্রযুক্তি বেইজ কোম্পানি। পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গুগল নির্মান করেন। গুগলের ১৪ শতাংশ শেয়ার তারা নিজেরা এবং বিশেষ সুপারভোটিং ক্ষমতার মাধ্যমে ৫৬ শতাংশ স্টকহোল্ডারকে নিয়ন্ত্রণ করে।
সেপ্টেম্বর ৪, ১৯৯৮ সালে তারা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করে। গুগল আগস্ট ১৯, ২০০৪ সালে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) দেয়। গুগলপ্লেক্স নামে মাউন্টেইন ভিউতে তাদের নতুন সদরদপ্তরে স্থানান্তরিত হয়।
আগস্ট ২০১৫ সালে গুগল এর বিভিন্ন কার্যক্রম আলফাবেট ইনকর্পোরেটেড নামে সমন্বিত করার পরিকল্পনার কথা জানায়। আলফাবেটের প্রধান অধীনস্থ সংগঠন হিসেবে আলফাবেটের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। পুনঃগঠনের সমাপনী অংশ হিসেবে shundar picchai গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে Larry page এর পদ গ্রহণ করেন। ল্যারি পেজ এখন আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা।গুগলে বর্তমানে ৮৫,০৫০ জন কর্মী রয়েছে।
গুগলের প্রধান সেবার মধ্যে গুগল সার্চ ছাড়াও নতুন পণ্য বাজারে আনা,পুরাতন পণ্য পরিমার্জন করা। গুগলে অংশীদারত্বের সাথে সাথে কোম্পানিটির দ্রুত প্রসার হয়। কাজ ও প্রোডাক্টিভিটি সেবা যেমন (গুগল ডক, শিট ও স্লাইড), ইমেইল (জিমেইল/ইনবক্স), সময়সূচী ও সময় ব্যবস্থাপক (গুগল ক্যালেন্ডার), ক্লাউড স্টোরেজ (গুগল ড্রাইভ), সামাজিক যোগাযোগ মাধ্যম (গুগল+, ইন্সট্যান্ট ম্যাসেজিং ও ভিডিও চ্যাট (গুগল এলো/ডুও/হ্যাংআউট), অনুবাদক (গুগল ট্রান্সলেট), ( গুগল ম্যাপস), ভিডিও শেয়ারিং (ইউটিউব), নোট নেওয়া (গুগল কিপ), এবং ছবি ব্যবস্থাপক (গুগল ফটোজ) প্রভৃতি উল্লেখযোগ্য উদাহরণ।
গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায় ও এক বিলিয়নের উপর অনুসন্ধানের অনুরোধ প্রক্রিয়াকরণ করে প্রতিদিন।
গুগল ওপেন করলে তর পাশে যে এ্যাড দেখা যায় এবং পেইড এ্যাডের মাধ্যমে তারা আয় করে থাকে।
২০০৯ সালের সেপ্টেম্বর অনুযায়ী এলেক্সা আমেরিকার সবচেয়ে বেশী ব্যবহার করা ওয়েবসাইটের তালিকায় স্থান দেয় গুগলকে। এছাড়াও গুগলের অন্যান্য আন্তর্জাতিক সাইট যেমন ইউটিউব, ব্লগার এবং অরকুট সেরা একশটি সাইটে স্থান পায়। ব্রান্ড তাদের ব্রান্ড ইকুইটি ডাটাবেজে গুগলকে ২য় স্থান দেয়।
গুগলের আধিপত্য বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে।এর কিছু সীমাবদ্ধতা দেখা যায়ঃ
★ইউজারদের সিকিউরিটি দিতে সক্ষম নয়,এ জন্য আমেরিকান সিনেটে তাদের জবাবদীহি করতে হয়।
★মধ্য প্রাচ্যের দেশ গুলোতে গুগল ব্যাবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তারা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যাবহার করে থাকে।
★২০০০-২০০৩ সাল পর্যন্ত গুগলের অনেক খারাপ অবস্থায় চলে যায়।
২০১৮ সালে গুগল কয়েকটা নতুন প্রোডাক্ট লঞ্জ করে,আগামীতে তারা ৭-৮ টি প্রোডাক্ট বাজারে আনবে,সর্বোপরি তারা এখন ইনোভেশনের দিকে মনোযোগী হচ্ছে.
source: গুগল সম্পর্কে কিছু তথ্য
No comments:
Post a Comment